Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
हॉस्पिटल में शौचालय विवाद के बीच 60 वर्षीय मरीज की मौत
AGAyan Ghosal
Mar 23, 2026 02:48:08
Kolkata, West Bengal
লिफট-বিতর্কের পর এবার আরজি করে শৌচালয়-বিতর্ক! নিমতার বাসিন্দা ৬০ বছরের বিশ্বজিত্‍ সামন্তের মৃত্যু। ট্রমা কেয়ার ইউনিটের পাঁচতলায় শৌচালয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের গেটের কাছে শৌচালয়ে যেতে পরামর্শ দেন চিকিত্‍সক। প্রায় দেড়শো মিটার দূরে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে হয় বৃদ্ধ রোগীকে। ট্রমা কেয়ার ইউনিটে ফিরিয়ে আনার পরেই হৃদরোগে মৃত্যু। কেন হাসপাতালের গেটের কাছে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হলেন ষাটোর্ধ্ব মুমূর্ষু রোগী? কেন হাসপাতালের পাঁচতলার শৌচালয়ে নিয়ে যেতে বললেন না চিকিত্‍সক? প্রশ্ন পরিবারের। দুদিন আগেই হাসপাতালের লিফটে অপমৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ছেলেকে পাঁচতলার শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন তিনি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TDTapan Deb
Mar 23, 2026 04:21:15
0
comment0
Report
ABArup Basak
Mar 23, 2026 04:16:42
Mal Bazar, West Bengal:বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দলবদলের প্রবণতা ক্রমশ জোরদার হচ্ছে। এরকমই ছবি দেখা গেলো মেটेलি ব্লকের নিখিল Pাড়া এবং বাসু Pাড়া এলাকায়। এদিন ১২ টি পরিবার তৃণমুল ছেরে বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপির দাবি। এদিন যোগাদানকারিদের হাতে দলিয় ঝান্ডা তুলে দেন নাগরাকাটার বিজেপি পার্থী পুনা ভেঙ্গরা। সঙ্গে ছিলেন জেলা সদস্য মজনু হক, মন্ডল প্রেসিডেন্ট মুন্না আলোম, মন্ডল সেক্রেটারি শ্যামক চেত্রীসহ অন্যান্যরা। পুনা ভেংরা এবং মজনু হক বলেন, তৃনমুল থেকে ক্ষুদ্ধ হয়ে ১২ টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। এবার ক্ষমতায় বিজেপি আসবে এবং সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন করবে। অন্যদিকে তুড়িবাড়ি এলাকায় আয়োজিত এক যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে শাসকদলে নাম লেখান ৪০ জন কর্মীরা। এই কর্মসূচির আয়োজন করে ওদলাবাড়ি অঞ্চল তৃনমুল ছাত্র পরিষদ নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথাগত শর্মা। তথাগত শর্মার দাবি, তুড়িবাড়ি এলাকার একাংশ কংগ্রেস এবং বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে, তার সুফল পাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেই কারণেই সাধারণ মানুষের আস্থা তৃণমূলের উপর বাড়ছে। বাইট ১) নাগরাকাটার বিজেপি পার্থী পুনা ভেঙ্গরা। ২) বিজেপির জেলা সদস্য মজনু হক।
0
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:16:19
Jalpaiguri, West Bengal:বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় প্রচারে গিয়ে বাধা বিজেপি প্রার্থী। ভোটের মুখে এলাকায় অশান্ত করার চেষ্টা করেছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গতকাল রাতে জলপাইগুড়ি সদর ব্লকের ভুজারীপাড়া বাজারে বিজেপি প্রার্থী প্রচারে আসে তখনই তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান স্লোগান শুরু করে দেন। গো ব্যাক বিজেপি স্লোগান শুরু করে দেন। উল্লেখ্য, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জলপাইগুড়ি আসনের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। রবিবার সন্ধ্যায় গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকার শোভারহাটে প্রচারে যান তিনি। সেখানে তাঁকে উদ্দেশ করে গো ব্যাক স্লোগান দেন এলাকার তৃণমূল সমর্থকরা। এনিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি মোকাবিলায় নামে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 23, 2026 04:15:27
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর দক্ষিণে উত্তপ্ত বাক্যযুদ্ধ: রূপা গাঙ্গুলীর হুঁশিয়ারি, পাল্টা জবাব লাভলী মৈত্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি প্রার্থী রুপা গাঙ্গুলী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি কর্মীরা আর মার খাবে না, এবার পাল্টা মারও দেবে। তাঁর স্পষ্ট বক্তব্য—আর আক্রমণের চেষ্টা না করার বার্তা দেন তিনি। অতীতের সমস্ত হামলার কথা ও ক্ষোভ তাঁদের মনে রয়েছে বলেও জানান রূপা। তাঁর দাবি, মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। অন্যদিকে, এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। তিনি বলেন, এটি বিজেপির সংস্কৃতি—গুন্ডামি ও মস্তানি করে বাইরে থেকে লোক এনে অশান্তি তৈরি করা। লাভলীর দাবি, তৃণমূল উন্নয়নকে সামনে রেখেই ভোট চাইবে। পাশাপাশি রূপা গাঙ্গুলীর উদ্দেশে শুভেচ্ছাও জানান তিনি।
0
comment0
Report
ABArup Basak
Mar 23, 2026 04:09:00
Mal Bazar, West Bengal:ডাম্পারের টায়ারে হাওয়া ভরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলী (৪০)। তিনি মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন চুইয়া বস্তি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি হিন্দি স্কুলের কাছে টায়ারের দোকানে মহম্মদ আলী ডাম্পারের চাকায় হাওয়া ভরার সময় হঠাৎই টায়ারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হন মহম্মদ আলী। দোকানের আর এক জন মহম্মদ বেলা জানান, “হাওয়া ভরার সময়ে আচমকাই টায়ারটি ব্লাস্ট করে। আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাই।” তবে হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কীভাবে আগামী দিনে সংসার চলবে, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা。
750
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:08:45
Jalpaiguri, West Bengal:প্রার্থী প্রচারের পাশাপাশি যোগদান কর্মসূচিতে জোর। বিজেপি প্রার্থীর হাত ধরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বলে দাবি বিজেপির। কটাক্ষ শাসক শিবিরের। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংক্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকার ১৫/৯৬ বুথের ১৮ টি পরিবারের ৯০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীরা জানান, তৃণমূল সরকারের উপর বিতশ্রদ্ধ হয়েই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন যোগদান পর্বের পর বিজেপি নেতাদের দাবি এই বুথে হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস বুথে বসার লোক পাবে না। স্বাভাবিকভাবেই এই যোগদানের ফলে এলাকায় রীতিমতো উজ্জীবিত বিজেপি শিবির। তৃণমূলের হাত থেকে তারা ধুপগুড়ি আসনটি ফের দখলে নিবেন বলে দাবি বিজেপি নেতাদের।
890
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:08:32
Jalpaiguri, West Bengal:বিধানসভা ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে ২০ জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে পুলিশের। ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। ১৭ কিলোমিটার সীমান্তে কাটা তার নেই, বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছে পুলিশ। সেই এলাকায় পর্যাপ্ত বিএসএফ কাজে লাগানো হয়েছে। পলাতক অপরাধী থেকে শুরু করে সমাজের কুখ্যাত ক্রিমিনালদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। তিনি আরও বলেন, "জেলায়ে ১১৩ টির মত স্পর্শকাতর বুথ রয়েছে৷ সেখানে নিবার্চন কমিশনের নির্দেশে সিসি ক্যামেরা থাকছে সঙ্গে বাড়তি নজরদারি করা হচ্ছে। প্রায় ১১০০ লাইসেন্সধারী বন্দুক ব্যবহার করেন। নিরাপত্তা কর্মী থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত বন্দুকের ছাড় দেওয়া হলেও অধিকাংশ বন্দুক ভোটকে কেন্দ্র করে ৩৩১ মার্চের মধ্যে স্থানীয় থানা জমা নেওয়া হচ্ছে। নাকা তল্লাশিতে এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি তবে ময়নাগুড়ি এলাকা থেকে ৭৫ হাজার টাকা পাওয়া যায়। কিসের টাকা এখনও জানাতে পারেনি। এছাড়া বেআইনি ভাবে মজুত করা মদের বিরুদ্ধে অভিযান চলছে। ৯২ জন ক্রিমিনাল রয়েছে, ১১০ জন বিভিন্ন সময়ে ভোটের সময় ঝামেলা করেছেন সেই রেকর্ডও রয়েছে। সবাইকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ৩৯০ জনের ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে৷ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সোমবার বৈঠকও রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে না কমিশনের নির্দেশ।" এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি। অপরদিকে, চা বাগান এলাকার বুথে বুথে ঘুরে ভোটারদের অভয় দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার।জলপাইগুড়ির বানারহাট ব্লকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে। বানারহাট থানার আইসি সুরজ থাপাকে সাথে নিয়ে বানাররহাট চা বাগানের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন পুলিশ সুপার। ভোটারদের সঙ্গে কথা বলেন, আগে এই এলাকাগুলোতে কোন অশান্তির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও খোঁজ নেন। বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ। যদি কোনরকম অশান্তির ঘটনা ঘটে তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন পুলিশ সুপার। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, জেলার বেশ কয়েকটি থানা এলাকা পরিদর্শন করা হয়েছে। শতাধিক বুথ স্পর্শকাতর রয়েছে। সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটের প্রথম দফাতেই রয়েছে এই জেলার নাম। রাজগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, জেলাজুড়ে স্পর্শকাতাল এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শীঘ্রই আরও ৬ কোম্পানি আসবে। তিনি জানান, জেলায় ১৬০০-র বেশি বুথ রয়েছে এবং প্রতিটি বুথ এলাকায় ইতিমধ্যেই রুটমার্চ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় ২০টি নাকা পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো ও অশান্তি রুখতে বিশেষ টিমও গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপর বলে জানান পুলিশ সুপার।
768
comment0
Report
AMAshok Manna
Mar 23, 2026 04:08:03
Kolkata, West Bengal:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলা। জেলার পুলিশ সুপার ইসানি পাল একদিনে পরপর সাতটি থানায় পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে নিবন্ধন করেছেন। সূত্রের খবর, নির্বাচনের আগে প্রতিটি থানার প্রস্তুতি, বাহিনীর মোতায়েন, নজরদারি ব্যবস্থা এবং সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন তিনি। দিনের শেষে মহেশতলা থানা-য় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি থানাকে বিশেষ দিকনির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচন চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখাই পুলিশের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রতিটি থানায় বাড়তি নজরদারি এবং কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের এই পরিদর্শন ও নির্দেশিকাকে ঘিরে নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা যে তুঙ্গে, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।
819
comment0
Report
MDMritunjay Das
Mar 23, 2026 03:20:38
Bankura, West Bengal:বাঁকুড়ায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। সোমবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের গঙ্গাজলঘাটির পালেবাঁধ মোড়ের কাছে। মৃতের নাম শ্রীরাম ঢাং(৩৮)। মেজিয়ার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পরেই বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয়রা। স্থানীয় সূত্রের খবর সোমবার সকালে দুর্লভপুরের একটি বেসরকারি কারখানা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন শ্রীরাম। ফেরার সময় বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের গঙ্গাজলঘাটির পালেরবাঁধ মোড়ের কাছে একটি অজানা গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শ্রীরাম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনায় পরেই ৬০ নাম্বার জাতীয় সড়কের গঙ্গাজলঘাটির পালেরবাঁধ মোড়ের কাছে যাননিয়ন্ত্রণের দাবি তুলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন মৃতের পরিবার সহ স্থানীয়রা।
1045
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 23, 2026 02:51:26
Asansol, West Bengal:বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল -- পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে নীল বাতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বর্তমানে বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে, যেখানে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছেন। সিনহা তৃণমূল প্রার্থী হরণের সমর্থনে এক কর্মী সভায় গিয়েছিলেন। অভিযোগ উঠেছে যে, প্রচারের সময় তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে একটি নীল বাতি ছিল। এবং গাড়ির সামনে অসোক স্তম্ভ লাগানো। সংবাদ মাধ্যম তা দেখে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা ছোট ঘটনা তারপর তা তিনি খুলে দেন তার সেক্রেটারি কে বলে। এই নিয়ে বিজেপি প্রাথী বিজন মুখোপাধ্যায় প্রশ্ন তুলতে শুরু করে যে, একজন ক্ষমতাসীন সাংসদ কীভাবে নির্বাচনের সময় নীল বাতিযুক্ত গাড়িতে প্রচার চালাতে পারেন। এই ঘটনাটি পুরো শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে।
1092
comment0
Report
ASAyan Sharma
Mar 23, 2026 02:46:39
Kolkata, West Bengal:আর জি কর মেডিকेल কলেজ হাসপাতালে হৃদरোগ জনিত কারণে (respiratory) আজ সোমবার মধ্যরাত্রে আসলে। ইমার্জেন্সি ট্রমা বিল্ডিং এ নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, জরুরী বিভাগে ছিল চিকিৎসাধীন ওই ব্যক্তি নিমতার বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল বয়স 60। ঠিক সেই সময় তার বাথরুম পেলে হাসপাতালে জরুরি বিভাগে নিচু তলায় অপরিষ্কার বাথরুমের কারণে এবং লিফট খারাপ থাকার কারণে জরুরি বিভাগের বাইরের অংশের বাথরুমে নিয়ে যাওয়া হলে সেখানেই পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়। এমনটাই হাসপাতাল সূত্রে খবর। রোগী বিশ্বজিৎ সামন্ত উত্তর ২৪ পরগনা নিমতার বাসিন্দা। অস্বাভাবিক মৃত্যুর কারণে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কিভাবে বিশ্বজিৎ মন্ডলের মৃত্যু ঘটেছে। টালা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
1097
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 23, 2026 02:46:27
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত একাধিক তদন্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাংগড় ১ নম্বর ব্লকের বড়ালী মাঝেরপাড়া এলাকায়। অভিযোগ আইএসএফের কর্মী সমর্থকরা চুন দিয়ে দেওয়াল দখল করেছে। রাতে সেই আনন্দে এলাকায় খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করছিল আইএসএফ কর্মী সমর্থকরা। আর ঠিক সেই সময় মিছিল করে আইএসএফ কর্মوبকদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয় এবং একজনের অবস্থা গুরুতর তাকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে। বাকি আহতদের নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন চলছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আছে ভাঙ্গড় থানার পুলিশ। যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে তৃণমূল।
1038
comment0
Report
CDChittaranjan Das
Mar 23, 2026 02:16:30
Durgapur, West Bengal:পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনজোয়ার রাস্তায়। নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে রাজ্যে । পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গতকাল রবিবার বিকেলে এক বিশাল 'হাইভোল্টেজ' মিছিল। এই বিশাল মিছিল পাণ্ডবেশ্বরের ডিভিসি পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত লম্বা মিছিল । পাণ্ডবেশ্বর বিধানসভার ভূমিপুত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে আজ ঘর ছেড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন পাণ্ডবেশ্বরের ঘরের ছেলে তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতে ঘাসফুলের ঝান্ডা, আর মুখে 'উন্নয়ন' ও 'মমতা বন্দ্যোপাধ্যায়ের' জয়ধ্বনি। ডিভিসি পেট্রোল পাম্প থেকে যখন এই মিছিল শুরু হয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি বলে দিচ্ছে, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার ফিরে আসছে! তিনি বার্তা দিলেন—"পাণ্ডবেশ্বর মানেই উন্নয়ন, পাণ্ডবেশ্বর মানেই তৃণমূল। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মানুষের মাথা। দলের দাবি, আজকের এই জমায়েত বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে। তবে এখন দেখার, মানুষের এই ভিড় ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।
1097
comment0
Report
AGAyan Ghosal
Mar 23, 2026 02:15:50
Kolkata, West Bengal:টানটান ক্লাইম্যাক্স শনিবার শেষ রাতের আহিরীটোলায়। মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ির ঠিক উল্টোদিকে। রাত পৌনে ৩ টেয় সেই বাড়ির বাসিন্দা এক বৃদ্ধ একাকী দম্পতি আহিরিটোলা যুবক বৃন্দ ক্লাবের সম্পাদককে ফোনে কাতর কণ্ঠে জানান, বাড়িতে চোর ঢুকেছে। তারা লক্ষ্য করেছেন। কিন্তু বয়স এবং শারীরিক অসুবিধার কারণে চোরকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের নেই। ফোন পাওয়ার পর সম্পাদক নিজের বাড়ির অদূরে ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখতে পান চোরের গতিবিধি। পাড়ায় ক্লাবের তরফে ২০ টি সিসিটিভি ক্যামেরা বসেছে কয়েক বছর আগেই। ক্লাব সম্পাদক অমিত সেন ফোন করে ডেকে নেন ক্লাবের আরেক সদস্য অতনু শীল কে। দুজনে লাঠি হাতে বাইরে বেরিয়ে আসেন। চোর কে ট্র্যাক করতেই চোর বিপদ বুঝে দৌড়াতে শুরু করে। পিছনে ধাওয়া করেন অমিত এবং অতনু। বি কে পাল অ্যাভিনিউতে তাকে ধরেও ফেলা হয়। তবে কোনওক্রমে হাত ছাড়িয়ে পালিয়ে যায় চোর। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে গতকাল। তদন্তে নেমেছে পুলিশ。
998
comment0
Report
Advertisement
Back to top