Back
तृणमूल ग्राम पंचायत में ठगी से गरीब उपभोक्ता सूची से बाहर
RSRanajoy Singha
Dec 05, 2025 05:16:34
Malda, West Bengal
মাটির দেওয়াল, মাথার উপর টালির চাল এমনই প্রকৃত উপভোক্তার বাড়ির ছবি দেখিয়ে বিত্তশালীকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। আর এই বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন এক বঞ্চিত উপভোক্তা। তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের আধিকারিকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত নালিশ করলেন তিনি। । ঘটনায় শোরগোল মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কাতলামারী গ্রামে। কাতলামারী গ্রামের বাসিন্দা আজাদ হোসেন। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় তালিকায় তার নাম আসলেও ফাইনাল তালিকা থেকে তার নাম বাদ গিয়েছে। জরাজীর্ণ বাড়ি, মাথার উপর টালির চাল মাটির দেওয়াল। তারপরও তালিকায় তার নাম নেই। আজাদ হোসেনের অভিযোগ, দিন পাঁচেক আগে আগে ব্লক দপ্তরের সমীক্ষকরা তার বাড়ি এসেছিল। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্যার স্বামী মুক্তার। বিত্তশালী উপভোক্তাকে আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে ছবি তুলে তার নামে ঘর বরাদ্দ করেছে ব্লক দপ্তরের আধিকারিকেরা। টাকার বিনিময় এই কাজ করা হয়েছে। আমি টাকা দিতে পারিনি, সেই কারণেই আমার ঘরের তালিকা থেকে নাম কেটে দিয়েছে। গোটা ঘটনা নিয়ে আমি বিডিও র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। মতিহারপুর গ্রামপঞ্চায়েত কাতলামারী গ্রামের সদস্যার স্বামী মুক্তার আলীর দাবী তাকে ফাঁসানো হচ্ছে। বিজেপির মালদা উত্তর সাংগঠনিক সম্পাদক অভিষেক সিংহনিয়া জানান এমন একজন নয়। অনেক প্রকৃত উপভোক্তাকে এমন ভাবেই বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল মানেই দূর্নীতি। তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন প্রকৃত উপভোক্তা বঞ্চিত হবেনা।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
0
Report
0
Report
1
Report
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report
103
Report
0
Report
0
Report