Back
नागराकाटा सीट से तृणमूल का भारी दावा, जीत हमारी पहली प्राथमिकता
ABArup Basak
Mar 01, 2026 07:19:09
Mal Bazar, West Bengal
নাগরাকাটায় তৃণমূল প্রার্থী জয়ী হবেন, দাবি কৃষ্ণ দাসের...
দল যদি স্বপ্না বর্মনকে প্রার্থী করে, তাঁকে জেতানোই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।মালবাজার মহকুমার চালসায় তৃণমূলের এসসি-ওবিসি সেলের পদযাত্রা ও জনসভার পর এমনই মন্তব্য করলেন তৃণমূল এসসি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেন, একজন কর্মী হিসেবে দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বশক্তি নিয়েই মাঠে নামবেন。
নিজে বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, সেই প্রশ্নের জবাবে কৃষ্ণ দাস জানান, দল যে সিদ্ধান্ত নেবে, তিনি সেটাই মেনে চলবেন। এদিনের সভায় এসআইআর-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। তৃণমূলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি ও অনুন্নয়নের সমালোচনা করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নাগরাকাটা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীই জয়ী হবেন বলে দাবি করেন তিনি。
চালসা সংলগ্ন মঙ্গলবাড়ী হাট সেডে এদিন জনসভা অনুষ্ঠিত হয়। তার আগে এসআইআরের প্রতিবাদে একটি মিছিল চালসা গোলাই থেকে শুরু হয়ে মঙ্গলবাড়ী বাজারের হাট সেড পর্যন্ত যায়。
সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা নেতা জোসেফ মুন্ডা, এসটি কমিটির জেলা সভাপতি উইলিয়াম মীঞ্জ, মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালানন্দী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, এসসি-ওবিসি সেলের মেটেলি ব্লক সভাপতি তজমল হক, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যা বারলা-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
পথযাত্রাকে কেন্দ্র করে মেটেলি থানার পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।
বাইট ১) তৃণমূল এসসি-ওবিসি সেলের জেলা সভাপতিকে
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 09:07:330
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 01, 2026 09:07:160
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 08:45:480
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:32:260
Report
CDChittaranjan Das
FollowMar 01, 2026 08:32:170
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 08:00:280
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 07:46:540
Report
VDVikram Das
FollowMar 01, 2026 07:30:070
Report
BCBasudeb Chatterjee
FollowMar 01, 2026 07:18:590
Report
NHNantu Hazra
FollowMar 01, 2026 07:18:460
Report
KMKIRAN MANNA
FollowMar 01, 2026 07:02:360
Report
PCPartha Chowdhury
FollowMar 01, 2026 07:02:210
Report
MMManoj Mondal
FollowMar 01, 2026 06:47:100
Report
SCSaurav Chaudhuri
FollowMar 01, 2026 06:32:360
Report
