Back
हिजली स्टेशन पर चेनई सेंट्रल-न्यू जलपागुड़ी एक्सप्रेस हादसा: राहत सामग्री बाँटी गई
EGE GOPI
Feb 05, 2026 18:16:32
Kharagpur, West Bengal
৩ টি নতুন বগি লাগিয়ে হিজলি স্টেশনে পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, সহায়তা রেল পুলিশের, নামানো হলো আহতদের
বৃহস্পতিবার সকাল ঠিক ৮টা ৪০ মিনিটে খড়্গপুর ডিভিশনের অধীন ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের দু'টি জেনারেল ও একটি এসি কামরা। তিনটি কামরাতে প্রায় তিন-চারশো যাত্রী ছিলেন। এরমধ্যে দু'টি জেনারেল বগিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যাই ছিল বেশি। চেন্নাই থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। ভয়াবহ এই দুর্ঘটনায় কমবেশি আহত হন বেশিরভাগ যাত্রীই। উদ্ধারকাজ শেষে, ৩ টি নতুন বগি লাগিয়ে সেই ট্রেন প্রায় ৯ ঘন্টা দেরিতে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পৌঁছঢ় খড়্গপুরের হিজলি স্টেশনে। আহত যাত্রীদের সহযোগিতা করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল রেল পুলিশ। ট্রেন হিজলি স্টেশনে পৌঁছনোর সাথে সাথেই যাত্রীদের হাতে পানীয় জলের বোতল এবং শুকনো খাবার তুলে দেওয়া হয় খড়্গপুর জিআরপি ও আরপিএফ-এর তরফে। বাচ্চাদের দেওয়া হয় চকলেটও। সঙ্গে বনগাঁর দুই গুরুতর আহত মহিলা যাত্রীকে ট্রেন থেকে নামানো হয়। উপস্থিত ছিলেন জিআরপি-র এসআরপি দেবশ্রী সান্যাল সহ জিআরপি ও আরপিএফ'এর অন্যান্য আধিকারিকরাও। দেবশ্রী জানান, 'অনেকেই আহত হয়েছে। তবে, তাঁদের মধ্যে এই দুই মহিলা যাত্রীর আঘাত একটু বেশি হওয়ায়, তাঁদের চিকিৎসার পর আমরাই বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। ওঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।'
এদিন, হিজলি স্টেশনে পৌঁছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে বিহারের অমরজিৎ পাসোয়ান, বাংলার শেখ রিজোয়ান, মুনমুন বাউড়ি, কলি বাগদিা বলেন, নিশ্চিন্তে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা। অনেকেই ঘুম থেকে উঠে গিয়েছিলেন। কেউ আবার ঘুমোচ্ছিলেন। হঠাৎই একটা তীব্র ঝাঁকুনি! আর তারপরই আতঙ্কিত যাত্রীদের চিৎকার, হুড়োহুড়ি। বগির মধ্যে সে এক ভয়াবহ পরিস্থিতি। ততক্ষণে সকলেই বুঝে যান ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে, লাইন থেকে ছিটকে গিয়েছে তাঁদের বগি। দু'টি জেনারেল ও একটি এসি বগি ছিটকে পড়ে লাইন থেকে। যাত্রীরা তখন ট্রেন থেকে নামার জন্য মরিয়া চেষ্টা চালান। একে উপরের উপরে উঠে পড়েন। আতঙ্কে কেউ কেউ লাফও দিয়ে দেন। কেউ আবার নামতে গিয়ে আহত হন। অনেকেই আবার কামরার হ্যান্ডেল শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকেন। তাঁরা অল্পবিস্তর আহত হন। যাঁরা নামার চেষ্টা করেন কিংবা লাভ দিয়ে দেন তাঁরাই বেশি আহত হন। মূলত পায়ে, হাতে, কোমরে চোট পান তাঁরা। বনগাঁর বাসিন্দা মুনমুন বাউড়ি, কলি বাগদি বিজয়ওয়াড়া থেকে ফিরছিলেন। সেখানে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। এই দুর্ঘটনায় পায়ে ও কোমরে গুরুতর চোট পান। বৃহস্পতিবার সন্ধ্যায় হিজলি স্টেশনে তাঁদের নামানো হয়। জিআরপি-র তরফে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। মুনমুন বলেন, 'ঈশ্বরের দয়াতে প্রাণে বেঁচে গেছি।' মালদার শেখ রিজোয়ান বলেন, 'আল্লাই বাঁচিয়ে দিল!' কিভাবে দুর্ঘটনা ঘটলো তাঁরা বলতে পারেননি। রেলের তরফেও জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে。
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
1
Report
MGMohd Gufran
FollowFeb 10, 2026 12:52:570
Report
SASARWAR ALI
FollowFeb 10, 2026 12:52:350
Report
STSATISH TAMBOLI
FollowFeb 10, 2026 12:52:190
Report
ACAshish Chaturvedi
FollowFeb 10, 2026 12:51:570
Report
RKRakesh Kumar Bhardwaj
FollowFeb 10, 2026 12:51:460
Report
MJManoj Jain
FollowFeb 10, 2026 12:51:140
Report
RBRAKESH BHAYANA
FollowFeb 10, 2026 12:51:000
Report
TCTanya chugh
FollowFeb 10, 2026 12:50:410
Report
AMALI MUKTA
FollowFeb 10, 2026 12:50:230
Report
SSSUNIL SINGH
FollowFeb 10, 2026 12:50:030
Report
JPJitendra Panwar
FollowFeb 10, 2026 12:49:470
Report
RNRajesh Nilshad
FollowFeb 10, 2026 12:49:340
Report
ASAkash Sharma
FollowFeb 10, 2026 12:49:030
Report
APAshwini Pandey
FollowFeb 10, 2026 12:48:390
Report