Back
सलानपुर में वोटर लिस्ट: छह सदस्य परिवार समेत नाम under adjudication, हड़कंप
BCBasudeb Chatterjee
Mar 01, 2026 07:18:59
Asansol, West Bengal
ভোটার তালিকায় নাম নেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষের, ‘আন্ডার এ্যাডজুডিকেশন’-এ আটকে পরিবারসহ ৬ জন
আসানসোলের সালানপুর ব্লকে চাঞ্চল্য, বাদ পড়লেন শতাধিক ভোটার বলে অভিযোগ
পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মোঃ আরমানের নামই ঠাঁই পায়নি চূড়ান্ত তালিকায়। তাঁর নাম রাখা হয়েছে “আন্ডার এ্যডজুডিকেশন”-এ, অর্থাৎ জমা দেওয়া নথি যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় স্থান পাবেন কি না。
মোঃ আরমান দীর্ঘদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার আগে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবেও যুক্ত। অথচ তাঁর দাবি, সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি。
শুধু তিনি নন, তাঁর স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে ও তার স্ত্রী—মোট ৬ জনকে এসআইআর পর্বে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেটসহ বিভিন্ন নথি জমা দেওয়া হলেও তাঁদের নামও “আন্ডার এ্যডজুডিকেশন”-এ রাখা হয়েছে। এই ঘটানাকে “পাগলামি” বলে কটাক্ষ করেছেন মোঃ আরমান। তাঁর প্রশ্ন, “বাবা-মাকে সন্দেহের তালিকায় রাখা হলো, অথচ আমাদের ছেলেমেয়েদের নাম ঠিকই চূড়ান্ত তালিকায় উঠে গেল—এটা কীভাবে সম্ভব?”
স্থানীয় সূত্রে জানা গেছে, বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের ৭১ নম্বর বুথে এসআইআরের আগে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। পরবর্তীতে সেই সংখ্যা দাঁড়ায় ৩৭০ জনে। এর মধ্যে আবার ২৩ জনের নাম আন্ডার এ্যডজুডিকেটেশনে রাখা হয়েছে। ফলস, একটিমাত্র বুথেই ১০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে, নয়তো অন্তর্ভুক্তি স্থগিত রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একইভাবে বহু বুথেই যথাযথ কারণ ছাড়াই ভোটারদের নাম বাদ পড়ছে বা ঝুলিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 09:07:330
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 01, 2026 09:07:160
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 08:45:480
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:32:260
Report
CDChittaranjan Das
FollowMar 01, 2026 08:32:170
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:00:280
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 07:46:540
Report
VDVikram Das
FollowMar 01, 2026 07:30:070
Report
ABArup Basak
FollowMar 01, 2026 07:19:090
Report
NHNantu Hazra
FollowMar 01, 2026 07:18:460
Report
KMKIRAN MANNA
FollowMar 01, 2026 07:02:360
Report
PCPartha Chowdhury
FollowMar 01, 2026 07:02:210
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 06:47:100
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 06:32:360
Report
