Back
डंपर के टायर ब्लास्ट से युवक की मौत, परिवार पर टूटा दुखों का पहाड़
ABArup Basak
Mar 23, 2026 04:09:00
Mal Bazar, West Bengal
ডাম্পারের টায়ারে হাওয়া ভরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলী (৪০)। তিনি মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন চুইয়া বস্তি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি হিন্দি স্কুলের কাছে টায়ারের দোকানে মহম্মদ আলী ডাম্পারের চাকায় হাওয়া ভরার সময় হঠাৎই টায়ারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হন মহম্মদ আলী। দোকানের আর এক জন মহম্মদ বেলা জানান, “হাওয়া ভরার সময়ে আচমকাই টায়ারটি ব্লাস্ট করে। আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাই।” তবে হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কীভাবে আগামী দিনে সংসার চলবে, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowMar 23, 2026 05:05:180
Report
ABArup Basak
FollowMar 23, 2026 05:02:530
Report
CDChampak Dutta
FollowMar 23, 2026 05:02:350
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:49:59949
Report
TDTapan Deb
FollowMar 23, 2026 04:21:15941
Report
ABArup Basak
FollowMar 23, 2026 04:16:42915
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:16:19934
Report
TCTathagata Chakraborty
FollowMar 23, 2026 04:15:271087
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:451073
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 04:08:32993
Report
AMAshok Manna
FollowMar 23, 2026 04:08:03975
Report
MDMritunjay Das
FollowMar 23, 2026 03:20:381100
Report
BCBasudeb Chatterjee
FollowMar 23, 2026 02:51:261092
Report
AGAyan Ghosal
FollowMar 23, 2026 02:48:08981
Report