Back
DA बकाया भुगतान के साथ सूची जारी, बंगाल में चुनावी घमासान तेज
EGE GOPI
Mar 29, 2026 04:16:19
Kharagpur, West Bengal
সকালেই খড়গপুর শহরে চা চক্রে দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি ।
রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা (DA) এবার একদফাতেই মিটবে, দু’দফায় নয়। আগে পরিকল্পনা ছিল দু’দফায় প্রদান (মার্চ ও সেপ্টেম্বর ২০২৬), কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত ১০০% বকেয়া ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে। সুপ্রিম নির্দেশ মেনে নাকি ভোট অঙ্কে সিদ্ধান্ত বদল সরকারের ?
ডিএ এর প্রতিশ্রুতি আমরা অনেকদিন শুনেছি মমতা ব্যানার্জির মুখ থেকে। কোর্ট বারবার বলা সত্যেও উনি দেননি। ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, এখন যত চাপ বাড়ছে নির্বাচনে জেতা মুসকিল হয়ে যাচ্ছে। উনি ভবানীপুরে আটকে গেছেন। সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাস আউট সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছে, বাংলার মানুষ চাইছে পরিবর্তন হোক। অনেক কিছু ঘটবে, এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন ডিএ আগে দিয়ে দিন। ওনার সরকার থাকবে কিনা ঠিক নেই, তখন কে দেবে।
তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সময়ের আগেই তৃতীয় লিস্ট দিল কমিশন। হাইকোর্টের নির্দেশেই প্রকাশ তৃতীয় তালিকা। প্রতিদিন এবার থেকে প্রকাশিত হবে তালিকা। ভোটের আগে নিষ্পত্তি করতেই পর পর লিস্ট প্রকাশ? নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা খানিকটা কম হবে?
নির্বাচন কমিশন কাজ করছে আদালত পুরোটা দেখছে । আমরাও চাই প্রত্যেকটি জেনুইন ভোটার যেন লিস্টে এসে যায় ভোটের আগে প্রত্যেকটি জেনুইন ভোটার যেন ভোট দিতে পারে ।
অমিত শাহের বিরুদ্ধে জনতার আদালতে পাল্টা চার্জশিট আনছে তৃণমূল। আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে কোণঠাসা করতে ১৫ ইস্যু বিজেপির। পাল্টা ১৫ পাতার চার্জশিট দেবে তৃণমুল। বাংলা ও দেশের উন্নয়নে ব্যর্থ শাহ, অভিযোগ তৃণমূলের। বাংলা ও বাঙালির প্রতি বঞ্চনার অভিযোগ তৃণমূলের ‘চার্জশিটে’। ভোটমুখী বাংলায় ‘চার্জশিট’ সংঘাত? তাতে কি সাধারন মানুষের সমস্য্যা কমবে ?
চার্জশিট কে এখন হুঁশ ফিরে গেছে tmc এর। ওরা যদি ৫০ পাতারও চার্জশিট করে, তাহলে লোক এখন শুনবে না দেখবেও না। কেননা লোক চোখের সামনে দেখছে ওরা ১৫ বছর ধরে কি করেছে , অনাচার অত্যাচার করেছে । লুট করেছে, খুন করেছে । তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে ।
অভিষেক বেরিয়ে যাওয়ার পর পরই মঞ্চে আগুন। আর পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোঁচট। রেলিং-এ আলতো ধাক্কা। দুর্ঘটনা বলে কি মনে করবে বিজেপি?
গ্রহও কুপিত হয়ে গেছে টিএমসির উপরে । এটা তো কেউ ঘটাচ্ছ না । এই যে আরজিকর ঘটেছে বা অন্যান্য ঘটনা , এগুলো ওরা আটকাতেও পারবেনা । পুরো ইতিহাস আছে ১৫ বছরের, কিভাবে হিন্দুর আক্রান্ত হয়েছে। কিভাবে গঙ্গা পেরিয়ে এসে মালদা, মুর্শিদাবাদে ঘটনা ঘটানো হচ্ছে। সুরক্ষা বলে শাসন বলে কিছু নেই পশ্চিমবাংলায় । পুরো বডার খুলে রাখা হয়েছে ইচ্ছে করে অসহযোগিতা করা হচ্ছে, যাতে বাংলাদেশীরা এসে এখানে ভোট দিতে পারে । সমস্ত কিছু লোকেরা দেখেছে পনেরো বছর তার জবাব দিতে হবে ।
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরে ফের উত্তেজনা
মুর্শিদাবাদ, মালদা, নদীয়ার বর্ডার এলাকায় সব থেকে বেশি ভুয়ো ভোটার বাদ গেছে । উত্তেজনা হবেই ওরা ভেবেছিল ওই ভুও ভোটার দিয়ে নির্বাচন জিতে যাবে কিন্তু সেটা আর হবে না।
রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘটছে দুর্ঘটনা :
আমি আগেই বলেছি সরকারি হাসপাতালগুলো মৃত্যু ফাঁদ হয়ে গেছে। দুর্গন্ধ দূর থেকে নাকে আসে শ্মশানের মত। গিয়ে দেখবেন রাস্তাঘাটের মত কুকুর, মানুষ শুয়ে আছে। চারিদিকে নোংরা জল, দুর্গন্ধে ভর্তি। বাচ্চা কুকুরে নিয়ে চলছে, চুরি হয়ে যাচ্ছে। এইতো পশ্চিমবাংলার হাল হকিকত হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এগুলো দেখে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে টাণ্ড দেখানোর জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়েছে। সুপরকে সাসপেন্ড করেছে। কিন্তু কি হলো এইসব ডায়লগ বাজি। এখন আবার তার থেকে খারাপ অবস্থা হয়েছে। ওনার ক্ষমতা নেই এসে শোধরানোর।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 29, 2026 05:17:350
Report
BMBiswajit Mitra
FollowMar 29, 2026 05:17:22Ranaghat, West Bengal:সকাল থেকেই রবিবাসরীয় প্রচারে ব্যস্ত শান্তিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী। আজ তিনি সকাল সকাল مختلف এলাকা পায়ে হেঁটে দোকানদার এবং পথচারীদের সাথে আশীর্বাদ প্রার্থনা করছেন
0
Report
PMPiyali Mitra
FollowMar 29, 2026 05:16:410
Report
ABArup Basak
FollowMar 29, 2026 05:16:330
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 05:16:040
Report
BSBarun Sengupta
FollowMar 29, 2026 05:15:470
Report
CDChittaranjan Das
FollowMar 29, 2026 05:15:240
Report
TCTathagata Chakraborty
FollowMar 29, 2026 05:01:15973
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 29, 2026 04:45:531014
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 04:45:38Jalpaiguri, West Bengal:আগামী ৫ এপ্রিল কোচবিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে মোট চারটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী।
1056
Report
PDPradyut Das
FollowMar 29, 2026 04:31:11961
Report
PSPrasenjit Sardar
FollowMar 29, 2026 04:30:531089
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 29, 2026 04:16:351043
Report
DGDebabrata Ghosh
FollowMar 29, 2026 04:05:311081
Report