Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
সাউথ 24 পরগনা743383

SUCI क्षेत्र में बड़ा टूट, कुलतली में 500 से अधिक कर्मी टीएमसी में शामिल

TCTathagata Chakraborty
Feb 25, 2026 06:53:14
Maipit, ওয়েস্ট বেঙ্গল
SUCI-র ঘাঁটিতে বড় ফাটল, কুলতলীতে পাঁচশোর বেশি কর্মীর তৃণমূলে যোগ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও কুলতলী—একসময় যেখানে একচ্ছত্র প্রভাব ছিল SUCI-র, সেই ঘাঁটিতেই এবার বড়সড় ভাঙন। আগামী বিধানসভা নির্বাচনের before শত শত কর্মী দল ছেড়ে যোগ দিলেন শাসকদল তৃণমূল কংগ্রেস-এ। রবিবার কুলতলীর জালাবেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক কর্মীসভায় পাঁচশোরও বেশি SUCI কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন SUCI-র লোকাল কমিটির তিনজন সদস্যসহ অন্যান্য কর্মীবৃন্দ। নবাগতদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতেই তাঁদের এই সিদ্ধান্ত। এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করাই তাঁদের লক্ষ্য বলে জানান তাঁরা। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল-সহ একাধিক নেতৃত্ব। গণেশ চন্দ্র মণ্ডল, বিধায়ক সিরাজুল ইসলাম মোল্লা আলাউদ্দিন মোল্লা কেশমণি সরদার
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BMBiswajit Mitra
Feb 25, 2026 09:01:50
Ranaghat, West Bengal:সি এ ডি পি ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড-এ ৪৫ আসনে জয়, বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস জাগুলি সমবায় সমিতির অফিসে আজ আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করল সি এ ডি পি ফার্মার্স সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। মোট ৪৫টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সমিতিতে প্রায় ২৬০০ জন সদস্য রয়েছেন। বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিনা বাধায় জয় নিশ্চিত হয়। ফলে শান্তিপূর্ণ পরিবেশেই নতুন বোর্ড গঠন সম্পন্ন হয়েছে। সমিতির উন্নয়নমূলক কাজ ও সদস্যদের স্বার্থরক্ষায় নতুন বোর্ড দ্রুত পদক্ষেপ নেবে বলে জানা_gিয়েছে। নির্বাচনের আগে এই জয়কে তারা উন্নয়নের জয় হিসেবে দেখছে। 1. চঞ্চল দেবনাথ তৃণমূল নেতা
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 09:00:22
Jalpaiguri, West Bengal:সাধারণ সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে রুপান্তরিত করে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ির সপ্তম শ্রেণীর ছাত্র যুবরাজ মন্ডল। সাইকেলের মতই দেখতে । কিন্তু কাজ করছে মোটরসাইকেলের। সপ্তম শ্রেণীর ছাত্রের কাণ্ডে হইচই শহরে। এই সপ্তম শ্রেণীর ছাত্র সাইকেল কে মোটরসাইকেল বানিয়ে শহরে ঘুরতে দেখে হতভাগ জলপাইগুড়ি শহরবাসী। সাইকেল কে বাইকে কনভার্ট করে তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণির যুবরাজ।যুবরাজ জলপাইগুড়ির যুবরাজ বিশ্ব বিখ্যাত সেই ক্রিকেট খেলোয়াড় যুবরাজের মতনই নিজের খ্যাতি অর্জন করে ফেলেছে জলপাইগুড়ি শহরে ।তবে সে খেলাতে নয় , বরং খ্যাতি অর্জন করেছে নিজের হাতে একটি সাধারণ সাইকেল কে একটি গতি সম্পন্ন গিয়ার দেওয়া সাইকেলে রুপান্তরিত করেছে।আর সেই সাইকেল দেখতে এখন রাস্তার তার কাছে ছোট বড় সকলেই আসছে。 জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি এলাকায় সে বসবাস করে।হোলি চাইল্ড বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র যুবরাজ।ছোট থেকেই নিজে অনেক কিছু করে তাক লাগিয়ে ছিল। স্থানীয়দের মতে ইতিমধ্যেই নিজের বাড়িতে ব্যাটারি, বিভিন্ন বিদুৎ চালিত বাল্ব ইত্যাদি জিনিস পত্র দিয়ে রকমারি অবাক করা কিছু তৈরি করে ফেলেছে সে। এবার সে তৈরি করেছে একটি সাধারণ সাইকেল কে গিয়ার দেবা সাইকেল তৈরি করেছে ।সেই সাইকেলের গতি অতি দ্রুত।আর এর জন্য প্যাটেল ও দরকার হয়না।হাতেই গিয়ার পরিবর্তন করে সাইকেলের গতি বেড়ে যায়।এর জন্য সে ব্যবহার করেছে কিছু আধুনিক জিনিস পত্র।যা নিজেই লাগিয়ে সাইকেল কে অভিনব বাইকের কিছু টা রুপ নিয়েছে। তৈরি করতে লেগেছে 18দিন। যুবরাজের এই সাফল্য বা চিন্তা ভাবনা ।আর সেই ভাবনাকে সাফল্যর পথে নেবার জন্য জলপাইগুড়ি শহরবাসী তার প্রসংশা করেছেন। যুবরাজ বলে আগামী তে পড়াশোনা শেষ করে তার ইচ্ছা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার।
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 08:54:19
Jalpaiguri, West Bengal:ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লক কমিটি ঘিরে অসন্তোষ, ডেপুটেশন দেওয়ার একটি ভিডিও এবং ডেপুটেশনের কপি ইতিমধ্যেই ভাইরাল। যা সত্যতা যাচাই করেনি Zee 24 Ghanta । ধুপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লক কমিটি গঠনকে ঘিরে ফের প্রকাশ্যে এল শাসক দলের গোষ্ঠী কোন্দল। পুরাতন ব্লক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণার পর থেকেই একাংশ ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ, নতুন কমিটির সভাপতির সংগঠনিক অভিজ্ঞতা কম এবং তিনি যুব নেতৃত্ব মানতে নারাজ। এই অভিযোগকে সামনে রেখে ধুপগুড়ি তৃণমূল কংগ্রেস গ্রামীণ কার্যালয়ে ভিড় জমান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয় ধুপগুড়ির বিধায়কের কাছে। অভিযোগপত্রে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে。 এদিকে সামাজিক মাধ্যমে ধর্ম, সম্প্রদায় ও জাতপাতের প্রসঙ্গ টেনে একাধিক পোস্ট ঘিরে উত্তেজনাও ছড়ায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিধায়ক পার্টি অফিসের সামনে পৌঁছালে তাঁর গাড়ি আটকে ডেপুটেশন জমা দেওয়া হয়। পরবর্তীতে দলের গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়ের উপস্থিতি ও একাধিক নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয় বলে জানা গেছে। এই গোটা বিষয়ে ধুপগুড়ির বিধায়ক জানান, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। তবে পার্টি অফিসে সংবাদমাধ্যমের সঙ্গে যে হেনস্থার অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় টেলিফোনে জানান, তিনি ধুপগুড়িতে নেই। বর্তমানে কলকাতায় রয়েছেন, তবে বিষয়টি দল দেখছে। ফিরে গিয়ে বিষয়টি নিয়ে বসা হবে। এর থেকে বেশি তিনি কিছু এ বিষয়ে বলতে পারছেন না। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ধুপগুড়িতে বারবার প্রকাশ্যে আসা এই গোষ্ঠী কোন্দল শাসক দল তৃণমূল কংগ্রেস-এর অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 25, 2026 08:52:30
Arambag, West Bengal:আরামবাগঃ২৫ ফেব্রুয়ারি ২০ মাস বেতন মেলেনি অস্থায়ী কর্মীদের। বাধ্য হয়ে দিদিকে বলতে ফোন। দিদিকে বলতে ফোন করায় জাত তুলে ঘাড়ধাক্কা অস্থায়ী মহিলা কর্মীদের। এমনই অভিযোগ আরামবাগে।প্রতিবাদে পি ডব্লিউ ডি অফিসের সামনে ধরনা অস্থায়ী কর্মীদের।কাজের দাবিতে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। পি ডব্লিউ ডি ऑफिसে অস্থায়ী দুই কর্মীর প্রায় কুড়ি মাস বেতন মেলেনি। বারবার আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও ফল হয়নি। বাধ্য হয়ে পারিশ্রমিক মেলার আশায় "দিদিকে বলো" ফোন নাম্বারে ফোন করেন দুই অস্থায়ী কর্মী। সেই খবর আধিকারিক এর কাছে পৌঁছাতে গত বৃহস্পতিবার দুই অস্থায়ী কর্মীকে আরামবাগ পি ডব্লিউ ডি অফিসের আধিকারিক মনজুর হোসেন বিকালে ডেকে পাঠায় বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। সেখানে তাদের জানতে চাওয়া হয় "কেন দিদিকে বলতে ফোন করে জানানো হয়েছে ?" অস্থায়ী কর্মীদের সঙ্গে আধিকারিকের বাক- বিতন্ডা চলার মাঝেই অস্থায়ী কর্মীদের জাত তুলে গালি দেওয়া হয় বলে অভিযোগ। এবং অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। শুক্রবার ওই দুই অস্থায়ী কর্মীকে অফিসের গেটের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। সোমবার থেকেই ওই দুই অস্থায়ী কর্মী পি ডব্লিউ ডি অফিসের গেটের সামনে হাতে পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেছেন। বুধবার এই খবর পেয়েই আরামবাগ পিডব্লিওডি অফিসে আধিকারিকের সঙ্গে দেখা করতে যান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। আধিকারিকদের সঙ্গে ও ওই দুই অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বিধায়কের সঙ্গে অস্থায়ী কর্মীরা পি ডব্লিও ডি অফিসের গেটের ভেতর ঢুকে গেলে তাদেরও বার করে দেওয়া হয়। বিধায়কের দাবি, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যাবে। যদিও এই নিয়ে তৃণমূল রাজ্য সম্পাদকের দাবি তিনি বিষয়টি কিছু জানেন না খোঁজখবর নিয়ে দেখছেন।যদি কিছু ব্যবস্থা করা যায় তা নিশ্চই আলোচনা করা হবে। ছবি ও বাইট আছে 2 C তে।
0
comment0
Report
EGE GOPI
Feb 25, 2026 08:33:55
Kharagpur, West Bengal:বালিচক রেলগেট-এ ভয়াবহ দুর্ঘটনা! ফ্লাইওভার নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক, ছিটকে পড়লেন নীচে! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ফ্লাইওভার নির্মাণকাজ চলাকালীন রেলের উচ্চ ভোল্টেজ তারের সংস্পর্শে এসে গুরুতর জখম হলেন এক শ্রমিক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালিচক রেলগেট সংলগ্ন নির্মীয়মাণ ফ্লাইওভারে। আহত শ্রমিকের নাম পরেশ সামন্ত। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভোলসারা এলাকায়。 প্রত্যক্ষদর্শীদের দাবি, ফ্লাইওভারের উপর কাজ করার সময় হঠাৎই অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন পরেশবাবু। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওভারব্রিজ থেকে নীচে মাটিতে ছিটকে পড়েন। ঘটনাস্থলে বিকট শব্দ শোনা যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে。 দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল-এ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ স্থানান্তরিত করা হতে পারে। এই ঘটনায় নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের উচ্চ ভোল্টেজ লাইনের এত কাছাকাছি কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
0
comment0
Report
NHNantu Hazra
Feb 25, 2026 08:23:19
Salt Lake City, Utah:ग्राज़ुएट पास तीन युवा आज पुलिस के जाल में हैं। सोशल मीडिया (यूट्यूब) के माध्यम से कहा गया कि संभवतः माध्यमिक प्रश्न पत्र उपलब्ध हैं। सूचना मिलते ही Bidhan Nagar Cyber Crime Police Station में शिकायत दर्ज कराई गई। Murshidabad के तीन युवकों को गिरफ्तार किया गया। फरवरी के महीने में माध्यमिक शिक्षा बोर्ड के बारे में शिकायत दर्ज होने के बाद एक वीडियो सामने आया जिसमें कहा गया था कि उनके पास माध्यमिक प्रश्न पत्र हैं और उसे लेने के लिए पैसा मांगा जाएगा। इस वीडियो के प्रकाश में आने के बाद पुलिस ने जांच शुरू की और पाया कि वीडियो मुरशिदाबाद से अपलोड हुआ था। उसी आधार पर कल पुलिस ने मुरशिदाबाद से तीनों को गिरफ्तार किया। उनसे पूछताछ के बाद उन्होंने अपने दोष स्वीकार कर लिया, पर पुलिस ने बताया कि जिन प्रश्न पत्रों के बारे में दावा किया गया था, वे बोर्ड के प्रश्न पत्रों से मेल नहीं खाते। आगे जानकारी मिली कि चार हजार से पाँच हजार रुपए लेते थे। अब तक लगभग 18-20 लोगों से पैसे लिए जा चुके हैं। इस चक्र में और कई लोग शामिल हो सकते हैं। आज उन्हें বিধান নগর महकुमा अदालत में पेश किया जाएगा और पुलिस सात दिन की पुलिस हिरासत की मांग करेगी। दोषी तीनों हैं: मासुद अली, फैयाद अली, चिरंजीत दास।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 25, 2026 08:06:08
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্যের অন্যান্য জেলার সাথে পুরুলিয়াতেও বিচারকদের নজরদারিতে চলছে ভোটার তালিকা পুনর্নবীকরণের তথ্য যাচাইয়ের কাজ । জেলায় প্রায় ৩০ হাজার তথ্য অসঙ্গতি রয়েছে । সেক্ষেত্রে বিচারকদের নজরদারিতে এবং পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকদের যৌথ তত্বাবধানে এই প্রক্রিয়া চলছে পুরুলিয়ায় । সেই মর্মে পুরুলিয়া জেলা প্রশাসন এবং বিচারকদের সঙ্গে দফায় দফায় যৌথ বৈঠকও অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলাশাসক দপ্তরে। তালিকা নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে বিচারবিভাগীয় আধিকারিকদের তদারকিতে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে SIR প্রক্রিয়াকরণে চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ ।
0
comment0
Report
ALArup Laha
Feb 25, 2026 08:05:23
Belna, West Bengal:এসআইআরের কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে একাধিক বিচারককে নিয়োগ করা হয়েছে। এর জেরে চরম সাধারণ বিচারপ্রার্থীরা সমস্যায় পড়ছেন। পূর্ব বর্ধমান জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির জন্য বর্ধমান আদালত থেকে সিংহভাগ বিচারককে এসআইআরের দায়িত্বে পাঠানো হয়েছে। বার এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সদন দা জানান, একসঙ্গে এতজন বিচারককে এসআইআরের কাজে নিয়োগ করায় আদালতের স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এর ফলে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষজনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিচারপ্রার্থীরা নির্দিষ্ট দিনে শুনানির জন্য আদালতে হাজির হলেও বহু ক্ষেত্রে বিচারক অনুপস্থিত থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। দিনভর অপেক্ষা, আর্থিক ক্ষতি এবং মানসিক হয়রানির অভিযোগও উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা মানুষদের দুর্ভোগ আরও বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সাধারণ বিচার প্রার্থীরা জানান,দিনভর হয়রানির শিকার হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে আইনজীবীরা। আদালতের স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Feb 25, 2026 08:04:48
Bardhaman, West Bengal:ট্রাফিক পুলিশ ও ট্রাফিক ওসির তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচল যাত্রী বোঝাই একটি ট্রাভেলার গাড়ি। ড্রাইভার নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার একটি ট্রাভেলার গাড়ি বীরহাটা স্টেট ব্যাংকের কাছে জি টি রোডের একটি ডিভাইডারে ধাক্কা মারে। ট্রাফিক পুলিশের কর্মীরা ছুটে আসেন। ছুটে আসেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। তারা যাত্রীদের নামিয়ে আনেন। ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে দেখা যায়, মেশিনের রিডিং ৮২ শতাংশ। নেশাগ্রস্ত ওই চালক লোকনাথ মন্ডলকে বর্ধমান থানার পুলিশ আটক করে। ওই গাড়িটিতে পুরুষ মহিলাসহ ১৫ জন ছিলেন। এদের মধ্যে ৩ জন শিশু। জাতীয় সড়কে এই ঘটনা ঘটলে বড় দুর্ঘটনায় পড়তেন তারা। এই গাড়িটি নিয়ে বর্ধমানের গোলাহাট থেকে তারা হুগলির বৈচি যাচ্ছিলেন। ঘটনার জেরে তারা ভয় পেয়ে যান। ট্রাফিক ওসি তাদের চা, জল, টিফিনের ব্যবস্থা করেন। তাদের আশ্বস্ত করেন। এরপর একটি গাড়ির ব্যবস্থা করে তাদের বৈচি পৌছাবার ব্যবস্থা করেন ট্রাফিক ওসি। একজন কনস্টেবলকে দিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িটিকে বীরহাটা পুলিশ ফাঁড়িতে এনে রাখা হয়েছে। ওই গাড়ির যাত্রী স্নেহা সামন্ত জানান, ঈশ্বরের আশীর্বাদ, তাই তারা বেঁচে গেছেন। ড্রাইভার অনেকক্ষণ ধরেই টাল সামলাতে পারছিলেন না। বীরহাটার ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানান, পুলিশ সুপারের নির্দেশে যাত্রীদের বিনা খরচে বৈচি পৌঁছে দেবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ড্রাইভারকে বর্ধমান থানার হাতে তুলে দেওয়া হবে।
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 25, 2026 08:00:45
Dinajpur, Rangpur Division:ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের বিরঘই এলাকায়। মৃতের নাম ফুলকান্ত রায় (৫৫)। বুধবার সকালে মাঠে কাজ করতে গিয়ে ফুলকান্ত বাবুর দেহ পড়ে থাকতে দেখেন কৃষকেরা। তারপরই বাড়ির লোক ও পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। ফুলকান্তের গলায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে প্রতিবেশীদের ধারণা প্রায় প্রতিদিনই এই এলাকায় জুয়ার আসর বসে সেই আসরের কোনো বিবাদ থেকে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিক ভাবে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদেই খুন হওয়ার কথা বলে মনে করা হলেও সবদিক নজরে রেখে তদন্তে এগোতে চাইছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনায় যুক্ত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছ।
0
comment0
Report
CDChittaranjan Das
Feb 25, 2026 08:00:29
Durgapur, West Bengal:শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ের কাছে কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন । ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। হঠাৎ করেই কার্যালয়ের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছু সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা নির্বাচন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র, দলীয় কাগজপত্র, চেয়ার-টেবিল, দলীয় পতাকা সহ বিভিন্ন আসবাবপত্র অভষ্ণীভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় কার্যালয়ের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য দিক তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, বহু দলীয় কাগজপত্র ছিল। সব পুড়ে গেল। সম্ভবত শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে অনুমান করা হচ্ছে।” নির্বাচনের প্রাক্কালে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। যদিও আপাতত পুলিশের পক্ষ থেকে নাশকতার কোনও ইঙ্গિત মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যালয় খোলার কিছুক্ষণ পরই আগুন দেখতে পান আশপাশের মানুষজন। দ্রুত পদক্ষেপ না নিলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারত বলে মত স্থানীয়দের। ঘটনায় হতাহতের কোনো খবর নয়। তবে নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে কিছুটা সমস্যার মুখে পড়তে পারে দলীয় নেতৃত্ব এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ও দলীয় নেতৃত্ব।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 25, 2026 08:00:13
Rajpur Sonarpur, West Bengal:পরীক্ষার দিনই মর্মান্তিক মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বিরাজের, স্কুলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাবার মাত্র ১৪ বছর বয়স। অষ্টম শ্রেণির ছাত্র পৃথ্বিরাজ হালদার। আজ তার পরীক্ষা ছিল। প্রতিদিনের মতোই সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৪৮ মিনিট নাগাদ একটি ফোন আসে বাড়িতে। তড়িঘড়ি করে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া holesে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পृथ্বিরাজ ছোটবেলা থেকেই ওই স্কুলেই পড়ত—নার্সারি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত। সে The Summit School-এর ছাত্র ছিল। মৃত ছাত্রের বাবা রাজকুমার হালদার পেশায় ব্যবসায়ী। তিন ছেলের মধ্যে পৃথ্বিরাজই ছিল সবচেয়ে ছোট। ঘটনার পর স্কুলের পক্ষ থেকে কোনওরকম সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাবা। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0
comment0
Report
Advertisement
Back to top