Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

छह महीने से वेतन न मिलने पर काटोया अस्पताल के सुरक्षा गार्डों ने लगाया अनशन

SCSandip Chowdhury
Feb 05, 2026 11:22:37
Katwa, West Bengal
ছয়মাস ধরে বন্ধ বেতন। বকেয়া বেতনের দাবিতে হাসপতালের জরুরী বিভাগের গেটের পাশেই অনশনে বসেছেন কাটোয়া মহকুমা হাসপাতালের ১৯ জন নিরাপত্তা রক্ষী। জানা যায় পাঁচমাস পেরিয়ে এই ফেব্রুয়ারিতে টানা ছয়মাস বেতন না পেয়েই কাজ করছিলেন কাটোয়া মহকুমা হাসপাতালের ১৯ জন নিরাপত্তা রক্ষী। তাদের দাবি বারংবার হাসপাতাল সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও এই সমস্যার সুরাহা হয়নি। কার্যত ঋণ নিয়ে চালাতে হচ্ছে সংসার। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও ফল না পাওয়ায় আজ থেকে হাসপাতালেই অনশনে বসেছেন তারা। এক নিরাপত্তা রক্ষী বলেন, বারংবার আমরা এই বিষয়টি উপর মহলে জানিয়েছি, তাতে ফল না হওয়ায় এর আগেও আমরা কাজ বন্ধ করেছিলাম তখন আমাদের আশ্বাস দেওয়া হয় যে ৩১ সে ডিসেম্বরের মধ্যে বকেয়া বেতন আমরা পাবো। কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেলেও আমরা বেতন পাইনি। তাই আমরা করজোরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিষয়ে দৃষ্টিপাত করার জন্য করজোরে অনুরোধ করছি। তবে অনশন চললেও যাতে জরুরী পরিষেবা ব্যাহত না হয় সেই জন্য পালা করে একজন নিরাপত্তা রক্ষী সবসময় কর্মরত থাকছেন। হাসপতালের সহকারী সুপার বলেন, যে এজেন্সি ছিল সেই এজেন্সির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আমরা এক্সটেনশনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সেই ফাইলও স্বাস্থ্য ভবনে তারা পাঠিয়েছেন কিন্তু যতক্ষন না পর্যন্ত সেই ফাইলের অ্যাপ্রুভ্যাল হচ্ছে আমরাও বিল ছাড়তে পারছি না। নিরাপত্তারক্ষীদের কাজ বন্ধ করার ফলে জরুরী পরিষেবা ব্যাহত হতে পারে সেটাও উপর মহলে জানানো হয়েছে। এবং নিরাপত্তা রক্ষীদেরও অনুরোধ করা হয়েছে যাতে করে হাসপতালের জরুরী পরিষেবা ব্যাহত না হয়। তাদেরও সেই আশ্বাস দিয়েছেন। বর্তমানে দুপক্ষই তাকিয়ে রয়েছে স্বাস্থ্যভবনের সবুজ সংকেতের দিকে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Feb 07, 2026 17:19:15
Arambag, West Bengal:আরামবাগ:০৭ ফেব্রুয়ারি সরকারী কোয়ার্টারে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল-১ নম্বর ব্লক অফিস চত্বরে। জানা গেছে, পলাশ বাগ খানাকুল-১ নম্বর ব্লকের কর্মরত। সেই কারণে তিনি ব্লকের পাশে সরকারি কোয়ার্টারে সপরিবারে থাকেন। পলাশ বাগ বলেন, এদিন বিকালে তাঁর স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। সেই সময় তিনি বাড়িতে একাই ছিলেন। তারপর তিনি এক রুম থেকে অন্য রুমে গিয়ে দেখেন তিনজন দুষ্কৃতী মুখে কাপড় জড়িয়ে আলমারি থেকে সোনার জিনিস বের করছে। তারপর তিনি তাদের বাধা দেন। তাদের ধরার চেষ্টা করে। তখনই তার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুষ্কৃতীদের। এই ঘটনার কথা তিনি বলেছেন। তিনি খানাকুল থানায় অভিযোগ করেছেন।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 07, 2026 17:18:56
Siliguri, West Bengal:বিধানসভা নির্বাচনের আগে ফের একবার উঠল পৃথক রাজ্যের দাবি। গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই দাবি কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুধু তাই নয়। ওই দাবি আদায়ে আগামী ১৫ ফেব্রুয়ারি রেল রোকো কর্মসূচি পালন করা হবে। আর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবি উঠায় রাজনৈতিকমহলে জোর জল্পনার সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র সরকার পৃথক রাজ্যের দাবিতে উদাসীন ভূমিকা নেওয়ায় ১৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জুড়ে রেল রোকো কর্মসূচি পালন করা হবে। তবে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলকে গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দাবি পূরণ না করলে উত্তরবঙ্গের প্রায় ৮০ টি আসনে বিজেপিকে হারানোর হুশিয়ারিও দিয়েছেন তারা। এদিন সাংবাদিক বৈঠকে সংগঠনের সভাপতি রঞ্জিত সিংহ বলেন, আমরা ১৫ থেকে ২০ বছর ধরে বিজেপিকে ভোট দিয়ে আসছি। আমাদের দাবি একটাই। কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ ও বিহারের একাংশ নিয়ে আলাদা রাজ্য গঠন। পাশাপাশি কামতাপুর ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি। এখানে রাজ্যের করার কিছু নেই। আমাদের দাবি কেন্দ্র সরকারের কাছে। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। তাই ১৫ ফেব্রুয়ারি রেল রোকো কর্মসূচি পালন করব। এর আগে জীবন সিংহের মাধ্যমে কেন্দ্র সরকার আলোচনা শুরু করেছিল। কিন্তু আর কোন কাজ হয়নি। তাই বিধানসভা নির্বাচনের আগে আমাদের দাবি পূরণ না হলে আমরা ৮০ টি আসনে বিজেপিকে হারানোর কাজ শুরু করব। আমরা প্রয়োজনে আলাদা লড়াই করবো। তবে এই বিষয়ে শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ বলেন, অত্যন্ত সংবেদনশীল বিষয়, এর আগে এখনও অনেকবার উঠেছে, যারা এই দাবি তুলেছেন তারা কেন্দ্রীয় বিষয় বলেছে। কাজেই কেন্দ্রীয় প্রবোধরা আছেন তারাই এর সঠিক উত্তর দেবেন। তবে আমরা সবসময় বলেছি, উত্তরবঙ্গের মানুষের সন্মান ও তাদের অধিকার রক্ষার্থে ভারতীয় জনতা পার্টি সচেষ্ট।
0
comment0
Report
MMManoj Mondal
Feb 07, 2026 17:18:32
Kolkata, West Bengal:গত বুধবার মহা ধুমধাম করে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তিন তিনটি মতুয়া মহা সংঘ একসাথে এবারের বারুণী মেলা সংগঠিত করার সংকল্প নিয়ে বারুনি মেলার মহা নিশান উত্তোলন করেছিলেন। তিনটি মতুয়া মহা সংঘের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল এবারের বারুনি মেলা একসঙ্গে সংগঠিত করা হবে। তারফলে বড় অংশের মতুয়া ও ভক্ত পাগল গোসাইদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা সঞ্চার হয়েছিল। কিন্তু দুদিন যেতে না যেতেই কোথাও যেন বিচ্ছেদ sুর। আজ ঠাকুরবাড়িতে মেলা নিয়ে তিনটি সংঘের একসঙ্গে কমিটি গঠন করার কথা ছিল। মমতা ঠাকুর পন্থী মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী অভিযোগ করেন অপর দুই মতুয়া মহাশংঘ মমতা ঠাকুরপন্থী মতুয়া মহা সংঘ থেকে কারা প্রতিনিধি হবে সে বিষয়ে নানা শর্ত চাপাচ্ছেন অসহযোগিতা করছেন, যদিও মমতা ঠাকুরসহ তারা চান বারুণী মহামেলা একসঙ্গেই হোক। অপরদিকে শান্তনু ঠাকুর পন্থী মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন জানান আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, আজ মিটিং হয়নি কাল হতে পারে, কিন্তু তার আগেই প্রেস বাইট করা সোশ্যাল মিডিয়ার সম্প্রচার করা কখনোই ঠিক নয়। এ কথা নিয়ে সুব্রত ঠাকুরপন্থী মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক শংকর গাইনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন সমস্ত কিছু বিশদে না জেনে তিনি কোন মন্তব্য করবেন না। সবমিলিয়ে যেন ঠাকুরবাড়িতে মিলনের আগেই কোথাও একটা বিচ্ছেদের সুর বেজে উঠছে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 07, 2026 17:17:39
Baruipur, West Bengal:চলছে বাঘের খোঁজ ,পাতা হল খাঁচা ঝড়খালি - প্রত্যন্ত সুন্দরবন। সুন্দরবনের ঝড়খালি পর্যটন কেন্দ্র। এক প্রান্তে সুন্দরবনের গহীণ অরন্যের জঙ্গল আর অপর প্রান্তে মানুষের বসবাস। মধ্যবর্তী এলাকা দিয়ে সুন্দরবনের হেড়োভাঙা নদী।সুন্দরবন জঙ্গল থেকে বেরিয়ে হেড়োভাঙা নদী টপকে শুক্রবার ভোর রাতে লোকালয় এলাকার ঝড়খালি കോষ্টাল থানা সংলগ্ন এলাকায় ঢুকে পড়েছিল একটি পূর্ণ বয়স্ক বাঘ।নদী সংলগ্ন লোকালয়ে ছিল তার পদচিহ্ন। যা দেখে বাঘের আগমন শনাক্ত করেছিলেন স্থানীয়রা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাঘ মামার উপস্থিতির খবর পৌঁছায় পুলিশ প্রশাসন ও বনদফতরে। দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় বনদফতরের কর্মী ও বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় বাঘ ধরার প্রস্তুতি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িক ভাবে ঝড়খালি পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।এমনকি পর্যটকদের ও প্রবেশ নিষেধ ।যতক্ষণ না বাঘ ধরা পড়ছে কিংবা স্বইচ্ছায় জঙ্গলে ফিরে যাচ্ছে,ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সমস্ত কিছুই বন্ধ থাকবে। শুক্রবার সমস্ত দিন এবং শনিবার প্রায় সমস্ত দিন অতিবাহিত হলেও বাঘের দেখা মেলেনি।তবে বাঘ যে লোকালয়ে ঘাঁটি গেড়ে রয়েছে তার প্রমাণ মিলেছে। বনদফতরের তরফে Saturday তিন তিনটি খাঁচা পাতা হয়েছে।টোপ দেওয়া হয়েছে ছাগল। এছাড়াও এলাকাটি পুরোপুরি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।ঘটনাস্থলে রয়েছেন বনদফতরের আধিকারীক ও পুলিশ প্রশাসন। অন্যদিকে স্থানীয় মানুষজন চরম আতঙ্কের মধ্যে প্রহর গুণছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 07, 2026 17:17:03
Chinsurah, West Bengal:মেলা থেকে টক ঝাল মিষ্টি আচার কিনে কল্যাণ বললেন,২৬ এর পর বঙ্গ বিজেপির অস্তিত্ব থাকবে না। বিজেপির চার্জশিট নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের চার্জশিট ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রীকে দিয়ে দিয়েছে। যারা চায়নার সঙ্গে লড়াইয়ে হেরে প্রধানমন্ত্রী ঘরে বসে থাকে চুপ করে তাদেরই চার্জশিট ভারতবর্ষের মানুষ দিয়ে দিয়েছে।২০২৬ এর মে মাসের পর থেকে বিজেপির অস্তিত্ব পশ্চিমবঙ্গে আর পাওয়া যাবে না। রিষড়া মেলায় অন্য মেজাজে দেখা গেলো শ্রীরামপুর সাংসদকে।মেলার দোকান থেকে টকঝাল মিষ্টি আচার কিনলেন। আচার খেতে ভালোলাগে আর রিষড়া মেলায় ভালোভালো আচার আসে তাই কেনেন তৃনমূল সাংসদ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 07, 2026 14:32:03
Chinsurah, West Bengal:দল বদলুদের বিশ্বাস করা যায়না,এসআইআর বিরোধী মিছিলে বার্তা তৃনমূল শ্রমিক সংগঠনের। আজ সপ্তগ্রাম বিধানসভার আলিনগর থেকে কয়েক হাজার বাইক নিয়ে মিছিল করে তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।তৃনমূল নেতা কর্মিরা সেই মিছিলে যোগ দেন。 সংগঠনে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ চক্রবর্তী বলেন,কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চনা করছে।আবার নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর নামে চরম হয়রানী করছে।লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছে।এরই প্রতিবাদে মিছিল。 গত ৩০ জানুয়ারী সপ্তগ্রামের গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দেবব্রত বিশ্বাস তৃণমূলে যোগ দে‌ন কয়েক হাজার অনুগামী নিয়ে。 দলের শীর্ষ নেতৃত্ব দেবব্রতকে দলে নিলেও স্থানীয় তৃণমূল নেতা কর্মিরা এই যোগদান ভালোভাবে মেনে নিতে পারেনি。 মনোজ চক্রবর্তী সেই প্রসঙ্গে বলেন,দল সিদ্ধান্ত নিয়েছে তাই যোগ দিয়েছে।তবে আমরা তো জানি কারা কোন ধান্দায় কোন দল করতে গেছে।সেই দল ছেড়ে বেরিয়ে এসেছে।এই দল বদলুদের বিশ্বাস করা যায় না।দলের আবেগ সর্বাগ্রে।২০২১ এর নির্বাচনে যাদের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছি কর্মীরা লড়াই করেছে সেই আবেগে আঘাত লেগেছে।তবে দল সিদ্ধান্ত নিলে কিছু করার থাকে না। এদিন মিছিলে উপস্থিত ছিলেন,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা,জেলা পরিষদের সদস্য প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার,চুঁচুড়া শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী,চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী,বাঁশবেড়িয়া পুরসভার উপ পৌর প্রধান শিল্পী চট্টোপাধ্যায়দের。
0
comment0
Report
CDChittaranjan Das
Feb 07, 2026 14:31:35
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 07, 2026 14:30:29
Dinajpur, Rangpur Division:হরিরামপুর কুশমন্ডির পর এবার কুমারগঞ্জে বিজেপির ‘চার্জশিট’, প্রকাশ তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়করা বিগত পাঁচ বছরে কি কাজ করেছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ লিখিত আকারে চার্জশীট নাম দিয়ে ভোটের বাজারে প্রচার শুরু করেছে বিজেপি। শনিবার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল বিধায়ক তোরাব হোসেন মন্ডল এর বিগত পাঁচ বছরের কাজও তার খাতিয়ান নিয়ে চার্জশিট প্রকাশ করল বিজেপি নেতৃত্ব। কালো-সাদা-গেরুয়া রঙের পদ্মচিহ্নিত পোস্টারে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু তোলা, সীমান্ত এলাকার স্কুল দীর্ঘদিন বন্ধ থাকা, নতুন করে তৈরি বাঁধে অল্পদিনের মধ্যেই ফাটল, রাস্তার বেহাল অবস্থা— এসবই রয়েছে চার্জশিটে। পাশাপাশি নারী ও নাবালিকাদের বিরুদ্ধে অপরাধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে। এছাড়াও বহু প্রতিশ্রুত একটি সেতু এখনও সম্পূর্ণ না হওয়ায় সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। পোস্টারের নীচে বড় অক্ষরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয়েছে। অপরাধ ও অনিয়ম সংক্রান্ত সংবাদ শিরোনামের অনুলিপি এবং বিস্তারিত তথ্যের জন্য একটি কিউআর কোডও ছাপা হয়েছে পোস্টারে। অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের ব্লক সভাপতি গণेश দাস বলেন, “রাজনৈতিক স্বার্থে বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে। মানুষ বিজেপির কথা শুনতে চান না। তারা শুধু অভিযোগ তোলে, উন্নয়নের কাজ করে না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল পক্ষে থাকবে। কুমারগঞ্জ আসন ১০০ শতাংশ তৃণমূলের পক্ষে যাবে বলে তৃণমূল নেতৃত্বে দাবি করেছে। বাইট ১/ স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সভাপতি ২/ গণেশ দাশ ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস।
0
comment0
Report
MDMritunjay Das
Feb 07, 2026 14:22:08
Bankura, West Bengal:विष्णुपुर के भाजपा सांसद सौमित्र ख़ा के राजनीतिक प्रतिक्रिया 1) बंगाल के घर-সহ सरकारी परियोजनाओं में ‘कटमानी’ रोखने के लिए एक खास हेल्पलाइन नंबर— चालू कर दी गई है पूर्व मेदिनीपुर जिला पुलिस ने। जिले के अस्थाई पुलिस अधीक्षक मितुन कुमार दे ने बताया। क्या लंबी समय से विपक्ष के आरोपों को जिला प्रशासन ने सरकारी मान्यता दे दी है? 2) विधानसभ voting के पहले नंदीग्राम के निवासियों ने अपने सपनों के रेलवे प्रकल्प की उम्मीद देखी थी, पर जमीन न मिलने और राज्य सरकार के असहयोग के कारण रेलवे नंदीग्राम पहुँचना मुश्किल दिख रहा है। 3) पार्थ चटर्जी 1. इस महीने वे अपने क्षेत्र बेहाला पश्चिम जा रहे हैं ताकि मतदाताओं को समझ सकें 2. मैं अवकाशप्राप्त राजनीतिज्ञ नहीं हूँ - पार्थ 4) कल आग्निमित्रा पाले के बयान पर आज विधानसभा में हंगामा अपनी निंदा प्रस्ताव लाए शोभन देब चौधॉय ने बीजेपी विधायकगण का आरोप, आपके खिलाफ निंदा प्रस्ताव जबरदस्ती लाया जा रहा है 5) हाल ही में पद्मश्री प्राप्त प्रदर्शित चटर्जी के घर पर केंद्रीय मंत्री सुकांत मजुमदार 6) आज के SIR की सुनवाई का आखिरी दिन SIR में लगभग 4 लाख नामों के हटने की संभावना? खसड़ा मतदाता सूची में कुल 32 लाख अनमैप्ड मतदाताएं जिनमें 10-15% मतदाता सुनवाई में नहीं पहुँचे 7) विधानसभ चुनाव में ISF-JUP गठबंधन? ‘JUP के साथ गठबंधन पर राज्‍य कमिटी की बैठक में चर्चा’—ISF विधायक नौशाद सिद्धिकी 8) डेगंगा के SIR आतंक के बीच मौत हुआSerina की सात साल की बेटी की देखभाल स्थानीय तृणमूल नेतृत्व ने सम्भाली 9) चुनाव से पहले जनमत सर्वे के लिए भाजपा रुचि दिखा रही है विधानसभा क्षेत्र के अनुसार घुमते वाहन सर्वे करेंगे जनता अपने सुझाव दे पाएगी, वही वास्तु समाधान उनके घोषणा-पत्र में रहेगा 10) हाईकोर्ट में ममता के पक्ष में बेटी के वकील होकर लड़े ‘सुप्रीम कोर्ट के गाउन जैसा लगता है’ माय के दफ़्तर में बेटी के साथ खिन्नता पर भावनात्मक प्रतिक्रियाएं 11) बदुवाड़िया BDO कार्यालय पर हमला, तोड़फोड़ बदुआड़िया घटना पर शुभेंदर घोष ने सोशल मीडिया पर विरोध प्रकट किया ‘‘अवैध मतदाताओं के हित रक्षक के तौर पर टीएमसी काम कर रही है’’ बाइट: सौमित्र खां (भाजपा सांसद, विष्णुपुर)
0
comment0
Report
Advertisement
Back to top