Back
कलबैशाखी के कहर से डेबरा का मंच ढह गया, ममता बनर्जी की सभा खतरे में
EGE GOPI
Mar 28, 2026 10:52:41
Kharagpur, West Bengal
কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ল সভার সেড, বিপাকে Mamata Banerjee-এর ডেবরা কর্মসূচি
ই গোপী: কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ডেবরার বালিচক এলাকা। প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ল মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর নির্ধারিত জনসভার জন্য তৈরি করা বিশাল সেড। আগামী ৩০ মার্চ এখানে তাঁর সভা হওয়ার কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগে সেই প্রস্তুতিতে বড় ধাক্কা লাগল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই কালবৈশাখীর তীব্র ঝড় আছড়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। ডেবরার বালিচকে পূর্ত দপ্তরের মাঠে তৈরি হওয়া লোহার কাঠামোর সেড ঝড়ের দাপটে সম্পূর্ণ ভেঙে যায়। শুধু তাই নয়, টানা বৃষ্টিতে মাঠের মাটি নরম হয়ে যাওয়ায় পুনরায় সেখানে মঞ্চ তৈরি করা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী Rajib Banerjee জানান, ঝড়ের সময় তিনি নিজেও এলাকায় উপস্থিত ছিলেন এবং নিজের চোখে পুরো সেড ভেঙে পড়তে দেখেছেন। তবে স্বস্তির বিষয়, হেলিপ্যাড অক্ষত রয়েছে।
তিনি আরও বলেন, “বর্তমানে বিকল্প জায়গার খোঁজ চলছে। আশেপাশের কয়েকটি মাঠ পরিদর্শন করা হচ্ছে। প্রয়োজনে ডেবরা হরিমতী হাইস্ক স্কুলের মাঠে সভা আয়োজন করা হতে পারে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” ঝড়ের এই অপ্রত্যাশিত ক্ষতির জেরে প্রশাসন ও দলীয় নেতৃত্ব এখন দ্রুত নতুন ভেন্যু নির্ধারণের চেষ্টায় ব্যস্ত, যাতে নির্ধারিত সূচি অনুযায়ী Mamata Banerjee-এর জনসভা আয়োজন করা সম্ভব হয়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:360
Report
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:210
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 12:20:030
Report
STSrikanta Thakur
FollowMar 28, 2026 11:38:071022
Report
BSBhabananda Singha
FollowMar 28, 2026 11:37:56908
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 11:37:321022
Report
SCSandip Chowdhury
FollowMar 28, 2026 10:53:151058
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 10:52:571095
Report
CDChittaranjan Das
FollowMar 28, 2026 10:21:051067
Report
BCBasudeb Chatterjee
FollowMar 28, 2026 10:20:271054
Report
DGDebabrata Ghosh
FollowMar 28, 2026 10:20:161090
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 28, 2026 09:49:52936
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 28, 2026 09:49:46Kolkata, West Bengal:সাপ্লিমেন্টারি सूचीতে नाम उठला शशि पांजर
1009
Report
BSBhabananda Singha
FollowMar 28, 2026 09:19:121047
Report