Back
40-50 गांवों के लिए ट्रेनों के स्टॉपेज नहीं, चुनावी दावे फेल
MDMritunjay Das
Mar 06, 2026 05:32:42
Bankura, West Bengal
১৫ বছরে জুটল না অতিরিক্ত ট্রেনের স্টপেজ। ক্ষোভ বাড়ছে ৪০ টি গ্রামের মানুষের। প্রতিশ্রুতি মিলেছে তবে বাস্তবায়িত হয়নি। ভোটের মুখে ফের প্রতিশ্রুতি বিজেপির। বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের মধ্যে দ্বন্দের কারনে এই অবস্থা পালটা দাবি তৃণমূলের।।
দেড় দশক পরেও জুটল না ট্রেন৷ ২০১০ সালে তৈরি হওয়া স্টেশনে আপ ডাউনে ৪ টি ট্রেনের স্টপেজ ছাড়া জুটল না নতুন করে কোন ট্রেনের স্টপেজ। ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের প্রতীক্ষার বাঁধ ভেঙেছে এবার ক্ষোভ বাড়চ্ছে বাঁকুড়ার কালিসেন স্টেশন নিয়ে এলাকার মানুষের৷ বিজেপি সাংসদ, বিধায়ক, রেল দফতর সব ঘুরেও বাড়েনি অতিরিক্ত ট্রেনের স্টপেজ। ভোটের মুখে এবার আন্দোলনের তেজ বাড়াচ্ছেন গ্রামের মানুষ। ভোটের মুখে ফের আশ্বাসের বানি বিজেপি বিধায়কের গলায়। বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের মধ্যে দ্বন্দ্বের কারনে ওই এলাকার মানুষ আজ বঞ্চিত দাবি তৃণমূলের।
একের পর নির্বাচন হয়েছে মিলেছে প্রতিশ্রুতি। গত দেড় দশক ধরে এইভাবেই প্রতিশ্রুতি মিলেছে কালিসেন, মুড়াকাটা, মনিপুর, শালিহান সহ ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের। দক্ষিন পূর্ব রেলের আদরা খড়্গপুর গুরুত্বপূর্ন শাখায় বাঁকুড়ার কালিসেন গ্রামে ২০১০ সালে সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়ার সৌজন্যে তৈরি হয় কালিসেন স্টেশন। সেই সময় সকাল থেকে রাত্রি ৪ টি ট্রেনের স্টপেজ মেলে এই স্টেশনে। যদিও সেই ট্রেনগুলি অসময়ের ট্রেন বলে দাবি এলাকার মানুষের৷ বছরের পর বছর এই শাখায় ট্রেনের সং্খ্যা বেড়েছে অনেক কিন্তু কালিসেন স্টেশনএ স্টপেজ নেই সেই সব ট্রেনের৷ এখনও সবেধন নিলমনি চারটি ট্রেন বড় ভরসা এলাকাবাসীর। ২০১০ থেকে ২০২৬ এতগুলো বছর পেরিয়ে গেলেও কালিসেন স্টেশনে মিলল না নতুন করে কোন ট্রেনের স্টপেজ৷ ভারতীয় রেলের শান্তনা পুরস্কার স্বরূপ কালিসেন স্টেশন যেন নামে মাত্র স্টেশনের রূপ নিয়েছে। বিষ্ণুপুর লোকসভার টানা তিনবারের সাংসদ বিজেপির সুমিত্র খাঁ, ওন্দা বিধানসভাও বিজেপির তারপরেও এই স্টেশনে স্টপেজ ট্রেনের সংখ্য়া ৪ থেকে ৫ হয়নি। রেল দফতর সাংসদ বিধায়ক সকলের দরবারে জেরবার এলাকার মানুষ। ভোটের মুখে এবার একাধিক ট্রেনের স্টপেজের দাবি তুলে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন এলাকার মানুষজন। আর প্রতিশ্রুতি নয় এবার ট্রেন চায় স্টপেজ চায় বৃহত্তর আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন এলাকারবাসী।
একজন অপদার্থ বিজেপি সাংসদের কারনে স্টপেজ ট্রেনের সংখ্য়া ৪ থেকে ৫ হয়নি দাবি ওন্দার সিপিএম নেতার।
ভোট আসে ভোট যায় কিন্তু area's মানুষের দাবি চাপা থেকে যায়। বিজেপি সাংসদ ও বিধায়ক থেকেও একাধিক গুরুত্বপূর্ন ট্রেনের স্টপেজ দিতে ব্যর্থ। আবার ভোট আসছে এবার क्या ৪০ থেকে ৫০ টি গ্রামের মানুষের ট্রেনের স্টপেজের দাবি মিটবে না আবার সেই প্রতিশ্রুতির খাতায় থেকে যাবে প্রশ্ন থেকেই যাচ্ছে।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 06, 2026 06:45:420
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 06:45:310
Report
NGNakibUddin gazi
FollowMar 06, 2026 06:30:160
Report
ABArup Basak
FollowMar 06, 2026 06:02:430
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 06:00:390
Report
PSPrasenjit Sardar
FollowMar 06, 2026 05:47:390
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 05:46:580
Report
MDMritunjay Das
FollowMar 06, 2026 05:46:410
Report
PSPrasenjit Sardar
FollowMar 06, 2026 05:46:210
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 05:33:100
Report
NRNarayan Roy
FollowMar 06, 2026 04:35:070
Report
ABArup Basak
FollowMar 06, 2026 03:34:040
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 03:33:300
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:49:280
Report