Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

झार्ग्राम के कुमारदा जंगल में भीषण आग, लाखों का नुकसान

SCSaurav Chaudhuri
Mar 05, 2026 05:30:35
Jhargram, West Bengal
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুমোরদা এলাকায় ফের লোকালয়ের মাঝেই জঙ্গলে বিধ্বংসী আগুন ঘিরে চরম আতঙ্ক ছড়াল। সম্প্রতি প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগুনের লেলিহান শিখা গ্রাস করতে উদ্যত হয় পুরো গ্রামকে। অল্পের জন্য রক্ষা পায় কয়েকটি বাড়ি সহ গোটা কুমোরদা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। তবে আতঙ্ক এখনো কাটেনি জঙ্গল লাগোয়া পরিবারগুলির। তাদের অভিযোগ, প্রায়ই জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে, কিন্তু বনদপ্তরের তেমন সক্রিয়তা চোখে পড়ছে না। আগুন লাগার কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে。 এদিকে এই আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কাজু ও বাঁশ ব্যবসায়ীরা। বহু টাকার গাছ ও মজুত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি তাঁদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি-eme সরব হয়েছেন। প্রশাসনের তরফে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ করা হয়নি। তবে বারবার আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়ে। গ্রামবাসীদের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে বড়সড় বিপর্যয় অনিবার্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 05, 2026 06:45:21
Jalpaiguri, West Bengal:সিসি রোডের কাজ নিয়ে বচসা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে এলাকায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে সি সি রোডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বচসা সৃষ্ট হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার আইসি, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিরাট পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগ কয়েক বছর আগে সি সি রোড তৈরি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই এক পাশের অংশ ধ্বসে যায়। যার কারণে এলাকায় পৌঁছায় না কোন অ্যাম্বুলেন্স, বা দমকল, জরুরী কালীন পরিস্থিতিতে গর্ভবতী مায়েদের কোলে করে নিয়ে তুলতে হয় এম্বুলেন্সে। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে শুরু হয়েছে ধসে যাওয়া রাস্তার কাজ। সেই কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে area's বাসিন্দারা। বুধবার রং খেলার দিনে কাজ কেন? সেই প্রশ্ন তুলে সেখানেই বাধা বাসিন্দাদের একাংশ। এরপর এক নাবালক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ক্ষিপ্ত জনতা নির্মাণ কাজের কাঠের জিনিস আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে কাজ বন্ধ। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার শান্তি শৃঙ্খला বজায় রাখতে পুলিশের টহলদারি জারি রয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 05, 2026 06:20:01
Asansol, West Bengal:বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো আসানসোলের মা কল্যানেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে। এখানে একটি সভা হয়, যেখানে উপস্থিত ছিল প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, নারকেল ফাটিয়ে উদ্ভোদন করেন। এই যাত্রা स्थानीय দেন্দুয়া মোড়, ডাবর মোড় হয়ে গৌরান্ডি, দোমোহানি হয়ে জামুরিয়া, পান্ডবেশ্বর, আন্ডাল, রানিগঞ্জ হয়ে আসানসোল আসবে, সেখানে বুধা মাঠে সভা হবে, যেখানে বক্তব্য রাখবেন অর্জুন মুন্ডা, সন্তু পান প্রমুখ। আগামীকাল আসানসোল, কুলটি, ডিসেড়্গড় হয়ে পুরুলিয়া জেলা চলে যাবে। পুরুলিয়া বিভাগের এই রথ পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘুরবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 05, 2026 06:17:49
Baruipur, West Bengal:এলাকা এলাকায় রুটমার্চ করলে হবে না কেন্দ্র বাহিনীর। প্রতিটা বাড়িতে বাড়িতে দুজন করে ভোট পর্যন্ত বসিয়ে রাখতে হবে। প্রতিটা বুথে এক কোম্পানি করে ভোটের দিনে রাখতে হবে। ইলেকশন কমিশনের কাছে তিনি অনুরোধ করবেন শওকাত মোল্লা। এমন না হলে তো শুভেন্দু অধিকারী ভোটের শেষে, হেরে যাওয়ার পরে বলবে ছাপ্পা রিডিং করেই তৃণমূল জিতেছে। তাই এমন কথা যাতে তিনি না বলে তাই তার এমন দাবি ইলেকশন কমিশনের কাছে। হুমায়ুন কবি,আব্বাস সিদ্দিকী,শুভেন্দু অধিকারী, তহা সিদ্দিকী দের ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য শওকত মোল্লা আমন্ত্রণ জানালেন। এদের জামানাত জব্দ করে দেবো। প্রत्यেকটা বাড়িতে বাড়িতে দুজন করে কেন্দ্র বাহিনী রাখা উচিত। শুধু রুটমার্চ করলে হবে না। কারণ বিজেপি বলছে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তাই বিজেপি হেরে যাওয়ার পর আর বলতে পারবে না রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, যেটা আজকের শুভেন্দু অধিকারীরা বলছে। তাই ইলেকশন কমিশন কে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। আর ভোটের দিন বুথে বুথে দু চারজন বাহিনী দিলে হবে না। এক কোম্পানি করে সেন্ট্রাল বাহিনী দেওয়া উচিত। কেন্দ্রের তো প্রচুর বাহিনী আছে。 শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল ফোর্স নিয়ে বড় চিৎكار চেঁচামেচি করছে। তাহলে দিল্লি থেকে অমিত সাহা নাড্ডা সাহেব এর মতো একাধিক নেতৃত্বদের নিয়ে রথযাত্রা করতে হচ্ছে ? মানুষের প্রতি আস্থা নেই ? তাই শুভেন্দু অধিকারী কে বুঝতে হবে মধ্যপ্রদেশ ও রাজস্থান নয় এটা বাংলা। যতই হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করুক। আবারো নবান্নে মুখ্যমন্ত্রী আসবে। শুভেন্দু অধিকারী পরিবর্তন বাংলায় করবেন না, বিজেপিতেই করেছেন। পুরাতনদের কোন জায়গা দেননি। যতই কল কলকাঠি নাড়ো আবারো নবান্নে হাওয়াই চটির। যতই বামেদের সাথে জোট করুক আইএসএফ কোন লাভ নেই। কেননা মানুষ হচ্ছে গণদেবতা। আর গণদেবতা তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। হুমায়ুন কবি তার বন্ধু লোক। সে নিজে এসে ক্যানিং পূর্বতে দাঁড়াক, তাছাড়া আব্বাস সিদ্দিক,শুভেন্দু অধিকারী ও ফুরফুরা শরীফের তহা সিদ্দিক এসে ক্যানিং পূর্ব তে প্রার্থী হলে তাদের জামানাত জব্দ করে দেবো । আর এই তিনজনকে তিনি আমন্ত্রণ জানালেন ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী হওয়ার জন্য। কেননা এরা সব বিজেপির দালাল। তহা সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। তারপরও সরকারের পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।লজ্জার বিষয়।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 05, 2026 06:17:14
Kaji Chak, West Bengal:খসড়া তালিকায় নাম না থাকার জন্য এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল বাবার, ছেলে পেয়েছিলেন শুনানির জন্য নোটিশ। নোটিশ পেয়ে সমস্ত কাগজপত্র তিনি জমা দিয়ে আসেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু ফেরার পর বর্তমানে এস আই আর এর যে চূড়ান্ত পর্বের প্রথম তালিকা বেরিয়েছে তাতে তিনি দেখতে পান তার নাম ডিলিটেড বলে লেখা রয়েছে। তার মায়ের নাম রয়েছে বিবেচনাধীন বলে। এতেই নতুন করে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে বসু পরিবার। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে। বিজেপি অবশ্যই জানাচ্ছে কোন অবৈধ ভোটারই বাদ পড়বে না। অন্যদিকে, এস আই আর আতঙ্কে মৃত্যু হওয়া ব্যক্তির আবক্ষ মূর্তি বসাতে চলেছে তৃণমূল। ২০০২ লিস্টে নাম ছিল না মেদিনীপুর সদর ব্লকের আবাসের বাসিন্দা শ্যামল বসুর। এস আই আর এর খসড়া তালিকায় নাম না থাকার জন্য তিনি রীতিমতো আতঙ্কে ভুগছিলেন। অবশেষে গত নভেম্বর মাসে তার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়। এস আই আর আতঙ্কের ফলেই শ্যামলের মৃত্যু হয়েছে এমনই দাবি করেছিল পরিবার এবং তৃণমূল কংগ্রেস। এরপরেই শুনানির জন্য ডাক আসে শ্যামল বসুর ছেলে সনৎ বসু এবং শ্যামল বসুর স্ত্রী নিছু বসুর। নোটিশ পেয়ে তারা গত ৫ই জানুয়ারি মেদিনিপুর সদর বিডিও অফিসে শুনানিতে সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসেন। কিন্তু যে লিস্ট বেরিয়েছে তাতে নিছু বসুর নাম বিবেচনাধীন হিসেবে রয়েছে আর শ্যামল বসুর নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। তৃণমূল জানাচ্ছে, শ্যামল বসুর আদি বাড়ি ছিল কেশপুর এর শোল্ডিহা শ্যমচাঁদপুর এলাকায়। ২০০০ সালে সিপিএমের অত্যাচারে ঘর ছেড়ে চলে এসেছিলেন মেদিনীপুরে। সেইসময় ২০০২ সালে শ্যামল বসুর ভোটার তালিকায় নাম কেটে দেয় সিপিএম। ২০০২ এর আগে এবং পরে ভোটার লিস্টে নাম ছিল। ভোটও দিয়েছেন তিনি। কিন্তু খসড়া তালিকায় নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তার মৃত্যু হয়। ভবিষ্যতে যাতে মানুষ জানতে পারে এই এস আই আর আতঙ্কে কি ঘটনা ঘটেছিল সেই জন্যেই শ্যামল বসুর অবক্ষ মূর্তি বসানো হবে মেদিনীপুরে। এদিকে সনৎ বসুর নাম ডিলিটেড হয়ে যাওয়ায় তিনি এখন চিন্তায় পড়ে গেছেন। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। ছবি বাইট 2c তে SLUG- 0503ZG_WMID_SIR_DELETE_R বাইট ১) সনৎ বসু (ডিলিটেড হওয়া ভোটার) ২) মুকুল সামন্ত (মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি) ৩) দিনেন রায় (খড়গপুর গ্রামীণের বিধায়ক) ৪) শুভজিৎ রায় (জেলা বিজেপি সাধারণ সম্পাদক) ৫) ওয়াক থ্রু
0
comment0
Report
PDPradyut Das
Mar 05, 2026 05:46:19
Jalpaiguri, West Bengal:পার্টি অফিসে বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ফলোআপ। জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণের কান্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তকে কঠিন শাস্তির দাবি জানিয়েছে জলপাইগুড়ি অভয়া মঞ্চ। বিবেকানন্দ পল্লীতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণের ঘটনায় निताई राय নামে একজনকে কোতোয়ালি থানার পুলিশ আটক করেছে। ধৃত नितাই রায় কে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখা হয়। গত সোমবার রাতেই ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়; চিকিৎসা চলছে। সুস্থ হলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে বিবেকানন্দ পল্লীতে যায় জলপাইগুড়ি অভয়া মঞ্চের সদস্যরা; ঘটনাটি নিন্দা করে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 05, 2026 04:17:51
Kolkata, West Bengal:পশ্চিম এশিয়া যুদ্ধ আপডেট ৭) ইরানে মার্কিন হানা অব্যাহত থাকছে, সেনেটের সিদ্ধান্ত ট্রাম্পের পক্ষেই। সেনেটের বেশির ভাগ সদস্যের রায় গেল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই। ফলে যুদ্ধ বন্ধ বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গেল। বরং দাবি উঠল, ইরান বিরোধী যে কোনো বিরোধিতাকেই যেন আইনসভা মান্যতা দেয়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুয়ায়ী, সেনেট সদস্য়ের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিলেন ৫২ জন। বিরোধিতা করলেন ৪৭ জন। ৮) ইরানের হামলার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মার্কিন দূতাবাসের কাছে বসবাসকারী রাজধানীর বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 05, 2026 04:01:52
0
comment0
Report
ASAyan Sharma
Mar 05, 2026 03:18:04
Kolkata, West Bengal:نامি ওষুধ সংস্থার ইনসুলিনের ইঞ্জেকশন চুরি ঘটেছে। ওড়িশার জগমোহনপুর, কেওনঝর রোড থেকে কলকাতায় সংস্থার CFA-তে আনার পথে চুরি হয়েছে। বাংলা ওড়িশা বর্ডারের কাছ থেকে প্রচুর পরিমাণে ইনসুলিন ইঞ্জেকশন চুরি হয়েছে, কয়েকটি বড় বাক্স। সংস্থার তরফে জানানো হয়েছে, Sanofi India Limited এর Lantus SoloStar (Insulin Glargine Injection IP, r-DNA origin, 100 IU/mL)–এর একটি নির্দিষ্ট ব্যাচ লোপাট হয়ে গেছে। Batch No. 5F0347B. যার বাজার মূল্য প্রায় কয়েক লাখ টাকা। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনাটি। এটি r-DNA উৎসজাত ইনজেকটেবল ওষুধ, যা 2° থেকে 8° সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা আবশ্যক। নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না হলে ওষুধের গুণগত মান নষ্ট হতে পারে এবং তা রোগীদের জন্য ঝুঁকি হিসেবে দেখা দিতে পারে। রোগীদের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো প্রতিকূল প্রতিক্রিয়া (ADR) দেখা দিলে তা দ্রুত জানাতে রোগীদের সতর্ক করতে বলা হয়েছে। এই ধরনের ইঞ্জেকশন কেনার আগে, ব্যাচ নম্বর দেখে বিল সহ দেখে কিনতে বলা হয়েছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 05, 2026 03:17:53
Kolkata, West Bengal: WEATHER *আজ সকালের আবহাওয়া।* _সিনোপসিস।_ #রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার。 _সিস্টেম।_ #উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত。 ##পশ্চিমী ঝঞ্‌জা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্‌জা আসবে উত্তর-পশ্চিম ভারতে।。 _দক্ষিণবঙ্গ।_ #সকাল থেকেই পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু\'দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও; বাড়বে উষ্ণতা ##আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস。 ###রবিবার ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে। ####সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বুধবারে। _উত্তরবঙ্গ।_ #আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন। রবিবার থেকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে。 ##রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরও আলিপুরদুয়ার জেলাতে。 _কলকাতা।_ #আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও উপরে। ##শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে。 _কলকাতার তাপমান।_ #আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশ। _ভিন রাজ্যে।_ #গরম এবং অস্বস্তি করা আবহাওয়া ৪ মার্চ থেকে ৬ই মার্চ অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে। কঙ্কনে গরম এবং অস্বস্তি থাকবে ৪ এবং ৫ ই মার্চ。 ##জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ৭ থেকে ১০ ই মার্চ। হিমাচল প্রদেশে ৭ থেকে ১০ ই মার্চ বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি; তুষারপাত। ৮ ও ১০ই মার্চ উত্তরাখন্ডে তুষারপাত ও বৃষ্টি。
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 05, 2026 03:04:32
Kolkata, West Bengal:১) হুমায়ূন কবিরের বিপুল বহরের কেন্দ্রীয় নিরাপত্তা যার যত লাইফ রিস্ক তার নিরাপত্তা বহর তত বেশি। এটা স্টেটাস দেখে হয়না। ঝুঁকি বিবেচনা করে হয়। উনি প্রবীণ রাজনীতিক। মন্ত্রী ছিলেন আগে। সেই হিসেব করে দেওয়া হয়েছে। ওনার রিস্ক আছে। উনি হাই রিস্ক জোনে আছেন। তাই বেশি দেওয়া হয়েছে। ২) బ్యBij BJPর পরিবর্তন যাত্রা বনাম মমতা ব্যানার্জির ধর্না দুটো দলের কালচার আলাদা। উনি নামাজ কালচার থেকে এসেছেন। আমরা পুজো কালচার থেকে আসিয়েছি। আমরা আজ বৃহস্পতিবার থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে পরিবর্তন যাত্রা শুরু করব। উনি সব প্রোগ্রাম নামাজ পড়ে শুরু করেন বলে শুক্রবার ধর্না শুরু করবেন। উনি শুধু একটা সিলেক্টেড কমিউনিটি কে মেসেজ দেন। ওনার রাজনীতি পরিষ্কার। যারা এই ধরনের রাজনীতি করে এসেছে তাদের অতীত দেখুন আর ভবিষ্যত দেখুন। ৩) মুখ্যমন্ত্রীর গলায় হোলির সঙ্গে মুবারক কেন? মুবারক তো বলতেই হবে। উনি তো আজকাল জল কে পানি বলছেন। উনি মন্দির রাজনীতিতে সমপ্রতি আসতে বাধ্য হয়েছেন এটাও তো একধরনের পরিবর্তন। যার জেরে ওনাকে হোলি মুবারক বলতে হয়েছে। ৪) এবারে কমিশনে বামেদের ধর্না ওনারা কমিশন অফিসে শুয়ে থাকুন বসে থাকুন তাতে সাধারণ মানুষের কিছু যায় আসেনা। মানুষ আগেই ওদের রিজেক্ট করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যাযের পাল
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 05, 2026 03:04:19
Kolkata, West Bengal:১) দক্ষিণ বাগদাদে ইজরায়েলি আকাশ হামলায় এক আন্তর্জাতিক কুখ্যাত জঙ্গি নিকেশ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র। ২) ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা এখনও পর্যন্ত ভালো ফল পাচ্ছে বলে দাবি মার্কিন রাষ্ট্রপতির। ৪৭ বছর ধরে মার্কিন নাগরিকদের আক্রমণ এবং হত্যা করে আসছে ইরান। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার একটি চুক্তির জেরে অতিরিক্ত বাড়বাড়ন্ত হয়েছিল ইরানের। তার যোগ্য জবাব এবার দেওয়া হচ্ছে বলে দাবি ট্রাম্পের। ৩) বাহরিনে শাহদ ১৩৬ মিসাইল ভারতীয় সময় আজ ভোর রাতে একটি মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দিয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থার দাবি। ৪) কাতারের দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জারি হয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপাতত সমস্ত ফ্লাইট বাতিল। যাত্রীদের আগাম বিমানের খবর নিয়ে নিরাপদে বিমানবন্দরে আসার পরামর্শ। ৫) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইট করেছেন, "আমি আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সাথে লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কথা বলেছি, যা খুবই উদ্বেগজনক। আমি হিজবুল্লাহকে অবিলম্বে ইসরায়েল এবং তার বাইরে আক্রমণ বন্ধ করার আবেদন জানাচ্ছি একইভাবে, আমি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার এবং স্থল আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। ৬) ব্রিটিশ মেরিটাইম ট্রেড সূত্রে দাবি, কুয়েতে একটি তৈলভান্ডারের কাছে বড়সড় বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কর্মীরা সবাই নিরাপদে আছেন।
0
comment0
Report
Advertisement
Back to top