Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

मोदी 5 अप्रैल को कोचबिहार में जनसभा, उत्तर बंगाल में चार सभाओं की योजना

PDPradyut Das
Mar 29, 2026 04:45:38
Jalpaiguri, West Bengal
আগামী ৫ এপ্রিল কোচবিহারে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গে মোট চারটি জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Mar 29, 2026 06:01:35
Asansol, West Bengal:সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই, ভোটাধিকার হারানোর আতঙ্কে আসানসোলের বর্মন পরিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধান সভার আসানসোল বাজার এলাকায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে বর্মন পরিবার। প্রায় ১৯৪৬ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী এই পরিবার হঠাৎ করেই নিজেদের কয়েকজন সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়তে দেখে হতবাক হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিক ভোটার তালিকায় অধিকাংশ সদস্যের নাম থাকলেও সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে তাদের কয়েকজনের নাম নেই। এর মধ্যে রয়েছেন পরিবারের এক বৃদ্ধা সদস্য, যিনি এই ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর প্রশ্ন, “আমি কি আর ভোট দিতে পারব?” বর্মন পরিবারের দাবি, ১৯৯৫ সালে প্রথমবার তাদের ভোটার কার্ড তৈরি হয় এবং সেই থেকে নিয়মিত প্রতিটি নির্বাচনে তারা ভোট দিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ নাম বাদ পড়ায় তারা বিভ্রান্ত ও ক্ষুব্ধ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এই সমস্যার সমাধানের জন্য ট্রাইবুনালে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আশা, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তারা আবার ভোটার তালিকায় নিজেদের নাম ফিরে পাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বহু মানুষই এখন নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যায় দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা জরুরি। ভোটের মুখে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে।
152
comment0
Report
VDVikram Das
Mar 29, 2026 06:01:10
Kolkata, West Bengal:নয়া প্রচার কৌশলে ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হচ্ছে ভোটারদের। মূলত তৃণমূলের ‘জয়হিন্দ বাহিনী’’র সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই নতুন প্রচার কৌশল সাজিয়েছেন ভবানীপুরের তৃণমূল নেতৃত্ব। আগামী কয়েক দিনে ভবানীপুর বিধানসভা এলাকার আটটি ওয়ার্ডে ‘ফোটো বুথ’ বা ‘ফোটো কর্নার’ করা হবে বলে দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রের খবর। সেই বুথে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবির পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। সঙ্গে থাকবে স্লোগানও। মাথমুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডের মুক্তদল মোড়ে তৃণমূলের কার্যালয়ের সামনে বসানো হয়েছে ‘ফোটো বুথ’। চতুর্ভুজ আকৃতির ‘ফোটো বুথ’-এর ডান পাশে হাতজোড় করা মুখ্যমন্ত্রীর ছবি। পাশে বড় অংশ খালি রাখা হয়েছে। যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। ‘ফোটো বুথ’-এর উপরের অংশে জোড়াফুল আঁকা তৃণমূলের প্রতীক। সঙ্গে লেখা, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মূল্যবান ভোট দিন।’
173
comment0
Report
NHNantu Hazra
Mar 29, 2026 06:00:58
Salt Lake City, Utah:Sunday Morning road accident injured four. The incident happened at Mridha Market in Newtown police station area. Newtown police at the scene. The driver of the car was arrested. Seven seven? Seven? seven? সাত সকালে পথ দুর্ঘটনা আহত চার। घटना নিউটাউন থানা এলাকার মৃধা মার্কেট বাজারে। ঘটনার স্থানেই নিউটাউন থানার পুলিশ। গাড়ির চালক আটক। পুলিশ সূত্রে খবর.... এক ক্যাপ চালক জগৎপুরের দিক থেকে গৌরাঙ্গ নগর আটো স্ট্যান্ড এর দিকে গেলে মৃধা মার্কেট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোতে ধাক্কা মারে, এর পর দুই সাইকেল আরোহী ও এক পথচারিকে ধাক্কা মারে। তড়িঘড়ি বাজারে আসা মানুষেরা তাদের উদ্ধার করে। নিউটাউন থানা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়ায়।
282
comment0
Report
PCPartha Chowdhury
Mar 29, 2026 05:36:59
Bardhaman, West Bengal:পেরেসানি গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের চলতি টার্ম। এস আই আর দ্বিতীয় পর্বে বিচারাধীন থাকার পরও ঝুলে থাকা, নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করছেন একাংশের নাগরিক। ভোটবাংলায় এটাও একটা চিত্র। আমার ছেলে সিভিক ভলেন্টিয়ার। আমি একটার পর একটা ভোট দিয়েছি।আর মাত্র কদিন তো ভোটের বাকি! কীভাবে এর সুরাহা হবে? কাতর প্রশ্ন দাদপুর গ্রামের সৈয়দ মহম্মদ হোসেনের। দাদপুর গ্রামটা পূর্ব বর্ধমানের জামালপুরে। এ গায়ের গৃহবধূ নাসিরা বেগম আরও হতাশ। তার কথায়, কোনো পথ কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না। আমাদের আব্বা,আম্মারা আমাদের নিয়ে চিন্তিত। কিন্তু আমরা তো সাতপুরুষের বাসিন্দা এ গাঁয়ের! এ গায়ের ঘরে ঘরে একই চিত্র। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভে ফুসছেন গ্রামের বাসিন্দারা। জামালপুর এর দাদপুর এলাকায় ১৪৬জন বিচারাধীন থাকার পর ১২৬জন বাদ পড়ে কমিশনের ২দফার তালিকা প্রকাশ করতেই ক্ষোভ বেড়েছে এলাকায়। ২৬নং বুথের ১১৬০জন ভোটারের মধ্যে ১৪৬ জন এর নাম বিচারাধীন থাকার পর নাম বাদ পড়তেই ক্ষোভ বেড়েছে এলাকায়। মাত্র কুড়িজন সেই গেরো পেরিয়েছেন। বাকিরা ত্রিশঙ্কু অবস্থায়। এস আই আর শুনানির প্রথম পর্ব থেকেই হয়রাণির অভিযোগ তুলে মাঠে নেমেছিল তৃণমূল। পরে বামেরাও এ নিয়ে আওয়াজ তোলেন। বিভিন্ন areas মানুষের হয়রানি চিত্র সামনে আসে। বিচারাধীন তালিকায় ঢুকে পড়ে বহু নাম। সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশের পরও দেখা যাচ্ছে,ক্ষোভের আগুন নেভেনি। তা তুষের মাঝে ধিকিধিকি জ্বলছে। এর মাঝেও ভোটের হিসেব এসে যাচ্ছে। জামালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক বলছেন, এটা একটা রাজনৈতিক কনস্পিরেসি। একটি রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করা হয়েছে। তিনি আশা করছেন, এবারের ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবেন। অন্যদিকে এই ভোটের অঙ্কেই এর জবাব খুঁজছে বিজেপিও। ডা: শান্তরূপ দে, যিনি বিজেপি নেতা তিনি বলছেন, তৃণমূল কংগ্রেস এবারের ভোটে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হতে চলেছে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। এস আই আর এর সাথে বিজেপির দূরদুরান্তেরও যোগ নেই। এটা রাজনৈতিক কার্যক্রম নয়। প্রকৃত নাগরিকের অসুবিধা হলে বিজেপি তার পাশে আছে। এই নিয়ে ভোটের অঙ্কে দড়ি টানাটানি চলছে। সেই দড়িতেই ঝুলছে কয়েকশো ভোটারের নিয়তি! বাইট : ১)নাসিরা বেগম ( গ্রামবাসী) ২) সৈয়দ মহম্মদ হোসেন( গ্রামবাসী) ৩) ভূতনাথ মালিক ( তৃণমূল কংগ্রেসের প্রার্থী) ৩) ডা: শান্তরূপ দে( বিজেপি নেতা) পার্থ ব্যানার্জির সঙ্গে পার্থ চৌধুরী।
970
comment0
Report
NHNantu Hazra
Mar 29, 2026 05:35:20
1064
comment0
Report
SMSubhasis Mandal
Mar 29, 2026 05:34:09
Howrah, West Bengal:রবিবার সকাল সকাল বাদ্যযন্ত্র সহকারে সুসজ্জিত আকারে প্রচারে হাওড়ার আমতা বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকান্ত পাল। এই কেন্দ্র থেকে এটা নিয়ে তিনি দ্বিতীয়বার দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ এলাকার তিনটি বিধানসভায় প্রার্থী পরিবর্তন করা হয়েছে শ্যামপুর উলুমবেড়িয়া পূর্ব এবং উলুমবেড়িয়া উত্তর এই তিন বিধানসভায় প্রার্থী চেঞ্জ করা হলেও আমতা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস সুকান্ত পালের হাতেই দ্বিতীয়বারের জন্য ছেড়ে দেন। জয় লাভের ক্ষেত্রে প্রচারে কোনোরকম খামতি না রেখেেই সকাল সকাল সুকান্ত পাল আমতা কেন্দ্র তার হাতেই রাখতে প্রচারে বেরিয়ে পড়ছেন মানুষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় পাশাপাশি মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে দ্বিতীয় বারের জন্য তাদের ঘরের ছেলে সুকান্ত পালকেই যেন আবার জয় লাভ করান এই আশীর্বাদ চাইতেই মানুষের কাছে পৌঁছাচ্ছেন তিনি。
964
comment0
Report
AMAshok Manna
Mar 29, 2026 05:31:55
Kolkata, West Bengal:মহেশতলা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সায়ন ব্যানার্জি মহেশতলা ৩২ নম্বর ওয়ার্ডে বাটানগর মল্লিক বাজার সকাল থেকেই প্রচারে নেমে পড়ে রবিবার সকালে প্রচারে নেমে সরগরম করে তুললেন মহেশতলার রা এলাকায় সকাল সকালই তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগে বের হন。 প্রচারের তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও দাবি-দাওয়া মন দিয়ে শোনেন। জলনিকাশি, রাস্তার অবস্থা, এবং অন্যান্য নাগরিক পরিষেবার ঘাটতির মতো একাধিক ইস্যু তুলে ধরেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের আস্থা অর্জনের চেষ্টা করেনা সিপিআই(এম) প্রার্থী।। তাঁর দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারে সাড়া দিচ্ছেন এবং তাঁদের সমর্থন দিন দিন বাড়ছে。 প্রচারের শেষে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেন এবং বলেন, মানুষের এই সাড়া আগামী দিনে নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হবে বলে তিনি বিশ্বাস করেন。
1059
comment0
Report
ABArup Basak
Mar 29, 2026 05:17:35
Mal Bazar, West Bengal:স্বস্তিতে পদ্ম শিবির ! সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান পার্থী শুক্রা মুন্ডার হাত ধরে... ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা শহর থেকে গ্রাম সর্বত্রই বেজে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দল তারা তাদের নিজস্ব ঘর গোছাতে মরিয়া। মাল বিধানসভার প্রার্থী সুক্রা মুন্ডা ক্রান্তি বাজারে প্রথম জনসংযোগের মাঝেই ফুটে উঠলো এক অন্যরকম চিত্র। এদিন তিনটি পরিবার স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দলীয় পতাকা তুলে নেন প্রার্থীর হাতধরে। যোগদানের মধ্যে সংখ্যালঘু পরিবার রয়েছে। তাদের কথায় তৃণমূলের অবাধ দুর্নীতি ও শাসন পীড়নের কারণেই তারা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন। এদিনের জনসংযোগ সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক কমলেন্দু দেব শর্মা মাল মণ্ডল ৫এর সভাপতি দীপক ওড়াও মাল বিধানসভার কনভেনার মঙ্গল ওরাও এছাড়াও একাধিক দলীয় কর্মী সমর্থক। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে এদিনের যোগদান সভা ও জনসংযোগ কর্মসূচি। পার্থী শুক্রা মুন্ডা বলেন, যত দিন যাবে সংখ্যালঘু সহ বিভিন্ন মানুষ বিজিবিতে যোগদান করবে। কারণ তৃণমূলের দুর্নীতি দেখে মানুষ অতিষ্ঠ হয়েও পড়েছে। তাই বিজিবিতে যোগদান চলবে। বাইট ১) মাল বিধানসভার বিজেপি প্রার্থী শুক্লা মুন্ডা।
1077
comment0
Report
PMPiyali Mitra
Mar 29, 2026 05:16:41
1025
comment0
Report
ABArup Basak
Mar 29, 2026 05:16:33
Mal Bazar, West Bengal:বাগ্রাকোটে তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’: রাজেশ ছেত্রী ঘর ওয়াপসি, পেলেন জেলা সম্পাদক পদ। চললো অকাল হোলি... রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, তা আবারও প্রমাণ করল জলপাইগুড়ি জেলার রাজনীতি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলে ফিরিয়ে নেওয়া হল হলো তৃণমূলের বাগ্রাকোট অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি ও বাগ্রাকোটের দাপুটে নেতা রাজেশ ছেত্রীকে। শুধু দলেই ফিরলেন না, রাজেশের হাতে তুলে দেওয়া হলো জেলা কমিটির সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই ‘মাস্টারস্ট্রোক’ শাসক শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অপসারন থেকে প্রত্যাবর্তন সবমিলিয়ে তিনমাস পেরোতেই দলে ফিরলেন রাজেশ। ফিরেই আবার স্বমহিমায়। উল্লেখ্য, বাগ্রাকোটে তৃণমূলের অন্দরে রাজনৈতিক অস্থিরতার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর জেলা তৃণমূল সভানেত্রীর নির্দেশে বাগ্রাকোট অঞ্চল কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজেশ ছেত্রীকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হয়েছিল সুশীল মাঝিকে। কিন্তু ভোটের বাদ্যি বাজতেই বদলে যায় সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজেশের ‘ভোট ম্যানেজমেন্ট’ এবং সাংগঠনিক ক্ষমতাকে উপেক্ষা করা দলের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ১৯ র লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের ৯০০০ ভোটের ব্যবধান কমিয়ে গত ২৪ র লোকসভা নির্বাচনে মাত্র ৩৫০-এ নামিয়ে আনার নেপথ্যে রাজেশের বড় ভূমিকা ছিল। তার নেতৃত্বেই চা বাগান ঘেরা বাগ্রাকোটে লড়াই চালিয়েছিলো তৃণমূল। এবারকের ভোটে যে রাজেশকে তৃণমূল의 দরকার।তা দেরিতে হলেও বুঝতে পেরেই 최근 'দূত' মারফত বার্তা পাঠানো হয়েছিলো রাজেশ কে।পরবর্তীতে দলের উর্ধতন মহলের অনুমোদন ও মহুয়ার সিলমোহরে শুক্রবার রাতে দলে ফেরানো হয় রাজেশ কে। সেখানেই তাঁকে জেলা কমিটির সম্পাদক পদে মনোনীত করে দলে ফিরে নেওয়ার আনুষ্ঠানিক চিঠি তুলে দেওয়া হয়। ইদিকে রাজেশের ফেরার খবর চাউর হতেই এদিন বাগরাকোটের মিনা মোড় এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। দলীয় কার্যালয়ে তাঁকে ফুল, মালা এবং সবুজ আবীরে বরণ করে নেওয়া হয়। ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে দলীয় কার্যালয়ের সামনে আবীর খেলায় মেতে ওঠেন রাজেশের কয়েকশো অনুগামী। দলে ফিরে রাজেশ ছেত্রী জানান, "আমি অত্যন্ত খুশি। দল আমাকে যোগ্য সম্মান দিয়েছে। আজ থেকেই বিধায়ক বুলু দাকে জেতানোর লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামব। 우리의 লক্ষ্য চতুর্থবার তাঁকে বিধানসভায় পাঠানো।" রাজেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাগ্রাকোট অঞ্চল কমিটির সভাপতি সুশীল মাঝি। নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, বাগ্রাকোটের নির্বাচনী ফলাফল মাল বিধানসভা কেন্দ্রে বুলু চিক বরাইকের জয়-পরাজয় নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংগঠনিক স্বার্থেই রাজেশকে পুনরায় মূল স্রোতে ফিরিয়ে আনা হলো। ব্যাট ১) রাজেস ছেত্রী সম্পাদক জেলা কমেটি।
1068
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 05:16:04
1072
comment0
Report
Advertisement
Back to top