Back
दार्जिलिंग में चुनाव के लिए 50 कंपनियाँ अर्धसैनिक, सुरक्षा चौकसी बढ़ी
NRNarayan Roy
Mar 18, 2026 09:49:39
Siliguri, West Bengal
দার্জিলিং জেলায় ভোটে নামানো হয়েছে ৫০ কোম্পানি আধাসেনা , চিহ্নিত করা হয়েছে ক্রিটিক্যাল বুথের সংখ্যা , প্রয়োজনের নামানো হবে আরও কেন্দ্রীয় বাহিনী , তৎপরতা বাড়ছে বিভিন্ন সীমান্ত গুলোতে
দার্জিলিং জেলায় ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। জেলার অধীনে স্পর্শকাতর, শ্যাডো জোন, ক্রিটিকাল বুথ নিয়ে বিশেষ প্রস্তুতি শুরু করেছে দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন। গতবারের মতো এবারও দুই জেলায় মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র বা পিঙ্ক বুথ থাকছে। তবে সব থেকে বেশি যে বিষয়টিতে নজর দিয়েছে নির্বাচন কমিশন তা হল আইনশৃঙ্খলা ও সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা। তার জন্য সেনা, আধা সেনা, আয়কর বিভাগ, বন দপ্তর, দমকল সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক সেরেছে জেলা নির্বাচনি আধিকারিকরা। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই দার্জিলינג জেলা সংলগ্ন ইন্দো নেপাল, ইন্দো বাংলাদেশের মতো আন্তর্জাতিক সীমান্ত ও বাংলা বিহার, বাংলা সিকিম সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার বিকেলেই জেলাউ পৌঁছাবে পুলিশ অবজার্ভার ও এক্সপেনডিচর অবজার্ভার। আগামী কাল, বৃহস্পতিবার জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক বসবেন তারা বলে জানা গিয়েছে。
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৪৮ হাজার ২০৯ জন। তার জন্য জেলায় বুথের সংখ্যা ১৪৬৫ টি ও ৫২ টি অকজিলারি বা সহায়ক ভোটগ্রহন কেন্দ্র রাখা হয়েছে। অন্যদিকে, কালিম্পং জেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৯৩১ জন। জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৯৩ টি। দার্জিলিং জেলায় ভোট পরিচালনার জন্য কোট ৫০ কোম্পানি আধা সেনা নামানো হবে। ইতিমধ্যে তা পৌঁছে গিয়েছে। আরও সাত থেকে আট কোম্পানি আধা সেনা আসার কথা রয়েছে। কালিম্পংয়ে ইতিমধ্যে সাত কোম্পানি আধা সেনা পৌঁছে গিয়েছে। আরও তিন কোম্পানি সেনা সেখানে দেওয়া হবে।
তবে পাহাড়ে ভোট পরিচালনার জন্য ভৌগলিক দিয়ে চ্যালেঞ্জের মুখে পরতে হয় নির্বাচন কমিশনকে। কালিম্পং জেলায় এবার দূর্গম বুথ নেই। তবে দার্জিলিং জেলায় একটি দূর্গম বুথ রয়েছে। সেটি শ্রীখোলায়। সেই বুথে ভোট গ্রহণের দুদিন আগেই রওনা দেবেন ভোটকর্মীরা। পাহাড়ে ভোট পরিস্থিতির উপর নজরদারির পাঁচজন পুলিশ অবজার্ভার ও চারজন এক্সপেনডিচর অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এবার দার্জিলিং জেলায় ১৯৩ টি ক্রিটিক্যাল বুথ রয়েছে। ওইসব বুথে গতবার বিধানসভা নির্বাচনে মোট ভোটারের ১৫% কম ভোট পরেছিল। ওইসব ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের আকর্ষণ করতে প্রচারে জোর দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও পাহাড়ে অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে। ফলে সেইসব কেন্দ্রে ইন্টারনেটের সংযোগ না থাকায় ওয়েবকাস্টিংয়ের সমস্যা দেখা দিতে। ওই বুথগুলোর জন্য ভিডিও রেকর্ডিং, স্যাটেলাইট ফোন ও আরটি সেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে যাতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের সমস্যা মেটানো যায় সেজন্য নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে আলোচনা করছে জেলা নির্বাচনি আধিকারিক। গত বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলায় মহিলা পরিচালিত বুথ বা পিঙ্ক বুথের সংখ্যা ছিল ৩৬ টি ও কালিম্পংয়ে চারটি। এবার সেটা অপরিবর্তিত রাখা হচ্ছে বলে জানা_giয়েছে। জেলায় মোট ৩৪ টি জায়গায় নাকাতল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও কুইক রেসপন্স টিম, মোবাইল টহলদারি রাখা হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের ব্যানার পোস্টারের ঢাকা বা সরানোর কাজ বুধবারের মধ্যে শেষ করা হবে。
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
RKRupesh Kumar
FollowMar 18, 2026 11:04:210
Report
KCKULDEEP CHAUHAN
FollowMar 18, 2026 11:04:000
Report
RVRaunak Vyas
FollowMar 18, 2026 11:03:460
Report
ASABHISHEK SHARMA1
FollowMar 18, 2026 11:03:390
Report
KKKRISNDEV KUMAR
FollowMar 18, 2026 11:03:190
Report
RSRanajoy Singha
FollowMar 18, 2026 11:03:100
Report
EGE GOPI
FollowMar 18, 2026 11:02:310
Report
ASABDUL SATTAR
FollowMar 18, 2026 11:01:570
Report
KSKuldeep Singh
FollowMar 18, 2026 11:01:360
Report
0
Report
AAASHISH AMBADE
FollowMar 18, 2026 11:01:080
Report
AAAkshay Anand
FollowMar 18, 2026 11:00:49Noida, Uttar Pradesh:Dibrugarh (Assam): Gaurav Gogoi on Congress Nagaon MP Pradyut Bordoloi resigns from Congress.
0
Report
HUHITESH UPADHYAY
FollowMar 18, 2026 11:00:370
Report
OBOrin Basu
FollowMar 18, 2026 11:00:150
Report
407
Report