Back
पश्चिम बंगाल में गर्मी बढ़ेगी, बारिश की संभावना घटेगी
AGAyan Ghosal
Mar 29, 2026 04:02:43
Kolkata, West Bengal
আজ সকালের আবহাওয়া। একনজরে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমবে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে উপরের দিকের জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার ফের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ ও কাল ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই দুদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়া। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। মালদা সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। এপ্রিলের শুরুতে বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। কলকাতা। আজও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 29, 2026 05:17:350
Report
BMBiswajit Mitra
FollowMar 29, 2026 05:17:22Ranaghat, West Bengal:সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। আজ তিনি সকাল সকাল مختلف এলাকা পায়ে হেঁটে দোকানদার এবং পথচারীদের সাথে আশীর্বাদ প্রার্থনা করছেন
0
Report
PMPiyali Mitra
FollowMar 29, 2026 05:16:410
Report
ABArup Basak
FollowMar 29, 2026 05:16:330
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 05:16:040
Report
BSBarun Sengupta
FollowMar 29, 2026 05:15:470
Report
CDChittaranjan Das
FollowMar 29, 2026 05:15:240
Report
TCTathagata Chakraborty
FollowMar 29, 2026 05:01:15973
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 29, 2026 04:45:531014
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 04:45:38Jalpaiguri, West Bengal:আগামী ৫ এপ্রিল কোচবিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে মোট চারটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী।
1056
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 04:31:11961
Report
PSPrasenjit Sardar
FollowMar 29, 2026 04:30:531089
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 29, 2026 04:16:351043
Report
EGE GOPI
FollowMar 29, 2026 04:16:191040
Report
DGDebabrata Ghosh
FollowMar 29, 2026 04:05:311081
Report