Back
मतभेद के बीच गांवों को अस्थायी पुल: राजनीति फिर गरम, पक्का पुल अभी दूर
MDMritunjay Das
Feb 17, 2026 06:01:13
Bankura, West Bengal
কেউ কথা রাখেনি! গ্রামের মানুষ চেয়েছিল পাকা সেতু। বিধায়ককে ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন তাঁরা। ভোটের মুখে ক্ষোভের আঁচ পেতেই মিলল তড়িঘড়ি অস্থায়ী সেতু। রাজনৈতিক তরজা
ভোটের আগে স্থানীয় তৃনমূল প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জিতলেই প্রায় ৩০ গ্রামের মানুষের দাবি মেনে শিলাবতী নদীর উপর তৈরী হবে পাকা সেতু। ভোটে জেতার পর প্রতিশ্রুতিও পালন তো দূরের কথা আর সেই গ্রামমুখো হননি বিধায়ক। সম্প্রতি উন্নয়নের পাঁচালি শোনাতে গ্রামগুলিতে যেতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আর তাতেই হুঁশ ফিরল বিধায়কের । শিলাবতীর উপর স্থায়ী পাকা সেতু না হোক, সাংসদ উন্নয়ন তহবিলের টাকায় তড়িঘড়ি তৈরী করা হল কাঁচা সেতু।
বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের মাদারিয়া, রঘুনাথপুর, ঝমকা, পুঁইপাল সহ ৮ থেকে ১০ টি গ্রামের মানুষকে নিত্যদিনের প্রয়োজনে শিলাবতী নদী পেরিয়ে যাতায়াত করতে হয় অন্য পাড়ে থাকা লক্ষ্মণপুর, উন্তিশোল, হরিহরপুর ও চাকড়াশোল গ্রামে। নদী পারাপারের জন্য মাদারিয়া ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু ৩৪ বছরের বাম জমানা হোক বা ১৫ বছরের তৃনমূল জমানা কোনো আমলেও দাবি পূরণ হয়নি স্থানীয়দের। অগত্যা নদীর উপর গ্রামবাসীদের নিজেদের হাতে তৈরী নড়বড়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে এতদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলছিল যাতায়াত। বর্ষা এলেই সেই সাঁকো ভেসে যেত নদীর জলে। ফলে তখন মোটা অঙ্কের পারানি দিয়ে নৌকায় পারাপারই ছিল একমাত্র ভরসা। ২০২৪ সালের উপ নির্বাচনে স্থানীয় মাদারিয়া গ্রামে প্রচারে গেলে তৃনমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর কাছে মাদারিয়া নদী ঘাটে পাকা সেতুর দাবি জানান মাদারিয়া গ্রামের মানুষ। প্রতিশ্রুতিও দেন ওই প্রার্থী। কিন্তু অভিযোগ ভোট মিটতেই বিধায়ক আর মাদারিয়া গ্রামমুখো হননি । গত ১৭ জানুয়ারি বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু দলের দেওয়া কর্মসূচী অনুযায়ী মাদারিয়া গ্রামে উন্নয়নের পাঁচালি শোনাতে যান। বিধায়ককে কাছে পেয়ে তাঁকে ঘিরে নিজেদের ক্ষোভ উগরে দেন মাদারিয়া গ্রামের মানুষ। আর তাতেই টনক নড়ে বিধায়কের। বিধানসভা ভোটের মুখে এলাকার মানুষের প্রবল ক্ষোভের আঁচ পেয়ে তড়িঘড়ি সাংসদ উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ করিয়ে মাদারিয়া নদী ঘাটে হিউম পাইপ বসিয়ে অস্থায়ী সেতু তৈরীর কাজ শুরু করেন। মোরাম দিয়ে তৈরী হয় সেতুর সংযোগকারী অস্থায়ী রাস্তারও। অস্থায়ী এই সেতু মিললেও স্থানীয়দের দাবি বর্ষায় এই সেতু জলের তোড়ে ভেসে যাবে। তাই দরকার পাকা সেতু।
মাদারিয়া ঘাটে অস্থায়ী এই সেতু নির্মাণকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি কেন্দ্রীয় সরকারের সাংসদ উন্নয়নের তহবিলের টাকা খরচ করে এই অস্থায়ী সেতু নির্মাণ করে নাম কুড়োতে চাইছেন বিধায়ক। সেতু নির্মাণ এতটা সহজ হয়ে থাকলে কেন তা আগে হলনা? এই অস্থায়ী সেতুর ভবিষ্যতই বা কী? বিজেপির দাবি দোরগোড়ায় ভোট। তার আগে মানুষের ক্ষোভ সামাল দিতেই তৃনমূল বিধায়কের এমন উদ্যোগ। স্থানীয় বিধায়ক এলাকার মানুষের পাকা সেতুর দাবির কথা মেনে নিয়েছেন। তাঁর দাবি আপাতত এই সেতুই এলাকার মানুষের সমস্যা মেটাবে। বর্ষায় সেতু ক্ষতিগ্রস্থ হলে তা পুনরায় সংস্কার করা হবে। তৃনমূল কথা দিয়ে কথা রাখে এই সেতু তারই নমুনা।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
RKRavi Kant
FollowFeb 17, 2026 07:45:58Noida, Uttar Pradesh:The amazing hovering skill of the Common Kestrel.
0
Report
JPJai Pal
FollowFeb 17, 2026 07:45:480
Report
MKMohammed Khan
FollowFeb 17, 2026 07:45:380
Report
KKKRISNDEV KUMAR
FollowFeb 17, 2026 07:45:230
Report
0
Report
1
Report
NANasim Ahmad
FollowFeb 17, 2026 07:37:390
Report
0
Report
PTPawan Tiwari
FollowFeb 17, 2026 07:37:190
Report
KKKRISNDEV KUMAR
FollowFeb 17, 2026 07:36:430
Report
PPPrakash Pandey
FollowFeb 17, 2026 07:36:160
Report
RTRAJ TAKIYA
FollowFeb 17, 2026 07:36:040
Report
NMNitesh Mishra
FollowFeb 17, 2026 07:35:460
Report
MKManitosh Kumar
FollowFeb 17, 2026 07:35:270
Report
PKPrakash Kumar Sinha
FollowFeb 17, 2026 07:34:500
Report