Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

कैनिंग के विधायक ने बुजुर्गों की तीर्थ यात्रा के लिए वेतन से सहायता दी

PSPrasenjit Sardar
Mar 06, 2026 05:46:21
Baruipur, West Bengal
Vote-er age chomk, Bidhayaker betanar takay vriddha-briddhader tierth-yatra. Kaning - kothay achhe Bangalir paayer talay sarshi. Tai se j dharmo-manush hota hok ba arthik obostha jemon-i hok na kenho ghurte jete man chay na emon Bangali khuje paoya dushkor. Shesh boyoshe Kashi, Puri, Vrindavan doroshon kore na emon Hindu Bangali khuje paoya mushkil. Hejo geye hazir hoye ashte man chay na emon dhormoprobod muslim ke ei bange paowa vane eto. Kintu tierth korte gele sob samoy poket-er tan porhe. Arthaik durbosthaye tai onekei shei poth-eo patha bairen na. Aro ei shob durbostha dhormobondho manusher ichchha purno korte udvabito holo shwoyongokan Canning West-er Bidhayak. Tai karor jonno bebohostho korechen Mathura, Kashi, Vrindavan. Aro karor jonno bebohostho korechen Haje jawa ba Azam-er Sharif-e jawa. Bidhayaker deya pon-er shob-durmukto kore dhormosthan ghurten pare bhalo holo shey briddha-briddha-ra. Aro kichu gorib manush-ke tierthyatra bebohar korte pare anando. Kano Porosh Ram Das bolen, ami Bidhayak hisebe je taka betan pai shei takar kichu angsho gorib manush ke diye bibhinno tierthosthan bhramon koranor beboosta kori. Eta amar Bidhayak quota-taka theke noy, nijer sarkari betan-thekei ei kaj kori. Bidhansabha elakay je shomoshobe-shomaj sebomulah kaj ami kore thaki tar modhye eti ekti onno-tom. Aro joto din bidhayak pod-e thakbo ei kaj chalabea.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 06, 2026 07:17:40
Jalpaiguri, West Bengal:ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার धুপগুড়িতে। শুক্রবার ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় শনি মন্দিরের উল্টো পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে এলাকার বেশ কিছু মানুষ বাস টার্মিনাস চত্বর দিয়ে যাতায়াত করছিলেন। সেই সময় কয়েকজন পথচলতি মানুষের নজরে আসে ট্রাফিক পোস্টের ভিতরে একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান ওই ব্যক্তি আর নড়াচড়া করছেন না। এরপরই খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে。 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে ট্রাফিক পোস্টের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মৃত ব্যক্তি দীর্ঘ সময় ধরেই সেখানে পড়ে ছিলেন। তবে কী কারণে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই ব্যক্তিকে সেখানে রেখে গেছে, নাকি তিনি নিজেই সেখানে আশ্রয় নিয়েছিলেন—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ。 ঘটনাকে ঘিরে ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রহস্য উদঘাটন করা দরকার।
0
comment0
Report
BBBimal Basu
Mar 06, 2026 07:04:11
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 06:45:42
Kolkata, West Bengal:সাম্প্রতিক ভূমিকম্প নাকি সুরক্ষা বিধি না মেনে পুরোনো বাড়ি ভেঙে প্রমোটিং এর কাজ শুরু করে দেওয়া? নারকেলডাঙ্গা থানার ১/বি ষষ্ঠী তলা রোডের ১০০ বছরের পুরোনো বাড়ি হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়া নিয়ে উঠল প্রশ্ন। দেড় মাস আগে স্থানীয় এক ডেভেলপার বাড়ি হঠাৎ ভাঙার কাজ শুরু করেন। আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পাড়ার লোক রীতিমতো মাস পিটিশন করে জমা দেন স্থানীয় ডিসি কে। কিন্তু কোনো এক অদृশ্য কারণে এক মুহূর্তের জন্য কাজ আটকায় নি। এরইমধ্যে আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ বিকট আওয়াজ করে বাড়ির বাঁদিকের অক্ষত অংশ দোতলা সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ওপর। স্থানীয় এক যুবক পথচলতি অবস্থায় আহত হন। বিষয়টি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেও জানানো হয়েছে। তবে এখনো বিপজ্জনক এই বাড়ি যথেচ্ছ ভাঙার কাজ বন্ধ হয়নি।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 06, 2026 06:45:31
Kolkata, West Bengal:নাকা তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। শুক্রবার ভোর রাতে বাগুইআটি থানার পুলিশ কৈখালি মণ্ডলগাঁথি এলাকার টাটা গেট অঞ্চলে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ খবর পায় বিজয় চ্যাটার্জী নামে নিউ ব্যারাকপুরের এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে পাড় হচ্ছে। এরপরে তাকে নাকা তল্লাশি পোস্টে আটক করা হয়। তারপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে বাগুইআটি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত বিজয় চ্যাটার্জিকে অস্ত্র আইনের ধারায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ অস্ত্র আইনের ধারায় একটি মামলাটি শুরু করে। ধৃতকে এदिन বারাসাত আদালতে তোলা হবে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ সূত্রে খবর, তোকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল। কারা কাছ থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ বলে সূত্রের খবর।
0
comment0
Report
NGNakibUddin gazi
Mar 06, 2026 06:30:16
0
comment0
Report
ABArup Basak
Mar 06, 2026 06:02:43
Mal Bazar, West Bengal:*এসআইআর ইস্যুতে বিডিও অফিস অভিযান সিপিআই(এম)-র* এসআইআরের নামে সাধারন প্রান্তিক মানুষকে হেনস্থা ও হয়রানি করার প্রতিবাদে সিপিআই(এম) মালবাজার এরিয়া কমিটির ডাকে মালবাজার বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন শহরের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সীতারাম ভবনের সামনে থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। মিছিলটি শহরের ঘড়ি মোড়, স্টেশন রোড, সুভাষ মোড়, ১৭ নং জাতীয় সড়ক হয়ে মালবাজার বিডিও অফিসের সামনে এসে পৌছায়। বিডিও কার্যালয়ের সামনে মালবাজার থানার পুলিশ মিছিল আটকে দেন। সেখানেই বিক্ষোভরত হন সিপিআই(এম) কর্মী সমর্থকেরা। অনুষ্ঠিত হয় বিক্ষোভ পথসভা। এসআইআর-এর নামে সাধারণ প্রান্তিক স্তরের মানুষের হয়রানির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন মাল পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য তথা সিপিআই(এম) নেতা সুশীল রায়, মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মোস্তফা হোসেন, মনু ওরাও, সমীর ঘোষ, দেবজিৎ গুহ চৌধুরী সহ অন্যান্যরা। বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হবার পর পাঁচজনের এক প্রতিনিধি দল বিডিও কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গে এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিনের এই কর্মসূচি"। বাইট ১) তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মোস্তফা হোসেন।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 06, 2026 05:47:39
Baruipur, West Bengal:ভোটের আগে চমক, বিধায়কের বেতনের টাকায় বৃদ্ধা-বৃদ্ধাদের তীর্থযাত্রা। ক্যানিং - কথায় আছে বাঙালির পায়ের তলায় সরষে। তাই সে যে ধর্মের মানুষ হোক বা আর্থিক অবস্থা যেমনই হোক না কেন ঘুরতে যেতে মন চায় না এমন বাঙালি খুঁজে পাওয়াই দুষ্কর। শেষ বয়সে কাশী,পুরী, বৃন্দাবন দর্শন করার ইচ্ছা নেই এমন হিন্দু বাঙালি খুঁজে পাওয়া মুশکیল। হজে গিয়ে হাজী হয়ে আসতে মন চায় না এমন ধর্মপ্রাণ মুসলিম কে এই বঙ্গে পাওয়া ভার। কিন্তু তীর্থ করতে গেলে সব সময় পকেটের টান পড়ে। আর্থিক দুরবস্থা জন্য তাই অনেকেই সে পথেই পা বাড়ানোর ইচ্ছা থাকলেও হয় না। আর এইসব দুরবস্থা ধর্মপ্রাণ মানুষের ইচ্ছা পূরণ করতে উদ্যোগী হলেন স্বয়ং ক্যানিং পশ্চিমের বিধায়ক। তাই কারোর জন্য ব্যবস্থা করেছেন মথুরা,কাশী, বৃন্দাবন। আবার কারো জন্য ব্যবস্থা করেছেন হজে যাওয়া বা আজমের শরীফে যাওয়া। বিধায়কের দেওয়া পয়সাতে ধর্মস্থান ঘুরতে পেরে খুশি সেই বৃদ্ধ বৃদ্ধারা। আর কিছু গরিব মানুষকে তীৰ্থযাত্রা ব্যবস্থা করতে পেরে আনন্দিত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। বিগত বছর পাঁচেক আগে বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটে জেতার পর তাঁর বিধানসভা এলাকায় আর্থিকভাবে দুরবস্থা এমন মানুষদের কে তীর্থযাত্রার ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি মত বিগত বছরগুলোর ন্যায় চলতি বছর বেশ কিছু মানুষকে তীর্থযাত্রার জন্য আর্থিক সাহায্য করলেন।বিধায়ক নিজেই উদ্যোগ গ্রহণ করে ৪ টি সুপার লাক্সারী বাসে করে ২৫০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের কে দীঘা জগন্নাথ ধাম দর্শনের পাঠালেন।আগামী দিনে আরো অনেক কে পাঠানো হবে তীর্থস্থানে। এছাড়াও এদিন অন্যান্য তীর্থস্থানের পাশাপাশি যাঁরা আজমের শরীফ যেতে ইচ্ছুক তাঁদের কে ও নিজ দায়িত্বে নিয়ে যাবেন। এ বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস বলেন, আমি বিধায়ক হিসেবে যে টাকা বেতন পাই সেই টাকার কিছু অংশ গরীব মানুষ কে দিয়ে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করানোর ব্যবস্থা করি। এটা আমার বিধায়ক কোটার টাকা থেকে নয়, নিজের সরকারি বেতন থেকেই এই কাজ আমি করে থাকি। বিধানসভা এলাকায় যে সমস্ত সমাজসেবামূলক কাজ আমি করে থাকি তার মধ্যে এটি একটি অন্যতম। এছাড়াও যতদিন বিধায়ক পদে থাকবো এই কাজ চালিয়ে যাবো।
0
comment0
Report
PDPradyut Das
Mar 06, 2026 05:46:58
0
comment0
Report
MDMritunjay Das
Mar 06, 2026 05:46:41
Bankura, West Bengal: বিজেপি সাংসদ এবং বিজেপির বিধায়ককে শপাটে চড় মারার হুঁশিয়ারি তৃণমূল নেতার , ২৬ শে বিধানসভা নির্বাচনে জনগণ তৃণমূলকে শপাটে চড় মারবে পাল্টা হুশিয়ারি বিজেপি বিধায়কের । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবाकর ঘরামিকে শপাটে চড় মারার হুঁশিয়ারি দিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি । পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি । সোনামুখী পৌরশহরের রথ তলায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি । সেখানেই বক্তব্য রাখতে gidে তিনি বলেন , সৌমিত্র বাবু দিবাকর বাবু এসে যখন রামের গল্প শোনায় তখন মনে হয় ওই সৌমিত্রকে ও দিবাকরকে শপাটে দুটো গালে থাপ্পড় মেরে বলি তোরা আমাদেরকে কি বোঝাবি রামের কথা আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান জন্ম থেকে আমরা হিন্দু । তোদের মত ধান্দাবাজদের কাছে আমাদের হিন্দুত্বের কথা শুনতে হবে না । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যেই অনর থাকেন সোমনাথ মুখার্জি । তিনি বলেন , এটা আমার নিদান না এটা সোনামুখী বিধানসভার মানুষের নিদান । গত cinco বছরে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সোলার লাইট বসানো ছাড়া আর কোন কাজই করেনি । ২০২৪ লোকসভা নির্বাচনের পর সৌমিত্র খাঁকে আর কেউ দেখতে পায় না ভোট এলেই রাম রহিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে তাদেরকে চড় মারবো নাকি মিষ্টিমুখ করাবো । তৃণমূল নেতার এই বক্তব্যের পাল্টা দিয়েছে পদ্ম শিবির । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন , এসব বলার কারণ হচ্ছে উনি ধীরে ধীরে উনার দলে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন নিজের পয়েন্ট বাড়ানোর জন্য নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এসব কুকথা বলে থাকেন । সোনামুখীর জনগণ ২০২৬ বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে ওনাদের গালে ফের শপাটে চড় মারবে উনারা তার জন্য প্রস্তুত থাকুন । স্পিচ : সোমনাথ মুখার্জী ( সোনামুখী পৌরসভার বাইস চেয়ারম্যান ) বাইট : সোমনাথ মুখার্জি ( সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান ) বাইট : দিবাকর ঘরামি ( সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক )
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 05:33:10
Kolkata, West Bengal:মুখ্যমন্ত্রীর ধর্না সত্ত্বেও শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা সচল রাখতে আজ একগুচ্ছ পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের ১) মেট্রো চ্যানেলে উত্তরমুখী রাস্তায় অর্ধেক টা জুড়ে তৈরি হয়েছে ধর্না মঞ্চ। বাকি অর্ধেকটা দিয়ে উত্তরমুখী বাস এবং অন্যান্য গাড়ি যতক্ষণ চালানো সম্ভব ততক্ষণ চালানো হবে। ২) পুলিশের অনুমান, একটা সময়ের পর মঞ্চের দিকের রাস্তায় আর কোনো অবস্থাতেই গাড়ি চালানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ভিক্টোরিয়া হাউস থেকে পার্ক স্ট্রিট মুখী অর্থাৎ দক্ষিণমুখী রাস্তার মাঝে গার্ড রেল ডিভাইডার বসানো হবে। এবং একদিক দিয়েই দুইদিকের গাড়ি পাস করানো হবে। ৩) প্রথমে দুদিকের গাড়ি সিগন্যাল অনুয়ায়ী ফ্রি প্যাসেজে পাস করবে। পরে গাড়ির চাপ আরও বেড়ে গেলে রিলে পদ্ধতিতে এদিকে ১০ মিনিট এবং ওদিকে ১০ মিনিট পদ্ধতিতে গাড়িগুলো পাস করানো হবে। ৪) তাতেও যদি দেখা যায় বাস সহ অন্যান্য গাড়িগুলো অস্বাভাবিক দেরির কবলে পড়ছে তাহলে লেনিন সরণী ক্রসিং অর্থাৎ টিপু সুলতান মসজিদের সামনে দিয়ে কিছু গাড়িকে এসপ্ল্যানেড ইস্ট দিয়ে কে সি দাসের সামনে থেকে ওয়াই চ্যানেলের দিকে ঘুরিয়ে তারপর কার্জন পার্ক দিয়ে বের করার ব্যবস্থা হবে। লালবাজারে গতকাল ট্র্যাফিক পুলিশ কর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 06, 2026 05:32:42
Bankura, West Bengal:১৫ বছরে জুটল না অতিরিক্ত ট্রেনের স্টপেজ। ক্ষোভ বাড়ছে ৪০ টি গ্রামের মানুষের। প্রতিশ্রুতি মিলেছে তবে বাস্তবায়িত হয়নি। ভোটের মুখে ফের প্রতিশ্রুতি বিজেপির। বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের মধ্যে দ্বন্দের কারনে এই অবস্থা পালটা দাবি তৃণমূলের।। দেড় দশক পরেও জুটল না ট্রেন৷ ২০১০ সালে তৈরি হওয়া স্টেশনে আপ ডাউনে ৪ টি ট্রেনের স্টপেজ ছাড়া জুটল না নতুন করে কোন ট্রেনের স্টপেজ। ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের প্রতীক্ষার বাঁধ ভেঙেছে এবার ক্ষোভ বাড়চ্ছে বাঁকুড়ার কালিসেন স্টেশন নিয়ে এলাকার মানুষের৷ বিজেপি সাংসদ, বিধায়ক, রেল দফতর সব ঘুরেও বাড়েনি অতিরিক্ত ট্রেনের স্টপেজ। ভোটের মুখে এবার আন্দোলনের তেজ বাড়াচ্ছেন গ্রামের মানুষ। ভোটের মুখে ফের আশ্বাসের বানি বিজেপি বিধায়কের গলায়। বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের মধ্যে দ্বন্দ্বের কারনে ওই এলাকার মানুষ আজ বঞ্চিত দাবি তৃণমূলের। একের পর নির্বাচন হয়েছে মিলেছে প্রতিশ্রুতি। গত দেড় দশক ধরে এইভাবেই প্রতিশ্রুতি মিলেছে কালিসেন, মুড়াকাটা, মনিপুর, শালিহান সহ ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের। দক্ষিন পূর্ব রেলের আদরা খড়্গপুর গুরুত্বপূর্ন শাখায় বাঁকুড়ার কালিসেন গ্রামে ২০১০ সালে সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার সৌজন্যে তৈরি হয় কালিসেন স্টেশন। সেই সময় সকাল থেকে রাত্রি ৪ টি ট্রেনের স্টপেজ মেলে এই স্টেশনে। যদিও সেই ট্রেনগুলি অসময়ের ট্রেন বলে দাবি এলাকার মানুষের৷ বছরের পর বছর এই শাখায় ট্রেনের সং্খ্যা বেড়েছে অনেক কিন্তু কালিসেন স্টেশনএ স্টপেজ নেই সেই সব ট্রেনের৷ এখনও সবেধন নিলমনি চারটি ট্রেন বড় ভরসা এলাকাবাসীর। ২০১০ থেকে ২০২৬ এতগুলো বছর পেরিয়ে গেলেও কালিসেন স্টেশনে মিলল না নতুন করে কোন ট্রেনের স্টপেজ৷ ভারতীয় রেলের শান্তনা পুরস্কার স্বরূপ কালিসেন স্টেশন যেন নামে মাত্র স্টেশনের রূপ নিয়েছে। বিষ্ণুপুর লোকসভার টানা তিনবারের সাংসদ বিজেপির সুমিত্র খাঁ, ওন্দা বিধানসভাও বিজেপির তারপরেও এই স্টেশনে স্টপেজ ট্রেনের সংখ্য়া ৪ থেকে ৫ হয়নি। রেল দফতর সাংসদ বিধায়ক সকলের দরবারে জেরবার এলাকার মানুষ। ভোটের মুখে এবার একাধিক ট্রেনের স্টপেজের দাবি তুলে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন এলাকার মানুষজন। আর প্রতিশ্রুতি নয় এবার ট্রেন চায় স্টপেজ চায় বৃহত্তর আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন এলাকারবাসী। একজন অপদার্থ বিজেপি সাংসদের কারনে স্টপেজ ট্রেনের সংখ্য়া ৪ থেকে ৫ হয়নি দাবি ওন্দার সিপিএম নেতার। ভোট আসে ভোট যায় কিন্তু area's মানুষের দাবি চাপা থেকে যায়। বিজেপি সাংসদ ও বিধায়ক থেকেও একাধিক গুরুত্বপূর্ন ট্রেনের স্টপেজ দিতে ব্যর্থ। আবার ভোট আসছে এবার क्या ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের ট্রেনের স্টপেজের দাবি মিটবে না আবার সেই প্রতিশ্রুতির খাতায় থেকে যাবে প্রশ্ন থেকেই যাচ্ছে।।
0
comment0
Report
ABArup Basak
Mar 06, 2026 03:34:04
Mal Bazar, West Bengal:*ওদলাবাড়িতে দলবদলের দাবি বিজেপির, উড়িয়ে দিল তৃণমূল...* বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলে দলবদলের হিড়িক দেখা যাচ্ছে। এমনই একটি ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে একঝাঁক যুবক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পবন সিং দাবি করেন, প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে যুবক এবং সাধারণ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর কথায়, বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় প্রায় ৪০ জন যুবক তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি ও বিভিন্ন ‘ভিত্তিহীন ভাতা’ প্রকল্পে ক্ষুব্ধ হয়েই তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি。 অন্যদিকে, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বিজেপির এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “সবই ভুয়ো। বর্তমানে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এসআইআর বিজেপির বুমেরাং হয়েছে। এই পরিস্থিতিতে কেউ বিজেপিতে যোগ দেবে না। বিজেপি যাদের যোগদান দেখাচ্ছে, তারা তৃণমূলের কেউ নন। এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।
0
comment0
Report
Advertisement
Back to top