Back
शुभेंदु ने नंदीग्राम के घटनाक्रम पर ममता सरकार और IR पर तीखा हमला
KMKIRAN MANNA
Feb 01, 2026 18:16:42
Dihierench, West Bengal
নাটক করে গোটা রাজ্যকে ঠকানো হয়েছে, তিন টাকার ওআরএস খাইয়ে ভোট কেনার চেষ্টা! নন্দীগ্রামের ভোট অত সস্তা না! নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রীর এস আই আর নিয়ে যাওয়া সহ একাধিক বিষয়ে সরব হলেন শুভেন্দু—
নন্দীগ্রামে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর。
নন্দীগ্রামের বয়াল–২ ব্লকের রানিচকে বিজেপি কর্মীসভায় গিয়ে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী。
নন্দীগ্রামের ঘটনার প্রসঙ্গে টেনে তিনি বললেন, “ভালো পায়ে ব্যান্ডেজ করে গোটা রাজ্যকে ঠকানো হয়েছে। নন্দীগ্রামের বিরুলিয়ার লোক জানত, গাড়ি খুলতে গিয়ে লোহার ডিম পায়ে লেগেছিল। অথচ কী নাটক, কী ড্রামা দেখানো হয়েছে!”
তিনি দাবি করেন, 많은 মানুষ সেই নাটক বিশ্বাস করেছিলেন এবং বলেছিলেন—“গতকাল নন্দীগ্রামে যা হয়েছে, আমাদের আগামীকাল তা ভাবতে হবে, না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না。”
স্বাস্থ্যব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রিকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “কোন হাসপাতালে ওষুধ নেই। স্বাস্থ্য মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিতে পারবেননি। স্বাস্থ্য শিবির করা, চশমা দেওয়া বা ওষুধ দেওয়া একজন এমএলএর কাজ হতে পারে, কিন্তু সরকারি দলের কাজ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া。”
তিনি আরও অভিযোগ করেন, “চিকিৎসা না দিয়ে ভোটের আগে কোটি টাকার প্যান্ডেল টাঙিয়ে মাত্র দুই ব্লকে প্যারাসিটামল আর ওআরএস খাইয়ে সস্তায় নন্দীগ্রামের ভোট কেনার চেষ্টা করছে。”
নির্বাচন কমিশন ও এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গেছেন, কারণ তিনি সংবিধান পড়েননি। সংবিধানের ৩২৪ থেকে ৩২৯ অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে পূর্ণ অধিকার দেওয়া আছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আইন সংস্থা—তারা শুনবেন ও ব্যবস্থা নেবেন। এসআইআর সংবিধান মেনেই হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী জানেন না বা জানতেও চান না।”
নাম ও তথ্যের ভুল প্রসঙ্গে তিনি বলেন, “যে জটিলতা হয়েছে, নামের স্পেলিং ভুল—সবই রাজ্যের প্রশাসনের লোকজন করেছে। রাজ্যে নির্বাচন কমিশনের শুধু সি-ই-ও আছে, বাকি বিএলও, ই আর ও, ডিএম—সব রাজ্য সরকারের অধীনে। হাজার হাজার ডেটা এন্ট্রি অপারেটর দেননি কেন? এ কারণেই মানুষের নামের বানান ভুল হয়েছে, এ-আই অ্যাপ তা ধরেছে। নির্বাচন কমিশন ঠিক কাজই করেছে।”
শুভেন্দু অধিকারীর অভিযোগ, “পশ্চিমবঙ্গে চারটি বড় ইস্যুতে মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ—সীমাহীন দুর্নীতি, তোষণের রাজনীতি ও হিন্দু ধর্মের ওপর আঘাত, সিন্ডিকেট রাজ এবং নিরাপত্তাহীনতা। তৃণমূলের বড় নেতারা আইসিডিএসের লক্ষ লক্ষ টাকা তুলেছেন, রাজ্য সরকারের সিকিউরিটি নিয়ে ঘুরছেন। ভোট ঘোষণা হলেই ভিটেবাড়ি ছাড়তে হবে。”
তিনি আরও বলেন, “কোনও মহিলা বাচ্চা মেয়ে এই রাজ্যে সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন মহিলারা যেন রাতে বাইরে না বেরোন। চাকরি নেই, বেকারদের বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারলো না। শিল্প চলে গেছে, নল আছে জল নেই। এসএসসি,পিএসসি ২০১৭ সালের পর হয়নি। স্কুলে ছাত্র নেই, কলেজে পড়ুয়াছাই—ওয়ান টিচার, নো টিচার স্কুল চলছে।”
শেষে শুভেন্দু অধিকারীর দাবি, “এসব থেকে নজর ঘোরানোর জন্যই ইচ্ছাকৃতভাবে বিএলও ও ইআরও দের দিয়ে ভুল করানো হচ্ছে। এসআইআরের কারণে যদি কেউ হার্ট অ্যাটাক বা অন্য কোনও কারণে মারা যায়, তার দায় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।”
নন্দীগ্রামের বয়াল–২ ব্লকের রানিচকে এই কর্মীসভা থেকেই এই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী。
বাইট শুভেন্দু অধিকারী।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
HUHITESH UPADHYAY
FollowFeb 07, 2026 05:07:390
Report
HUHITESH UPADHYAY
FollowFeb 07, 2026 05:07:260
Report
RGRupesh Gupta
FollowFeb 07, 2026 05:07:11Raipur, Chhattisgarh:रायपुर के कंकाली तालाब में मिली लाश..
0
Report
KJKamran Jalili
FollowFeb 07, 2026 05:07:010
Report
AKAshok Kumar1
FollowFeb 07, 2026 05:04:47Noida, Uttar Pradesh:Fire-fighting operations continue at the NDMC godown in the Safdarjung area, where a fire broke out last night.
0
Report
NPNavratan Prajapat
FollowFeb 07, 2026 05:04:260
Report
RSRajendra sharma
FollowFeb 07, 2026 05:03:430
Report
JGJugal Gandhi
FollowFeb 07, 2026 05:03:320
Report
AMAjay Mishra
FollowFeb 07, 2026 05:03:020
Report
APANOOP PRATAP SINGH
FollowFeb 07, 2026 05:02:440
Report
ASANIMESH SINGH
FollowFeb 07, 2026 05:02:320
Report
KSKartar Singh Rajput
FollowFeb 07, 2026 05:02:170
Report
AYAMARJEET YADAV
FollowFeb 07, 2026 05:02:000
Report
RKRANJEET Kumar OJHA
FollowFeb 07, 2026 05:01:370
Report
AKAtul Kumar Yadav
FollowFeb 07, 2026 05:00:500
Report