Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

राजा चाय बाग खुला, मजदूर फिर काम शुरू

ABArup Basak
Feb 25, 2026 05:20:42
Mal Bazar, West Bengal
খোলে গেল বন্ধ রাজা চা বাগান। মালবাজার শহর লাগোয়া বন্ধ রাজা চা বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার শ্রম দফতরের শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত শ্রমিক ভবনে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে বাগান খোলার সিদ্ধান্তে সীলমোহর পরে। বুধবার সকাল থেকে বাগানে কাজ শুরু হয়। বাগান আর্থিক লোকসানে চলছে । অথচ শ্রমিক মহলের পক্ষ থেকে সহযোগিতা মিলছেই না ।এই অভিযোগ তুলে ধরে বাগান কর্তৃপক্ষ গত ২৩ জানুয়ারি "সাসপেনশন অফ ওয়ার্ক" নোটিশ জারি করে। শ্রমিক পক্ষ পাল্টা দাবি করে বাগানের সমস্যা নিরসনের। বাগান খোলার দাবি তুলে ধরে দফায় দফায় আন্দোলন হয়। শেষ পর্যন্ত martes বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। দুপুর থেকে চলা বৈঠক রাত প্রায় নয়টা পর্যন্ত চলে। শ্রম দফতরের মাল বাজারের সহকারী শ্রম আধিকারিক শুভ্রজ্যোতি সরকার বলেন,"বুধবার থেকে ফের রাজা চা বাগান খুলবে"। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত চা শ্রমিক সংগঠন প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন (পি টি ডব্লিউ ইউ )এর বাবলু মাঝি বলেন," আমরা বাগান খোলার দাবি জানিয়েছিলাম। বাগান খোলার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই"। বুধবার সকালে রাজা চা বাগানে গিয়ে দেখা গেল শ্রমিকরা কাজে এসেছেন। স্বাভাবик কাজকর্ম শুরু হয়েছে বাগানে। বাগানের ফ্যাক্টরিতেও কাজ শুরু হয়েছে। শ্রমিকদের তরফে জানানো হয়েছে, "বাগানে আবারো স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় তারা দারুণ খুশি"।... এদিন বাগানের মালিক পক্ষের প্রতিনিধিদের তরফে কোনো প্রতিক্রিয়া মেলে নি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Feb 25, 2026 06:36:46
Baruipur, West Bengal:ভাঙড়ের খড়গাছি এলাকায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনার মৃত্যু হল সাদিকুল আহমদের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। গত ১৭ তারিখ মঙ্গলবার খড়গাচি এলাকায় রাস্তা তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যাল ভর্তি একটি ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হন সাদিকুল আহমেদ-সহ ৩ জন শিশু। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নালমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সাদিকুল আহমেদ সহ আরো দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে কলকাতার MR Bangur Hospital-এ স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫:৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯ বছরের সাদিকুল আহমেদের। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। কীভাবে কেমিক্যাল ভর্তি ড্রাম জনবসতিপূর্ণ এলাকায় পড়ে ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবার শোকে ভেঙে পড়েছে。
0
comment0
Report
CDChampak Dutta
Feb 25, 2026 06:33:10
Kaji Chak, West Bengal:*শিক্ষিত বেকার, তাই নিজেদের যুব সাথী ফর্ম জমা দিতে এসে, কৃষক বন্ধুদের ফর্ম ফিলাপ করে দিয়ে টাকা ইনকাম করতে দেখা গেল বেকার যুবকদের। কৃষক বন্ধুদের ফর্ম ফিলাপ করে ১০,২০ বা ৩০ টাকা করে নিচ্ছে একদল যুবক, এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে। একদিকে চলছে যুব সাথীর ফর্ম ফিলাপ অপরদিকে চলছে ভূমিহীন কৃষকদের কৃষক বন্ধুদের আবেদন, বিডিও অফিস চত্বরে সকাল থেকেই উপচে পড়া ভিড় আর সেই ভিড়ের মাঝেই কয়েকজন যুবক বসে ভূমিহীন কৃষকদের ফর্ম ফিলাপ করছে আর ফর্ম ফিলাপের জন্য নেওয়া হচ্ছে অল্প পারিশ্রমিক। তবে যুবকদের দাবি তারা আজকে এসেছে নিজেদের ফর্ম জমা দিতে তাই এই কাজটুকু করে পারিশ্রমিক হিসাবে তারা টাকা নিচ্ছে, যা খাওয়া খরচা বা তেল খরচের জন্য। তবে কেউ বা আবার বলছে এলাকায় রক্তদান Shিবির করবে সেই জন্যই তারা এই ফর্ম ফিলাপ করে মানুষের কাছ থেকে সাহায্য চাইছে। এই বিষয়ে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সুকাম ਪत्र বলেন বিষয়টি আমার নজরে এসেছে আমরা ওদের বলেছি বিডিও অফিস ক্যাম্পাসের বাইরে গিয়ে কাজ করতে। ઘટનায় পাল্টা তৃণমূলকে দায়ী করেছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও সিপিএম। বাইট ১) লতা সিং, আবেদনকারী। ২) শ্যামলী দলুই, আবেদনকারী। ৩) দিব্যেন্দু মান্না, ফর্ম পূরণ করে দেওয়া বেকার যুবক। ৪) বাবুসোনা পাল, ফর্ম পূরণ করে দেওয়া বেকার যুবক। ৫) গুণধর বোস, সিপিআইএম নেতা। ৬) শীতল কপাট, বিজেপি বিধায়ক ঘাটাল। ৭) সুকুমার পাত্র, সভাপতি, দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও তৃণমূল নেতা।
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 06:32:55
Jalpaiguri, West Bengal:রাখে হরি মারে কে। দুই বন্ধু দাঁড়িয়ে গল্প করছিলেন সাইকেল এবং মোবাইলের উপর দিয়েই যা ঘটলো। প্রাণে বাঁচলেন দুirka বন্ধু। জলপাইগুড়ি ধুপগুড়ির ঘটনার চাঞ্চল্য। ঘটনা তদন্তে পুলিশ। নিয়ন্ত্রন হারিয়ে বাড়ির ভেতরে মাল বোঝাই লরি, ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়িতে । বরাত জোরে প্রাণে বাঁচলো দুজন সাইকেল আরোহী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার বামনী ব্রিজ সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের এলাকায়। গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মাল বজায় লরি গয়েরকাটা থেকে ধুপগুড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি বাড়িতে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় দুজন সাইকেল আরোহী দাঁড়িয়ে থাকলে তাদেরকে ধাক্কা মেরে এক্কেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হাতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি দমকল বাহিনী আহত দুজনকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। এবং গাড়িটিকে উদ্ধার কাজের জন্য ধুপগুড়ি থানার পুলিশ রয়েছেন।
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 06:32:38
Jalpaiguri, West Bengal:নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই লরি সোজা ঢুকে পরলো দোকানের ভেতর। তারপর যা ঘটলো! জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে গভীর রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোহা বোঝাই ১০ চাকার লরি সজোরে ধাক্কা মারল রাস্তার ধারের একটি দোকানে। বরাতজোরে প্রাণহানি না ঘটেলেও সর্বস্ব খুইয়ে পথে বসার জোগাড় দোকান মালিকের। বুধবার রাত আনুমানিক ১:৩০ নাগাদ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি হাই স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, পাঞ্জাব নম্বরের একটি ১০ চাকার লোহা বোঝাই লরি দ্রুত গতিতে যাওয়ার সময় একটি সবজি বোঝাই ট্রাককে ওভারটেক করতে যায়। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে সুধীর রায়ের চায়ের দোকানে সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। লরির ধাক্কায় দোকানের সামনের সিমেন্টের ইলেকট্রিক পোলটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালক ও খালাসিকে হেফাজতে নেওয়া হয়েছে। দোকান মালিক সুধীর রায় ধুপগুড়ির ১১ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়ার বাসিন্দা। গত ৩৫ বছর ধরে তিনি হাই স্কুলের সামনে এই চায়ের দোকানটি চালাচ্ছেন। এই আয়েই চলত তাঁর সংসার। দোকানের এই দশা দেখে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। সুধীর বাবুর মেয়ে পম্পা রায় বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে নয়, প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে এই ক্ষতির সুষ্ঠু সমাধান করা হয়। স্থানীয়দের দাবি, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটায় বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। অনেকেরই ধারণা যদি এই দুর্ঘটনা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টার মধ্যে হতো, তবে বড়োসড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। রিপোর্ট:- প্রদান্‌িদ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 25, 2026 06:04:24
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 25, 2026 05:33:46
Barrackpur Cantonment, West Bengal:সিপিএমের সঙ্গে ৪৩ বছরের সম্পর্ক ত্যাগ করলেন অরূপ ভট্টাচার্য পার্টির উপর খোব, অভিমান, একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে চোখ ভরে এলো জল। শুধুমাত্র রাজনীতি করবেন বলেই কোনদিন চাকরি পর্যন্ত করেননি, পার্টির হোল টাইমার ছিলেন। দীঘর্ ৪৩ বছরের রাজনৈতিক জীবন। সুজন চক্রবর্তী থেকে মোহামদ সেলিম সবার সঙ্গে এক সময় কাঁধে কাঁধ রেখে ছাত্র আন্দোলন। পরবর্তীকালে পার্টির সদস্যপদ দীর্ঘ ১৯ বছর প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারেড় ছায়া সঙ্গী অরূপ ভট্টাচার্য, পার্টির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন একরাশ অভিমান নিয়ে। যদিও লিখিত চিঠিতে তিনি পার্টি ছাড়া কথা জানিয়ে দিয়েছেন। যে আদর্শ নিয়ে এত বছর ধরে রাজনীতি করে এসেছেন, সেই আদর্শ থেকে পার্টি বিচ্যুত হয়েছেন, শুধুমাত্র ব্যারাকপুর অঞ্চলে ৫০ থেকে ৬০ জন পার্টি কর্মী সদস্যপদ রিনিউ করছেন না, এটা কোন ইঙ্গিত, though তিনি সদস্যপদ নবীকরণ করেছিলেন, তবুও আর ভারতীয় কমিউনিস্ট পার্টির সঙ্গে কোন রকম সম্পর্ক তিনি রাখবেন না। আপাতত অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি থাকবেন না। তড়িৎ তোপবদারের দাবি ওর মনোভাবটা যে বদলাচ্ছে তা তিনি বুঝতে পেরেছিলেন। আমাদের পার্টিতে কোন রকম টাকা পয়সা পাই দেবার কোন জায়গা নেই, তবে কেউ কেউ করে কমলে খায়। তৃণমূলের দাবি সব রাজনৈতিক দলের ই একটা ব্যারিকেট থাকে সিপিএম দলের আরো শক্ত, পোক্ত ব্যারিকেড ছিল , এখন সেই ব্যারিকেট খুলে দিয়েছে তাই যে এদিকে পাচ্ছে দৌড়াচ্ছে। যদিও সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন এটা রাগ অভিমান করার সময় নয় সামনে অনেক বড় লড়াই বিধানসভা ভোট, রাগ-অভিমান হলে নেতৃত্ব সঙ্গে কথা বলে তা মিটিয়ে নেওয়া যায়। আমি এ বিষয় নিয়ে অবশ্যই অরূপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলব। তবে ব্যারাকপুরের অনেক সাধারণ মানুষই বলছেন অরূপ ভট্টাচার্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে আখেরি সিপিএম পার্টির ক্ষতি হবে।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 25, 2026 05:01:17
Siliguri, West Bengal:*বেসরকারি স্কুটি কোম্পানিতে কাজে যোগ দিলেই মিলবে পুরস্কার ও মোটা অঙ্কের টাকা! খড়িবাড়িতে নতুন ফাঁদেরে ৫৪ জন গ্ৰাহক !* বেসরকারি ব্যাটারি চালিত স্কুটি কোম্পানিতে কাজে যোগ দিতেই পুরস্কার স্কুটি ও মোট অঙ্কের টাকা !শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ইন্দো- নেপাল সীমান্তের দুধগেট এলাকার ঘটনা। গত ২ বছর আগে একটি বেসরকারি ব্যাটারি চালিত স্কুটি কোম্পানি খোলা হয় ওই এলাকায়। সেখানে গত তিন মাস আগে স্কুটির গ্ৰাহক খোঁজার জন্য কর্মী নিয়োগে করে বেসরকারি স্কুটি কোম্পানি। არამედ, ফাঁদেই পা খড়িবাড়ি, নক্সালবাড়ি ৫৪ জন সাধারণ মানুষ । জানাজায়, কাজে যোগ দিতেই পুরস্কার হিসেবে দেওয়া হয় স্কুটি । বেশ কয়েকজনের মাসে মেলে মোটা অঙ্কের টাকার বেতনও। তবে, আদতে ওই বেসরকারি স্কুটি কোম্পানি কর্মী নিয়োগে আড়ালে তাদের স্কুটিতে লোন করিয়ে দেয় বলে অভিযোগ। অ্যাকাউন্ট থেকে মাসে মাসে বেতন নয় কাটা হচ্ছে EMI বলে অভিযোগ গ্ৰাহকদের । গোটা ঘটনা সামনে আসলে বেসরকারি স্কুটি কোম্পানির নামে বুধবার খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান প্রতারিতরা ! অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতেই বেসরকারি স্কুটি কোম্পানির দুধগেটে শাখার ম্যানেজারকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতের নাম আরিয়ান সিং ,সে মহারাষ্ট্রের বিরারের বাসিন্দা। দুধগেটে ব্যাটারি চালিত স্কুটির ব্যবসা করত সে । প্রায় ৫৪ জন গ্ৰাহকে কাজ দেওয়ার নামে গ্ৰাহকদের অজান্তে ব্যাটারি চালিত স্কুটি লোনে প্রদান করে ওই ব্যবসায়ী। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি বিশ্বাসভঙ্গের মামলা রুজু করে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ (বুধবার) শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। FEED SEND BY 2C 2502ZG_SILI_SCOOTY_EMI_R BYTE DETAILS :- ১)পরিমল সিংহ/ প্রতারিত ২) অনিল রায় / প্রতারিত ৩) রেশমা খাতুন/ প্রতারিত মহিলা। *ক্যামেরায়:- প্রশান্ত বর্মন* *রিপোর্ট:- নারায়ন সিংহ রায়*
0
comment0
Report
ASAyan Sharma
Feb 25, 2026 04:51:04
Kolkata, West Bengal:রাজ্যে প্রসূতি মায়েদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য ভবনের পর্যালোচনার বৈঠকে বিস্ফোরক তথ্য। রাজ্যে মাতৃ মৃত্যু নিয়ে পর্যালোচনার রিপোর্টে চাঞ্চল্যকর কর তথ্য। স্বাস্থ্য দফতরের তরফে ইউনিসেফ এর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রসূতিদের দায়িত্বে থাকা আধিকারিকরা। যেখানে দেখা গেছে বিগত ১ বছরে ২০২৫ এর ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত .. যেখানে দেখা গেছে সব থেকে বেশি মালদা জেলাতে হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে ২৩ শতাংশ প্রসূতি মায়ের। মুর্শিদাবাদে ১১ শতাংশ প্রসূতি মায়ের হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলাতে মৃত্যু হয়েছে ৯ শতাংশ প্রসূতি মায়ের হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। এ রাজ্যে অপ্রাপ্তবয়স্ক মায়েদের মৃত্যুর হার সবচেয়ে বেশি বসিরহাট স্বাস্থ্য জেলাতে ৩৩.৩৩ শতাংশ। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলা তে ২৮.২২। সেই সঙ্গে দেখা গেছে, এই রাজ্যে গায়ে জ্বর নিয়ে হেঁটে যেতে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত, সব থেকে বেশি ৫৬ শতাংশ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়াও মেডিকেল কলেজ বাদে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ শতাংশ প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 25, 2026 04:50:49
Ranaghat, West Bengal:রাণাঘাট শহর জুড়ে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠল রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের টাঙানো পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপি। যদিও বিজেপির দাবি, তারা এই ঘটনায় জড়িত নয়; বরং তাদের নির্বাচনী স্লোগান ও প্রতীক বিকৃত করা হয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সকালে। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় একাধিক পোস্টার ও ব্যানার—যেখানে বিজেপির নির্বাচনী স্লোগানের পাল্টা স্লোগান হিসেবে লেখা ছিল, “বাঁচতে চাই চলো বিজেপি তাড়াই”। পোস্টারের নীচে উল্লেখ ছিল “রাণাঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ”। বিষয়টি সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের দলীয় লোগো ও প্রতীক অপব্যবহার করা হয়েছে। এই নিয়ে রাণাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। এরপর মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন জায়গায় ওই পোস্টারগুলি ছেঁড়া অবস্থায় দেখা যায়। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, বিজেপি-সমর্থকরাই পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছে। ঘটনারা রাণাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূলও। বিকেলে প্রতিবাদ জানিয়ে শহরে মিছিল সংগঠিত হয়। বাইট ১. অসিত দত্ত (রাণাঘাট শহর তৃণমূল কংগ্রেস, সভাপতি) ২. পার্থসারথী চট্টোপাধ্যায় (বিধায়ক, রাণাঘাট উত্তর-পশ্চিম, বিজেপি)
0
comment0
Report
TDTapan Deb
Feb 25, 2026 04:35:39
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার == বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও কে বালু চোর বলে অভিযোগ তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক-এর বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন মনোজ। জি ২৪ ঘন্টা কা једা সাক্ষাতকারে তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক কুমারগ্রাম کے বিজেপি বিধায়ক কে বালু চোর বলে উল্লেখ করেছিলেন। এরপর বিজেপি কর্মীরা কুমারগ্রাম ব্লকের বিভিন্ন জায়গায় প্রকাশ চিক বরাইক-এর কুশপুতুল দাহ করেছে। এরপর আইনি নোটিশ। যদিও প্রকাশ চিক বরাইক বিষয়ে মুখ খুলতে চাননি। দলের সহ সভাপতি দেবব্রত পাল বলেন কোনো আইনি নোটিশ পায়নি জেলা সভাপতি। হাতে নোটিশ পেলে আইন মেনেই তার প্রতিউত্তর দেওয়া হবে। এখন দেখার প্রকাশ চিক বরাইক নোটিশের উত্তরে কী বলেন।
0
comment0
Report
PDPradyut Das
Feb 25, 2026 04:35:24
Jalpaiguri, West Bengal:২০২৬ বিধানসভা ভোটের মুখে উত্তরে লক্ষীর ভান্ডার কে নিয়েই এগোচ্ছে জলপাইগুড়ি তৃণমূল মহিলা কংগ্রেস। পাড়ায় পাড়ায় এখন শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী পাঠ। লক্ষ্মীর ভাণ্ডারের গুন গান। নাচে গানে জলপাইগুড়ি লক্ষ্মীরা, জলপাইগুড়িতে জমজমাট ভোট প্রস্তুতি। দলে দলে মহিলারা যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। লক্ষ্ম্মীর ভাণ্ডার নিয়ে জলপাইগুড়িতে উৎসবে মাতলেন মহিলারা। শহর লাগোয়া পাহাড়পুর পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় শঙ্খ, উলুধ্বনিতে রাজ্য সরকারের এই প্রকল্পের জয়গানে মাতলেন এলাকার মহিলারা। চলল নাচ, গান। সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ পাঠের আসর বসল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়‌ হাজার‌ও মহিলাকে‌ নিয়ে শোভাযাত্রা করে গোটা এলাকায় ঘুরে বেড়ান‌ তৃণমূল নেতা কর্মীরা। এই নিয়ে রীতিমতো উৎসবের‌ পরিবেশ তৈরি হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা‌ অগ্রণী সঙ্ঘ‌ খেলার‌ মাঠে। এই গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক মুসলিম পরিবারের মহিলারাও অংশ নেন তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালী’ পাঠের আসরে‌। একদিকে চলছিল শঙ্খ বাজিয়ে লক্ষ্মী বরণ। অন্যদিকে নামাজ আদায়ের মাধ্যমে দোয়া পাঠ করছিলেন অনেকে।‌ সবমিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে ওঠে সেখানে। অভূতপূর্ব এই অনুষ্ঠানের মাধ্যমে সকলেই‌ প্রার্থনা করেন, মমতা ব্যানার্জি যাতে‌ চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন। আয়োজকদের পক্ষ থেকে তৃণমূল নেত্রী সঙ্গীতা ব্যানার্জি বলেন, 'রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্য, মহিলাদের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।' মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারের‌ অর্থ ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ায় গোটা পাহাড়পুর এলাকার মানুষ আনন্দে উচ্ছ্বসিত। এজন্য অনেকেই লক্ষ্মীর সাজে‌ ঘট‌ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জমজমাট এই অনুষ্ঠানের মাধ্যমে বিধানসভা নির্বাচনের ভোট প্রচারের কাজও শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব。 রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
CDChampak Dutta
Feb 25, 2026 04:34:40
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরে বিকট শব্দ করে বেশ কিছুদিন ধরেই চলছিল মোটরবাইকের দৌরাত্ম। এই সব মোটর বাইকের দৌরাত্ম্যে এবং বিকট শব্দে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। এবার সেই সব মোটর বাইকগুলির বিরুদ্ধে অভিযানে নামল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশ। মঙ্গলবার রাত্রে মেদিনীপুর শহরের কেরানীতোলা এলাকাতেই এমনই ১৪টি মোটরবাইক ধরা হলো যারা কোম্পানির দেওয়া অরিজিনাল সাইলেন্সার পাইপ খুলে ডুবলিকেট সাইলেন্সার পাইপ যেগুলিতে প্রচন্ড আওয়াজ হয় সেগুলি লাগিয়ে যাচ্ছিল। তাদের ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে মোটর বাইক গুলি প্রথমে বাজেয়াপ্ত করে। পরে ডুবলিকেট সাইলেন্সার পাইপ খুলিয়ে অরিজিনাল সাইলেন্সার পাইপ লাগিয়ে ফাইন করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ডুবলিকেট সাইলেন্সার পাইপ গুলোকে পুলিশ সিজ করেছে।opor পুলিশক পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে লাগাতার এভাবেই শহরজুড়ে অভিযান চালানো হবে।
0
comment0
Report
Advertisement
Back to top