Back
ईरान के हरमुज़ जलमार्ग के कारण भारत पर तेल संकट की आशंका, रूस मदद तैयार
AGAyan Ghosal
Mar 05, 2026 01:02:19
Kolkata, West Bengal
OIL RUSSIA
হরমুজ প্রণালী দিয়ে অন্য যে কোনও দেশের তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ফলে, সমস্যায় পড়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়াল বন্ধু রাষ্ট্র রাশিয়া। ভারতে জলপথে ৯.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠাতে তৈরি রাশিয়া। যা সপ্তাহখানেকের মধ্যেই পৌঁছে যেতে পারে এ দেশে। এনিয়ে ওয়াকিবহাল ইন্ডাস্ট্রির সূত্র এমনই জানিয়েছে রয়টার্সকে। প্রসঙ্গত, তেল সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় ভারতে মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেলের জোগান রয়েছে বলে ওয়াকিবহল মহলের দাবি। যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রকের দাবি করেছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরইমধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল-সহ ৫ রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার?
চিন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও, ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনও ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালি হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারলের কাছাকাছি। পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। যদিও, আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ALArup Laha
FollowMar 05, 2026 01:02:080
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:01:470
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 19:00:51Barrackpur Cantonment, West Bengal:আমারা কি করবো সেটা কেউ বুঝতে পারবে না। তবে আজ সারা রাত ইলেকশন কমিশনের অফিসে র সামনে বামফ্রন্ট ধর্না প্রদর্শন করবে। কাল সকালে আন্দোলন কি হবে দেখা যাবে। তবে একজন ন্যজ্জ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এমনটাই মন্তব্য করলেন মো: সেলিম।
0
Report
DKDebojyoti Kahali
FollowMar 04, 2026 19:00:430
Report
DGDebabrata Ghosh
FollowMar 04, 2026 19:00:33Howrah, West Bengal:হাওড়া ঘুসুড়ি ধাম শ্যাম মন্দিরে হোলি উৎসব পালিত হয়েছে এ বছরের মতো প্রতি বছরের ন্যায়। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা হোলি উৎসবে সামিল হয়েছে।
0
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 16:46:130
Report
PSPrasenjit Sardar
FollowMar 04, 2026 16:46:020
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 15:46:440
Report
NHNantu Hazra
FollowMar 04, 2026 15:46:350
Report
NHNantu Hazra
FollowMar 04, 2026 15:46:230
Report
RDRaktima das
FollowMar 04, 2026 14:46:000
Report
ASAyan Sharma
FollowMar 04, 2026 14:45:520
Report
DGDebabrata Ghosh
FollowMar 04, 2026 14:45:390
Report
PDPradyut Das
FollowMar 04, 2026 14:16:450
Report
