Back
दक्षिण कांठी में प्रदीप गायेन की घोषणा पर घमासान, कौन बनेंगे प्रत्याशी?
KMKIRAN MANNA
Mar 23, 2026 01:16:17
Dihierench, West Bengal
শুভেন্দুর খাস তালুক দক্ষিণ কাঁথিতে হুমায়ুন কবিরের দলের প্রার্থী ঘোষণা।—‘আম জনতা’য় নাম উঠতেই পিছু হটলেন তৃণমূলের বাহুবলী নেতা প্রদীপ গায়েন।
পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। শুভেন্দু অধিকারীর তালুকে হুমায়ুন কবিরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা প্রদীপ গায়েনের নাম।
একসময় কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল পদাধিকারী এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন প্রদীপ গায়েন। তবে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, তার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন প্রদীপ। সেই সময়ে একাধিক মামলাতেও জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে দলীয় কাঠামোয় তেমন কোনও পদ না থাকলেও, ক্ষোভ ও অভিমানের আবহে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে নাম লেখান বলে জানা যায়।
দক্ষিণ কাঁঠির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই পরিস্থিতির নাটকীয় মোড় নেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে সূত্রের খবর। একই সঙ্গে এলাকার আরেক প্রভাবশালী নেতা আব্দুস সাত্তারও তাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে প্রদীপ গায়েন জানালেন, তার অজান্তেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবিরের লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হলেও, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তার সঙ্গে হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে আব্দুস সাত্তার জানান, দলের কিছু নেতার প্রতি ক্ষোভ থেকেই প্রদীপ গায়েন বিকল্প রাজনৈতিক পথে হাঁটার কথা ভেবেছিলেন। তবে বর্তমানে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট করেছেন।
তবে রাজনৈতিক মহলের প্রশ্ন—দক্ষিণ কাঁথির এই ‘বাহুবলী’ নেতা শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন? তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
TDTapan Deb
FollowMar 23, 2026 04:21:150
Report
ABArup Basak
FollowMar 23, 2026 04:16:420
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:16:190
Report
TCTathagata Chakraborty
FollowMar 23, 2026 04:15:270
Report
ABArup Basak
FollowMar 23, 2026 04:09:00740
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:45853
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:32741
Report
AMAshok Manna
FollowMar 23, 2026 04:08:03811
Report
MDMritunjay Das
FollowMar 23, 2026 03:20:381045
Report
BCBasudeb Chatterjee
FollowMar 23, 2026 02:51:261092
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:48:08981
Report
ASAyan Sharma
FollowMar 23, 2026 02:46:391097
Report
PSPrasenjit Sardar
FollowMar 23, 2026 02:46:271038
Report
CDChittaranjan Das
FollowMar 23, 2026 02:16:301097
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:15:50998
Report