Back
राज्य में रविवार से बारिश की संभावना, गरज के साथ हल्की से मध्यम बारिश संभव
AGAyan Ghosal
Mar 05, 2026 03:17:53
Kolkata, West Bengal
WEATHER
*আজ সকালের আবহাওয়া।*
_সিনোপসিস।_
#রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার。
_সিস্টেম।_
#উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত。
##পশ্চিমী ঝঞ্জা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্জা আসবে উত্তর-পশ্চিম ভারতে।。
_দক্ষিণবঙ্গ।_
#সকাল থেকেই পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু\'দিন একটু বাড়বে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকবে। শীতের আমেজ উধাও; বাড়বে উষ্ণতা
##আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস。
###রবিবার ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই তিন জেলাতে।
####সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলিতে বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বুধবারে।
_উত্তরবঙ্গ।_
#আপাতত শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন। রবিবার থেকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে。
##রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরও আলিপুরদুয়ার জেলাতে。
_কলকাতা।_
#আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য হলেও উপরে।
##শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুদিন সামান্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে。
_কলকাতার তাপমান।_
#আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ২৬ থেকে ৯০ শতাংশ।
_ভিন রাজ্যে।_
#গরম এবং অস্বস্তি করা আবহাওয়া ৪ মার্চ থেকে ৬ই মার্চ অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে। কঙ্কনে গরম এবং অস্বস্তি থাকবে ৪ এবং ৫ ই মার্চ。
##জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ৭ থেকে ১০ ই মার্চ। হিমাচল প্রদেশে ৭ থেকে ১০ ই মার্চ বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি; তুষারপাত। ৮ ও ১০ই মার্চ উত্তরাখন্ডে তুষারপাত ও বৃষ্টি。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 05, 2026 04:17:510
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 04:01:520
Report
ASAyan Sharma
FollowMar 05, 2026 03:18:040
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 03:05:010
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:320
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:190
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 03:04:020
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:03:450
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:03:320
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 03:03:180
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:02:190
Report
ALArup Laha
FollowMar 05, 2026 01:02:080
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:01:470
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 19:00:51Barrackpur Cantonment, West Bengal:আমারা কি করবো সেটা কেউ বুঝতে পারবে না। তবে আজ সারা রাত ইলেকশন কমিশনের অফিসে র সামনে বামফ্রন্ট ধর্না প্রদর্শন করবে। কাল সকালে আন্দোলন কি হবে দেখা যাবে। তবে একজন ন্যজ্জ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এমনটাই মন্তব্য করলেন মো: সেলিম।
0
Report