Back
जलपाइगुड़ी में चुनाव सुरक्षा चाकचौबंद: 1600 से अधिक बूथ, केंद्रीय बल तैनात
PDPradyut Das
Mar 23, 2026 04:08:32
Jalpaiguri, West Bengal
বিধানসভা ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে ২০ জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে পুলিশের। ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। ১৭ কিলোমিটার সীমান্তে কাটা তার নেই, বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছে পুলিশ। সেই এলাকায় পর্যাপ্ত বিএসএফ কাজে লাগানো হয়েছে। পলাতক অপরাধী থেকে শুরু করে সমাজের কুখ্যাত ক্রিমিনালদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। তিনি আরও বলেন, "জেলায়ে ১১৩ টির মত স্পর্শকাতর বুথ রয়েছে৷ সেখানে নিবার্চন কমিশনের নির্দেশে সিসি ক্যামেরা থাকছে সঙ্গে বাড়তি নজরদারি করা হচ্ছে। প্রায় ১১০০ লাইসেন্সধারী বন্দুক ব্যবহার করেন। নিরাপত্তা কর্মী থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত বন্দুকের ছাড় দেওয়া হলেও অধিকাংশ বন্দুক ভোটকে কেন্দ্র করে ৩৩১ মার্চের মধ্যে স্থানীয় থানা জমা নেওয়া হচ্ছে। নাকা তল্লাশিতে এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি তবে ময়নাগুড়ি এলাকা থেকে ৭৫ হাজার টাকা পাওয়া যায়। কিসের টাকা এখনও জানাতে পারেনি। এছাড়া বেআইনি ভাবে মজুত করা মদের বিরুদ্ধে অভিযান চলছে। ৯২ জন ক্রিমিনাল রয়েছে, ১১০ জন বিভিন্ন সময়ে ভোটের সময় ঝামেলা করেছেন সেই রেকর্ডও রয়েছে। সবাইকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ৩৯০ জনের ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে৷ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সোমবার বৈঠকও রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে না কমিশনের নির্দেশ।" এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি।
অপরদিকে,
চা বাগান এলাকার বুথে বুথে ঘুরে ভোটারদের অভয় দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার।জলপাইগুড়ির বানারহাট ব্লকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে। বানারহাট থানার আইসি সুরজ থাপাকে সাথে নিয়ে বানাররহাট চা বাগানের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন পুলিশ সুপার। ভোটারদের সঙ্গে কথা বলেন, আগে এই এলাকাগুলোতে কোন অশান্তির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও খোঁজ নেন। বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ। যদি কোনরকম অশান্তির ঘটনা ঘটে তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন পুলিশ সুপার। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, জেলার বেশ কয়েকটি থানা এলাকা পরিদর্শন করা হয়েছে। শতাধিক বুথ স্পর্শকাতর রয়েছে। সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে।
এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটের প্রথম দফাতেই রয়েছে এই জেলার নাম। রাজগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, জেলাজুড়ে স্পর্শকাতাল এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শীঘ্রই আরও ৬ কোম্পানি আসবে। তিনি জানান, জেলায় ১৬০০-র বেশি বুথ রয়েছে এবং প্রতিটি বুথ এলাকায় ইতিমধ্যেই রুটমার্চ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় ২০টি নাকা পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো ও অশান্তি রুখতে বিশেষ টিমও গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপর বলে জানান পুলিশ সুপার।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowMar 23, 2026 05:05:180
Report
ABArup Basak
FollowMar 23, 2026 05:02:530
Report
CDChampak Dutta
FollowMar 23, 2026 05:02:350
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:49:59949
Report
TDTapan Deb
FollowMar 23, 2026 04:21:15941
Report
ABArup Basak
FollowMar 23, 2026 04:16:42915
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:16:19934
Report
TCTathagata Chakraborty
FollowMar 23, 2026 04:15:271087
Report
ABArup Basak
FollowMar 23, 2026 04:09:00931
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:451073
Report
AMAshok Manna
FollowMar 23, 2026 04:08:03975
Report
MDMritunjay Das
FollowMar 23, 2026 03:20:381100
Report
BCBasudeb Chatterjee
FollowMar 23, 2026 02:51:261092
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:48:08981
Report