Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103

SSC ग्रुप C और D की परीक्षाएं शुरू, केंद्रों पर सुरक्षा चेकिंग और छात्रों की कतार

PCPartha Chowdhury
Mar 01, 2026 07:02:21
Bardhaman, West Bengal
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হচ্ছে বেশ কয়েকদিন পরে। রবিবার এস এস সি গ্রুপ সি র পরীক্ষা। গ্রুপ ডি র পরীক্ষা আছে পরের রবিবারে। এদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে তরুণ তরুণীদের লাইন দেখা যায়। দুরদুরান্ত থেকে তারা এসেছেন। প্রশাসন ও পুলিশের তরফে ব্যবস্থা রাখা হয়েছে। রীতিমতো চেকিং করে হলে যেতে দেওয়া হচ্ছে। কাউকে স্যু পরে যেতে অনুমতি দেওয়া হবে না। পরীক্ষার শুরু ১২ টা থেকে। চলবে ১.৫০ অবধি। পরীক্ষার্থীরা জানাচ্ছেন, তারা আশাবাদী। তবে সেন্টারের বাইরে ব্যাগ এবং মোবাইল ফোন রাখার ব্যবস্থা রাখা উচিত ছিল, বলে তাদের দাবি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 01, 2026 09:07:33
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 01, 2026 09:07:16
Arambag, West Bengal:আরামবাগ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ। ওই ওয়ার্ডের একটি বুথেরই ৫০ জন ভোটারের নাম তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। ওই ভোটারদের অন্যান্য ডকুমেন্টসের পাশাপাশি অনেকের পাসপোর্ট পর্যন্ত রয়েছে। তাঁরা হেয়ারিং নতুন করে সমস্ত তথ্য জমা দিয়েছেন। তা সত্ত্বেও তাঁদের নাম কেন আন্ডার অ্যাডজুডিকেশন বলে কেন এসেছে তা ভেবে পাচ্ছেন না ভোটার। এই ঘটনা বিজেপির কথায় নির্বাচন কমিশন এই চক্রান্ত করছে বলে অভিযোগ তৃণমূলের। আরামবাগ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সिलার বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেছে বেছে একটি সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূਦন বাগ বি এল ও দের কাজ ও নিয়োগ নিয়ে পাল্টা রাজ্য সরকারকে দায়ী করেছেন।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 01, 2026 08:45:48
0
comment0
Report
ASAyan Sharma
Mar 01, 2026 08:32:26
Kolkata, West Bengal:মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার বিনামূল্যে দেওয়ার ঘোষণার পর এবার কিভাবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে কিভাবে দেওয়া হবে,তা নিয়ে এসওপি জারী করল রাজ্যের স্বাস্থ্য দফতর। যেহেতু সরকারিভাবে বিনামূ্ল্যে টিকা দেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কোন কারণ দেখিয়ে একটি পয়সাও গ্রাহকের কাছ থেকে নিতে পারবে না। টিকা কোল্ড চেইন থেকে সংগ্রহ করা এবং তা দেওয়া এবং শেষে ভায়াল ফেরত দেওয়ার ক্ষেত্রে কোন অনিয়ম হলে ভ্যাকসিনেশন সাইট অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে # বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই ধরনের টিকা দেওয়ার ক্ষেত্রে, সংশ্লিষ্ট হাসপাতালকে বেশ কিছু শর্ত মানতে হবে..... ১. বিনামূল্যে টিকা দিতে ইচ্ছুক বেসরকারি হাসপাতালকে, সর্বাধিক সপ্তাহের দুটি দিন তারা কবে এই টিকা দিতে পারবেন সে বিষয়ে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। টিকা দেওয়ার দিন আগে থেকে কোল্ড চেইন থেকে সংগ্রহ করতে হবে এই হবে HPV VACCINE।টিকা সংগ্রহ ও সেশন শেষে অব্যবহৃত, খোলা, ফাঁকা বা বাতিল ভায়াল ফেরত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। ২. জরায় মুখের ক্যান্সারের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই গ্রাহকের কাছ থেকে কোনও প্রকার ফি নেওয়া যাবে না। ৩. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে চিকিৎসক, নার্স, ভ্যাক্সিনেটর ও সংশ্লিষ্ট কর্মীদের রুটিন ইমিউনাইজেশন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে এই প্রক্রিয়া করতে হবে।পাশাপাশি HMIS ও U-WIN পোর্টালে তথ্য নথিভুক্তকরণের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ বাধ্যতামূলক। ৪.রাষ্ট্র, জেলা বা ব্লক স্তরের আধিকারিক এবং উন্নয়ন সহযোগী সংস্থা—যেমন World Health Organization (WHO), UNICEF, UNDP এবং John Snow Inc. (JSI)—সময় সময়ে সেশন সাইট পরিদর্শন করতে পারবেন। ৫.টিকাদান কক্ষ ও টিকা-পরবর্তী পর্যবেক্ষণ কক্ষ থাকতে হবে এবং একমুখী রোগী প্রবাহ নিশ্চিত করতে হবে। অপেক্ষাকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা ও সচেতনতামূলক (IEC) উপকরণ প্রদর্শন বাধ্যতামূলক। টিকাদান কক্ষ হতে হবে আলোক-বাতাস চলাচল উপযোগী এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। টিকা নেওয়ার পর প্রত্যেক উপভোক্তাকে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে। ৬. প্রত্যেক টিকাদান কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবেন একজন মেডিকেল অফিসার।ভায়াল খোলার তারিখ-সময় উল্লেখ, VVM পরীক্ষা, ৪ ঘণ্টা পর পুনর্গঠিত টিকা বাতিল, ইমিউনাইজেশন কার্ড প্রতিদিন U-WIN আপডেট করতে হবে। ৭. কিভাবে ভ্যাকসিন আনা হবে এবং তার সংরক্ষণ করা হবে। তার সঠিক নির্দেশ মানতে হবে। সেশন শেষে সমস্ত ভায়াল কোল্ড চেইন পয়েন্টে ফেরত পাঠাতে হবে এবং রেজিস্টার প্রতিদিন আপডেট রাখতে হবে। ৮. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে HPV ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হলে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রয়োজনে ভ্যাকসিনেশন সাইট এর অনুমতি স্থগিত করে দেবে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 01, 2026 08:32:17
Durgapur, West Bengal:আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছিলাম বাংলার মানুষদের বাঁচানোর কথা বলেছিলাম। কিন্তু বিজেপির রথযাত্রা মানে মন্দির, মসজিদ, রথ জুড়ে দেওয়া হয় তার মানে একটা ধর্মাসৃত রাজনীতি করতে চাইছে। ভোটের আগে শিক্ষা সংস্কৃতি, শিল্প নিয়ে বলবে, তা না করে ধর্ম নিয়ে রাজনীতি করছে। শিল্পাঞ্চল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম এর বর্ধিত সাংগঠনিক সভা করে বেরোনোর সময় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন। রাজ্য কেন্দ্র দুই পুলিশই দলদাস। কেন্দ্র হোক বা রাজ্য বাহিনী হোক যে সরকারের আন্ডারে থাকুক আইন না মেনে নিজস্ব সুবিধা ভোগ করে তাহলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য বাহিনী কোনও তফাৎ থাকে না বললেন মহম্মদ সেলিম। জোট নিয়ে প্রশ্ন করা হলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আরও বলেন, হুমায়ুন কবির কেন ও তো তৃণমূলের, তৃণমূলের বিক্ষুব্ধ দল, ওরা কোথায় যাবে ওরা ঠিক করবে। তৃণমূল - বিজেপি ছাড়া যে কোনো দল আসতে পারে বামেদের সাথে। আমরা চেয়েছিলাম সবাই মিলে একসাথে জোট করতে হবে এই দুই দলকে বাদে দিয়ে। এস আই আর নিয়ে মহম্মদ সেলিম এর বক্তব্য, আর এস এর - এর একটা বই এর পাতা নিয়ে এস আই আর করল বিজেপি ।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 01, 2026 08:00:28
Kolkata, West Bengal:দার্জিলিং এর সোনা দার বাসিন্দা,বিনোদ ঘাতানি। বাহরিনে রয়েছেন,সেখানে হোটেলের ওয়েটার হিসাবে দীর্ঘ ৭ বছর ধরে কর্মরত।তার স্ত্রী থাকেন তার সাথে একই শহরে。 বাড়ি থেকে ৫০০ মিটার দূরে রয়েছে, আমেরিকার এয়ার বেস। এখানে গতকাল রাত থেকেই মিসাইল অ্যাটাক শুরু হয়েছে। আবাসনের মাথা থেকে ড্রোন উড়েছে প্রতিনিয়ত। আতঙ্কে গোটা পরিবার। সমস্ত কিছু দোকানপাট বন্ধ। দু-একদিনের খাবার সংরক্ষিত রয়েছে ঘরে। তার স্ত্রী বাহারিনের একটি শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন,সেখানে আটকে পড়েছেন। এদিকে দার্জিলিংয়ের সোনা দা তে রয়েছে তার দুই মেয়ে, ও মা বাবা।কোন ভাবেই যোগযোগ করতে পারেন নি।শুধু মাত্র কথা হয়েছে,কলকাতার তার পরিবারের সদস্য বিশ্বরূপ পাল এর সাথে।তিনি যোগাযোগ করেন তার সাথে。 সরাসরি বাহারিন থেকে বিনোদ ঘাতানি কথা বলেন ,জি ২৪ ঘণ্টার সঙ্গে।তুলে ধরেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা。 ভিডিও কলে বাইট,এবং পরিবারের এক সদস্য এর বাইট বাহরিন থেকে বাড়ির পাশেই পরিস্থিতি নিয়ে ছবি কিছু দেওয়া রইল。
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 01, 2026 07:46:54
Jhargram, West Bengal:কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ সি পরীক্ষা, জুতোয় নিষেধাজ্ঞা প্রথমবার জুতো খুলেই পরীক্ষা! কড়া নিরাপত্তায় এসএসসি গ্রুপ সি, দীর্ঘ বিতর্ক, প্রশ্নফাঁস আর দুর্নীতির দাগ মুছতে এবার একেবারে কড়া মেজাজে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে অনুষ্ঠিত হলো এসএসসি গ্রুপ সি নিয়োগ পরীক্ষা—আর সেই পরীক্ষাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়। সকাল ১০টা বাজতেই পরীক্ষাকেন্দ্রের সামনে উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা। দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা, শেষ হবে ১টা ৫০ মিনিটে। এবারের সবচেয়ে বড় চমক—জুতোয় নিষেধাজ্ঞা। জুতো পরে কেন্দ্রে ঢোকা একেবারেই নিষিদ্ধ। চটি থাকলে তবেই প্রবেশ, না হলে খালি পায়ে পরীক্ষাকক্ষে! প্রশ্নফাঁস রুখতে এবং নকল প্রতিরোধে এমন কড়াকড়ি আগে দেখা যায়নি বলেই মত অনেকের। শুধু তাই নয়, মোবাইল ফোন থেকে স্মার্টওয়াচ—সব ইলেকটনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কড়া নজরদারিতে সিসিটিভি, বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কোথাও কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন। অতীতের বিতর্কের ভার এখনও তাজা। তাই এবার কোনও ঝুঁকি নয়—বার্তা স্পষ্ট। স্বচ্ছতা আর শৃঙ্খলায় পরীক্ষা সম্পন্ন করতেই এই কড়া পদক্ষেপ।
0
comment0
Report
ABArup Basak
Mar 01, 2026 07:19:09
Mal Bazar, West Bengal:নাগরাকাটায় তৃণমূল প্রার্থী জয়ী হবেন, দাবি কৃষ্ণ দাসের... দল যদি স্বপ্না বর্মনকে প্রার্থী করে, তাঁকে জেতানোই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।মালবাজার মহকুমার চালসায় তৃণমূলের এসসি-ওবিসি সেলের পদযাত্রা ও জনসভার পর এমনই মন্তব্য করলেন তৃণমূল এসসি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেন, একজন কর্মী হিসেবে দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বশক্তি নিয়েই মাঠে নামবেন。 নিজে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ দাস জানান, দল যে সিদ্ধান্ত নেবে, তিনি সেটাই মেনে চলবেন। এদিনের সভায় এসআইআর-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও অনুন্নয়নের সমালোচনা করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নাগরাকাটা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীই জয়ী হবেন বলে দাবি করেন তিনি。 চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী হাট সেডে এদিন জনসভা অনুষ্ঠিত হয়। তার আগে এসআইআরের প্রতিবাদে একটি মিছিল চালসা গোলাই থেকে শুরু হয়ে মঙ্গলবাড়ী বাজারের হাট সেড পর্যন্ত যায়。 সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা জোসেফ মুন্ডা, এসটি কমিটির জেলা সভাপতি উইলিয়াম মীঞ্জ, মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালানন্দী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, এসসি-ওবিসি সেলের মেটেলি ব্লক সভাপতি তজমল হক, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যা বারলা-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা। পথযাত্রাকে কেন্দ্র করে মেটেলি থানার পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। বাইট ১) তৃণমূল এসসি-ওবিসি সেলের জেলা সভাপতিকে
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 01, 2026 07:18:59
Asansol, West Bengal:ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষের, ‘আন্ডার এ্যাডজুডিকেশন’-এ আটকে পরিবারসহ ৬ জন আসানসোলের সালানপুর ব্লকে চাঞ্চল্য, বাদ পড়লেন শতাধিক ভোটার বলে অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মোঃ আরমানের নামই ঠাঁই পায়নি চূড়ান্ত তালিকায়। তাঁর নাম রাখা হয়েছে “আন্ডার এ্যডজুডিকেশন”-এ, অর্থাৎ জমা দেওয়া নথি যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পাবেন কি না。 মোঃ আরমান দীর্ঘদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার আগে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবেও যুক্ত। অথচ তাঁর দাবি, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি。 শুধু তিনি নন, তাঁর স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে ও তার স্ত্রী—মোট ৬ জনকে এসআইআর পর্বে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেটসহ বিভিন্ন নথি জমা দেওয়া হলেও তাঁদের নামও “আন্ডার এ্যডজুডিকেশন”-এ রাখা হয়েছে। এই ঘটানাকে “পাগলামি” বলে কটাক্ষ করেছেন মোঃ আরমান। তাঁর প্রশ্ন, “বাবা-মাকে সন্দেহের তালিকায় রাখা হলো, অথচ আমাদের ছেলেমেয়েদের নাম ঠিকই চূড়ান্ত তালিকায় উঠে গেল—এটা কীভাবে সম্ভব?” স্থানীয় সূত্রে জানা গেছে, বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের ৭১ নম্বর বুথে এসআইআরের আগে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। পরবর্তীতে সেই সংখ্যা দাঁড়ায় ৩৭০ জনে। এর মধ্যে আবার ২৩ জনের নাম আন্ডার এ্যডজুডিকেটেশনে রাখা হয়েছে। ফলস, একটিমাত্র বুথেই ১০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে, নয়তো অন্তর্ভুক্তি স্থগিত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একইভাবে বহু বুথেই যথাযথ কারণ ছাড়াই ভোটারদের নাম বাদ পড়ছে বা ঝুলিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 01, 2026 07:18:46
Salt Lake City, Utah:Toto and e-rickshaws closed across Newtown Action Area One. About 2,000 thousand drivers protested at Vishwabangla Gate demanding that online bookings in e-rickshaws should be stopped. নিউটাউন একশন এরিয়া ওয়ান জুড়ে বন্ধ টোটো ও ই রিকশা।ই রিকশাতে অনলাইন বুকিং বন্ধ করতে হবে সেই দাবিতে প্রায় ২০০০ হাজার চালক বিক্ষোভ দেখালো বিশ্ববাংলা গেটে। সেখান থেকে বিধায়ক,প্রশাসন,সহ বিভিন্ন নেতৃত্ব কে ডেপুটেশন দেওয়া হয়। এক सप्ताहের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী। অभियोग নিউটাউন একশন এরিয়া ওয়ান এলাকায় প্রায় ২০০০-এর মত টোটো ই রিক্সা চলে। বেশ কয়েকমাস যাবৎ তারা এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের দাবি অনলাইন র‍্যাপিডো বা অনলাইন বিভিন্ন যাত্রীবাহী অ্যাপ সংস্থা তারা বিভিন্ন টোটো ও ই রিক্সা স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে যে কারণে তারা ভাড়া পাচ্ছে না। এই বিষয়ে প্রশাসনকে জানানোর পরেও কোনরকম সদুত্তর পাওয়া যায়নি সেই কারণ আজকে গোটা অ্যাকশন এরিয়া ওয়ানের সমস্ত টোটো ও রিক্সা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাজার নিউটনের বিধায়ক পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বদের কাছে আজ তারা ডেপুটেশন জমা দেবেন এবং এক সপ্তাহের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে গোটা নিউ টাউন জুড়ে সমস্ত টোটো চালক ও রিক্সাচালক বৃহত্তর আন্দোলনের নামবে বলে হুঁশিয়ারি তাদের।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 01, 2026 07:02:36
Dihierench, West Bengal:তমલুকে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫১৭তম আগমন বর্ষপূর্তি, নগর পরিক্রমায় শুভেন্দু。 পূর্ব মেদিনীপুরের তমলুকে ৫১৭তম গৌরঙ্গ মহাপ্রভু চৈতন্য দেবের শুভ আগমনের বর্ষপূর্তি উপলক্ষে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। শহরজুড়ে শোভাযাত্রায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো。 এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপাটের বসন্ত মহারাজ নগর পরিক্রমায় নেতৃত্ব দেন। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলেও নগর পরিক্রমা পর আবার মন্দিরে এসে শেষ হবে। শুভেন্দু অধিকারী বলেছেন, ২০১৭ সাল থেকে তিনি মন্দির কমিটি ও সনাতনী ভক্তমণ্ডলীদের সঙ্গে উদ্যোগ নিয়ে প্রতিবছর এই উৎসব আয়োজনের চেষ্টা করে আসছেন। সনাতনী অক্ষয়, সনাতনী অমর। তাঁর দাবি, আগে এক-দু’দিনের অনুষ্ঠান হলেও বর্তমানে তা পাঁচ দিনব্যাপী পালিত হচ্ছে। উৎসব উপলক্ষে এলাকায় ভক্তসমাগমে ধর্মীয় আবহ স্পষ্ট হয়ে ওঠে।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 01, 2026 06:47:10
Kolkata, West Bengal:এসআইআরের চূড়ান্ত তালিকায় মতুয়াদের বড় অংশের নাম বাদ যাওয়ার আশঙ্কা। সেই নিয়ে নদিয়া, বনগাঁ মতুয়াগড়ে আতঙ্ক, চর্চা ছড়িয়েছে। বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগে অভয় দিয়েছিলেন একজন মতুয়ার নামও বাদ যাবে না। অভয় বারবার দিয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিকে এখন প্রায় উলটো সুর শান্তনুর গলাতেই! মতুয়াদের ঘাবড়ানো, ভয় পাওয়ার কিছু নেই। একজন মতুয়াকেও বাংলাদেশে পাঠানা হবে না। সেই কথা বলেছেন শান্তনু। নির্বাচনে কত নাম বাদ যাবে? সেই বিষয়ে তিনি দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপরই। কত নাম বাদ যাবে, সেই বিষয়ে কিছু জানা নেই বলে সাফাই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর! এর আগে অভিযোগ উঠেছিল, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে শান্তনু ঠাকুর টাকা তুলেছেন! সেই অভিযোগ আরও একবার করেছেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর। শান্তনু বলেন "এসআইআরে কতজনের নাম বাদ যাবে সেই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। কত নাম বাদ যাবে সেই বিষয়ে কিছু জানা নেই." তাঁর আরও দাবি, "কোনও মতুয়ার ঘাবড়ানোর কিছু নেই। একজন মতুয়াকেও বাংলাদেশে পাঠানো হবে না, সেটি কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি।" প্রসঙ্গত, এর আগে শান্তনু জানিয়েছিলেন, মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। বহু জায়গায় নাগরিকত্বের জন্য ফর্মফিলাপও শুরু হয়। জাতিগত সংশাপত্র দেওয়ার কাজও শুরু হয়েছিল! তৃণমূলের অভিযোগ, ফর্মফিলাপের নামে মোটা টাকা আদায় করা হচ্ছে। শান্তনু ঠাকুর এই টাকা তুলছেন বলে আগেই অভিযোগ করেছিলেন মমতাবালা। এদিন আরও একবার সেই অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, "পরিকল্পনা করে মতুয়াদের নাম বাদ গিয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ মিলে যে মতুয়াদের ভোট নিল, ২০০২ সালের পর থেকে যারা ভোটার হয়েছেন, ২৪ সাল পর্যন্ত ভোট দিল। ২৬ সালে তাঁদের নাম বাদ গেল! তালিকায় নাম তুলে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা তুলেছে নাগরিকত্ব দয়র জন্য। সেই টাকা ফেরত দিক।"
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 01, 2026 06:32:36
Jhargram, West Bengal:রাস্তার কাজ সম্পূর্ণ না করে বিল বানিয়ে টাকা তুলে নেয়ার অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ঝাড়গ্ৰাম জেলার কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর অঞ্চলের বাঘবের গ্রামে ঢালাই রাস্তার টেন্ডার হয়। সেই মোতাবেক রাস্তার কাজও শুরু করে ঠিকাদার সংস্থা। কাজ শুরু হতেই গ্রামবাসীরা অভিযোগ করে যে আট ফুটের রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তা ছয় ফটে গিয়ে দাঁড়িয়েছে। এবং যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে যে সমস্ত নিয়মাবলী রয়েছে তা কোনটাই মানছে না ঠিকাদার সংস্থা। অভিযোগ তুলতেই ঠিকাদার সংস্থা কিছুটা কাজ করে কাজ বন্ধ করে রাস্তার সামগ্রী সেখান থেকে তুলে নিয়ে চলে যায়।যার ফলে বিপাকে পড়ে গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসী রা তড়িঘড়ি কাপগাড়ি পঞ্চায়েতের প্রধান কে জানান এই রাস্তা যত দিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই রাস্তার কাজের টাকা কোনরকম ভাবে ঠিকাদার সংস্থা যাতে না পায় তার ব্যবস্থা করার জন্য। কারণ একটা রাস্তা ঘুরে টেন্ডার হওয়ার কোন সম্ভাবনা নেই এমনটাই মনে করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু গ্রামবাসী দের অভিযোগ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তার টাকা তুলে নেওয়ার অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ ঠিকাদার সংস্থা মোটা অঙ্কের টাকা , প্রধান ও এন এস কে ঘুষ খাইয়ে রাস্তার কাজের বিল বানিয়ে টাকা তুলে নেয়। রাস্তা না করে টাকা তোলার ঘটনায় ক্ষুব্দ গ্রামবাসীরা। গ্রামের মানুষের চিন্তার ভাঁজ কপালে আদৌ কি রাস্তা সম্পূর্ণ হবে আদৌ কি এ রাস্তা পুনরায় টেন্ডার হবে যা নিয়ে প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে বাকবের গ্রামে। এ বিষয়ে তিন নম্বর অঞ্চলের পঞ্চায়েত মেম্বার ও নিজ মুখে স্বীকার করেন কাজ সম্পূর্ণ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে এবং কাজ শুরু সময় যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে তার কোনটাই টেন্ডার নিয়মাবলীতে নেই। কাপগারি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান যদি গ্রামের মানুষ চান পুনরায় সেই রাস্তার কাজ শুরু হবে অন্য কোন রকম পদ্ধতির মধ্য দিয়ে। আর যা নিয়ে বিরোধী শিবির শাসকদলের উপরেই আঙ্গুল তুলছে। বিজেপি নেতা রনজিৎ সেন জানান গোটা রাজ্য টাকে তৃণমূল শেষ করে ফেলেছে , চুরি-কাট মানিতেই দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার। আমাদের কাছেও এই খবর এসেছে সেখানে ঠিকাদার সংস্থা মোটা অংকের ঘুষ দিয়েছে প্রধান ও এন এস কে যার ফলে কাজ না করে টাকা তুলে নিয়েছে , আমরাও এই বিষয়ে জেলাশাসক থেকে বিভিন্ন জাযায় অভিযোগ জানাবো আর ২০২৬-এ সাধারণ মানুষ এর মুখ্য জবাব দেবে。
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top