Back
जंगल महले तीन साल बाद भी पानी नहीं: विशाल टंकी सूनी, जनता त्रस्त
ALArup Laha
Feb 22, 2026 01:00:27
Bardhaman, West Bengal
ট্যাংক আছে, পাইপ আছে অথচ জল নেই! জঙ্গল মহলে তিন বছর ধরে স্ট্যাচু জলপ্রকল্প এখন গভীর জলে! পানীয় জলের আশায় তিন বছর আগে যে প্রকল্প ঘিরে স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা, আজ তা কার্যত সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে। পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলমহলে একাধিক গ্রামে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের উদ্যোগে নির্মিত জলপ্রকল্প এখনও চালু হয়নি। ফলে বিশাল জল ট্যাংক, বসানো পাইপলাইন ও বাড়ি বাড়ি সংযোগ থাকা সত্ত্বেও কল খুললে জল মেলে না। আউসগ্রাম ১ নম্বর ব্লকের আউসগ্রাম পশ্চিমপাড়া, ওয়ারিশপুর, সুখাডাঙা ও আলেফনগর প্রধানত আদিবাসী অধ্যুষিত এই সব গ্রামে তিন বছর আগে পাইপলাইন বসানো হয়। তৈরি করা হয় বড় আকারের জল ট্যাংক। বাড়ি বাড়িতে সংযোগও পৌঁছে যায়। কিন্তু আজও শুরু হয়নি জল সরবরাহ। গ্রামবাসীদের কথায়, “বড় বড় ট্যাংক এখন শুধু দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভ। দূর থেকে দেখলে উন্নয়নের প্রতীক মনে হয়, কাছে গেলে বোঝা যায় তা নিছক প্রদর্শনী।” বহু বাড়িতে পাইপলাইন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কেউ দেওয়ালের পাশে ঠেস দিয়ে রেখেছেন, কেউ ছাদের উপর তুলে রেখেছেন। জলкষ্টে ভুক্তভোগী অর্চনা বাউড়ি বলেন, “তিন বছর আগে জল আসবে বলে বাড়িতে পাইপলাইন দেওয়া হয়েছিল। কিন্তু আজও জল আসেনি। তাই সেই পাইপ এডবেস্টারের উপর তুলে রেখেছি। ব্যবহার করার মতো পরিস্থিতিই তৈরি হয়নি।” জানা যায়, প্রকল্পের ট্রাঙ্কলাইন বসানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন সরবরাহ শুরু হয়েছেনি, তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। গ্রীষ্মকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে। বহু পরিবারকে দূরবর্তী জায়গা থেকে জল সংগ্রহ করতে হয়। ঘটনা প্রসঙ্গে এলাকার বিধায়ক অভদেহনন্দ থাণ্ডার বলেন, “গ্রীষ্মকালে প্রতিবছরই জলের সমস্যা কিছুটা বাড়ে। বিষয়টি পিএইচই দফতরের নজরে রয়েছে। দফতর সজাগ আছে এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।” এই বিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, উন্নয়নের টাকা কাটমানিতে চলে গেছে। তাই উন্নয়ন দাঁড়িয়ে আছে। তবে গ্রামবাসীদের দাবি, আর প্রতিশ্রুতি নয়,দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। তাদের কথায়, “উন্নয়নের ছবি নয়, চাই কল খুললেই জল।” এখন সেই বাস্তব স্বস্তির অপেক্ষাতেই দিন গুনছেন আউসগ্রামের মানুষ।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
0
Report
0
Report
RNRajesh Nilshad
FollowFeb 22, 2026 02:30:590
Report
ANAnil Nagar1
FollowFeb 22, 2026 02:30:24Gwalior, Bhopal, Madhya Pradesh:भोपाल
VIP रोड पर हुड़दंग मचाने वाला आरोपी गिरफ़्तार
बीच सड़क पर गाड़ियां रोककर मचाया उत्पात
VIP रोड पर स्टंट करते वायरल हुआ था वीडियो
रास्ता बंद कर बीच सड़क पर जमाया था कब्ज़ा
सूबेदार जितेंद्र अटेरिया ने स्टंटबाज को किया गिरफ़्तार
0
Report
0
Report
RSRajkumar Singh
FollowFeb 22, 2026 02:18:190
Report
PKPushpender Kumar
FollowFeb 22, 2026 02:18:080
Report
NBNARAYAN BEHERA
FollowFeb 22, 2026 02:18:000
Report
KKKRISNDEV KUMAR
FollowFeb 22, 2026 02:17:150
Report
AMALI MUKTA
FollowFeb 22, 2026 02:17:000
Report
RCRAJVEER CHAUDHARY
FollowFeb 22, 2026 02:16:410
Report
DIDamodar Inaniya
FollowFeb 22, 2026 02:00:180
Report
KSKashish Singh
FollowFeb 22, 2026 02:00:05Noida, Uttar Pradesh:CAQM issues statutory direction proposing strict Particulate Matter (PM) emission norms for industries across Delhi-NCR
0
Report