Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

इस्लामपुर में मतदाता सूची के मुद्दे पर प्रतीकात्मक विरोध, शिक्षकों की चेतावनी

BSBhabananda Singha
Mar 28, 2026 09:19:12
Dinajpur, Rangpur Division
ইসলামপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নির্বাচনী ট্রেনিং চলাকালীনই নতুন করে বিতর্কের সৃষ্টি হল। ইসলামপুর পলিটেকনিক কলেজে ট্রেনিং সেন্টারের সামনে প্রতীকী বিক্ষোভ দেখালেন একাংশ শিক্ষক। বিক্ষোভকারীরা জানান, এখনও পর্যন্ত তাঁদের নাম ভোটার তালিকায় “আন্ডার এডজুরিডিকশন”-এ রয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তাঁরা প্রতীকী বিক্ষোভে সামিল হন এবং নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দেন। তাঁদের স্পষ্ট দাবি, nomination পর্বের মধ্যেই যদি তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তাঁরা নির্বাচন দায়িত্ব পালন করবেন না। শিক্ষকদের বক্তব্য, “কমিশনের বিচারে আমরা যদি এখনও ভোটারই না হই, তাহলে সাধারণ মানুষের ভোটদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা কীভাবে পালন করব?” এই প্রশ্ন তুলে তাঁরা প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচন পূর্ববর্তী এই পরিস্থিতি প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, দ্রুত সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Mar 28, 2026 10:21:05
Durgapur, West Bengal:*ছেলেকে বলবে লাল লাইটের গাড়ি নিয়ে না ঘোরে, তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে । তোমার ছেলে যেন লাল লাইটের গাড়ি ব্যবহার না করে। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরে রাম সিংকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডলের সমর্থনে অন্ডালের খাঁন্দরা ফুটবল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে । পাল্টা তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর বক্তব্য, দিদি অভিভাবকের মত বলেছে। মুখ্যমন্ত্রী একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, অন্যদিকে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, আসানসোল পুলিশ কমিশনারেট তাঁর সরকারের আমলেই গড়ে উঠেছে এবং রানীগঞ্জের ধসপ্রবণ এলাকায় প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে আবাসন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক কাজ চলবে বলে আশ্বাস দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সিউড়ি ও রঘুনাথগঞ্জে অশান্তির ঘটনায় কড়া অবস্থান নেন। তাঁর অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,‌ দাঙ্গা করলেও কাউকে ছাড়া হবে না। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভাঙা দোকান-বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হবে। বিরোধীদের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বাইরে থেকে অর্থ ও দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, ৫০ থেকে ১০০ জন অফিসারকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং ২২ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হয়েছে। রঘুনাথপুরে আরও বড় বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রেশন ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধর্ম ও সম্প্রদায়কে সমান গুরুত্ব দেয়। বাউরি ও বাগদি সম্প্রদায়ের মানুষরাও তৃণমূলের প্রার্থী। সভার শুরুতেই চুরুলিয়ায় জন্মগ্রহণকারী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে রাজনৈতিক বার্তা দিয়েও তিনি বলেন, বাংলায় আমরা থাকবই, এবং আগামী দিনে দিল্লি দখলের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেন। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব আক্রমণাত্মক অবস্থানেই এগোতে চাইছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 28, 2026 10:20:27
Asansol, West Bengal:আবার বিতর্কে জামুরিয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং। মন্ত্রী পদ নিয়ে মন্তব্য ঘিরে ভাইরাল ভিডিও। বিতর্কে থাকা প্রেমপাল সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে তাকে মন্ত্রী পদ নিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে。 জানা গেছে, শুক্রবার রামনবমী উপলক্ষে জামুরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভাইরাল ভিডিওতে প্রেমপাল সিংকে বলতে শোনা যায়, “মন্ত্রী ওরাই বানায়, আমার কোনো মন্ত্রী পদ দরকার নেই। আমি শুরু থেকেই বিধায়ক, বিধায়কই থাকব。” ভিডিও সামনে আসার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 28, 2026 10:20:16
Howrah, West Bengal:*হাওড়া বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ* হাওড়া বিভাগের হাওড়া-ব্যান্ডেল সেকশনের রিষড়া স্টেশন সীমানার অন্তর্গত লেভেল ক্রসিং গেট নং ০৩-এ 'লিমিটেড হাইট সাবওয়ে' (Limited Height Subway) নির্মাণের কাজের প্রেক্ষিতে, UP ও Reversible লাইনগুলিতে ২৮.০৩.২৬ তারিখের ২২.৪০ ঘটিকা থেকে ২৯.০৩.২৬ তারিখের ০৬.৫০ ঘটিকা পর্যন্ত এবং DN লাইনে ২৮.০৩.২৬ তারিখের ২২.৪০ ঘটিকা থেকে ২৯.03.26 তারিখের ০৩.৫৫ ঘটিকা পর্যন্ত 'ট্রাফিক ও পাওয়ার ব্লক'-এর পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, নিম্নলিখিত ট্রেনগুলির চলাচল নিম্নরূপভাবে নিয়ন্ত্রিত হবে: *আপ EMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া-ব্যান্ডেল: 37283, 37285, 37287, 37289, 37291 হাওড়া-তারকেশ্বর: 37347, 37349, 37351 হাওড়া-বর্ধমান: 37857 *ডাউন EMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* ব্যান্ডেল-হাওড়া: 37286, 37288, 37290 তারকেশ্বর-হাওড়া: 37358 গোগাট-হাওড়া: 37382, 37384 বর্ধমান-হাওড়া: 37854 *MEMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* বর্ধমান-হাওড়া: 63502 *প্যাসেঞ্জার ট্রেন বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া থেকে: 53001 আজিমগঞ্জ থেকে: 53002 *আপ EMU বাতিল (২৯.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া-ব্যান্ডেল: 37211, 37213 হাওড়া-গোগাট: 37371, 37373 হাওড়া-তারকেশ্বর: 37311, 37313, 37315 হাওড়া-বর্ধমান: 37811, 37813, 37815 হাওড়া-কাটোয়া: 37911 *ডাউন EMU বাতিল (২৯.০৩.২৬ তারিখের যাত্রা):* ব্যান্ডেল-হাওড়া: 37212, 37214, 37216 37218 তারকেশ্বর-হাওড়া: 37212, 37314, 37316, 37318, 37320 বর্ধমান-হাওড়া: 37812, 37814, 37816 কাটোয়া-হাওড়া: 37912 *MEMU বাতিল (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬):* হাওড়া-বর্ধমান: 63501 *প্যাসেঞ্জার ট্রেন বাতিল (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬):* আজিমগঞ্জ থেকে: 53012 কাটোয়া থেকে: 53009 *ট্রেনের গতিপথ cambio (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬):* 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং 13029 হাওড়া-মোকামা এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করে হাওড়া-বর্ডিংম কর্ড লাইন (হাওড়া-ডানকুনি-বর্ধমান) দিয়ে চালানো হবে; এই ট্রেনগুলি ডানকুনি ও কামারকুন্ডুতে থামবে। *ট্রেনের সময়সূচি পরিবর্তন:* • 13033 হাওড়া-কাটিহার এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬) সময়সূচি ৭ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ২৮.০৩.২৬ তারিখের ২৩:৩৫ ঘটিকার পরিবর্তে ২৯.০৩.২৬ তারিখের ০৬:৩৫ ঘটিকায় ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে। • 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬) সময়সূচি ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ১৫:৩০ ঘটিকার পরিবর্তে ১৭:৩০ ঘটিকায় ট্রেনটি কাটিহার থেকে ছেড়ে যাবে। • 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬) সময়সূচি ৩ ঘণ্টা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ১৯:০০ ঘটিকায় ট্রেনটি কাটিহার থেকে ছে়ড়ে যাবে। ১৫:৩০ ঘটিকার পরিবর্তে। *২৯.০৩.২৬ তারিখে মেল/এক্সপ্রেস ট্রেনের নিয়ন্ত্রণ:* • ১৩0১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাত্রাপথে ২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0২২ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে। • ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।।
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 28, 2026 09:02:29
Dinajpur, Rangpur Division:জী ২৪ ঘন্টার খবরের পরেই চুক্তিভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ বন্ধে প্রশাসন—নতুন বিতর্কে চাঞ্চল্য কর্নজোড়ায়। জী ২৪ ঘন্টার প্রকাশিত খবরের জের, চুক্তিভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ বন্ধ করলো প্রশাসন। হঠাৎ করেই সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অভিযোগ, পূর্ব নির্ধারিত চিঠি পেয়ে বহু চুক্তিভিত্তিক কর্মী প্রশিক্ষণে অংশ নিতে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু সেখানে পৌঁছেও তারা প্রশিক্ষণ কক্ষে প্রবেশের অনুমতি পাননি। সবচেয়ে বড় প্রশ্ন, এই নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনের তরফে কোনও লিখিত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি。 এর জেরে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। তাদের দাবি, তারা নিয়ম মেনেই প্রশিক্ষণের জন্য উপস্থিত হয়েছেন, ফলে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায় তাদের ওপর চাপানো হলে তার দায় কে নেবে? পাশাপাশি, প্রশিক্ষণে উপস্থিত থাকার কোনও লিখিত প্রমাণ বা রেকর্ডও তাদের হাতে নেই—যা ভবিষ্যতে তাদের জন্য সমস্যার কারণ হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে কর্মীরা স্পষ্টভাবে জানতে চাইছেন, কেন হঠাৎ করে তাদের প্রশিক্ষণ বন্ধ করা হল এবং কেনই বা কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সদুত্তর মেলেনি。 ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার হয়েছে বিতর্ক, যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল。 বাইটঃ ৩ জন কর্মী আধিকারিক, বিডিও কালিয়াগিঞ্জ
997
comment0
Report
PDPradyut Das
Mar 28, 2026 09:02:14
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকায় মহিলার মুণ্ড কাটা দেহ উদ্ধার। ঘটনায় এলাকায় আলোড়ন। ৯ বছরের নাতিকে নিয়ে কাল রাতে ঘুমিয়েছিলেন ৬৩ বছরের সমিজা খাতুন। পাশের ঘরে শুয়েছিলেন এক ছেলে। ঝড় থামলে আবার নিজের ঘরে ফিরে আসেন। মাঝরাতে ঝড়ের সময় নিজের ঘর থেকে ছেলের ঘরে যান তিনি। আজ সকালে চা খাওয়ার জন্য ছেলে বউমা ডাকতে গিয়ে দেখেন, ওই বৃদ্ধা নিজের ঘরে নেই। এর পরই শুরু হয় খোঁজ। দেখা যায়, ঘরের পিছনে মহিলার মুণ্ডহীন রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, তদন্ত চলছে। Today at around 10:45 hrs, information was received regarding the recovery of a beheaded body of an elderly woman, identified as Samija Khatun (73 yrs), resident of Chaichandi Kamat, Sathkhamar, Bahadur, District Jalpaiguri, from behind her house. Preliminary observation suggests that the neck was severed using a sharp cutting object. A search operation has been initiated to locate the missing head. As per initial inputs, the deceased was last seen the previous night at around 23:00 hrs when she went to sleep. Police have reached the spot and investigation is underway. A police dog squad and FSL team are on the way. Further details will follow as the investigation progresses.
987
comment0
Report
BBBimal Basu
Mar 28, 2026 08:06:47
Basirhat, West Bengal:WHATSAPP ছবি দিয়েছি এবার 2803ZG_BSH_SIR_AGI_R বলে 2C তে ছবি বাইট পাঠিয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এলাকার মানুষ রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। মূলত ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ হাসনাবাদ থানার হাবাসপুরের ঘটনা。 উত্তর ২৪ পরগণার হাসনাবাদ ব্লকের মানুষের দাবি ২৫২/২৫৩ নাম্বার দুটো বুথে মিলে ৬৪৯ জনির নাম বাদ ভোটার তালিকা থেকে, এই দুটো বুথে ভোটারের সংখ্যা ১৮০০* বিচারাধীন ছিল ৮০০ তার মধ্যে ৬৪৯ জন। এই দুটো বুথের ভোটাররা বহুবার স্থানীয় BLO/ERO সহ হাসনাবাদ BDO অফিসে যোগাযোগ করেছে কিন্তু কোন রকম সৎ উত্তর পাইনি । কি করে তাদের এই সমস্যা থেকে সমাধান হবে সেই নিয়ে দুশ্চিন্তায় ভুগছে এলাকার মানুষ । কারোর কাছ থেকে সৎ উত্তর না পেয়ে অবশেষে তারা আজ রাস্তায় টেয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাদের মূলত দাবি ইলেকশন কমিশনের এই খামখেয়ালিপনা বন্ধ করতে হবে ,এবং যাদের নাম বাদ গেছে তাদের নাম অবিলম্বে ভোটার লিস্টে तुलতে হবে । রাস্তা অবরোধ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 1) বাইট - B আলাউদ্দিন মণ্ডল B1 - মিলন মোল্লা B2 - মতিয়ার গাজী বিমল বসু বসিরহাট
1094
comment0
Report
CDChampak Dutta
Mar 28, 2026 08:06:24
Kaji Chak, West Bengal:ঝড়ে লণ্ডভণ্ড মেদিনীপুর শুক্রবার রাতে প্রবল ঝড়ে ব্যাপকভাবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায়। প্রচুর গাছপালা ভেঙেছে, বিদ্যুতের খুঁটি ভেঙেছে , ঘরের উপর পড়েছে গাছ, বহুত দোকানের চালা উড়ে গিয়েছে। গাছ উপড়ে বা গাছের ডাল ভেঙে বহু জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে, گৃহস্থের বাড়ি, পাঁচিল দোকানের উপর গাছ ভেঙে পড়ায় সেগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে রাত্রি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু জায়গা। শনিবার সকাল থেকে তৎপরতার সঙ্গে রাস্তা থেকে গাছ সরানো বিদ্যুতের লাইন ঠিক করার কাজ চলছে জোর কদম. মেদিনীপুর শহরের দু'নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে গিয়েছে। রাত্রি থেকে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। দু'নম্বর ওয়ার্ডের গাঙ্গুলী পুকুর পাড় এলাকায় এক গৃহস্থের বাড়ির এডবেস্টসের চালের ওপর একটি নারকেল গাছ ভেঙে পড়েছে। সে সময় ঘরের ভেতরে একজন মহিলা ছিলেন, যদিও তিনি সুস্থ রয়েছেন। শহরের বার্জ টাউন এলাকায় একটি পাঁচিলের ওপর বিশাল একটি আম গাছ ভেঙে পড়ায় পাঁচিলটি মাটিতে হেলে গিয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অফিসের সামনে একটি বই দোকানের উপর গাছ ভেঙে পড়ায় বই দোকানটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এছাড়াও শহর জুড়ে সর্বত্রই ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে জেলা তৃণমূলের পার্টি অফিসও। শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় গাছ কেটে সরিয়ে উদ্ধার কার্যে নেমেছেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও বিজেপি প্রার্থী শংকর গুছাইত। বিভিন্ন জায়গায় স্থানীয় কাউন্সিলাররা গিয়ে উদ্ধারকার্যে সহযোগিতা করছেন। দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জি বললেন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেমন বিবেকানন্দ পল্লী, গঙ্গুলী পুকুর পাড়, কুইকোটা, সিপাই বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পৌরসভার উদ্যোগে উদ্ধারকার্য চলছে।
960
comment0
Report
RDRaktima das
Mar 28, 2026 07:34:18
Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে নিজের ওয়ার্ডেই বিক্ষোভের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। মেয়র বেরিয়ে যেতেই পাল্টা শাসক দলের হুমকির মুখে পড়তে হলো অভিযোগকারী বাসিন্দাদের। মেয়রের কাছে অভিযোগ জানাতে চাওয়ায় বাংলার বাড়ির তৈরি বন্ধ করে দেওয়ার কথা বলে জান তৃণমূল কর্মীরা। ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বয়ং ফিরহাদ হাকিম, নিজেদের কাউন্সিলরকে সামনে পেয়ে একাধিক অব্যবস্থার কথা তুলে ধরতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মূলত জল জমার সমস্যার কথাই তারা বলতে চেয়েছিলেন। কিন্তু তাদের অভিযোগ, মেয়রের কাছে পৌঁছতেই পারেননি তারা। তার আগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগই জানাতে পারেননি তারা। উল্টে হুমকির মুখে পড়তে হয় তাদের।
1080
comment0
Report
RDRaktima das
Mar 28, 2026 07:34:09
Kolkata, West Bengal: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার রাতে প্রকাশিত হলো। কত Monday একটু রাতের দিকেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। पर next समयে সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে। সেইমতো রাত সাড়ে এগারোটা নাগাদ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ পেয়েছে। তবে কত সংখ্যক মানুষের নাম আপলোড করা হয়েছে এবং কত সংখ্যক মানুষের নাম বাতিল হলো তা নিয়ে কোন তথ্য নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। যদিও সূত্রের খবর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা তে ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম আপলোড করা হয়েছে। ‌ গত সোমবার যে সাপ্লিমেন্টারি প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল তাতে ১০ লক্ষের কিছু বেশি সংখ্যায় মানুষের নাম প্রকাশ পায়। এখনো পর্যন্ত দুটো তালিকা মিলিয়ে ২২ লক্ষ ভোটারদের নাম আপলোড হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর,যার মধ্যে ৩৪ শতাংশের ওপর বাতিলের তালিকায় স্থান পেয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৩৭ লক্ষের কিছু বেশি যাচাই পর্ব শেষ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালिका প্রকাশিত হয়েছিল। এরপর ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিচালাধীন অবস্থায় থেকে যায়। বিচারপতিরা এরপর যাচাই শুরু করে। নির্বাচন কমিশন থেকে এর আগে জানানো হয়েছিল, ৩৭ লক্ষের বেশি মানুষের নাম যখন যাচাই পর্ব শেষ হয়েছিল সেখানে ৪০% এর ওপর মানুষ বাকিদের তালিকায় ছিল। এই অবস্থায় এখন পর্যন্ত ৩৭ লক্ষের কিছু বেশি সংখ্যক মানুষের যাচাই পর্ব শেষ হয়েছে। এই অবস্থায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন。
1066
comment0
Report
BMBiswajit Mitra
Mar 28, 2026 07:34:00
Ranaghat, West Bengal: ভোট কর্মীকে মারধরের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার two অভিযুক্ত নিজামুদ্দিন সরদার এবং মানষ ব্যানার্জি। প্রসঙ্গত ভোট কর্মীদের ট্রেনিং চলাকলিং মুখ্যমন্ত্রীর প্রচার চালানোর অভিযোগ,প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত এক ভোট কর্মী। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রানাঘাট দেবনাথ ইন্সটিটিউশনে। সূত্রের খবর, শুক্রবার রানাঘট দেবনাথ ইনস্টিটিউশনে সকাল 11 টা থেকে ভোট কর্মীদের ট্রেনিং ছিল। অভিযোগ সেই ট্রেনিং শুরুর আগে, প্রজেক্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের ভিডিও চালানো হয়। আর তারই প্রতিবাদ করেন কিছু ভোট কর্মী। অভিযোগ, এর পরই সৈকত চ্যাটার্জি নামে এক ভোট কর্মীকে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রানাঘাট হাসপাতালে।আর এর পরই তুমুল উত্তেজনা ছড়ায় স্কুলে। আক্রান্ত ভোট কর্মীর অভিযোগ, বিডিও অফিসের কর্মীরা এই কাজ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী সহ রানাঘাটের মহকুমা শাসক। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শুক্রবার রাতেই নিজামুদ্দিন সরদার এবং মানষ মুখার্জিকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ।
1046
comment0
Report
RDRaktima das
Mar 28, 2026 07:33:40
Kolkata, West Bengal:আর্থিক দুর্নীতির অভিযোগ, ভোট কাউন্টিংয়ে কারচুপির অভিযোগের পর এবার আইনভাঙার অভিযোগ স্মিতা পান্ডের বিরুদ্ধে। আবারো বিতর্কে আইএএস অফিসার স্মিতা পান্ডে। কলকাতা পুরসভায় বসে করে ফেললেন ডিইও হিসেবে মিটিং। করলেন সাংবাদিক বৈশ্বিকও। যা সম্পূর্ণ কলকাতা পুরসভার আইন বিরুদ্ধে。 বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার হিসেবে তাকে নিয়োগ করেছে কমিশন। একইসঙ্গে উত্তর কলকাতার ডিইও - র দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সেই দায়িত্বের অপব্যবহার তিনি করেছেন বলে জানান আইনজীবী বৈশ্বনর চট্টোপাধ্যায়。 এর আগে ২০১৯ সালে pwd এর সেক্রেটারি থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাকে। এছাড়া আরও কয়েকটি অভিযোগ ছিল এই স্মিতা পান্ডের বিরুদ্ধে。 অভিযোগ ছিল: # নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়া #নিয়ম না মেনে টেন্ডার করা # প্রকল্প অনুমোদনে অসঙ্গতি শেষ বিধানসভা নির্বাচনেও বিতর্কে জড়িয়ে ছিলেন এই স্মিতা পান্ডে। শেষ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ছিলেন এই স্মিতা পান্ডে। সেখানে ভোট কারচুপির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার আবারো একবার বিতর্কে জড়ালেন এই আইএএস অফিসার。
1075
comment0
Report
BSBhabananda Singha
Mar 28, 2026 07:32:05
Dinajpur, Rangpur Division:চুক্তিভিত্তিক কর্মীদের चयन প্রশিক্ষণ ঘিরে বিতর্ক, প্রশাসনের বক্তব্যে ধোঁয়াশা নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনী কাজে নিয়োগ করা হবে না। কিন্তু সেই নির্দেশের মাঝেই উত্তর দিনাজপুরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিলের চুক্তিভিত্তিক কর্মীদের ইতিমধ্যেই নির্বাচনী প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে。 জানা গেছে, আগামী ২৮ মার্চ সকাল ১০টায় ওই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও বহুদিন আগেই স্পিনিং মিলটি বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ওই কর্মীদের বিভিন্ন সরকারি দফতরে স্থানান্তর করা হয়েছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বর্তমানে কর্মরত ৫৪ জনের মধ্যে ৫২ জন ইতিমধ্যেই প্রশিক্ষণের চিঠি পেয়েছেন বলে দাবি। এই প্রসঙ্গে জেলা শাসক বিবেক কুমারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, চুক্তিভিত্তিক কোনও কর্মীকে নির্বাচনী প্রশিক্ষণের জন্য ডাকা হয়নি। প্রশাসনের এই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, স্পিনিং মিলের চুক্তিভিত্তিক কর্মী নিতাই ঘোষ জানান, তিনি নিজেই প্রশিক্ষণের চিঠি পেয়েছেন এবং নির্ধারিত দিনে প্রশিক্ষণে যোগ দেবেন। প্রশাসনের বক্তব্য ও কর্মীদের দাবির মধ্যে এই অসঙ্গতি ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিজ্ঞ মহলের মতে, বিষয়টি স্পষ্ট না হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাইটঃ ১) বিবেক কুমার (জেলা শাদক) ২) আব্দুল হালিম (চুক্তি ভিত্তিক কর্মী) ৩) নিতাই ঘোষ (চুক্তি ভিত্তিক কর্মী)
950
comment0
Report
Advertisement
Back to top