Back
ममता बनर्जी का विरोधियों पर कड़ा हमला: 700 करोड़ के आवास का दावा
CDChittaranjan Das
Mar 28, 2026 10:21:05
Durgapur, West Bengal
*ছেলেকে বলবে লাল লাইটের গাড়ি নিয়ে না ঘোরে, তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে ।
তোমার ছেলে যেন লাল লাইটের গাড়ি ব্যবহার না করে। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরে রাম সিংকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডলের সমর্থনে অন্ডালের খাঁন্দরা ফুটবল মাঠে আয়োজিত
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে । পাল্টা তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর বক্তব্য, দিদি অভিভাবকের মত বলেছে।
মুখ্যমন্ত্রী একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, অন্যদিকে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, আসানসোল পুলিশ কমিশনারেট তাঁর সরকারের আমলেই গড়ে উঠেছে এবং রানীগঞ্জের ধসপ্রবণ এলাকায় প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে আবাসন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক কাজ চলবে বলে আশ্বাস দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সিউড়ি ও রঘুনাথগঞ্জে অশান্তির ঘটনায় কড়া অবস্থান নেন। তাঁর অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দাঙ্গা করলেও কাউকে ছাড়া হবে না। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভাঙা দোকান-বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হবে। বিরোধীদের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বাইরে থেকে অর্থ ও দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, ৫০ থেকে ১০০ জন অফিসারকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং ২২ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হয়েছে। রঘুনাথপুরে আরও বড় বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রেশন ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধর্ম ও সম্প্রদায়কে সমান গুরুত্ব দেয়। বাউরি ও বাগদি সম্প্রদায়ের মানুষরাও তৃণমূলের প্রার্থী। সভার শুরুতেই চুরুলিয়ায় জন্মগ্রহণকারী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে রাজনৈতিক বার্তা দিয়েও তিনি বলেন, বাংলায় আমরা থাকবই, এবং আগামী দিনে দিল্লি দখলের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেন। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব আক্রমণাত্মক অবস্থানেই এগোতে চাইছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSandip Chowdhury
FollowMar 28, 2026 10:53:151031
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 10:52:571092
Report
EGE GOPI
FollowMar 28, 2026 10:52:41941
Report
BCBasudeb Chatterjee
FollowMar 28, 2026 10:20:271050
Report
DGDebabrata Ghosh
FollowMar 28, 2026 10:20:161083
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 28, 2026 09:49:52936
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 28, 2026 09:49:46Kolkata, West Bengal:সাপ্লিমেন্টারি सूचीতে नाम उठला शशि पांजर
1009
Report
BSBhabananda Singha
FollowMar 28, 2026 09:19:121047
Report
BSBhabananda Singha
FollowMar 28, 2026 09:02:291046
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 09:02:14987
Report
BBBimal Basu
FollowMar 28, 2026 08:06:471094
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 08:06:24960
Report
RDRaktima das
FollowMar 28, 2026 07:34:181080
Report
RDRaktima das
FollowMar 28, 2026 07:34:091066
Report