Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

धूपगुड़ी में माल गाड़ी घर में घुसी, दो साइकिल सवार बचे

PDPradyut Das
Feb 25, 2026 06:32:55
Jalpaiguri, West Bengal
রাখে হরি মারে কে। দুই বন্ধু দাঁড়িয়ে গল্প করছিলেন সাইকেল এবং মোবাইলের উপর দিয়েই যা ঘটলো। প্রাণে বাঁচলেন দুirka বন্ধু। জলপাইগুড়ি ধুপগুড়ির ঘটনার চাঞ্চল্য। ঘটনা তদন্তে পুলিশ। নিয়ন্ত্রন হারিয়ে বাড়ির ভেতরে মাল বোঝাই লরি, ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়িতে । বরাত জোরে প্রাণে বাঁচলো দুজন সাইকেল আরোহী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বামনী ব্রিজ সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের এলাকায়। গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মাল বজায় লরি গয়েরকাটা থেকে ধুপগুড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি বাড়িতে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় দুজন সাইকেল আরোহী দাঁড়িয়ে থাকলে তাদেরকে ধাক্কা মেরে এক্কেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হাতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি দমকল বাহিনী আহত দুজনকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। এবং গাড়িটিকে উদ্ধার কাজের জন্য ধুপগুড়ি থানার পুলিশ রয়েছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Feb 25, 2026 08:06:08
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্যের অন্যান্য জেলার সাথে পুরুলিয়াতেও বিচারকদের নজরদারিতে চলছে ভোটার তালিকা পুনর্নবীকরণের তথ্য যাচাইয়ের কাজ । জেলায় প্রায় ৩০ হাজার তথ্য অসঙ্গতি রয়েছে । সেক্ষেত্রে বিচারকদের নজরদারিতে এবং পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকদের যৌথ তত্বাবধানে এই প্রক্রিয়া চলছে পুরুলিয়ায় । সেই মর্মে পুরুলিয়া জেলা প্রশাসন এবং বিচারকদের সঙ্গে দফায় দফায় যৌথ বৈঠকও অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলাশাসক দপ্তরে। তালিকা নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে বিচারবিভাগীয় আধিকারিকদের তদারকিতে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে SIR প্রক্রিয়াকরণে চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ ।
0
comment0
Report
ALArup Laha
Feb 25, 2026 08:05:23
Belna, West Bengal:এসআইআরের কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে একাধিক বিচারককে নিয়োগ করা হয়েছে। এর জেরে চরম সাধারণ বিচারপ্রার্থীরা সমস্যায় পড়ছেন। পূর্ব বর্ধমান জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির জন্য বর্ধমান আদালত থেকে সিংহভাগ বিচারককে এসআইআরের দায়িত্বে পাঠানো হয়েছে। বার এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সদন দা জানান, একসঙ্গে এতজন বিচারককে এসআইআরের কাজে নিয়োগ করায় আদালতের স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এর ফলে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষজনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিচারপ্রার্থীরা নির্দিষ্ট দিনে শুনানির জন্য আদালতে হাজির হলেও বহু ক্ষেত্রে বিচারক অনুপস্থিত থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। দিনভর অপেক্ষা, আর্থিক ক্ষতি এবং মানসিক হয়রানির অভিযোগও উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা মানুষদের দুর্ভোগ আরও বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সাধারণ বিচার প্রার্থীরা জানান,দিনভর হয়রানির শিকার হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে আইনজীবীরা। আদালতের স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Feb 25, 2026 08:04:48
Bardhaman, West Bengal:ট্রাফিক পুলিশ ও ট্রাফিক ওসির তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচল যাত্রী বোঝাই একটি ট্রাভেলার গাড়ি। ড্রাইভার নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার একটি ট্রাভেলার গাড়ি বীরহাটা স্টেট ব্যাংকের কাছে জি টি রোডের একটি ডিভাইডারে ধাক্কা মারে। ট্রাফিক পুলিশের কর্মীরা ছুটে আসেন। ছুটে আসেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। তারা যাত্রীদের নামিয়ে আনেন। ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে দেখা যায়, মেশিনের রিডিং ৮২ শতাংশ। নেশাগ্রস্ত ওই চালক লোকনাথ মন্ডলকে বর্ধমান থানার পুলিশ আটক করে। ওই গাড়িটিতে পুরুষ মহিলাসহ ১৫ জন ছিলেন। এদের মধ্যে ৩ জন শিশু। জাতীয় সড়কে এই ঘটনা ঘটলে বড় দুর্ঘটনায় পড়তেন তারা। এই গাড়িটি নিয়ে বর্ধমানের গোলাহাট থেকে তারা হুগলির বৈচি যাচ্ছিলেন। ঘটনার জেরে তারা ভয় পেয়ে যান। ট্রাফিক ওসি তাদের চা, জল, টিফিনের ব্যবস্থা করেন। তাদের আশ্বস্ত করেন। এরপর একটি গাড়ির ব্যবস্থা করে তাদের বৈচি পৌছাবার ব্যবস্থা করেন ট্রাফিক ওসি। একজন কনস্টেবলকে দিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িটিকে বীরহাটা পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। ওই গাড়ির যাত্রী স্নেহা সামন্ত জানান, ঈশ্বরের আশীর্বাদ, তাই তারা বেঁচে গেছেন। ড্রাইভার অনেকক্ষণ ধরেই টাল সামলাতে পারছিলেন না। বীরহাটার ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানান, পুলিশ সুপারের নির্দেশে যাত্রীদের বিনা খরচে বৈচি পৌঁছে দেবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ড্রাইভারকে বর্ধমান থানার হাতে তুলে দেওয়া হবে।
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 25, 2026 08:00:45
Dinajpur, Rangpur Division:ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের বিরঘই এলাকায়। মৃতের নাম ফুলকান্ত রায় (৫৫)। বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়ে ফুলকান্ত বাবুর দেহ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। তারপরই বাড়ির লোক ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। ফুলকান্তের গলায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে প্রতিবেশীদের ধারণা প্রায় প্রতিদিনই এই এলাকায় জুয়ার আসর বসে সেই আসরের কোনো বিবাদ থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিক ভাবে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদেই খুন হওয়ার কথা বলে মনে করা হলেও সবদিক নজরে রেখে তদন্তে এগোতে চাইছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছ।
0
comment0
Report
CDChittaranjan Das
Feb 25, 2026 08:00:29
Durgapur, West Bengal:শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ের কাছে কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন । ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। হঠাৎ করেই কার্যালয়ের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, দলীয় কাগজপত্র, চেয়ার-টেবিল, দলীয় পতাকা সহ বিভিন্ন আসবাবপত্র অভষ্ণীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় কার্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য দিক তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, বহু দলীয় কাগজপত্র ছিল। সব পুড়ে গেল। সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে অনুমান করা হচ্ছে।” নির্বাচনের প্রাক্কালে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও আপাতত পুলিশের পক্ষ থেকে নাশকতার কোনও ইঙ্গિત মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যালয় খোলার কিছুক্ষণ পরই আগুন দেখতে পান আশপাশের মানুষজন। দ্রুত পদক্ষেপ না নিলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত বলে মত স্থানীয়দের। ঘটনায় হতাহতের কোনো খবর নয়। তবে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে কিছুটা সমস্যার মুখে পড়তে পারে দলীয় নেতৃত্ব এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ও দলীয় নেতৃত্ব।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 25, 2026 08:00:13
Rajpur Sonarpur, West Bengal:পরীক্ষার দিনই মর্মান্তিক মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বিরাজের, স্কুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাবার মাত্র ১৪ বছর বয়স। অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বিরাজ হালদার। আজ তার পরীক্ষা ছিল। প্রতিদিনের মতোই সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ একটি ফোন আসে বাড়িতে। তড়িঘড়ি করে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া holesে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পृथ্বিরাজ ছোটবেলা থেকেই ওই স্কুলেই পড়ত—নার্সারি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত। সে The Summit School-এর ছাত্র ছিল। মৃত ছাত্রের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তিন ছেলের মধ্যে পৃথ্বিরাজই ছিল সবচেয়ে ছোট। ঘটনার পর স্কুলের পক্ষ থেকে কোনওরকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাবা। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 25, 2026 07:20:50
Kaji Chak, West Bengal:তৃণমূলের লক্ষ্য ২৬ এর নির্বাচনে ঘাটাল বিধানসভা কে যেকোনো উপায়ে বিজেপির দখল থেকে ছিনিয়ে আনতে হবে। সেই রণকৌশল ঠিক করতে ঘাটাল ব্লকের বুথ ও ব্লকের সমস্ত নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল의 সভাপতি অজিত মাইতি। তার পরিষ্কার বার্তা প্রার্থী যেই হোক না কেন লক্ষ্য আমাদের ঘাটাল বিধানসভা। এমনকি দলীয় কর্মীদের নিয়ে গোপন বৈঠকের পর জেলা তৃণমূলের সভাপতি প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেয়াল লিখলেন ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কুশপাতা এলাকায়। ঘাটাল নিয়ে মতামত দেওয়ার দরকার নেই,নিজের বিধানসভা এলাকায় নজর দিন নাহলে খুব তাড়াতাড়ি জোড়া ফুল বাদ দিয়ে পদ্ম ফুল লিখতে হবে, পাল্টা অজিত মাইতি কে কটাক্ষ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 25, 2026 06:53:14
Maipit, ওয়েস্ট বেঙ্গল:SUCI-র ঘাঁটিতে বড় ফাটল, কুলতলীতে পাঁচশোর বেশি কর্মীর তৃণমূলে যোগ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও কুলতলী—একসময় যেখানে একচ্ছত্র প্রভাব ছিল SUCI-র, সেই ঘাঁটিতেই এবার বড়সড় ভাঙন। আগামী বিধানসভা নির্বাচনের before শত শত কর্মী দল ছেড়ে যোগ দিলেন শাসকদল তৃণমূল কংগ্রেস-এ। রবিবার কুলতলীর জালাবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীসভায় পাঁচশোরও বেশি SUCI কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন SUCI-র লোকাল কমিটির তিনজন সদস্যসহ অন্যান্য কর্মীবৃন্দ। নবাগতদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতেই তাঁদের এই সিদ্ধান্ত। এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করাই তাঁদের লক্ষ্য বলে জানান তাঁরা। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল-সহ একাধিক নেতৃত্ব। গণেশ চন্দ্র মণ্ডল, বিধায়ক সিরাজুল ইসলাম মোল্লা আলাউদ্দিন মোল্লা কেশমণি সরদার
0
comment0
Report
MDMritunjay Das
Feb 25, 2026 06:48:48
Bankura, West Bengal:সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সাথে বচসার জেরে শারিরীক ভাবে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু, ধান ক্রয় কেন্দ্রে তুমুল হট্টগোল সরকারি সহায়ক মূল্যে ধান কেনার সময় অতিরিক্ত পরিমাণ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সঙ্গে বচসার জেরে অসম্পূর্ণ অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরায়। মৃত কৃষকের নাম লক্ষিন্দ্র ঘোষ। গতকাল রাতের এই ঘটনায় তুমুল ক্ষোভ ছড়িয়ে পড়ে চাষিদের মধ্যে। এরপরই সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ দেখান শিবিরে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকেরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়ার তালডাংরা ব্লকের চকশ্যামপুর গ্রামের সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবিরে ধান বিক্রি করতে হাজির হয়েছিলেন ভেল্যাড়া গ্রামের কৃষক লক্ষীন্দ্র ঘোষ। লক্ষীন্দ্র ঘোষের পরিবারের দাবি ওই শিবিরে কৃষকদের বিক্রয়যোগ্য ধান থেকে ইচ্ছেমতো ছলতা বাদ দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ওই শিবিরে উপস্থিত আধিকারিক ও রাইস মিল মালিকের সঙ্গে লক্ষীন্দ্র ঘোষ ও অন্যান্য কৃষকদের তর্ক বিতর্ক শুরু হয়। এই সময়ই আচমকা ওই শিবিরে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লক্ষীন্দ্র ঘোষ। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় কৃষকেরা লক্ষীন্দ্র ঘোষকে তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মৃতের পরিবার লক্ষীন্দ্র ঘোষের মৃত্যুর জন্য শিবিরের আধিকারিক ও রাইস মিল মালিকদের কাঠগোড়ায় তুলে তুমুল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তালডাংরা থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি লক্ষীন্দ্র ঘোষের বিক্রয়যোগ্য ধান কেনার ক্ষেত্রে কুইনট্যাল পিছু ১২ কেজি ধান ছলতা বাবদ বাদ দেওয়া নিয়েই শিবিরের আধিকারিক ও রাইস মিল কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়েছিল লক্ষীন্দ্র ঘোষের। আর তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 25, 2026 06:36:46
Baruipur, West Bengal:ভাঙড়ের খড়গাছি এলাকায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনার মৃত্যু হল সাদিকুল আহমদের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। গত ১৭ তারিখ মঙ্গলবার খড়গাচি এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ভর্তি একটি ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন সাদিকুল আহমেদ-সহ ৩ জন শিশু। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নালমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সাদিকুল আহমেদ সহ আরো দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কলকাতার MR Bangur Hospital-এ স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫:৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯ বছরের সাদিকুল আহমেদের। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। কীভাবে কেমিক্যাল ভর্তি ড্রাম জনবসতিপূর্ণ এলাকায় পড়ে ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবার শোকে ভেঙে পড়েছে。
0
comment0
Report
CDChampak Dutta
Feb 25, 2026 06:33:10
Kaji Chak, West Bengal:*শিক্ষিত বেকার, তাই নিজেদের যুব সাথী ফর্ম জমা দিতে এসে, কৃষক বন্ধুদের ফর্ম ফিলাপ করে দিয়ে টাকা ইনকাম করতে দেখা গেল বেকার যুবকদের। কৃষক বন্ধুদের ফর্ম ফিলাপ করে ১০,২০ বা ৩০ টাকা করে নিচ্ছে একদল যুবক, এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে। একদিকে চলছে যুব সাথীর ফর্ম ফিলাপ অপরদিকে চলছে ভূমিহীন কৃষকদের কৃষক বন্ধুদের আবেদন, বিডিও অফিস চত্বরে সকাল থেকেই উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মাঝেই কয়েকজন যুবক বসে ভূমিহীন কৃষকদের ফর্ম ফিলাপ করছে আর ফর্ম ফিলাপের জন্য নেওয়া হচ্ছে অল্প পারিশ্রমিক। তবে যুবকদের দাবি তারা আজকে এসেছে নিজেদের ফর্ম জমা দিতে তাই এই কাজটুকু করে পারিশ্রমিক হিসাবে তারা টাকা নিচ্ছে, যা খাওয়া খরচা বা তেল খরচের জন্য। তবে কেউ বা আবার বলছে এলাকায় রক্তদান Shিবির করবে সেই জন্যই তারা এই ফর্ম ফিলাপ করে মানুষের কাছ থেকে সাহায্য চাইছে। এই বিষয়ে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সুকাম ਪत्र বলেন বিষয়টি আমার নজরে এসেছে আমরা ওদের বলেছি বিডিও অফিস ক্যাম্পাসের বাইরে গিয়ে কাজ করতে। ઘટનায় পাল্টা তৃণমূলকে দায়ী করেছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও সিপিএম। বাইট ১) লতা সিং, আবেদনকারী। ২) শ্যামলী দলুই, আবেদনকারী। ৩) দিব্যেন্দু মান্না, ফর্ম পূরণ করে দেওয়া বেকার যুবক। ৪) বাবুসোনা পাল, ফর্ম পূরণ করে দেওয়া বেকার যুবক। ৫) গুণধর বোস, সিপিআইএম নেতা। ৬) শীতল কপাট, বিজেপি বিধায়ক ঘাটাল। ৭) সুকুমার পাত্র, সভাপতি, দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও তৃণমূল নেতা।
0
comment0
Report
Advertisement
Back to top