Back
पांड्वेश्वर में नरेंद्रनाथ के समर्थन में जबरदस्त रैली, टीएमसी की धमक दिखी
CDChittaranjan Das
Mar 23, 2026 02:16:30
Durgapur, West Bengal
পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনজোয়ার রাস্তায়।
নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে রাজ্যে । পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গতকাল রবিবার বিকেলে এক বিশাল 'হাইভোল্টেজ' মিছিল। এই বিশাল মিছিল পাণ্ডবেশ্বরের ডিভিসি পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত লম্বা মিছিল । পাণ্ডবেশ্বর বিধানসভার ভূমিপুত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে আজ ঘর ছেড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন পাণ্ডবেশ্বরের ঘরের ছেলে তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতে ঘাসফুলের ঝান্ডা, আর মুখে 'উন্নয়ন' ও 'মমতা বন্দ্যোপাধ্যায়ের' জয়ধ্বনি। ডিভিসি পেট্রোল পাম্প থেকে যখন এই মিছিল শুরু হয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি বলে দিচ্ছে, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার ফিরে আসছে! তিনি বার্তা দিলেন—"পাণ্ডবেশ্বর মানেই উন্নয়ন, পাণ্ডবেশ্বর মানেই তৃণমূল। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মানুষের মাথা। দলের দাবি, আজকের এই জমায়েত বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে।
তবে এখন দেখার, মানুষের এই ভিড় ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 23, 2026 04:09:000
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:450
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:320
Report
AMAshok Manna
FollowMar 23, 2026 04:08:030
Report
MDMritunjay Das
FollowMar 23, 2026 03:20:381045
Report
BCBasudeb Chatterjee
FollowMar 23, 2026 02:51:261092
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:48:08981
Report
ASAyan Sharma
FollowMar 23, 2026 02:46:391097
Report
PSPrasenjit Sardar
FollowMar 23, 2026 02:46:271038
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:15:50998
Report
KMKIRAN MANNA
FollowMar 23, 2026 01:16:171048
Report
KMKIRAN MANNA
FollowMar 23, 2026 01:15:571091
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 22, 2026 19:01:121047
Report
SMSubhasis Mandal
FollowMar 22, 2026 19:01:021061
Report