Back
Valentine's Day पर शादी रजिस्ट्रेशन के दौरान प्रेमी युगल गिरफ्तार; मामा ने डिकी में पिस्तौल छिपाई
ALArup Laha
Feb 16, 2026 00:30:41
Belna, West Bengal
ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের רেজিস্ট্রি করতে গিয়ে পুলিশের জালে প্রেমিক যুগল, ভাগ্নিকে ফাঁসাতে ডিকিতে বন্দুক রেখে গ্রেপ্তার জল মামাজীবন। বর্ধমান শহরের গোলাপবাগ মোড়ে ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নিবন্ধন করতে যাওয়ার পথে চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের জালে পড়েন এক প্রেমিক যুগল। তবে তদন্তে উঠে আসে, তাদের ফাঁসাতেই স্কুটির ডিকিতে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখেছিলেন তরুণীর মামা। ঘটনায় মামা শ্রীকান্ত দাসকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। জানা গেছে, তরুণী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। শুক্রবার দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার কোনো পরীক্ষা না থাকায় ভ্যালেন্টাইনস ডে-তেই প্রেমিকার সঙ্গে বিবাহ নিবন্ধনের ফর্ম ফিলাপ করার পরিকল্পনা করেন সে। প্রেমিকও চাকরির প্রস্তুতি নিচ্ছেন। দু’জনে সিদ্ধান্ত নেন গোলাপবাগের ম্যারেজ রেজিস্ট্রারের দপ্তরে গিয়ে বিয়ের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবেন। শনিবার স্কুটিতে করে রওনা দেন তাঁরা। এদিকে গোপন সূত্রে পুলিশ খবর পায়, শহরের একটি স্কুটিতে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। সেই সূত্র ধরে নজরদারি শুরু হয় পুলিশের। কিছুক্ষণের মধ্যেই গোলাপবাগ এলাকায় সন্দেহজনক স্কুটিটিকে চিহ্নিত করে পুলিশ। আগে থেকেই ওত পেতে থাকায় স্কুটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ডিকি খুলতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন যুগল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, আগ্নেয়াস্ত্র সম্পর্কে তাঁদের কোনও ধারণাই নেই। তাঁরা শুধুমাত্র বিয়ের রেজিস্ট্রির কাজেই যাচ্ছিলেন। থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশের সন্দেহ হয়, তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যেই অস্ত্রটি রাখা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর মামা শ্রীকান্ত দাস এবং তাঁর এক সহযোগীত পরিকল্পনা করে স্কুটির ডিকিতে আগ্নেয়াস্ত্রটি রেখে দেন। এরপর পুলিশকে গোপনে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে ধৃত মামা স্বীকার করেন, ভাগ্নির এই বিয়ে তিনি মানতে পারছিলেন না। তাই বিয়ে আটকাতে এবং ভাগ্নি ও হবু জামাইকে ফাঁসাতে এই পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ঠিক কী উদ্দেশ্যে এবং আর কারা এই ঘটনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। শনিবার রাতে ব্যক্তিগত বণ্ডে প্রেমিক যুগলকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ধৃত Shreekant Dasকে আদালত তোলা হয়। পুলিশী জেরায় ধৃত শ্রীকান্ত দাস জানায় খাগড়াগড়ের বাসিন্দা জুয়েল চৌধুরীর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি কেনে। পুলিশ ৭ দিনের পুলিশী হেফাজতের জন্য আবেদন করে। বিচারক তাকে ২ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। তবে ধৃতের বাবা বাবলু দাস বলেন, কি করে কি হল তিনি বুঝতে পারছেন না।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
BPBHUPESH PRATAP
FollowFeb 16, 2026 02:02:150
Report
KLKANHAIYA LAL SHARMA
FollowFeb 16, 2026 02:01:560
Report
ANAbhishek Nirla
FollowFeb 16, 2026 02:01:410
Report
AKAshok Kumar1
FollowFeb 16, 2026 02:01:140
Report
AKAshok Kumar1
FollowFeb 16, 2026 01:46:330
Report
RMRam Mehta
FollowFeb 16, 2026 01:46:250
Report
KRKishore Roy
FollowFeb 16, 2026 01:46:110
Report
AKAshok Kumar1
FollowFeb 16, 2026 01:45:580
Report
ANAbhishek Nirla
FollowFeb 16, 2026 01:45:490
Report
AMAshok Manna
FollowFeb 16, 2026 01:45:370
Report
DIDamodar Inaniya
FollowFeb 16, 2026 01:45:230
Report
0
Report
0
Report
SKSantosh Kumar
FollowFeb 16, 2026 01:30:290
Report
SKSantosh Kumar
FollowFeb 16, 2026 01:30:180
Report