Back
ओडलाबाड़ी में भाजपा में 40 युवकों के शामिल होने के दावे, तृणमूल ने खारिज
ABArup Basak
Mar 06, 2026 03:34:04
Mal Bazar, West Bengal
*ওদলাবাড়িতে দলবদলের দাবি বিজেপির, উড়িয়ে দিল তৃণমূল...*
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলে দলবদলের হিড়িক দেখা যাচ্ছে। এমনই একটি ঘটনা সামনে এসেছে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে একঝাঁক যুবক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।
জলপাইগুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক পবন সিং দাবি করেন, প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল থেকে যুবক এবং সাধারণ মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁর কথায়, বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় প্রায় ৪০ জন যুবক তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলের দুর্নীতি ও বিভিন্ন ‘ভিত্তিহীন ভাতা’ প্রকল্পে ক্ষুব্ধ হয়েই তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলেও দাবি করেন তিনি。
অন্যদিকে, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বিজেপির এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “সবই ভুয়ো। বর্তমানে এসআইআর ইস্যুতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এসআইআর বিজেপির বুমেরাং হয়েছে। এই পরিস্থিতিতে কেউ বিজেপিতে যোগ দেবে না। বিজেপি যাদের যোগদান দেখাচ্ছে, তারা তৃণমূলের কেউ নন। এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowMar 06, 2026 04:35:070
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 03:33:300
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:49:280
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:49:130
Report
PDPradyut Das
FollowMar 06, 2026 02:48:390
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:48:170
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:48:030
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 02:47:490
Report
ALArup Laha
FollowMar 06, 2026 02:47:260
Report
AGAyan Ghosal
FollowMar 06, 2026 01:00:280
Report
PMPiyali Mitra
FollowMar 05, 2026 19:03:030
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 19:02:410
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 19:02:300
Report
SMSubhasis Mandal
FollowMar 05, 2026 19:02:050
Report