Back
महिलाओं के ग्रीवा कैंसर का मुफ्त टीका: निजी अस्पतालों के लिए SOP जारी
ASAyan Sharma
Mar 01, 2026 08:32:26
Kolkata, West Bengal
মহিলাদের জরায়ুমুখের ক্যান্সার বিনামূল্যে দেওয়ার ঘোষণার পর এবার কিভাবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে কিভাবে দেওয়া হবে,তা নিয়ে এসওপি জারী করল রাজ্যের স্বাস্থ্য দফতর। যেহেতু সরকারিভাবে বিনামূ্ল্যে টিকা দেওয়া হচ্ছে, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কোন কারণ দেখিয়ে একটি পয়সাও গ্রাহকের কাছ থেকে নিতে পারবে না। টিকা কোল্ড চেইন থেকে সংগ্রহ করা এবং তা দেওয়া এবং শেষে ভায়াল ফেরত দেওয়ার ক্ষেত্রে কোন অনিয়ম হলে ভ্যাকসিনেশন সাইট অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে
# বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এই ধরনের টিকা দেওয়ার ক্ষেত্রে, সংশ্লিষ্ট হাসপাতালকে বেশ কিছু শর্ত মানতে হবে.....
১. বিনামূল্যে টিকা দিতে ইচ্ছুক বেসরকারি হাসপাতালকে, সর্বাধিক সপ্তাহের দুটি দিন তারা কবে এই টিকা দিতে পারবেন সে বিষয়ে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। টিকা দেওয়ার দিন আগে থেকে কোল্ড চেইন থেকে সংগ্রহ করতে হবে এই হবে HPV VACCINE।টিকা সংগ্রহ ও সেশন শেষে অব্যবহৃত, খোলা, ফাঁকা বা বাতিল ভায়াল ফেরত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
২. জরায় মুখের ক্যান্সারের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই গ্রাহকের কাছ থেকে কোনও প্রকার ফি নেওয়া যাবে না।
৩. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে, টিকাকরণ প্রক্রিয়া শুরুর আগে চিকিৎসক, নার্স, ভ্যাক্সিনেটর ও সংশ্লিষ্ট কর্মীদের রুটিন ইমিউনাইজেশন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে এই প্রক্রিয়া করতে হবে।পাশাপাশি HMIS ও U-WIN পোর্টালে তথ্য নথিভুক্তকরণের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ বাধ্যতামূলক।
৪.রাষ্ট্র, জেলা বা ব্লক স্তরের আধিকারিক এবং উন্নয়ন সহযোগী সংস্থা—যেমন World Health Organization (WHO), UNICEF, UNDP এবং John Snow Inc. (JSI)—সময় সময়ে সেশন সাইট পরিদর্শন করতে পারবেন।
৫.টিকাদান কক্ষ ও টিকা-পরবর্তী পর্যবেক্ষণ কক্ষ থাকতে হবে এবং একমুখী রোগী প্রবাহ নিশ্চিত করতে হবে। অপেক্ষাকক্ষে পর্যাপ্ত বসার ব্যবস্থা ও সচেতনতামূলক (IEC) উপকরণ প্রদর্শন বাধ্যতামূলক। টিকাদান কক্ষ হতে হবে আলোক-বাতাস চলাচল উপযোগী এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। টিকা নেওয়ার পর প্রত্যেক উপভোক্তাকে অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখতে হবে।
৬. প্রত্যেক টিকাদান কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকবেন একজন মেডিকেল অফিসার।ভায়াল খোলার তারিখ-সময় উল্লেখ, VVM পরীক্ষা, ৪ ঘণ্টা পর পুনর্গঠিত টিকা বাতিল, ইমিউনাইজেশন কার্ড প্রতিদিন U-WIN আপডেট করতে হবে।
৭. কিভাবে ভ্যাকসিন আনা হবে এবং তার সংরক্ষণ করা হবে। তার সঠিক নির্দেশ মানতে হবে। সেশন শেষে সমস্ত ভায়াল কোল্ড চেইন পয়েন্টে ফেরত পাঠাতে হবে এবং রেজিস্টার প্রতিদিন আপডেট রাখতে হবে।
৮. বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে HPV ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হলে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রয়োজনে ভ্যাকসিনেশন সাইট এর অনুমতি স্থগিত করে দেবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
EGE GOPI
FollowMar 01, 2026 10:20:560
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 10:08:370
Report
PCPrabir Chakraborty
FollowMar 01, 2026 10:08:09Kolkata, West Bengal:সদ্য विश्वকাপ জয়ী ভারতীয় মহিলা Cricket টিমের সদস্যা রিচা ঘোষের নাম ভোটার লিস্টে এডজুডিকেটেড করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্রে তার Sl. No. 46 এবং Part No. 196।
0
Report
PCPrabir Chakraborty
FollowMar 01, 2026 10:08:000
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 10:07:500
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 10:07:430
Report
DGDebabrata Ghosh
FollowMar 01, 2026 10:07:350
Report
VDVikram Das
FollowMar 01, 2026 10:07:290
Report
PMPiyali Mitra
FollowMar 01, 2026 10:07:210
Report
BMBiswajit Mitra
FollowMar 01, 2026 10:07:120
Report
DGDebabrata Ghosh
FollowMar 01, 2026 10:06:070
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 10:05:570
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 09:07:330
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 01, 2026 09:07:160
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 08:45:480
Report
