Back
पलता बाजार में तौलाबाज विरोध पर व्यापारी घायल; इलाके में दहशत
BSBarun Sengupta
Feb 25, 2026 04:32:07
Barrackpur Cantonment, West Bengal
*পলতায় ‘তোলাবাজির প্রতিবাদ করতে’গিয়ে তোলাবাজদের মারে মাথা ফাটলো প্রতিবাদি মহিলার, ব্যবসায়ীদের মধ্যে আতংক, তৃণমূল কাউন্সিলরের আশ্রয়ের অভিযোগ নিয়ে, দুষ্কুটিদের বিরুদ্ধে ব্যবসায়ীদের থানায় অভিযোগ*
পলতা রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকায় তোলা চাওয়া ও তা না পেয়ে ব্যবসায়ীদের মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই হাফিজ নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি দুষ্কৃতী দল নিয়মিত তোলা আদায় করে আসছে। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে ব্যবসায়ীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে জোর করে টাকা আদায় করা হয়। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, অভিযুক্ত দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের আশ্রিত। যদিও এই অভিযোগের বিষয়েও অভিযুক্তদের বা কাউন্সিলরের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন নোয়াপাড়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ও ঘটনার জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।
বাইটঃ- সাখিনা বিবি( আক্রান্ত)
বাইটঃ- ঝুমা বিবি( অভিযোগ কারি)
বাইটঃ- আরিয়াখা বিবি ( অভিযোগ কারি)
এই বিষয়ে তৃণমূল নেতা বাবলা দাস বলেন আমরা ঘটনাটা শুনেছি, প্রশাসনকে বলা হয়েছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। সাধারণ মানুষের উপর হামলা নিন্দনীয় মেনে নেওয়া যায় না। যারা তোলা তোলে তাদের তৃণমূল কংগ্রেস সমর্থন করেনা।
বাইটঃ- বাবলা বোস( তৃনমুল নেতা এবং কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা)
প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুন সিং বলেন পলতার রেল লাইনে ধরে বহু লোক দখল করে বসে আছে। সেখানে তোলাবাজি করে তৃণমূলের সহযোগিতায় ও পুলিশের মদতে। হাফিজের দাদা হান্নান গাজীও তোলাবাজি করত তাকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছিল। এখান থেকেই হেরোইন গাজা ও বিক্রি হয়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowFeb 25, 2026 07:20:500
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 25, 2026 07:20:070
Report
TCTathagata Chakraborty
FollowFeb 25, 2026 06:53:140
Report
MDMritunjay Das
FollowFeb 25, 2026 06:48:480
Report
PSPrasenjit Sardar
FollowFeb 25, 2026 06:36:460
Report
ANArnabangshu Neogi
FollowFeb 25, 2026 06:33:370
Report
CDChampak Dutta
FollowFeb 25, 2026 06:33:100
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 06:32:550
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 06:32:380
Report
VDVikram Das
FollowFeb 25, 2026 06:15:41Kolkata, West Bengal:कोयला तस्करी मामले में गिरफ्तारी वारंट निरज सिंह के खिलाफ जारी किया गया। निरज के खिलाफ आरोप है कि वह कोयला तस्करी के पैसे नकद में कोलकाता लाते थे। जांच शुरू से ही निरज बेक़याब रहे।
0
Report
ANArnabangshu Neogi
FollowFeb 25, 2026 06:04:240
Report
BSBarun Sengupta
FollowFeb 25, 2026 05:33:460
Report
ABArup Basak
FollowFeb 25, 2026 05:20:420
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 05:01:170
Report
ASAyan Sharma
FollowFeb 25, 2026 04:51:040
Report