Back
SSC Group C परीक्षा: जूतों पर रोक, कड़े सुरक्षा इंतजाम राज्यभर में
SCSaurav Chaudhuri
Mar 01, 2026 07:46:54
Jhargram, West Bengal
কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ সি পরীক্ষা, জুতোয় নিষেধাজ্ঞা প্রথমবার
জুতো খুলেই পরীক্ষা! কড়া নিরাপত্তায় এসএসসি গ্রুপ সি,
দীর্ঘ বিতর্ক, প্রশ্নফাঁস আর দুর্নীতির দাগ মুছতে এবার একেবারে কড়া মেজাজে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে অনুষ্ঠিত হলো এসএসসি গ্রুপ সি নিয়োগ পরীক্ষা—আর সেই পরীক্ষাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়।
সকাল ১০টা বাজতেই পরীক্ষাকেন্দ্রের সামনে উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা। দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা, শেষ হবে ১টা ৫০ মিনিটে।
এবারের সবচেয়ে বড় চমক—জুতোয় নিষেধাজ্ঞা। জুতো পরে কেন্দ্রে ঢোকা একেবারেই নিষিদ্ধ। চটি থাকলে তবেই প্রবেশ, না হলে খালি পায়ে পরীক্ষাকক্ষে! প্রশ্নফাঁস রুখতে এবং নকল প্রতিরোধে এমন কড়াকড়ি আগে দেখা যায়নি বলেই মত অনেকের।
শুধু তাই নয়, মোবাইল ফোন থেকে স্মার্টওয়াচ—সব ইলেকটনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কড়া নজরদারিতে সিসিটিভি, বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কোথাও কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন।
অতীতের বিতর্কের ভার এখনও তাজা। তাই এবার কোনও ঝুঁকি নয়—বার্তা স্পষ্ট। স্বচ্ছতা আর শৃঙ্খলায় পরীক্ষা সম্পন্ন করতেই এই কড়া পদক্ষেপ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 09:07:330
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 01, 2026 09:07:160
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 08:45:480
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:32:260
Report
CDChittaranjan Das
FollowMar 01, 2026 08:32:170
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:00:280
Report
VDVikram Das
FollowMar 01, 2026 07:30:070
Report
ABArup Basak
FollowMar 01, 2026 07:19:090
Report
BCBasudeb Chatterjee
FollowMar 01, 2026 07:18:590
Report
NHNantu Hazra
FollowMar 01, 2026 07:18:460
Report
KMKIRAN MANNA
FollowMar 01, 2026 07:02:360
Report
PCPartha Chowdhury
FollowMar 01, 2026 07:02:210
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 06:47:100
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 06:32:360
Report
