Back
केशपुर में गुटबाज़ी के बीच श्यूली साहा का नामांकन, पार्टी ने एकजुट रहने का भरोसा
CDChampak Dutta
Mar 18, 2026 14:31:43
Kaji Chak, West Bengal
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই আজ কেশপুরে এসে পৌঁছান শিউলি সাহা। এসেই প্রথম ধাক্কা খেলেন—আগেই থেকে জানানো সত্ত্বেও ছিলেন না এবং দেখাও করেননি ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা। ছিলেন না পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াইও। শিউলি সাহা নিজে ব্লক পার্টি অফিসে গেলেও দেখা যায় বন্ধ রয়েছে অফিস রুম। সেই সময় ক্ষোভ উগরে দেয় শিউলি সাহার অনুগামীরা। তালা ভেঙে ফেলার কথাও শোনা যায়। পরে শিউলি সাহা কে সম্বর্ধিত করে তৃণমূল কর্মীরা। কয়েকটি মন্দিরে প্রণাম করে জনসংযোগ সারেন শিউলি। উল্লেখ্য, কেশপুরে গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই রয়েছে। শিউলি সাহা বিধায়ক থাকা কালীন থেকেই দ্বন্দ্ব ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার। ২০১৬ প্রথমবার কেশপুরে দাড়িয়ে লক্ষাধিক ভোটে জিতে ছিলেন শিউলি সাহা। পরবর্তীতে ২০২১ সালে মার্জিন কমে দাঁড়ায় ২২ হাজার। সেইসময় অনেকেই বলেছিলেন গোষ্ঠীদ्वন্দ্বের কারণেই এই ফল হয়েছে। এবার শিউলি বিরোধীরা চেয়েছিলেন শিউলি কে এই বিধানসভা আসনে পরিবর্তন করতে। কলকাতায় অনেকে দরবার করেছিল বলেও শোনা যায়। কিন্তু দল ফের শিউলি সাহা কেই প্রার্থী করেছে। আর প্রথমদিনেই গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল। এবিষয়ে শিউলি সাহা বলেন, আমি যেহেতু জানিয়েছিলাম আমি আসবো বলে প্রত্যাশা করেছিলাম উনি থাকবেন। হয়ত উনি কোনো কারণে নেই। উনি অফিস রুম বন্ধ করে রেখেছেন সেদিকে দেখতে হয়েছে সেইজন্য তৃণমূল কর্মীরা ক্ষোভ বিক্ষোভ করেছে। তবে ওই রুমে হয়ত ওনার 많은 গুরুত্বপূর্ণ কাগজ পত্র থাকতে পারে সেই জন্য বন্ধ করে রেখেছে। তবে উনি যদি থাকতেন তাহলে আরো বেশি খুশি হতাম। গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে শিউলি সাহা বলেন—এইরকম সব জায়গাতেই আছে। তিনি হয়তো আমাকে প্রথম প্রথম মানতে পারেননি। কিন্তু আমি তো তৃণমূলের ক্যান্ডিডেট। শিউলি তার পছন্দ না হতে পারে। কিন্তু আমি তো ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, জোড়া ফুলে ভোট হবে তিনি তো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি নিশ্চিত আসবেন। সেসঙ্গে বলেন আমরা একজোট আছি জয় আমাদের নিশ্চিত। এবিষয় নিয়ে প্রদ্যুৎ পাঁজার বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তার ফোনও বন্ধ রয়েছে।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
HGHarish Gupta
FollowMar 18, 2026 15:15:480
Report
0
Report
MGManoj Goswami
FollowMar 18, 2026 15:15:210
Report
822
Report
ASANIMESH SINGH
FollowMar 18, 2026 15:05:22750
Report
ABATISH BHOIR
FollowMar 18, 2026 15:04:37846
Report
DVDinesh Vishwakarma
FollowMar 18, 2026 15:04:02970
Report
784
Report
DSDeepesh shah
FollowMar 18, 2026 15:03:43812
Report
RRRakesh Ranjan
FollowMar 18, 2026 15:03:24Noida, Uttar Pradesh:ऋषिकेश में गंगा नदी की लहर में फंसे बंदर के रेस्क्यू का वीडियो वायरल हो रहा है... गंगा के किनारे पहुंचते ही टीम ने रस्सी खोली, बंदर को पुचकारा और उसे आजाद कर दिया
800
Report
NCNITIN CHAWRE
FollowMar 18, 2026 15:03:12805
Report
DPDharmendra Pathak
FollowMar 18, 2026 15:02:45778
Report
MKMukesh Kumar
FollowMar 18, 2026 15:02:27856
Report