Back
तृणमूल नेता के बयान पर भाजपा सांसद-विधायक ने दी चेतावनी, थप्पड़ का संकेत
MDMritunjay Das
Mar 06, 2026 05:46:41
Bankura, West Bengal
বিজেপি সাংসদ এবং বিজেপির বিধায়ককে শপাটে চড় মারার হুঁশিয়ারি তৃণমূল নেতার , ২৬ শে বিধানসভা নির্বাচনে জনগণ তৃণমূলকে শপাটে চড় মারবে পাল্টা হুশিয়ারি বিজেপি বিধায়কের ।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবाकর ঘরামিকে শপাটে চড় মারার হুঁশিয়ারি দিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি । পাল্টা তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ।
সোনামুখী পৌরশহরের রথ তলায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি । সেখানেই বক্তব্য রাখতে gidে তিনি বলেন , সৌমিত্র বাবু দিবাকর বাবু এসে যখন রামের গল্প শোনায় তখন মনে হয় ওই সৌমিত্রকে ও দিবাকরকে শপাটে দুটো গালে থাপ্পড় মেরে বলি তোরা আমাদেরকে কি বোঝাবি রামের কথা আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান জন্ম থেকে আমরা হিন্দু । তোদের মত ধান্দাবাজদের কাছে আমাদের হিন্দুত্বের কথা শুনতে হবে না । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যেই অনর থাকেন সোমনাথ মুখার্জি । তিনি বলেন , এটা আমার নিদান না এটা সোনামুখী বিধানসভার মানুষের নিদান । গত cinco বছরে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক সোলার লাইট বসানো ছাড়া আর কোন কাজই করেনি । ২০২৪ লোকসভা নির্বাচনের পর সৌমিত্র খাঁকে আর কেউ দেখতে পায় না ভোট এলেই রাম রহিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে তাদেরকে চড় মারবো নাকি মিষ্টিমুখ করাবো ।
তৃণমূল নেতার এই বক্তব্যের পাল্টা দিয়েছে পদ্ম শিবির । সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন , এসব বলার কারণ হচ্ছে উনি ধীরে ধীরে উনার দলে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন নিজের পয়েন্ট বাড়ানোর জন্য নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এসব কুকথা বলে থাকেন । সোনামুখীর জনগণ ২০২৬ বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে ওনাদের গালে ফের শপাটে চড় মারবে উনারা তার জন্য প্রস্তুত থাকুন ।
স্পিচ : সোমনাথ মুখার্জী ( সোনামুখী পৌরসভার বাইস চেয়ারম্যান )
বাইট : সোমনাথ মুখার্জি ( সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান )
বাইট : দিবাকর ঘরামি ( সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক )
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 06, 2026 07:17:400
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 07:04:110
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 06:45:420
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 06:45:310
Report
NGNakibUddin gazi
FollowMar 06, 2026 06:30:160
Report
ABArup Basak
FollowMar 06, 2026 06:02:430
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 06:00:390
Report
PSPrasenjit Sardar
FollowMar 06, 2026 05:47:390
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 05:46:580
Report
PSPrasenjit Sardar
FollowMar 06, 2026 05:46:210
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 05:33:100
Report
MDMritunjay Das
FollowMar 06, 2026 05:32:420
Report
NRNarayan Roy
FollowMar 06, 2026 04:35:070
Report
ABArup Basak
FollowMar 06, 2026 03:34:040
Report