Back
युवश्री योजना पर घमासान: मुफ्त फॉर्म के बहाने राजनीति तेज
SCSandip Chowdhury
Feb 19, 2026 07:49:32
Katwa, West Bengal
যুবশ্রী নিয়ে রাজনৈতিক তরজা সমালোচনার মাঝেই আবেদনপত্র পূরণে বাম শিবির।যুবশ্রী প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিে ফের জোর তরজা। একদিকে প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়ন নিয়ে তীব্র সমালোচনা করছে বাম নেতৃত্ব, অন্যদিকে একই প্রকল্পের আবেদনপত্র পূরণে শিবির করে সহযোগিতার হাত বাড়াচ্ছে তারাই। কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের বিশ্রামাগারে গত তিন দিন ধরে চলা এমনই এক শিবির ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।ভিড় জমিয়েছেন বহু বেকার যুবক-যুবতী ও ভূমিহীন ক্ষেতমজুররা। বাম দলের দাবি, গত কয়েক দিনে হাজারেরও বেশি আবেদনপত্র পূরণ করে দেওয়া হয়েছে। শিবিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফর্ম ফিল-আপ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন আপলোডের কাজ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।তবে প্রশ্ন উঠছে যে প্রকল্পের সমালোচনায় সরব বামেরা, সেই প্রকল্পেই কেন এই সহযোগিতা? বিরোধীদের একাংশের দাবি, এটি বামেদের দ্বিমুখী অবস্থান। যদিও বাম নেতৃত্বের সাফাই, যুবশ্রী প্রকল্পের টাকা সাধারণ মানুষের হক। আমরা প্রকল্পের সীমাবদ্ধতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের সমালোচনা করি, কিন্তু মানুষের প্রাপ্য থেকে তাদের বঞ্চিত হতে দিতে পারি না। অন্যত্র ফর্ম পূরণে টাকা নেওয়া বা হয়রানির অভিযোগ রয়েছে। তাই আমরা বিনা খরচে সহযোগিতা করছি।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বামেরা নিজেরাই স্বীকার করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। তাই সমালোচনা করলেও শেষ পর্যন্ত মানুষের স্বার্থে এই প্রকল্পের দিকেই ফিরতে হচ্ছে তাদের।অন্যদিকে বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গে তৃণমূল-সিপিআইএম-কংগ্রেস আসলে একে অপরের পরিপূরক। এক দল নাটক করে বলছে দেবে, আরেক দল সহযোগিতা করছে। বাংলায় খিস্তি-খামারি, দিল্লিতে দোস্তি এ সবই আই ওয়াশ। ভোটের পর কেউ কিছু দিতে পারবে না। বেকারেরা ভাতা নয়, স্থায়ী কাজ চান।বাস্তব চিত্র বলছে, অর্থসংকটে থাকা বহু বেকার যুবক-যুবতী ও ক্ষেতমজুর এই শিবিরে ভরসা খুঁজছেন। তাঁদের একাংশের বক্তব্য, কোথাও ফর্ম পূরণ করতে টাকা লাগে, আবার নথি নিয়ে ঝামেলাও হয়। এখানে বিনা পয়সায় সাহায্য পাওয়া যাচ্ছে, তাই এসেছি।যুবশ্রীকে ঘিরে এই বিতর্ক যে আগামী দিনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। তবে রাজনৈতিক অবস্থান যাই হোক প্রকল্পের বাস্তব উপকারভোগীদের পাশে দাঁড়ানো তা নিয়েই এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 05, 2026 04:01:520
Report
ASAyan Sharma
FollowMar 05, 2026 03:18:040
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:17:530
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 03:05:010
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:320
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:190
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 03:04:020
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:03:450
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:03:320
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 03:03:180
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:02:190
Report
ALArup Laha
FollowMar 05, 2026 01:02:080
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 01:01:470
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 19:00:51Barrackpur Cantonment, West Bengal:আমারা কি করবো সেটা কেউ বুঝতে পারবে না। তবে আজ সারা রাত ইলেকশন কমিশনের অফিসে র সামনে বামফ্রন্ট ধর্না প্রদর্শন করবে। কাল সকালে আন্দোলন কি হবে দেখা যাবে। তবে একজন ন্যজ্জ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এমনটাই মন্তব্য করলেন মো: সেলিম।
0
Report
DKDebojyoti Kahali
FollowMar 04, 2026 19:00:430
Report
