Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

Purulia के रघुनाथपुर विधानसभा से ममता बनर्जी ने गैस मुद्दे पर केंद्र को घेरा

MMManoranjan Mishra
Mar 29, 2026 03:47:28
Purulia, West Bengal
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা থেকে জনসভায় গ্যাস নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Mar 29, 2026 05:01:15
Rajpur Sonarpur, West Bengal:সাতসকালে বারুইপুরে রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় বারুইপুর: সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মদারাট পঞ্চায়েতের নায়েবের মোড় শিবতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পথচারীরা রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ করেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে অনুমান, মৃত ব্যক্তি বয়স্ক। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 04:31:11
Jalpaiguri, West Bengal:ভোটে জলপাইগুড়ি জেলায় মোট ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমনটাই জানালেন পুলিশ সুপার অমরনাথ কে। তিনি বলেন, এখন ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে জেলায়। দু-একদিনের মধ্যে আরো তিন কোম্পানি বাহিনী আসবে। ভোটের দিন জেলায় মোতায়েন থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথেই সেন্ট্রাল ফোর্স থাকবে। জেলাশাসক সন্দীপকুমার ঘোষ বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভুটান ও বাংলাদেশ সীমান্তে প্রহরারত এসএসবি এবং বিএসএফের সঙ্গে কয়েক দফায় জলপাইগুড়ি জেলা পুলিশের বৈঠک হয়েছে জানিয়ে এসপি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার বিহীন এলাকায় বিএসএফের কড়া পাহারা রয়েছে। ভোটের ৭২ ঘণ্টা আগে বর্ডার সিল করে দেওয়া হবে। জেলাজুড়ে আমরা নাকা চেকিং চালাচ্ছি। এখনো পর্যন্ত দোড়োটিও ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে। বকেয়া রয়েছে সাড়ে তিনশো ওয়ারেন্ট। জেলায় ১২১টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভুয়া খবর ছড়িয়ো রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে।
930
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 29, 2026 04:30:53
1058
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 29, 2026 04:16:35
Kalna, West Bengal:সংসারের সমস্ত কাজ মিটিয়ে প্রচারে বেরিয়ে পড়েন কালনার CPIM মহিলা প্রার্থী, . পূর্ব বর্ধমান জেলায় গত পৌর ইলেকশনের সিপিআই এমের একমাত্র জয়ী প্রার্থী কালনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা নাগ সাহা, বর্তমানে তিনি কালনা বিধানসভা থেকে ২৬ এর বিধানসভা নির্বাচনের সিপিএমের প্রার্থী । সকাল সকাল সংসারে যাবতীয় কাজকর্ম সেরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পরের নির্বাচনী প্রচারে এই গৃহবধূ, মহিলাদের সংসারের কাজকর্ম যাবতীয় দায়িত্ব তো করতেই হবে, কিন্তু যেহেতু তিনি এ বছরে বিধানসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সেখানে সংসারের কাজকম্ম তার সঙ্গে শ্বশুর-শাশুড়িও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকালবেলা জলখাবার তৈরি করা, রান্নার কুটনো কোটা, খাবার পরিবেশন করা নিজের হাতে না করলে ঠিক ভালো লাগেনা তাই সকাল থেকে সংসারের যতটুকু কাজকর্ম করে দেওয়া সম্ভব করে ,তারপরে বেরিয়ে পড়েন পার্টির নির্দেশ অনুসারে প্রচারে। কালনা বিধানসভায় মোট দুটি ব্লক কালনা ওয়ান কালনা টু, এ ছাড়া মিউনিসিপালিটি ওয়ার্ড পাখির চোখ করে বেরিয়ে পড়েছেন এই গৃহবধূ , পার্টির নির্দেশ মতন বিভিন্ন এলাকায়। মানুষের সমর্থন প্রচুর পাচ্ছেন বলে তিনি জানান।
1042
comment0
Report
EGE GOPI
Mar 29, 2026 04:16:19
Kharagpur, West Bengal:সকালেই খড়গপুর শহরে চা চক্রে দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি । রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা (DA) এবার একদফাতেই মিটবে, দু’দফায় নয়। আগে পরিকল্পনা ছিল দু’দফায় প্রদান (মার্চ ও সেপ্টেম্বর ২০২৬), কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত ১০০% বকেয়া ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে। সুপ্রিম নির্দেশ মেনে নাকি ভোট অঙ্কে সিদ্ধান্ত বদল সরকারের ? ডিএ এর প্রতিশ্রুতি আমরা অনেকদিন শুনেছি মমতা ব্যানার্জির মুখ থেকে। কোর্ট বারবার বলা সত্যেও উনি দেননি। ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, এখন যত চাপ বাড়ছে নির্বাচনে জেতা মুসকিল হয়ে যাচ্ছে। উনি ভবানীপুরে আটকে গেছেন। সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাস আউট সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছে, বাংলার মানুষ চাইছে পরিবর্তন হোক। অনেক কিছু ঘটবে, এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন ডিএ আগে দিয়ে দিন। ওনার সরকার থাকবে কিনা ঠিক নেই, তখন কে দেবে। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সময়ের আগেই তৃতীয় লিস্ট দিল কমিশন। হাইকোর্টের নির্দেশেই প্রকাশ তৃতীয় তালিকা। প্রতিদিন এবার থেকে প্রকাশিত হবে তালিকা। ভোটের আগে নিষ্পত্তি করতেই পর পর লিস্ট প্রকাশ? নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা খানিকটা কম হবে? নির্বাচন কমিশন কাজ করছে আদালত পুরোটা দেখছে । আমরাও চাই প্রত্যেকটি জেনুইন ভোটার যেন লিস্টে এসে যায় ভোটের আগে প্রত্যেকটি জেনুইন ভোটার যেন ভোট দিতে পারে । অমিত শাহের বিরুদ্ধে জনতার আদালতে পাল্টা চার্জশিট আনছে তৃণমূল। আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে কোণঠাসা করতে ১৫ ইস্যু বিজেপির। পাল্টা ১৫ পাতার চার্জশিট দেবে তৃণমুল। বাংলা ও দেশের উন্নয়নে ব্যর্থ শাহ, অভিযোগ তৃণমূলের। বাংলা ও বাঙালির প্রতি বঞ্চনার অভিযোগ তৃণমূলের ‘চার্জশিটে’। ভোটমুখী বাংলায় ‘চার্জশিট’ সংঘাত? তাতে কি সাধারন মানুষের সমস্য্যা কমবে ? চার্জশিট কে এখন হুঁশ ফিরে গেছে tmc এর। ওরা যদি ৫০ পাতারও চার্জশিট করে, তাহলে লোক এখন শুনবে না দেখবেও না। কেননা লোক চোখের সামনে দেখছে ওরা ১৫ বছর ধরে কি করেছে , অনাচার অত্যাচার করেছে । লুট করেছে, খুন করেছে । তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে । অভিষেক বেরিয়ে যাওয়ার পর পরই মঞ্চে আগুন। আর পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোঁচট। রেলিং-এ আলতো ধাক্কা। দুর্ঘটনা বলে কি মনে করবে বিজেপি? গ্রহও কুপিত হয়ে গেছে টিএমসির উপরে । এটা তো কেউ ঘটাচ্ছ না । এই যে আরজিকর ঘটেছে বা অন্যান্য ঘটনা , এগুলো ওরা আটকাতেও পারবেনা । পুরো ইতিহাস আছে ১৫ বছরের, কিভাবে হিন্দুর আক্রান্ত হয়েছে। কিভাবে গঙ্গা পেরিয়ে এসে মালদা, মুর্শিদাবাদে ঘটনা ঘটানো হচ্ছে। সুরক্ষা বলে শাসন বলে কিছু নেই পশ্চিমবাংলায় । পুরো বডার খুলে রাখা হয়েছে ইচ্ছে করে অসহযোগিতা করা হচ্ছে, যাতে বাংলাদেশীরা এসে এখানে ভোট দিতে পারে । সমস্ত কিছু লোকেরা দেখেছে পনেরো বছর তার জবাব দিতে হবে । সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরে ফের উত্তেজনা মুর্শিদাবাদ, মালদা, নদীয়ার বর্ডার এলাকায় সব থেকে বেশি ভুয়ো ভোটার বাদ গেছে । উত্তেজনা হবেই ওরা ভেবেছিল ওই ভুও ভোটার দিয়ে নির্বাচন জিতে যাবে কিন্তু সেটা আর হবে না। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘটছে দুর্ঘটনা : আমি আগেই বলেছি সরকারি হাসপাতালগুলো মৃত্যু ফাঁদ হয়ে গেছে। দুর্গন্ধ দূর থেকে নাকে আসে শ্মশানের মত। গিয়ে দেখবেন রাস্তাঘাটের মত কুকুর, মানুষ শুয়ে আছে। চারিদিকে নোংরা জল, দুর্গন্ধে ভর্তি। বাচ্চা কুকুরে নিয়ে চলছে, চুরি হয়ে যাচ্ছে। এইতো পশ্চিমবাংলার হাল হকিকত হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এগুলো দেখে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে টাণ্ড দেখানোর জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়েছে। সুপরকে সাসপেন্ড করেছে। কিন্তু কি হলো এইসব ডায়লগ বাজি। এখন আবার তার থেকে খারাপ অবস্থা হয়েছে। ওনার ক্ষমতা নেই এসে শোধরানোর।
948
comment0
Report
AGAyan Ghosal
Mar 29, 2026 04:02:43
Kolkata, West Bengal:আজ সকালের আবহাওয়া। একনজরে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমবে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে উপরের দিকের জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার ফের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ ও কাল ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই দুদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। মালদা সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। এপ্রিলের শুরুতে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। কলকাতা। আজও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ।
960
comment0
Report
ASAyan Sharma
Mar 29, 2026 03:48:34
Kolkata, West Bengal:আর জি করে লিফট কাণ্ডের জের। দুর্ঘটনা এড়াতে এবার লিফট এর মধ্যে লিফট সুপার ভাইজার এর ফোন নম্বর এবং pwd এর কল সেন্টার এর নম্বর এর নোটিশ লাগানো হলো হাসপাতাল কর্তৃপক্ষ এর তরফ থেকে। এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে লিফট বানিয়েছে,এবং পরিচর্যার দায়িত্বে কোন সংস্থা।এছাড়াও উল্লেখ থাকছে কবে শেষবার মেইনটেনেন্স করা হয়েছে।এছাড়াও কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্বাস্থ্য ভবনের সাথে বৈঠকের পরই সিদ্ধান্ত এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। ঠিক মত যদি পরিচর্যা না হয়,তাহলে কি এই ধরনের নোটিশ লাগিয়ে কি দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব কি ? উঠছে প্রশ্ন।
1065
comment0
Report
SCSandip Chowdhury
Mar 29, 2026 03:36:57
Katwa, West Bengal:২০২৬ সালের বিধানসভার ভোটকর্মীদের প্রশিক্ষণে ২০২৩ সালের presiding officer জন্য নির্দেশ পুস্তিকা দেওয়া হচ্ছে।।প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা প্রশিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কমিশনের প্রতিনিধিদের জিজ্ঞাসা করলে জবাবে তাঁরা জানান, আমরা যা পেয়েছি তাই দিয়েছি।কাটোয়া মহকুমায় শনিবার তিনটি কেন্দ্রে ২৪৬৫ জন ভোট কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রত্যেক ভোটকর্মীর হাতে ২০২৩ সালের নির্দেশ পুস্তিকা তুলে দেওয়া হয়। ভোটকর্মীদের বক্তব্য এবছর ভোটপ্রক্রিয়ায় অনেক কিছু পরিবর্তন হয়েছে বলে জানিয়ে প্রোজেক্টারের মাধ্যমে নতুন নিয়ম দেখানো হচ্ছে। অথচ ২০২৩ সালের নির্দেশ পুস্তিকা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।এ বিষয়ে কমিশনের কোন প্রতিনিধি মন্তব্য করতে চাননি।
1025
comment0
Report
AGAyan Ghosal
Mar 29, 2026 03:36:32
Kolkata, West Bengal:হট স্পট বেলডাঙ্গা হট স্পট বেলডাঙ্গা টাইম লাইন ধরে সেই অনুয়ায়ী পরপর লোকেশন থেকে পুরো গল্পের স্টোরি বোর্ড তৈরি করা হয়েছে। এই এপিসোডে কোনো ভয়েস ওভার প্রয়োজন নেই। শুধুমাত্র এডিটের বোঝার সুবিধার জন্য প্রসঙ্গ গুলি পয়েন্টার আকারে উল্লেখ করা হয়েছে। প্রথম স্পট বেলডাঙ্গার গামছার হাট যে দুটি কারণে একসময় বেল ডাঙ্গা বিখ্যাত ছিল তার একটি গামছা। দ্বিতীয়টি কাঁচালঙ্কা। now সম্পূর্ণ নেতিবাচক কারণে শিরোনামে জায়গা পায় বেলডাঙ্গা। তাই গামছার পাইকারি হাটে ঢুঁ মারল জি ২৪ ঘণ্টা。 সমস্ত রকমের ডিটেল ভিজ্যুয়াল। লোকেশন প্রামাণ্য শট। সংখ্যালঘু গামছা বিক্রেতা। বাইট। ওয়াক থ্রু। দ्वিতীয় স্পট বেলডাঙ্গা পাইকারি কাঁচালঙ্কার হাট বিকিকিনি ভিজ্যুয়াল। হাটের ব্যস্ততা। নেতিবাচক শিরোনামেই এখন অভ্যস্ত বেলডাঙ্গা। বাইরের দুনিয়ায় ক্রমশঃ খারাপ হচ্ছে ইমেজ। যাবতীয় ভক্স। ওয়াক থ্রু। সবজির আড়তে পিঁয়াজ নিয়ে হাহাকার। ন্যূনতম সহায়ক মূল্য নেই। এখানে পিয়াজের কেজি ৪ টাকা। ৫০ কিলো পিঁয়াজ বেচলে ৫০ টাকা আয়। ১ টাকার মুনাফা। এইসব ইস্যু নিয়ে আজকাল কেউ ভাবেনা। কারণ এখন বেলডাঙ্গা মানেই অন্যকিছু। নেগেটিভ কিছু। বিস্তারিত শট ভক্স আলাপচারিতা। ওয়াক থ্রু。 বাজার, শহর এবং রেল স্টেশনের যাবতীয় ফুটেজ ইন ডিটেল তৃতীয় স্পট বেলডাঙ্গা রেল স্টেশন ১৬ জানুয়ারি শুক্রবার রেল সম্পত্তির ক্ষতি কিভাবে? কতটা? ওয়াক থ্রু স্টেশনেই আলাপ দুই স্থানীয় যুবকের সঙ্গে। তারা ওড়িশার সম্বলপুরের পরিযায়ী শ্রমিক। নিজের এলাকার নাম বললেই এখন ধেয়ে আসে কটাক্ষ, তাচ্ছিল্য বেলডঙ্গা থানার বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ ইন ডিটেল。 চতুর্থ স্পট সুজাপুর তাতলাহাট বেলডাঙ্গা জি ২৪ ঘণ্টা পৌঁছাল আলাউদ্দিন শেখের বাড়িতে। হ্যাঁ। সেই আলাউদ্দিন শেখ। যাকে খুন করার গুজবে ১৬ জানুয়ারি উত্তাল হয়েছিল বেলডঙ্গা। ঝাড়খণ্ডের বিশ্রামপুরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে কফিন বন্দি হয়ে ফেরা শেখ আলাউদ্দিনের বাড়িতে আমরা。 পক্ষাঘাত গ্রস্থ বাবা। ক্রন্দনরত মা, স্ত্রী এবং একরত্তি ফুটফুটে সন্তান। প্রশাসনের দেওয়া ২ লাখ টাকার প্রায় পুরোটাই খরচ হয়ে গেছে এই ৩ মাসে। মৃতের স্ত্রীর একটা চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। পরে মুর্শিদাবাদ পুলিশের টিম ঝাড়খণ্ডে গিয়ে তদন্ত করে জানতে পারে এই মৃত্যু의 পিছনে কোনও ফাউলপ্লে নেই। পুরোটাই গুজব ইন্ধন আর উস্কানি। তারপর চাকরি নিয়ে প্রশাসন স্পিক টি নট。 কিছু হৃদয়স্পর্শী ভিজ্যুয়াল। ওয়াক থ্রু। পরিবারের সমস্ত জীবিত সদস্যের ডিটেল বাইট。 পঞ্চম স্পট বেলডঙ্গা মহেশপুর মোড় ১৫ জানুয়ারি বিকেলে আলাউদ্দিনের মৃত্যু হয়েছিল। সেই খবর গ্রামে পৌঁছাতে রাত গড়িয়ে গিয়েছিল। মহেশপুর মোড়ে ১৬ জানুয়ারি শুক্রবার সকাল ৭ টা থেকে কয়েক হাজার লোক জমতে শুরু করে। ১২ নম্বর জাতীয় সড়ক এবং লাগোয়া বেলডাঙ্গা ছাপাখানা মোড়ের রেলপথ অবরুদ্ধ। ঘণ্টার পর ঘণ্টা। টানা সাড়ে ৮ ঘণ্টা। বিচ্ছিন্ন উত্তর ও দক্ষিণ বঙ্গ। আক্রান্ত নিগৃহীত সোমা মাইতি。 ইন্ট্রো স্পট ওয়াক থ্রু ভক্স সমস্ত ডিটেল ফুটেজ ষষ্ঠ স্পট বেলডাঙ্গা বড়ুয়া মোড় পরের দিন শনিবার ১৭ জানুয়ারি আবার অবরোধ। নির্বিচারে ভাঙচুর। আবার অন্য একটি চ্যানেলের সাংবাদিক ও চিত্র সাংবাদিককে মার। এবারও গুজব। বড়ুয়া এলাকার কোনও এক যুবক নাকি বিহারে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মার খেয়েছেন। যদিও পরে তদন্তে প্রকাশ, এরকম কিছু ঘটেনি আদৌ。 সেদিন তছনছ করে দেওয়া হয়েছিল বড়ুয়া মোড়ের প্রসাদ হিন্দু হোটেল। সেই থেকে ম্যারাথন আতঙ্কে হোটেল মালিক। বাইট নেব শুনেই দৌড়। ছবি করতে তীব্র আপত্তি। অবশেষে এক কর্মীর মুখ খোলানো গেল。 সেদিনের তাণ্ডবের প্রমাণ এখনও বিদ্যমান। বাইট। ওয়াক থ্রু। পাশের বস্ত্র বিপণীটাও এক হিন্দুর। এখন কেমন আছেন তাঁরা? বারবার কেন এটা হচ্ছে বেলডাঙ্গায়? বড়ুয়া এলাকার সংখ্যালঘু মসজিদপাড়ায় ঢুকে মানুষের সঙ্গে কথা। ডিটেল ভিজ্যুয়াল। ওয়াক থ্রু。 সপ্তম স্পট বেলডাঙ্গা বাবরি মসজিদ হিংসা যদি বেলডাঙ্গার হট স্পট হয়ে ওঠার প্রথম কারণ হয়, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই বাবরি মসজিদ এবং বাংলায় মসজিদ কেন্দ্রিক রাজনীতির গোড়াপত্তন。 ইন্ট্রো। ফুটেজ ইন ডিটেল। বাবরি মসজিদ যাবতীয় ভিজ্যুয়াল。 হুমায়ূন কবিরের সান গ্লাস চোখে হিরোর আদলে এন্ট্রি। একরাশ আকাশচম্ব ডায়লগ。 বাবরি কেন্দ্রিক অর্থনীতি। ইন্ট্রো। বাবরি ঘিরে এখনই পর্যটকের আনাগোনা। প্রচুর দোকান। সবাই মসজিদ রাজনীতি বোঝেন না। মূলত বাবরি কে নির্ভর করে ব্যবসা এবং টু পাইস রোজগার。 সমস্ত রকমের বিক্রি হওয়া আইটেম। ভক্স। পর্যটকের ভক্স। বিক্রেতার ভক্স। ওয়াক থ্রু একেবারে শেষে কিছু ভোটের দেওয়াল লিখন
1052
comment0
Report
AGAyan Ghosal
Mar 29, 2026 03:36:06
Kolkata, West Bengal:রঘুনাথগঞ্জের আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও সেদিনের ঘটনার অকুস্থলে এখনও জারি ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। তবে বাদবাকি শহরে মোটের ওপর যান চলাচল স্বাভাবিক। দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে শুক্রবার মধ্যরাত থেকে আজ রবিবার সকালে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। দিনভর এলাকায় চলছে কেন্দ্রীয় আধসেনার টহল। সংঘর্ষে আহত ৪৭ জনের এখনও চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। একজন গুরুতর আহতকে সেখান থেকে গতকাল নিয়ে আসা হয়েছে বহরমপুর মেডিক্যাল কলেজে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩০। তিনটি পৃথক মামলায় এদের গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট অভিযুক্ত প্রায় ৫০০। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২) (৩) (৪) এবং ৩২৪ (৫) সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
944
comment0
Report
Advertisement
Back to top