Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
रघुनाथनगर के हालात सामान्य, 47 घायल, 30 गिरफ्तार; 500 आरोपी पर केस
AGAyan Ghosal
Mar 29, 2026 03:36:06
Kolkata, West Bengal
রঘুনাথগঞ্জের আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও সেদিনের ঘটনার অকুস্থলে এখনও জারি ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। তবে বাদবাকি শহরে মোটের ওপর যান চলাচল স্বাভাবিক। দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে শুক্রবার মধ্যরাত থেকে আজ রবিবার সকালে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। দিনভর এলাকায় চলছে কেন্দ্রীয় আধসেনার টহল। সংঘর্ষে আহত ৪৭ জনের এখনও চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। একজন গুরুতর আহতকে সেখান থেকে গতকাল নিয়ে আসা হয়েছে বহরমপুর মেডিক্যাল কলেজে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩০। তিনটি পৃথক মামলায় এদের গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট অভিযুক্ত প্রায় ৫০০। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(২) (৩) (৪) এবং ৩২৪ (৫) সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Mar 29, 2026 05:17:35
Mal Bazar, West Bengal:স্বস্তিতে পদ্ম শিবির ! সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পার্থী শুক্রা মুন্ডার হাত ধরে... ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা শহর থেকে গ্রাম সর্বত্রই বেজে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের নিজস্ব ঘর গোছাতে মরিয়া। মাল বিধানসভার প্রার্থী সুক্রা মুন্ডা ক্রান্তি বাজারে প্রথম জনসংযোগের মাঝেই ফুটে উঠলো এক অন্যরকম চিত্র। এদিন তিনটি পরিবার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন প্রার্থীর হাতধরে। যোগদানের মধ্যে সংখ্যালঘু পরিবার রয়েছে। তাদের কথায় তৃণমূলের অবাধ দুর্নীতি ও শাসন পীড়নের কারণেই তারা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এদিনের জনসংযোগ সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক কমলেন্দু দেব শর্মা মাল মণ্ডল ৫এর সভাপতি দীপক ওড়াও মাল বিধানসভার কনভেনার মঙ্গল ওরাও এছাড়াও একাধিক দলীয় কর্মী সমর্থক। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে এদিনের যোগদান সভা ও জনসংযোগ কর্মসূচি। পার্থী শুক্রা মুন্ডা বলেন, যত দিন যাবে সংখ্যালঘু সহ বিভিন্ন মানুষ বিজিবিতে যোগদান করবে। কারণ তৃণমূলের দুর্নীতি দেখে মানুষ অতিষ্ঠ হয়েও পড়েছে। তাই বিজিবিতে যোগদান চলবে। বাইট ১) মাল বিধানসভার বিজেপি প্রার্থী শুক্লা মুন্ডা।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 29, 2026 05:16:41
0
comment0
Report
ABArup Basak
Mar 29, 2026 05:16:33
Mal Bazar, West Bengal:বাগ্রাকোটে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’: রাজেশ ছেত্রী ঘর ওয়াপসি, পেলেন জেলা সম্পাদক পদ। চললো অকাল হোলি... রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, তা আবারও প্রমাণ করল জলপাইগুড়ি জেলার রাজনীতি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলে ফিরিয়ে নেওয়া হল হলো তৃণমূলের বাগ্রাকোট অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি ও বাগ্রাকোটের দাপুটে নেতা রাজেশ ছেত্রীকে। শুধু দলেই ফিরলেন না, রাজেশের হাতে তুলে দেওয়া হলো জেলা কমিটির সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই ‘মাস্টারস্ট্রোক’ শাসক শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অপসারন থেকে প্রত্যাবর্তন সবমিলিয়ে তিনমাস পেরোতেই দলে ফিরলেন রাজেশ। ফিরেই আবার স্বমহিমায়। উল্লেখ্য, বাগ্রাকোটে তৃণমূলের অন্দরে রাজনৈতিক অস্থিরতার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর জেলা তৃণমূল সভানেত্রীর নির্দেশে বাগ্রাকোট অঞ্চল কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজেশ ছেত্রীকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হয়েছিল সুশীল মাঝিকে। কিন্তু ভোটের বাদ্যি বাজতেই বদলে যায় সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজেশের ‘ভোট ম্যানেজমেন্ট’ এবং সাংগঠনিক ক্ষমতাকে উপেক্ষা করা দলের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ১৯ র লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের ৯০০০ ভোটের ব্যবধান কমিয়ে গত ২৪ র লোকসভা নির্বাচনে মাত্র ৩৫০-এ নামিয়ে আনার নেপথ্যে রাজেশের বড় ভূমিকা ছিল। তার নেতৃত্বেই চা বাগান ঘেরা বাগ্রাকোটে লড়াই চালিয়েছিলো তৃণমূল। এবারকের ভোটে যে রাজেশকে তৃণমূল의 দরকার।তা দেরিতে হলেও বুঝতে পেরেই 최근 'দূত' মারফত বার্তা পাঠানো হয়েছিলো রাজেশ কে।পরবর্তীতে দলের উর্ধতন মহলের অনুমোদন ও মহুয়ার সিলমোহরে শুক্রবার রাতে দলে ফেরানো হয় রাজেশ কে। সেখানেই তাঁকে জেলা কমিটির সম্পাদক পদে মনোনীত করে দলে ফিরে নেওয়ার আনুষ্ঠানিক চিঠি তুলে দেওয়া হয়। ইদিকে রাজেশের ফেরার খবর চাউর হতেই এদিন বাগরাকোটের মিনা মোড় এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। দলীয় কার্যালয়ে তাঁকে ফুল, মালা এবং সবুজ আবীরে বরণ করে নেওয়া হয়। ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে দলীয় কার্যালয়ের সামনে আবীর খেলায় মেতে ওঠেন রাজেশের কয়েকশো অনুগামী। দলে ফিরে রাজেশ ছেত্রী জানান, "আমি অত্যন্ত খুশি। দল আমাকে যোগ্য সম্মান দিয়েছে। আজ থেকেই বিধায়ক বুলু দাকে জেতানোর লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামব। 우리의 লক্ষ্য চতুর্থবার তাঁকে বিধানসভায় পাঠানো।" রাজেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাগ্রাকোট অঞ্চল কমিটির সভাপতি সুশীল মাঝি। নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, বাগ্রাকোটের নির্বাচনী ফলাফল মাল বিধানসভা কেন্দ্রে বুলু চিক বরাইকের জয়-পরাজয় নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংগঠনিক স্বার্থেই রাজেশকে পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনা হলো। ব্যাট ১) রাজেস ছেত্রী সম্পাদক জেলা কমেটি।
0
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 05:16:04
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 29, 2026 05:15:47
Barrackpur Cantonment, West Bengal:দ্বিতীয় রবিবার শরীয় প্রচার পানিহাটি তিন নম্বর ওয়ার্ডের প্রচার নামলেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। বন্যার্ধ এই প্রচারে পানিহাটিতে যে নির্মল ঘোষ এখনো প্রাসঙ্গিক তা বলার অবকাশ রাখে না প্রচারে নির্মল ঘোষের ছবি নিয়ে হাটে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। তীর্থঙ্কর ঘোষের দাবি নির্মল ঘোষ এখনো পানিহাটিতে প্রাসঙ্গিক কারণ তারা ৬০ বছরের রাজনৈতিক জীবন। যদিও বিজেপি প্রার্থী রত্না দেবনাথ সম্পর্কে তিনি কোন কথা বলতে চান না। পাশাপাশি সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত প্রসঙ্গে তিনি বলেন তিনি আসছেন রাস্তা চেনার চেষ্টা করছেন ওই রাস্তা চিনতে চিনতে ই ভোট শেষ হয়ে যাবে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 29, 2026 05:15:24
Durgapur, West Bengal:রবিবাসরীয় বিজেপি প্রার্থীর প্রচারের শুরুতেই উত্তেজনা, পাশে থেকে জয় বাংলা স্লোগান । জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বিজেপির শোভাযাত্রা। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। উত্তেজনা দূর্গা পুর পশ্চিম বিধানসভার কেন্দ্রের ১৮ নম্বর ওয়ার্ডের নিশাননহাট এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার সকালে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই বিজেপি কর্মীদের নিয়ে শোভাযাত্রা করে। তৃণমূলের কর্মী সমর্থকরাও ওই এলাকাতেই ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে "জয় শ্রীরাম" স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তারই পাল্টা তারা "জয় বাংলা" স্লোগান দিয়েছে। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, মহিলাদের টাকা দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়া করাচ্ছে তৃণমূল। এই ঘটনাকে ঘিরে সময় উত্তেজনা শুরু হয়। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রিত পরিস্থিতি। এলাকা তৃণমূল নেতা বাবুয়া ঠাকুরের অভিযোগ,"পাঁচ বছর দেখা যায়নি লক্ষণ ঘরুইকে। এখন নাটক করতে এসেছে। আর আমাদের কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা কাউকে উদ্দেশ্য করে কোন স্লোগান দিই নি । বাংলার মানুষের স্লোগান জয় বাংলা বলেছি।" পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, "এলাকার মহিলাদের হাজার হাজার টাকা দিচ্ছে তৃণমূল। সেই জন্যই বিজেপির যেখানেই পদযাত্রা যাচ্ছে সেখানেই এইভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিদায় হবে তৃণমূল। যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল, যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল, তারাই এই বাংলায় কাজ পাবে বিজেপি আসার পর।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 29, 2026 05:01:15
Rajpur Sonarpur, West Bengal:সাতসকালে বারুইপুরে রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় বারুইপুর: সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রাস্তার ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মদারাট পঞ্চায়েতের নায়েবের মোড় শিবতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে পথচারীরা রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে প্রথমে সন্দেহ করেন। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে অনুমান, মৃত ব্যক্তি বয়স্ক। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।
973
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 04:31:11
Jalpaiguri, West Bengal:ভোটে জলপাইগুড়ি জেলায় মোট ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এমনটাই জানালেন পুলিশ সুপার অমরনাথ কে। তিনি বলেন, এখন ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে জেলায়। দু-একদিনের মধ্যে আরো তিন কোম্পানি বাহিনী আসবে। ভোটের দিন জেলায় মোতায়েন থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথেই সেন্ট্রাল ফোর্স থাকবে। জেলাশাসক সন্দীপকুমার ঘোষ বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভুটান ও বাংলাদেশ সীমান্তে প্রহরারত এসএসবি এবং বিএসএফের সঙ্গে কয়েক দফায় জলপাইগুড়ি জেলা পুলিশের বৈঠک হয়েছে জানিয়ে এসপি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার বিহীন এলাকায় বিএসএফের কড়া পাহারা রয়েছে। ভোটের ৭২ ঘণ্টা আগে বর্ডার সিল করে দেওয়া হবে। জেলাজুড়ে আমরা নাকা চেকিং চালাচ্ছি। এখনো পর্যন্ত দোড়োটিও ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে। বকেয়া রয়েছে সাড়ে তিনশো ওয়ারেন্ট। জেলায় ১২১টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভুয়া খবর ছড়িয়ো রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানো হচ্ছে।
961
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 29, 2026 04:30:53
1089
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 29, 2026 04:16:35
Kalna, West Bengal:সংসারের সমস্ত কাজ মিটিয়ে প্রচারে বেরিয়ে পড়েন কালনার CPIM মহিলা প্রার্থী, . পূর্ব বর্ধমান জেলায় গত পৌর ইলেকশনের সিপিআই এমের একমাত্র জয়ী প্রার্থী কালনা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা নাগ সাহা, বর্তমানে তিনি কালনা বিধানসভা থেকে ২৬ এর বিধানসভা নির্বাচনের সিপিএমের প্রার্থী । সকাল সকাল সংসারে যাবতীয় কাজকর্ম সেরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পরের নির্বাচনী প্রচারে এই গৃহবধূ, মহিলাদের সংসারের কাজকর্ম যাবতীয় দায়িত্ব তো করতেই হবে, কিন্তু যেহেতু তিনি এ বছরে বিধানসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সেখানে সংসারের কাজকম্ম তার সঙ্গে শ্বশুর-শাশুড়িও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকালবেলা জলখাবার তৈরি করা, রান্নার কুটনো কোটা, খাবার পরিবেশন করা নিজের হাতে না করলে ঠিক ভালো লাগেনা তাই সকাল থেকে সংসারের যতটুকু কাজকর্ম করে দেওয়া সম্ভব করে ,তারপরে বেরিয়ে পড়েন পার্টির নির্দেশ অনুসারে প্রচারে। কালনা বিধানসভায় মোট দুটি ব্লক কালনা ওয়ান কালনা টু, এ ছাড়া মিউনিসিপালিটি ওয়ার্ড পাখির চোখ করে বেরিয়ে পড়েছেন এই গৃহবধূ , পার্টির নির্দেশ মতন বিভিন্ন এলাকায়। মানুষের সমর্থন প্রচুর পাচ্ছেন বলে তিনি জানান।
1043
comment0
Report
EGE GOPI
Mar 29, 2026 04:16:19
Kharagpur, West Bengal:সকালেই খড়গপুর শহরে চা চক্রে দিলীপ ঘোষ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি । রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা (DA) এবার একদফাতেই মিটবে, দু’দফায় নয়। আগে পরিকল্পনা ছিল দু’দফায় প্রদান (মার্চ ও সেপ্টেম্বর ২০২৬), কিন্তু এখন সিদ্ধান্ত বদলেছে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত ১০০% বকেয়া ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে। সুপ্রিম নির্দেশ মেনে নাকি ভোট অঙ্কে সিদ্ধান্ত বদল সরকারের ? ডিএ এর প্রতিশ্রুতি আমরা অনেকদিন শুনেছি মমতা ব্যানার্জির মুখ থেকে। কোর্ট বারবার বলা সত্যেও উনি দেননি। ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন, এখন যত চাপ বাড়ছে নির্বাচনে জেতা মুসকিল হয়ে যাচ্ছে। উনি ভবানীপুরে আটকে গেছেন। সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাস আউট সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছে, বাংলার মানুষ চাইছে পরিবর্তন হোক। অনেক কিছু ঘটবে, এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি খালি প্রতিশ্রুতি দিচ্ছেন ডিএ আগে দিয়ে দিন। ওনার সরকার থাকবে কিনা ঠিক নেই, তখন কে দেবে। তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল। সময়ের আগেই তৃতীয় লিস্ট দিল কমিশন। হাইকোর্টের নির্দেশেই প্রকাশ তৃতীয় তালিকা। প্রতিদিন এবার থেকে প্রকাশিত হবে তালিকা। ভোটের আগে নিষ্পত্তি করতেই পর পর লিস্ট প্রকাশ? নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা খানিকটা কম হবে? নির্বাচন কমিশন কাজ করছে আদালত পুরোটা দেখছে । আমরাও চাই প্রত্যেকটি জেনুইন ভোটার যেন লিস্টে এসে যায় ভোটের আগে প্রত্যেকটি জেনুইন ভোটার যেন ভোট দিতে পারে । অমিত শাহের বিরুদ্ধে জনতার আদালতে পাল্টা চার্জশিট আনছে তৃণমূল। আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, তৃণমূলকে কোণঠাসা করতে ১৫ ইস্যু বিজেপির। পাল্টা ১৫ পাতার চার্জশিট দেবে তৃণমুল। বাংলা ও দেশের উন্নয়নে ব্যর্থ শাহ, অভিযোগ তৃণমূলের। বাংলা ও বাঙালির প্রতি বঞ্চনার অভিযোগ তৃণমূলের ‘চার্জশিটে’। ভোটমুখী বাংলায় ‘চার্জশিট’ সংঘাত? তাতে কি সাধারন মানুষের সমস্য্যা কমবে ? চার্জশিট কে এখন হুঁশ ফিরে গেছে tmc এর। ওরা যদি ৫০ পাতারও চার্জশিট করে, তাহলে লোক এখন শুনবে না দেখবেও না। কেননা লোক চোখের সামনে দেখছে ওরা ১৫ বছর ধরে কি করেছে , অনাচার অত্যাচার করেছে । লুট করেছে, খুন করেছে । তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে । অভিষেক বেরিয়ে যাওয়ার পর পরই মঞ্চে আগুন। আর পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হোঁচট। রেলিং-এ আলতো ধাক্কা। দুর্ঘটনা বলে কি মনে করবে বিজেপি? গ্রহও কুপিত হয়ে গেছে টিএমসির উপরে । এটা তো কেউ ঘটাচ্ছ না । এই যে আরজিকর ঘটেছে বা অন্যান্য ঘটনা , এগুলো ওরা আটকাতেও পারবেনা । পুরো ইতিহাস আছে ১৫ বছরের, কিভাবে হিন্দুর আক্রান্ত হয়েছে। কিভাবে গঙ্গা পেরিয়ে এসে মালদা, মুর্শিদাবাদে ঘটনা ঘটানো হচ্ছে। সুরক্ষা বলে শাসন বলে কিছু নেই পশ্চিমবাংলায় । পুরো বডার খুলে রাখা হয়েছে ইচ্ছে করে অসহযোগিতা করা হচ্ছে, যাতে বাংলাদেশীরা এসে এখানে ভোট দিতে পারে । সমস্ত কিছু লোকেরা দেখেছে পনেরো বছর তার জবাব দিতে হবে । সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরে ফের উত্তেজনা মুর্শিদাবাদ, মালদা, নদীয়ার বর্ডার এলাকায় সব থেকে বেশি ভুয়ো ভোটার বাদ গেছে । উত্তেজনা হবেই ওরা ভেবেছিল ওই ভুও ভোটার দিয়ে নির্বাচন জিতে যাবে কিন্তু সেটা আর হবে না। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘটছে দুর্ঘটনা : আমি আগেই বলেছি সরকারি হাসপাতালগুলো মৃত্যু ফাঁদ হয়ে গেছে। দুর্গন্ধ দূর থেকে নাকে আসে শ্মশানের মত। গিয়ে দেখবেন রাস্তাঘাটের মত কুকুর, মানুষ শুয়ে আছে। চারিদিকে নোংরা জল, দুর্গন্ধে ভর্তি। বাচ্চা কুকুরে নিয়ে চলছে, চুরি হয়ে যাচ্ছে। এইতো পশ্চিমবাংলার হাল হকিকত হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগে। মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে এগুলো দেখে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে টাণ্ড দেখানোর জন্য বিভিন্ন হাসপাতালে দৌড়েছে। সুপরকে সাসপেন্ড করেছে। কিন্তু কি হলো এইসব ডায়লগ বাজি। এখন আবার তার থেকে খারাপ অবস্থা হয়েছে। ওনার ক্ষমতা নেই এসে শোধরানোর।
1040
comment0
Report
Advertisement
Back to top