Back
नेपाल में 275 सीटों के लिए दोहरा मतदान, 165 FPTP और 110 PR
AGAyan Ghosal
Mar 05, 2026 03:03:45
Kolkata, West Bengal
NEPAL
*নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দেবে নেপাল। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে।*
*১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, নেপালের ফেডারেল পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় এবং সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল ঘোষণা করেন যে নির্বাচন ৫ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।*
জেন জি আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বের নেপালে পতন হয়েছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। আজ বৃহস্পতিবার নতুন করে সাধারণ নির্বাচন হতে চলেছে হিমালয় ঘেরা পাহাড়ি দেশে।
জোড়া ব্যালটে ভোট দেবেন নেপালবাসী। নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছতে বৃহস্পতিবার জোড়া ব্যালটে ভোট দেবে নেপাল। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে। ভোটগ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। প্রার্থীর সংখ্যা ৬৫৪১। তাঁদের মধ্যে ৪০ বছরের কমবয়সি প্রার্থী হাজারেরও বেশি! বুথের সংখ্যা ২৩ হাজার।
২০১৫ সালের নতুন সংবিধান অনুযায়ী নেপালে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা রয়েছে। প্রথম পদ্ধতিটি প্রত্যক্ষ নির্বাচন। একে বলা হয় ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (এফপিটিপি), যেখানে যে প্রার্থী সর্বাধিক ভোট পান— তিনিই আসনটিতে জয়ী হন। দ্বিতীয়টি হল পরোক্ষ নির্বাচন অর্থাৎ, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর)। এতে একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত হিসাব করে সংশ্লিষ্ট দলের মনোনীত প্রার্থীদের ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর সদস্যপদ দেওয়া হয়।
মোট ১৬৫টি আসন এফপিটিপি পদ্ধতিতে এবং বাকি ১১০টি আসন পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। এফপিটিপি-র জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৪০৬ জন প্রার্থী। পিআর-এর জন্য ৩১৩৫ জন। নেপালের সংবিধান প্রণেতাদের ব্যাখ্যা ছিল— দু’টি পদ্ধতি রাখার উদ্দেশ্য হল, পার্লামেন্টের নিম্নকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং সমাজে আনুপাতিক প্রতিনিধিত্ব বজায় রাখা। এ ব্যবস্থায় কোনও রাজনৈতিক দলের পক্ষে একক ভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়। বাড়ে জোট সরকার গঠনের সম্ভাবনা.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 05, 2026 04:17:510
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 04:01:520
Report
ASAyan Sharma
FollowMar 05, 2026 03:18:040
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:17:530
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 03:05:010
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:320
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:190
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 03:04:020
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:03:320
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 03:03:180
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:02:190
Report
ALArup Laha
FollowMar 05, 2026 01:02:080
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:01:470
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 19:00:51Barrackpur Cantonment, West Bengal:আমারা কি করবো সেটা কেউ বুঝতে পারবে না। তবে আজ সারা রাত ইলেকশন কমিশনের অফিসে র সামনে বামফ্রন্ট ধর্না প্রদর্শন করবে। কাল সকালে আন্দোলন কি হবে দেখা যাবে। তবে একজন ন্যজ্জ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এমনটাই মন্তব্য করলেন মো: সেলিম।
0
Report