Back
धान खरीद केंद्र में धान घटाने के मुद्दे पर बवाल, किसान की मौत
MDMritunjay Das
Feb 25, 2026 06:48:48
Bankura, West Bengal
সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সাথে বচসার জেরে শারিরীক ভাবে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু, ধান ক্রয় কেন্দ্রে তুমুল হট্টগোল
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার সময় অতিরিক্ত পরিমাণ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সঙ্গে বচসার জেরে অসম্পূর্ণ অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরায়। মৃত কৃষকের নাম লক্ষিন্দ্র ঘোষ। গতকাল রাতের এই ঘটনায় তুমুল ক্ষোভ ছড়িয়ে পড়ে চাষিদের মধ্যে। এরপরই সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ দেখান শিবিরে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকেরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়ার তালডাংরা ব্লকের চকশ্যামপুর গ্রামের সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবিরে ধান বিক্রি করতে হাজির হয়েছিলেন ভেল্যাড়া গ্রামের কৃষক লক্ষীন্দ্র ঘোষ। লক্ষীন্দ্র ঘোষের পরিবারের দাবি ওই শিবিরে কৃষকদের বিক্রয়যোগ্য ধান থেকে ইচ্ছেমতো ছলতা বাদ দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ওই শিবিরে উপস্থিত আধিকারিক ও রাইস মিল মালিকের সঙ্গে লক্ষীন্দ্র ঘোষ ও অন্যান্য কৃষকদের তর্ক বিতর্ক শুরু হয়। এই সময়ই আচমকা ওই শিবিরে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লক্ষীন্দ্র ঘোষ। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় কৃষকেরা লক্ষীন্দ্র ঘোষকে তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মৃতের পরিবার লক্ষীন্দ্র ঘোষের মৃত্যুর জন্য শিবিরের আধিকারিক ও রাইস মিল মালিকদের কাঠগোড়ায় তুলে তুমুল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি লক্ষীন্দ্র ঘোষের বিক্রয়যোগ্য ধান কেনার ক্ষেত্রে কুইনট্যাল পিছু ১২ কেজি ধান ছলতা বাবদ বাদ দেওয়া নিয়েই শিবিরের আধিকারিক ও রাইস মিল কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়েছিল লক্ষীন্দ্র ঘোষের। আর তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
EGE GOPI
FollowFeb 25, 2026 08:33:550
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 08:23:190
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 08:06:080
Report
ALArup Laha
FollowFeb 25, 2026 08:05:230
Report
PCPartha Chowdhury
FollowFeb 25, 2026 08:04:480
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 08:02:310
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 08:01:00Purulia, West Bengal:পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে পুরুলিয়াবাসীর বক্তব্য
১) সুলভ ভুদিয়া (বিশেষ ভাবে অক্ষম)
২) নিহারি মিশ্র (প্রবীণ বৃদ্ধা)
0
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 08:00:450
Report
CDChittaranjan Das
FollowFeb 25, 2026 08:00:290
Report
TCTathagata Chakraborty
FollowFeb 25, 2026 08:00:130
Report
CDChampak Dutta
FollowFeb 25, 2026 07:20:500
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 25, 2026 07:20:070
Report
TCTathagata Chakraborty
FollowFeb 25, 2026 06:53:140
Report
PSPrasenjit Sardar
FollowFeb 25, 2026 06:36:460
Report