Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

हिंगलगंज विधानसभा क्षेत्र में नामांकन सूची में न्यायाधीन नामों के विरोध में सड़क जाम

BBBimal Basu
Mar 06, 2026 07:04:11
Basirhat, West Bengal
হিঙ্গলগঞ্জ বিধানসভায় বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রাখার প্রতিবাদে রাস্তায় টেয়ার জালিয়ে হাতে আধার কার্ড ভোটারকার্ড নিয়ে বিক্ষোভ। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন থাকায় তাদের দাবী তারা সমস্ত ডকুমেন্ট দেওয়া সত্বেও তাদের নাম বিচারাধীনে রাখা হল কেন এরই প্রতিবাদে আজ হিঙ্গলগঞ্জ বলতলা গ্রামে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে ভোটার লিস্টে বিচারাধীন দের নিয়ে পতাকা ছাড়া রাস্তায় টেয়ার জালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সামর্থকরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 06, 2026 09:21:20
Kaji Chak, West Bengal:ভুয়ো মেলকে ঘিরে বোমাতঙ্ক ছাড়ালো মেদিনীপুর জেলা আদালত চত্বরে। প্রায় ঘন্টাখানেকের বেশি বন্ধ হয়ে গেল বিভিন্ন এজলাসের শুনানি পর্ব। খবর পেয়ে আদালত চত্বরে এসে পৌঁছায় বোম স্কয়ার্ড ও মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। স্নিফার ডগ মেটাল ডিটেক্টর দিয়ে চিরুনি তল্লাশি চালানো হয় আদালত চত্বর এবং আদালতের বিভিন্ন এজলাসে। যদিও ঘন্টা ধরে ধরে তল্লাশি চালানোর পরেও কোন কিছুই পাওয়া যায়নি।এর আগে অন্যান্য জায়গায় যেভাবে বিভিন্ন পোস্ট অফিস এবং আদালতে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল ঠিক সেই ভাবেই মেদিনীপুর আদালত চত্বরেও ছড়ানো হয়েছে বলেই মনে করছেন আদালতে আইনজীবীরা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 06, 2026 09:19:54
Chinsurah, West Bengal:ডানকুনির রঘুনাথপুরে দেওয়াল দখল নিয়ে অশান্তি! সিপিআইএম কর্মিকে মারধোরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃনমূলের。 সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় দলীয় কর্মিদের নিয়ে ডানকুনি থানায় গিয়ে অভিযোগ জানান。 সি. পি. আই(এম)রঘুনাথপুর ২ নম্বর শাখার অন্তর্গত ৬৯ বুথের কর্মি প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ।তার চোখে আঘাত লাগে। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার ভাই এই মারধোরে যুক্ত বলে অভিযোগ。 রঘুনাথপুরে একটি দেওয়াল চুন করাকে কেন্দ্র করে ঘটনা। গুরুতর জখম অবস্থায় প্রথমে চন্ডিতলা গ্রামীন হাসপাতাল পরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়。 মিনাক্ষী পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে হুশিয়ারী দেন।অভিযুক্তদের গ্রেফতার করতে হবে。 তৃনমূল হুুগলি শ্রীরামপুর সাংগঠনিক সহ সভাপতি তাপস মুখোপাধ্যায় বলেন,মারধোর হয়নি।একটা দেওয়াল নিয়ে গন্ডোগোল হয়েছে।দুই পক্ষের মধ্যে।একজনের চোখে লেগেছে。 সিপিএম এর অভিযোগ মিথ্যা।ওরা দেওয়ালে থাকে আমরা মানুষের মনে আছি।।。
0
comment0
Report
NHNantu Hazra
Mar 06, 2026 09:01:51
Salt Lake City, Utah:Police blocked Bike Ralley on the occasion of the Poribarton Jatra . As a result of which massive clashes with the police. Allegation of taking the keys from the bike. Sarachi More road block. পরিবর্তন যাত্রা উপলক্ষে বাইক ৱ্যালি আটকালো পুলিশ। যার ফলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি। বাইক থেকে চাবি তুলে নেওয়ার অভিযোগ। সারচি মোরে রাস্তা অবরোধ। পরিবর্তন যাত্রা উপলক্ষে বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার তরফ থেকে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়। যেটি মন খোলা হয়ে ডিরোজিও কলেজ হয়ে সল্টলেকে গিয়ে পৌঁছবে। কিন্তু নারায়ণ পুর থানা ক্রস করলেই পুলিশ সেই ৱ্যালি আটকে দেয়। এর পরেই দেখা যায় পুলিশের সাথে ব্যাপক ঝামেলা শুরু হয়। রীতিমতো ধস্তাধস্তি রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ পুলিশ বাইক থেকে চাবি তুলে নেয়। সেই চাবি ফেরতের দাবিতে মিছিল করে সারচি মোর অবরোধ করা হয়। পরে চাবি ফেরত পেলে বিজেপি যুব মোর্চা তাদের কর্মসূচি ওখানেই শেষ করে ফিরে যায়। বিজেপির দাবি তারা পুলিশ পারমিশন নিয়েছিল। পুলিশ সূত্রে খবর যে এই রালির জন্য কোন পারমিশন দেওয়া হয়নি।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 06, 2026 08:48:39
Dihierench, West Bengal:ভোটের সময় শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবেনা, স্কুল शिक्षায় সেমিস্টার বাতিল, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর অঙ্গীকার নিয়ে একটি প্রতিবাদ মিছিল ও ডি আই অফিস অভিযান করলো AIDSO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি। AIDSO রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম পরীক্ষার্থীদের ক্ষতি করছে, অবিলম্বে সেমিস্টার বন্ধ, এবং ভোটের সময় স্কুলে স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে না, এতে ক্ষতি হবে ছাত্রছাত্রীদের এই দাবিতে আজ ডি আই অফিস অভিযান করলো AIDSO; তাদের দাবি মানা না হলে উচ্চতর আন্দোলনের হুমকিও দিলেন তারা। যদিও এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক কোন একটু বলতে জানে নি।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 06, 2026 08:47:23
Salt Lake City, Utah:A group of juniou doctors have come to Swastho Bhawan to meet DME with their demands... জুনিয়র ডাক্তারদের পোস্টিং ঘিরে বিতর্ক। স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করতে ডাক্তারদের একাংশ। ডাক্তারদের পক্ষ থেকে অনিকেত মাহাতো সহ বেশ কয়েকজন ডাক্তার শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবনে এসে পৌঁছায়। তারা ডিএমই এর সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরতে চায়। তাদের দাবি  ২০২৪ সালের পাস করা জুনিয়ার ডাক্তারদের যে পোস্টিং দেওয়া হয়েছে তা অনৈতিক।  তাদের মতে কিছু ডাক্তারদের মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়া হয়েছে আবার কিছু ডাক্তারদের সাব ডিভিশন হাসপাতালে পোস্টিং দেওয়া হয়েছে। তাদের মতে এই বৈষম্য  ফলে ডাক্তারদের অসুবিধা হবে। এই পোস্টিংকে অনৈতিক দাবি করে এই নির্দেশ প্রত্যাহারের দাবি নিয়ে এদিন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিকর্তার সাথে দেখা করতে জুনিয়র ডাক্তাররা।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 06, 2026 08:06:44
Kolkata, West Bengal:রাজ্যপাল ইস্যু : রাজ্যপাল হিসেবে নিয়োগের আগে রাজ্য সরকারকে রাখতে হবে প্যানেলে। যে রাজ্যে রাজ্যপাল নিয়োগ করা হবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই হবে। আলোচনা তো দূরের কথা জানানো হয়নি এমনকি। যিনি রাজ্যপাল ছিলেন তিনিও জানতেন না তাকে চলে যেতে হবে। না হলে এই রাজ্যে ভোটার তালিকা তে নাম তুললেন কেনো? যদি মহান উদ্দেশ্য থাকত তবে যেই রাজ্যে নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে। সেখানে এরকম রাজ্যপাল নিয়োগ হয়নি। স্যার এর নামে মানুষকে খুন করছে। ১৭২ জন বাঙালিকে খুন করা হয়েছে। কোনো দায়িত্ব নেবে না। ওরা তো চেষ্টা করে গেছ 2021 সালের নির্বাচন। ২০২৪ সালের নির্বাচন। ২০১১ থেকে চেষ্টা করছেন। ওরা দেখছে জন সমর্থন নিয়ে দখল করতে পারছে না। বাইপাস সার্জারি করে কোনো ভাবে দখল করতে পারত চেষ্টা চলছে। তাই রাজ্যপাল জয় শ্রীরাম স্লোগান দেন। কমিশন বলচেন রাজনীতটির লোককে নিয়োগ করা যাবে না। তাও এই লোককে আনা হচ্ছে। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বাংলার মনীষীদের নাম ভুল উচ্চারণ। সুখেন্দু.. এরা সবাই মূর্খ লোক। ডাবল ইঞ্জিন সরকারের সবাই মূর্খ। আসাম থেকে শুরু করে সব জায়গায় এক। এই রাজ্যে যাকে টাকা নিয়ে দেখা গেছে তাদের কাছে দায়িত্ব। বন্দে মা তারাম বলছে ১৫০ বছর। আমি তুললাম। জানত না গানের ১৫০ বছর না গানের ১৫০। জানত না
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 06, 2026 07:36:43
0
comment0
Report
PDPradyut Das
Mar 06, 2026 07:17:40
Jalpaiguri, West Bengal:ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার धুপগুড়িতে। শুক্রবার ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় শনি মন্দিরের উল্টো পাশে অবস্থিত একটি ট্রাফিক পুলিশ পোস্টের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে এলাকার বেশ কিছু মানুষ বাস টার্মিনাস চত্বর দিয়ে যাতায়াত করছিলেন। সেই সময় কয়েকজন পথচলতি মানুষের নজরে আসে ট্রাফিক পোস্টের ভিতরে একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান ওই ব্যক্তি আর নড়াচড়া করছেন না। এরপরই খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে。 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ। পুলিশ এসে ট্রাফিক পোস্টের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে মৃত ব্যক্তি দীর্ঘ সময় ধরেই সেখানে পড়ে ছিলেন। তবে কী কারণে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কে বা কারা ওই ব্যক্তিকে সেখানে রেখে গেছে, নাকি তিনি নিজেই সেখানে আশ্রয় নিয়েছিলেন—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ。 ঘটনাকে ঘিরে ধুপগুড়ি শহরের বাস টার্মিনাস এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত রহস্য উদঘাটন করা দরকার।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 06, 2026 06:45:42
Kolkata, West Bengal:সাম্প্রতিক ভূমিকম্প নাকি সুরক্ষা বিধি না মেনে পুরোনো বাড়ি ভেঙে প্রমোটিং এর কাজ শুরু করে দেওয়া? নারকেলডাঙ্গা থানার ১/বি ষষ্ঠী তলা রোডের ১০০ বছরের পুরোনো বাড়ি হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়া নিয়ে উঠল প্রশ্ন। দেড় মাস আগে স্থানীয় এক ডেভেলপার বাড়ি হঠাৎ ভাঙার কাজ শুরু করেন। আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। পাড়ার লোক রীতিমতো মাস পিটিশন করে জমা দেন স্থানীয় ডিসি কে। কিন্তু কোনো এক অদृশ্য কারণে এক মুহূর্তের জন্য কাজ আটকায় নি। এরইমধ্যে আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ বিকট আওয়াজ করে বাড়ির বাঁদিকের অক্ষত অংশ দোতলা সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার ওপর। স্থানীয় এক যুবক পথচলতি অবস্থায় আহত হন। বিষয়টি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেও জানানো হয়েছে। তবে এখনো বিপজ্জনক এই বাড়ি যথেচ্ছ ভাঙার কাজ বন্ধ হয়নি।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 06, 2026 06:45:31
Kolkata, West Bengal:নাকা তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। শুক্রবার ভোর রাতে বাগুইআটি থানার পুলিশ কৈখালি মণ্ডলগাঁথি এলাকার টাটা গেট অঞ্চলে নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে পুলিশ খবর পায় বিজয় চ্যাটার্জী নামে নিউ ব্যারাকপুরের এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে পাড় হচ্ছে। এরপরে তাকে নাকা তল্লাশি পোস্টে আটক করা হয়। তারপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে বাগুইআটি থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত বিজয় চ্যাটার্জিকে অস্ত্র আইনের ধারায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানার পুলিশ অস্ত্র আইনের ধারায় একটি মামলাটি শুরু করে। ধৃতকে এदिन বারাসাত আদালতে তোলা হবে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ সূত্রে খবর, তোকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল। কারা কাছ থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন সে বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ বলে সূত্রের খবর।
0
comment0
Report
NGNakibUddin gazi
Mar 06, 2026 06:30:16
0
comment0
Report
ABArup Basak
Mar 06, 2026 06:02:43
Mal Bazar, West Bengal:*এসআইআর ইস্যুতে বিডিও অফিস অভিযান সিপিআই(এম)-র* এসআইআরের নামে সাধারন প্রান্তিক মানুষকে হেনস্থা ও হয়রানি করার প্রতিবাদে সিপিআই(এম) মালবাজার এরিয়া কমিটির ডাকে মালবাজার বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন শহরের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সীতারাম ভবনের সামনে থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল হয়। মিছিলটি শহরের ঘড়ি মোড়, স্টেশন রোড, সুভাষ মোড়, ১৭ নং জাতীয় সড়ক হয়ে মালবাজার বিডিও অফিসের সামনে এসে পৌছায়। বিডিও কার্যালয়ের সামনে মালবাজার থানার পুলিশ মিছিল আটকে দেন। সেখানেই বিক্ষোভরত হন সিপিআই(এম) কর্মী সমর্থকেরা। অনুষ্ঠিত হয় বিক্ষোভ পথসভা। এসআইআর-এর নামে সাধারণ প্রান্তিক স্তরের মানুষের হয়রানির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন মাল পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য তথা সিপিআই(এম) নেতা সুশীল রায়, মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত, তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মোস্তফা হোসেন, মনু ওরাও, সমীর ঘোষ, দেবজিৎ গুহ চৌধুরী সহ অন্যান্যরা। বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হবার পর পাঁচজনের এক প্রতিনিধি দল বিডিও কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গে এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিনের এই কর্মসূচি"। বাইট ১) তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মোস্তফা হোসেন।
0
comment0
Report
Advertisement
Back to top