Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
हमायून कबीर के दल का नाम बदला, नया नाम जनता विकास पार्टी—EC ने पंजीकरण की पुष्टि की
AGAyan Ghosal
Mar 05, 2026 01:01:47
Kolkata, West Bengal
হুমায়ূন কবিরের জেইউপি এবার নাম পাল্টে এজেইউপি। তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরে নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। গত বছরের ২২ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন তিনি। সেখান থেকেই তিনি নতুন দলের নাম বলেছিলেন, ‘জনতা উন্নয়ন পার্টি’, সংক্ষেপে জেইউপি。 নাম বদল হল হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের। ‘আম জনতা উন্নয়ন পার্টি’ হিসাবে ভরতপুরের বিধায়কের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। গতকাল বুধবার রেজিস্ট্রেশন হয়েছে বলে সূত্রের খবর。 সম্প্রতি নিজের দলের রেজিস্ট্রেশন করাতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে হুমায়ূন কবির জানতে পারেন জেইউপি নামে একটি রাজনৈতিক দলকে অন্য একটি রাজ্যে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে কমিশন। জনাইকের রুহুল আমিন ওই নামটিই কমিশনে জমা দেন। সেটি মঞ্জুর হয়। হুমায়ুন জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে তিনি প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এখন কমিশনের নির্দেশ মেনে নাম বদলে ‘জনতা উন্নয়ন পার্টি’র আগে ‘আম’ শব্দটি বসাবেন। ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র সংক্ষিপ্ত নাম ‘এজেইউপি’。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 05, 2026 01:02:19
Kolkata, West Bengal:OIL RUSSIA হরমুজ প্রণালী দিয়ে অন্য যে কোনও দেশের তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। ফলে, সমস্যায় পড়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়াল বন্ধু রাষ্ট্র রাশিয়া। ভারতে জলপথে ৯.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠাতে তৈরি রাশিয়া। যা সপ্তাহখানেকের মধ্যেই পৌঁছে যেতে পারে এ দেশে। এনিয়ে ওয়াকিবহাল ইন্ডাস্ট্রির সূত্র এমনই জানিয়েছে রয়টার্সকে। প্রসঙ্গত, তেল সরবরাহ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ায় ভারতে মাত্র ২৫ দিনের অপরিশোধিত তেলের জোগান রয়েছে বলে ওয়াকিবহল মহলের দাবি। যার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রকের দাবি করেছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরইমধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল-সহ ৫ রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? চিন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও, ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনও ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালি হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারলের কাছাকাছি। পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। যদিও, আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে。
0
comment0
Report
ALArup Laha
Mar 05, 2026 01:02:08
Belna, West Bengal:সার আবহে ২১ জনের হাতে সিএএ শংসাপত্র, ঘটনায় এলাকায় উচ্ছ্বাস। পূর্ব বর্ধমানের মেমারীতে সিএএ শংসাপত্র পেলেন ২১ জন আবেদনকারী। ভোটের আগে এই শংসাপত্র প্রদান ঘিরে এলাকায় তৈরি হয়েছে উচ্ছ্বাসের পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পারিজাত নগরের বাসিন্দারা। একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে ২১ জনের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় সিএএ-র শংসাপত্র। জানা গিয়েছে, সিএএ-র অধীনে প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জ Jain, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। যাঁরা শংসাপত্র পেয়েছেন, তাঁদের সকলেই বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য হরিদাস মণ্ডল। তিনি বলেন, “উদ্বাস্তু হিন্দুদের কোনও চিন্তার কারণ নেই। সিএএ-র মাধ্যমে তাঁরা আইনত নাগরিকত্ব পাবেন। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেও কাগজপত্রের জটিলতায় নাগরিকত্ব পেতে বিলম্ব হচ্ছিল। এই আইনের মাধ্যমে তাঁদের সমস্যার সমাধান হবে।” Shongsaptrotro prapak Prodeep Kumar Ray, Paradeep Kumar Ray, Haridas Mandal, Bagbul Islam sat kothipto. কাগজপত্র দেখাতে না পারায় বহু মথুয়া সম্প্রদায়ের মানুষজনের এসআইআরO nam বাদ গেছে। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও বিজেপি। ওপাড় বাংলা থেকে আসা বহু মানুষ তারা আতঙ্কিত।
0
comment0
Report
DKDebojyoti Kahali
Mar 04, 2026 19:00:43
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 04, 2026 16:46:02
Baruipur, West Bengal:ভাঙড়ে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তৃণমূলের এই দাবি ঘিরে চাঞ্চল্য। আবারও SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল ভাঙড়ে। ঘটনাটি ভাঙড় থানার ভাঙড় বাজার এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়াঙ্কা চ্যাটার্জী নামে এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি চরম মানসিক চাপে ছিলেন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, SIR সংক্রান্ত আতঙ্ক ও মানসিক চাপেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দুপুর প্রায় দু’টো নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা চ্যাটার্জী। দ্রুত তাঁকে নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। খবর পেয়ে মৃতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, । তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 04, 2026 14:45:52
Kolkata, West Bengal:সরকারি ভাবে রাজ্যে এসে পৌঁছাল hpv ভ্যাকসিন। জরায়ু মুখের ক্যান্সার, ১৪ বছর বয়সের নিচে নাবালিকাদের দেওয়া হবে টিকা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টাইপ 6, 11, 16, 18, 31, 33, 45, 52, এবং 58 সারভাইক্যাল ক্যান্সার বিরুদ্ধে লড়াই করে। সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় এসে পৌঁছেছে এই টিকা। প্রাথমিকভাবে ৩ লাখ টিকা এসেছে রাজ্যে। সেন্ট্রাল মেডিকেল স্টোরে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে এই টিকা。 এই মুহূর্তে বিভিন্ন ভ্যাকসিনেশন সাইট অর্থাৎ সরকারি হাসপাতালে প্রশিক্ষণ চলছে চিকিৎসক ও নার্সিং স্টাফদের。 এরপরই প্রয়োজন অনুযায়ী, বিভিন্ন জেলা থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর থেকে কত পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তার আবেদন এসে পৌঁছালেই, কোল্ড চেইনের মাধ্যমে সেই জেলায় পৌঁছে যাবে এই ভ্যাকসিন。 কলকাতায় সেন্ট্রাল মেডিকেল স্টোরে কিভাবে সংরক্ষণ করা হয়েছে এই ভ্যাকসিন, সরাসরি ভ্যাকসিনেশন স্টোরেজ সেন্টার থেকে তুলে ধরল জি ২৪ ঘণ্টা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 04, 2026 14:45:39
Howrah, West Bengal:শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটে দুই পক্ষের গন্ডগোল। কয়েকজন আহত। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর。 হোলির দিন বিকালে শালিমার স্টেশন লাগোয়া ৫ নম্বর গেটের কাছে গন্ডগোল। এর জেরে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অভিযোগ হোলির দিন একটি লরির নিচে বসে মদ খাচ্ছিল এলাকার কয়েকজন। চালক না দেখে গাড়ি চালালে এক যুবকের হাতে চোট লাগে। এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে চালককে মারধোর করতে যায়। সেই সময় গাড়ি নিয়ে সে পালাতে চেষ্টা করে। এতে এই ঘটনায় দু তিনজন আহত হয়েছেন। এরপর উত্তেজিত জনতা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ঢালায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ এসে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে এখানে কোন পার্কিং এর জায়গা না থাকলেও বহু গাড়ি বেআইনিভাবে পার্কিং করে থাকে। সেই সময় বাচ্চারা খেলাধুলা করছিল। কোন কথা নিয়ে ঝামেলা হয়। এরপরেই ড্রাইভার কয়েকজনকে গাড়ি দিয়ে ধাক্কা মারার চেষ্টা করলে বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারাই কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তাদের হাওড়া জেলা হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছে。 অন্যদিকে হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান হোলির দিন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।এর পেছনে কে বা কারা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাইট...১.. ২.
0
comment0
Report
PDPradyut Das
Mar 04, 2026 14:16:45
Jalpaiguri, West Bengal:রং খেলার দিনে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা আরপিএফ এর। রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য। রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ধুপগুড়িতে। ধুপগুড়ি এবং খোলাইগ্রাম স্টেশননের মাঝে ধুপগুড়ি পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন কুলতুলি এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সের এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। নাম পরিচয় এখনো জানা যায়নি। রেললাইন পারাপারের সময় রেলের ধাক্কায় হয়তো এধরনের ঘটনা বলে প্রাথমিক ধারণা আরপিএফ এর। ঘটনাস্থলে পুলিশ, জিআরপি ও আরপিএফ তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top