Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

जामूरिया विधायक हरराम सिंह के बेटे प्रेमपाल के मंत्री पद पर बयान ने राजनीति घेर ली

BCBasudeb Chatterjee
Mar 28, 2026 10:20:27
Asansol, West Bengal
আবার বিতর্কে জামুরিয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং। মন্ত্রী পদ নিয়ে মন্তব্য ঘিরে ভাইরাল ভিডিও। বিতর্কে থাকা প্রেমপাল সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে তাকে মন্ত্রী পদ নিয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে。 জানা গেছে, শুক্রবার রামনবমী উপলক্ষে জামুরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ভাইরাল ভিডিওতে প্রেমপাল সিংকে বলতে শোনা যায়, “মন্ত্রী ওরাই বানায়, আমার কোনো মন্ত্রী পদ দরকার নেই। আমি শুরু থেকেই বিধায়ক, বিধায়কই থাকব。” ভিডিও সামনে আসার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 28, 2026 10:53:15
Katwa, West Bengal:আম জনতা উন্নয়ন পার্টির প্রস্তাবিত কার্যালয় খুলতে বাধা এলাকার বাসিন্দাদের। কাটোয়ায় মণ্ডলহাটে বারুজীবি পল্লির ভাড়া বাড়িতে আম জনতা উন্নয়ন পার্টির কাটোয়া বিধানসভার নির্বাচনী কার্যালয় করার কথা ছিল।সকাল থেকে এলাকাবাসীর ক্ষোভের মুখে সিদ্ধান্ত বদল করল আমজনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব। কাটোয়ায় মণ্ডলহাটে ভাড়া বাড়ির বদলে দলীয় কার্যালয় করা হবে সার্কাস ময়দানে দলের এক প্রার্থীর বাড়িতে বলে জানান কাটোয়া বিধানসভার দলের প্রার্থী শিপ্পি তেওয়ারি।আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে বাড়ি ভাড়ার চুক্তি বাতিল করেছে বলে জানান বাড়ির মালিক প্রণয় মণ্ডল। পূর্ব বর্ধমানের কাটোয়ারের খাজুরডিহি গ্রামপঞ্চায়েতের মণ্ডলহাটে আমজনতা উন্নয়ন পার্টির প্রস্তাবিত দলীয় কার্যালয় ঘিরে রবিবার সকাল থেকে উত্তেজনা দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে এলাকা অশান্ত করা হুমায়ুন কবীরকে কোন বাড়ি ভাড়া দেওয়া যাবে না। শনিবার সকালে শতাধিক মানুষ বাড়ির সামনে জড়ো হয়ে স্লोगান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, হুমায়ুন কবির অতীতে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সেই কারণেই তাঁর দলের কোনো কার্যক্রম তারা নিজেদের এলাকায় মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা।স্থানীয়দের দাবি, “আমাদের এলাকা শান্তিপূর্ণ। এখানে কোনওভাবেও উত্তেজনা ছড়াতে পারে এমন কোন রাজনৈতিক কার্যকলাপ আমরা বরদাস্ত করব না। ওই দল অন্য কোথাও তাদের কার্যালয় করুক।
1031
comment0
Report
CDChampak Dutta
Mar 28, 2026 10:52:57
Kaji Chak, West Bengal:নির্বাচনের আগে শক্ত হলো ঘাসফুল শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার জ্যোতঘনশ্যাম অঞ্চলের গিরিবালা বুথের ৬ জন ব্যক্তि বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে। দাসপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ হুদাইতের হাত ধরে যোগদান করে তারা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী এক ব্যক্তি বলেন "বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আমরা তৃণমূলে যোগদান করলাম"। যদিও এই যোগদান বিষয়ে দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশীষ হুদাইত বলেন "বিজেপি কথা দিয়েছিল উন্নয়নের কাজ করবে কিন্তু উন্নয়ন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ওরা যুক্ত হয়"। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাকে নিয়ে কটাক্ষ করেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা, তিনি বলেন "যেই ছয়জনের কথা বলা হচ্ছে সেই ছয়জনের মধ্যে তিন জন তৃণমূলেরি কর্মী, বাকি তিনজন বিজেপি কর্মী আজ দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশীষ হুদাইতের কাছে গিয়েছিল একটি রাস্তার দাবি নিয়ে, সেই দাবি টি মানবার জন্য তিনি শর্ত দেন যেকোনো মূল্যে তাদেরকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে হবে তাহলে একমাত্র রাস্তাটি হতে পারে, তবে ওই গিরিবালা বুথে নির্বাচনে বিজেপি জিতছে"।
1092
comment0
Report
EGE GOPI
Mar 28, 2026 10:52:41
Kharagpur, West Bengal:কালবৈশাখীর দাপটে ভেঙে পড়ল সভার সেড, বিপাকে Mamata Banerjee-এর ডেবরা কর্মসূচি ই গোপী: কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ডেবরার বালিচক এলাকা। প্রবল ঝড়-বৃষ্টির দাপটে ভেঙে পড়ল মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর নির্ধারিত জনসভার জন্য তৈরি করা বিশাল সেড। আগামী ৩০ মার্চ এখানে তাঁর সভা হওয়ার কথা থাকলেও, প্রাকৃতিক দুর্যোগে সেই প্রস্তুতিতে বড় ধাক্কা লাগল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকাই কালবৈশাখীর তীব্র ঝড় আছড়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। ডেবরার বালিচকে পূর্ত দপ্তরের মাঠে তৈরি হওয়া লোহার কাঠামোর সেড ঝড়ের দাপটে সম্পূর্ণ ভেঙে যায়। শুধু তাই নয়, টানা বৃষ্টিতে মাঠের মাটি নরম হয়ে যাওয়ায় পুনরায় সেখানে মঞ্চ তৈরি করা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী Rajib Banerjee জানান, ঝড়ের সময় তিনি নিজেও এলাকায় উপস্থিত ছিলেন এবং নিজের চোখে পুরো সেড ভেঙে পড়তে দেখেছেন। তবে স্বস্তির বিষয়, হেলিপ্যাড অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, “বর্তমানে বিকল্প জায়গার খোঁজ চলছে। আশেপাশের কয়েকটি মাঠ পরিদর্শন করা হচ্ছে। প্রয়োজনে ডেবরা হরিমতী হাইস্ক স্কুলের মাঠে সভা আয়োজন করা হতে পারে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” ঝড়ের এই অপ্রত্যাশিত ক্ষতির জেরে প্রশাসন ও দলীয় নেতৃত্ব এখন দ্রুত নতুন ভেন্যু নির্ধারণের চেষ্টায় ব্যস্ত, যাতে নির্ধারিত সূচি অনুযায়ী Mamata Banerjee-এর জনসভা আয়োজন করা সম্ভব হয়।
941
comment0
Report
CDChittaranjan Das
Mar 28, 2026 10:21:05
Durgapur, West Bengal:*ছেলেকে বলবে লাল লাইটের গাড়ি নিয়ে না ঘোরে, তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে । তোমার ছেলে যেন লাল লাইটের গাড়ি ব্যবহার না করে। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরে রাম সিংকে সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডলের সমর্থনে অন্ডালের খাঁন্দরা ফুটবল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে । পাল্টা তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর বক্তব্য, দিদি অভিভাবকের মত বলেছে। মুখ্যমন্ত্রী একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, অন্যদিকে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, আসানসোল পুলিশ কমিশনারেট তাঁর সরকারের আমলেই গড়ে উঠেছে এবং রানীগঞ্জের ধসপ্রবণ এলাকায় প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে আবাসন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উন্নয়নমূলক কাজ চলবে বলে আশ্বাস দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সিউড়ি ও রঘুনাথগঞ্জে অশান্তির ঘটনায় কড়া অবস্থান নেন। তাঁর অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,‌ দাঙ্গা করলেও কাউকে ছাড়া হবে না। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ভাঙা দোকান-বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হবে। বিরোধীদের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং বাইরে থেকে অর্থ ও দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, ৫০ থেকে ১০০ জন অফিসারকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং ২২ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হয়েছে। রঘুনাথপুরে আরও বড় বিনিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে রেশন ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার সব ধর্ম ও সম্প্রদায়কে সমান গুরুত্ব দেয়। বাউরি ও বাগদি সম্প্রদায়ের মানুষরাও তৃণমূলের প্রার্থী। সভার শুরুতেই চুরুলিয়ায় জন্মগ্রহণকারী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে রাজনৈতিক বার্তা দিয়েও তিনি বলেন, বাংলায় আমরা থাকবই, এবং আগামী দিনে দিল্লি দখলের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেন। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব আক্রমণাত্মক অবস্থানেই এগোতে চাইছে।
1053
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 28, 2026 10:20:16
Howrah, West Bengal:*হাওড়া বিভাগে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ* হাওড়া বিভাগের হাওড়া-ব্যান্ডেল সেকশনের রিষড়া স্টেশন সীমানার অন্তর্গত লেভেল ক্রসিং গেট নং ০৩-এ 'লিমিটেড হাইট সাবওয়ে' (Limited Height Subway) নির্মাণের কাজের প্রেক্ষিতে, UP ও Reversible লাইনগুলিতে ২৮.০৩.২৬ তারিখের ২২.৪০ ঘটিকা থেকে ২৯.০৩.২৬ তারিখের ০৬.৫০ ঘটিকা পর্যন্ত এবং DN লাইনে ২৮.০৩.২৬ তারিখের ২২.৪০ ঘটিকা থেকে ২৯.03.26 তারিখের ০৩.৫৫ ঘটিকা পর্যন্ত 'ট্রাফিক ও পাওয়ার ব্লক'-এর পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, নিম্নলিখিত ট্রেনগুলির চলাচল নিম্নরূপভাবে নিয়ন্ত্রিত হবে: *আপ EMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া-ব্যান্ডেল: 37283, 37285, 37287, 37289, 37291 হাওড়া-তারকেশ্বর: 37347, 37349, 37351 হাওড়া-বর্ধমান: 37857 *ডাউন EMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* ব্যান্ডেল-হাওড়া: 37286, 37288, 37290 তারকেশ্বর-হাওড়া: 37358 গোগাট-হাওড়া: 37382, 37384 বর্ধমান-হাওড়া: 37854 *MEMU বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* বর্ধমান-হাওড়া: 63502 *প্যাসেঞ্জার ট্রেন বাতিল (২৮.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া থেকে: 53001 আজিমগঞ্জ থেকে: 53002 *আপ EMU বাতিল (২৯.০৩.২৬ তারিখের যাত্রা):* হাওড়া-ব্যান্ডেল: 37211, 37213 হাওড়া-গোগাট: 37371, 37373 হাওড়া-তারকেশ্বর: 37311, 37313, 37315 হাওড়া-বর্ধমান: 37811, 37813, 37815 হাওড়া-কাটোয়া: 37911 *ডাউন EMU বাতিল (২৯.০৩.২৬ তারিখের যাত্রা):* ব্যান্ডেল-হাওড়া: 37212, 37214, 37216 37218 তারকেশ্বর-হাওড়া: 37212, 37314, 37316, 37318, 37320 বর্ধমান-হাওড়া: 37812, 37814, 37816 কাটোয়া-হাওড়া: 37912 *MEMU বাতিল (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬):* হাওড়া-বর্ধমান: 63501 *প্যাসেঞ্জার ট্রেন বাতিল (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬):* আজিমগঞ্জ থেকে: 53012 কাটোয়া থেকে: 53009 *ট্রেনের গতিপথ cambio (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬):* 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং 13029 হাওড়া-মোকামা এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করে হাওড়া-বর্ডিংম কর্ড লাইন (হাওড়া-ডানকুনি-বর্ধমান) দিয়ে চালানো হবে; এই ট্রেনগুলি ডানকুনি ও কামারকুন্ডুতে থামবে। *ট্রেনের সময়সূচি পরিবর্তন:* • 13033 হাওড়া-কাটিহার এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬) সময়সূচি ৭ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ২৮.০৩.২৬ তারিখের ২৩:৩৫ ঘটিকার পরিবর্তে ২৯.০৩.২৬ তারিখের ০৬:৩৫ ঘটিকায় ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যাবে। • 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৮.০৩.২৬) সময়সূচি ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ১৫:৩০ ঘটিকার পরিবর্তে ১৭:৩০ ঘটিকায় ট্রেনটি কাটিহার থেকে ছেড়ে যাবে। • 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের (যাত্রারম্ভের তারিখ: ২৯.০৩.২৬) সময়সূচি ৩ ঘণ্টা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে; অর্থাৎ, ১৯:০০ ঘটিকায় ট্রেনটি কাটিহার থেকে ছে়ড়ে যাবে। ১৫:৩০ ঘটিকার পরিবর্তে। *২৯.০৩.২৬ তারিখে মেল/এক্সপ্রেস ট্রেনের নিয়ন্ত্রণ:* • ১৩0১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ২২৩৮৭ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যাত্রাপথে ২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। • ১৩0২২ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস যাত্রাপথে ১ ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে। • ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।।
1083
comment0
Report
BSBhabananda Singha
Mar 28, 2026 09:19:12
Dinajpur, Rangpur Division:ইসলামপুর: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে নির্বাচনী ট্রেনিং চলাকালীনই নতুন করে বিতর্কের সৃষ্টি হল। ইসলামপুর পলিটেকনিক কলেজে ট্রেনিং সেন্টারের সামনে প্রতীকী বিক্ষোভ দেখালেন একাংশ শিক্ষক। বিক্ষোভকারীরা জানান, এখনও পর্যন্ত তাঁদের নাম ভোটার তালিকায় “আন্ডার এডজুরিডিকশন”-এ রয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তাঁরা প্রতীকী বিক্ষোভে সামিল হন এবং নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দেন। তাঁদের স্পষ্ট দাবি, nomination পর্বের মধ্যেই যদি তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তাঁরা নির্বাচন দায়িত্ব পালন করবেন না। শিক্ষকদের বক্তব্য, “কমিশনের বিচারে আমরা যদি এখনও ভোটারই না হই, তাহলে সাধারণ মানুষের ভোটদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা কীভাবে পালন করব?” এই প্রশ্ন তুলে তাঁরা প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচন পূর্ববর্তী এই পরিস্থিতি প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, দ্রুত সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
1047
comment0
Report
BSBhabananda Singha
Mar 28, 2026 09:02:29
Dinajpur, Rangpur Division:জী ২৪ ঘন্টার খবরের পরেই চুক্তিভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ বন্ধে প্রশাসন—নতুন বিতর্কে চাঞ্চল্য কর্নজোড়ায়। জী ২৪ ঘন্টার প্রকাশিত খবরের জের, চুক্তিভিত্তিক কর্মীদের প্রশিক্ষণ বন্ধ করলো প্রশাসন। হঠাৎ করেই সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেওয়ায় শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অভিযোগ, পূর্ব নির্ধারিত চিঠি পেয়ে বহু চুক্তিভিত্তিক কর্মী প্রশিক্ষণে অংশ নিতে নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু সেখানে পৌঁছেও তারা প্রশিক্ষণ কক্ষে প্রবেশের অনুমতি পাননি। সবচেয়ে বড় প্রশ্ন, এই নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনের তরফে কোনও লিখিত নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি。 এর জেরে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। তাদের দাবি, তারা নিয়ম মেনেই প্রশিক্ষণের জন্য উপস্থিত হয়েছেন, ফলে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায় তাদের ওপর চাপানো হলে তার দায় কে নেবে? পাশাপাশি, প্রশিক্ষণে উপস্থিত থাকার কোনও লিখিত প্রমাণ বা রেকর্ডও তাদের হাতে নেই—যা ভবিষ্যতে তাদের জন্য সমস্যার কারণ হতে পারে বলেই আশঙ্কা। এই পরিস্থিতিতে কর্মীরা স্পষ্টভাবে জানতে চাইছেন, কেন হঠাৎ করে তাদের প্রশিক্ষণ বন্ধ করা হল এবং কেনই বা কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সদুত্তর মেলেনি。 ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরদার হয়েছে বিতর্ক, যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল。 বাইটঃ ৩ জন কর্মী আধিকারিক, বিডিও কালিয়াগিঞ্জ
1046
comment0
Report
PDPradyut Das
Mar 28, 2026 09:02:14
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকায় মহিলার মুণ্ড কাটা দেহ উদ্ধার। ঘটনায় এলাকায় আলোড়ন। ৯ বছরের নাতিকে নিয়ে কাল রাতে ঘুমিয়েছিলেন ৬৩ বছরের সমিজা খাতুন। পাশের ঘরে শুয়েছিলেন এক ছেলে। ঝড় থামলে আবার নিজের ঘরে ফিরে আসেন। মাঝরাতে ঝড়ের সময় নিজের ঘর থেকে ছেলের ঘরে যান তিনি। আজ সকালে চা খাওয়ার জন্য ছেলে বউমা ডাকতে গিয়ে দেখেন, ওই বৃদ্ধা নিজের ঘরে নেই। এর পরই শুরু হয় খোঁজ। দেখা যায়, ঘরের পিছনে মহিলার মুণ্ডহীন রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, তদন্ত চলছে। Today at around 10:45 hrs, information was received regarding the recovery of a beheaded body of an elderly woman, identified as Samija Khatun (73 yrs), resident of Chaichandi Kamat, Sathkhamar, Bahadur, District Jalpaiguri, from behind her house. Preliminary observation suggests that the neck was severed using a sharp cutting object. A search operation has been initiated to locate the missing head. As per initial inputs, the deceased was last seen the previous night at around 23:00 hrs when she went to sleep. Police have reached the spot and investigation is underway. A police dog squad and FSL team are on the way. Further details will follow as the investigation progresses.
987
comment0
Report
BBBimal Basu
Mar 28, 2026 08:06:47
Basirhat, West Bengal:WHATSAPP ছবি দিয়েছি এবার 2803ZG_BSH_SIR_AGI_R বলে 2C তে ছবি বাইট পাঠিয়েছি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এলাকার মানুষ রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। মূলত ইলেকশন কমিশনের বিরুদ্ধেই তাদের অভিযোগ হাসনাবাদ থানার হাবাসপুরের ঘটনা。 উত্তর ২৪ পরগণার হাসনাবাদ ব্লকের মানুষের দাবি ২৫২/২৫৩ নাম্বার দুটো বুথে মিলে ৬৪৯ জনির নাম বাদ ভোটার তালিকা থেকে, এই দুটো বুথে ভোটারের সংখ্যা ১৮০০* বিচারাধীন ছিল ৮০০ তার মধ্যে ৬৪৯ জন। এই দুটো বুথের ভোটাররা বহুবার স্থানীয় BLO/ERO সহ হাসনাবাদ BDO অফিসে যোগাযোগ করেছে কিন্তু কোন রকম সৎ উত্তর পাইনি । কি করে তাদের এই সমস্যা থেকে সমাধান হবে সেই নিয়ে দুশ্চিন্তায় ভুগছে এলাকার মানুষ । কারোর কাছ থেকে সৎ উত্তর না পেয়ে অবশেষে তারা আজ রাস্তায় টেয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাদের মূলত দাবি ইলেকশন কমিশনের এই খামখেয়ালিপনা বন্ধ করতে হবে ,এবং যাদের নাম বাদ গেছে তাদের নাম অবিলম্বে ভোটার লিস্টে तुलতে হবে । রাস্তা অবরোধ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 1) বাইট - B আলাউদ্দিন মণ্ডল B1 - মিলন মোল্লা B2 - মতিয়ার গাজী বিমল বসু বসিরহাট
1094
comment0
Report
CDChampak Dutta
Mar 28, 2026 08:06:24
Kaji Chak, West Bengal:ঝড়ে লণ্ডভণ্ড মেদিনীপুর শুক্রবার রাতে প্রবল ঝড়ে ব্যাপকভাবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায়। প্রচুর গাছপালা ভেঙেছে, বিদ্যুতের খুঁটি ভেঙেছে , ঘরের উপর পড়েছে গাছ, বহুত দোকানের চালা উড়ে গিয়েছে। গাছ উপড়ে বা গাছের ডাল ভেঙে বহু জায়গায় রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে, گৃহস্থের বাড়ি, পাঁচিল দোকানের উপর গাছ ভেঙে পড়ায় সেগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে রাত্রি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বহু জায়গা। শনিবার সকাল থেকে তৎপরতার সঙ্গে রাস্তা থেকে গাছ সরানো বিদ্যুতের লাইন ঠিক করার কাজ চলছে জোর কদম. মেদিনীপুর শহরের দু'নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে গিয়েছে। রাত্রি থেকে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। দু'নম্বর ওয়ার্ডের গাঙ্গুলী পুকুর পাড় এলাকায় এক গৃহস্থের বাড়ির এডবেস্টসের চালের ওপর একটি নারকেল গাছ ভেঙে পড়েছে। সে সময় ঘরের ভেতরে একজন মহিলা ছিলেন, যদিও তিনি সুস্থ রয়েছেন। শহরের বার্জ টাউন এলাকায় একটি পাঁচিলের ওপর বিশাল একটি আম গাছ ভেঙে পড়ায় পাঁচিলটি মাটিতে হেলে গিয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অফিসের সামনে একটি বই দোকানের উপর গাছ ভেঙে পড়ায় বই দোকানটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এছাড়াও শহর জুড়ে সর্বত্রই ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে জেলা তৃণমূলের পার্টি অফিসও। শনিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় গাছ কেটে সরিয়ে উদ্ধার কার্যে নেমেছেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ও বিজেপি প্রার্থী শংকর গুছাইত। বিভিন্ন জায়গায় স্থানীয় কাউন্সিলাররা গিয়ে উদ্ধারকার্যে সহযোগিতা করছেন। দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জি বললেন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় যেমন বিবেকানন্দ পল্লী, গঙ্গুলী পুকুর পাড়, কুইকোটা, সিপাই বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পৌরসভার উদ্যোগে উদ্ধারকার্য চলছে।
960
comment0
Report
RDRaktima das
Mar 28, 2026 07:34:18
Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে নিজের ওয়ার্ডেই বিক্ষোভের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। মেয়র বেরিয়ে যেতেই পাল্টা শাসক দলের হুমকির মুখে পড়তে হলো অভিযোগকারী বাসিন্দাদের। মেয়রের কাছে অভিযোগ জানাতে চাওয়ায় বাংলার বাড়ির তৈরি বন্ধ করে দেওয়ার কথা বলে জান তৃণমূল কর্মীরা। ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বয়ং ফিরহাদ হাকিম, নিজেদের কাউন্সিলরকে সামনে পেয়ে একাধিক অব্যবস্থার কথা তুলে ধরতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মূলত জল জমার সমস্যার কথাই তারা বলতে চেয়েছিলেন। কিন্তু তাদের অভিযোগ, মেয়রের কাছে পৌঁছতেই পারেননি তারা। তার আগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগই জানাতে পারেননি তারা। উল্টে হুমকির মুখে পড়তে হয় তাদের।
1080
comment0
Report
RDRaktima das
Mar 28, 2026 07:34:09
Kolkata, West Bengal: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার রাতে প্রকাশিত হলো। কত Monday একটু রাতের দিকেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। पर next समयে সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে। সেইমতো রাত সাড়ে এগারোটা নাগাদ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ পেয়েছে। তবে কত সংখ্যক মানুষের নাম আপলোড করা হয়েছে এবং কত সংখ্যক মানুষের নাম বাতিল হলো তা নিয়ে কোন তথ্য নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি। যদিও সূত্রের খবর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা তে ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের নাম আপলোড করা হয়েছে। ‌ গত সোমবার যে সাপ্লিমেন্টারি প্রথম তালিকা প্রকাশিত হয়েছিল তাতে ১০ লক্ষের কিছু বেশি সংখ্যায় মানুষের নাম প্রকাশ পায়। এখনো পর্যন্ত দুটো তালিকা মিলিয়ে ২২ লক্ষ ভোটারদের নাম আপলোড হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর,যার মধ্যে ৩৪ শতাংশের ওপর বাতিলের তালিকায় স্থান পেয়েছে। এখনো পর্যন্ত প্রায় ৩৭ লক্ষের কিছু বেশি যাচাই পর্ব শেষ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালिका প্রকাশিত হয়েছিল। এরপর ৬০ লক্ষের বেশি মানুষের নাম বিচালাধীন অবস্থায় থেকে যায়। বিচারপতিরা এরপর যাচাই শুরু করে। নির্বাচন কমিশন থেকে এর আগে জানানো হয়েছিল, ৩৭ লক্ষের বেশি মানুষের নাম যখন যাচাই পর্ব শেষ হয়েছিল সেখানে ৪০% এর ওপর মানুষ বাকিদের তালিকায় ছিল। এই অবস্থায় এখন পর্যন্ত ৩৭ লক্ষের কিছু বেশি সংখ্যক মানুষের যাচাই পর্ব শেষ হয়েছে। এই অবস্থায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন。
1066
comment0
Report
Advertisement
Back to top