Back
पूर्व मेदিনীपुर में महात्मा गांधी विश्वविद्यालय के लिए स्थायी भवन नहीं, अस्थायी परिसर चल रहा
KMKIRAN MANNA
Feb 16, 2026 14:18:57
Dihierench, West Bengal
*মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় বিল্ডিং অনিশ্চয়তায়, বেশ কয়েক বছর পরও स्थায়ী পরিকাঠামো নেই—রাজ কলেজেই চলছে অস্থায়ী কাজ। পরিকাঠামোর অভাবে বৃহৎ পরিসরে কাজ হচ্ছে না দাবি এলাকার মানুষের।*
মহিষাদল, পূর্ব মেদিনীপুর:
পূর্ব মেদিনীপুর জেলার উচ্চশিক্ষার উন্নয়নের লক্ষ্যে মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার ২০২০ সালে বিধানসভায় আইন পাশ করে এই বিশ্ববিদ্যালয় গঠনের অনুমোদন দেয়। তৎকালীন তৃণমূল কংগ্রেসের মন্ত্রি থাকাকালীন শুভেন্দু অধিকারীদের প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়।
পরবর্তীতে ২০২১ সাল থেকে মহিষাদল রাজ কলেজে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কাজ শুরু হয়। অর্থাৎ প্রায় ৪–৫ বছর ধরে মহিষাদল রাজ কলেজের উপর নির্ভর করেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে নামমাত্র চলছে।
কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি বা শুরু হলেও অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে রয়েছে। নির্ধারিত জমি বর্তমানে ঝোপঝাড়ে ভরে গেছে এবং স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। ড্রাগের নেশাধারীদের রমরমা চলছে।
ফলে “ইউনিভার্সিটি আছে, কিন্তু বিল্ডিং নেই”—এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে জেলার শিক্ষামহলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে এই বিশ্ববিদ্যালয় গড়া হলেও পরিকাঠামোর অভাবে সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না। বর্তমানে মহিষাদল রাজ কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কাজ পরিচালিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, মহিষাদল রাজ কলেজে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো নিয়ে অতীতে মতানৈক্য এবং উত্তেজনার ঘটনাও ঘটেছিল। জেলার ছাত্রছাত্রী ও শিক্ষামহলের দাবি, দ্রুত স্থায়ী ভবনের নির্মাণ সম্পূর্ণ করে পূর্ণাঙ্গভাবে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হোক, যাতে জেলার উচ্চশিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী হয়। এই নিয়ে রাজনৈতিক চাপানো তোরও রয়েছে।
আবার এই নিয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মুখে কুলুপ এঁটে রয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NHNantu Hazra
FollowMar 12, 2026 04:33:450
Report
PSPrasenjit Sardar
FollowMar 12, 2026 04:18:430
Report
KAKAYESH ANSARI
FollowMar 12, 2026 04:18:010
Report
ABArup Basak
FollowMar 12, 2026 04:17:450
Report
PDPradyut Das
FollowMar 12, 2026 03:04:340
Report
EGE GOPI
FollowMar 12, 2026 03:04:160
Report
VDVikram Das
FollowMar 12, 2026 03:03:200
Report
BMBiswajit Mitra
FollowMar 12, 2026 02:17:370
Report
BSBarun Sengupta
FollowMar 12, 2026 02:16:340
Report
PDPradyut Das
FollowMar 12, 2026 01:46:260
Report
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 18:50:290
Report
RTRonay Tewari
FollowMar 11, 2026 18:50:130
Report
RTRonay Tewari
FollowMar 11, 2026 18:49:570
Report
RDRaktima das
FollowMar 11, 2026 17:05:110
Report
KAKAYESH ANSARI
FollowMar 11, 2026 17:05:000
Report