Back
मायनागुड़ी के भाजपा नेता शशांक राय बसुनिया तीन सप्ताह बाद भी पार्टी दफ्तर नहीं पहुंचे—घर से ही संपर्क में
PDPradyut Das
Feb 04, 2026 07:04:44
Jalpaiguri, West Bengal
৩ সপ্তাহ দলে যোগ দিলেও বিজেপি পার্টি অফিসে পা রাখেনি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দাপুটে নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার। এক প্রকার গৃহবন্দী, তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়েও বাড়িতেই বসে প্রাক্তন তৃণমূল নেতা।
বিজেপিতে যোগ দিয়েও ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়া কার্যত ‘গৃহবন্দি’। গত ১১ই জানুয়ারি প্রায় তিন সপ্তাহ আগে গেরুয়া শিবিরে নাম লেখােলও দলবদলু এই নেতা এখনও বিজেপি পার্টি অফিসে পা রাখতে পারেননি। সেই অর্থে যোগ দেননি বিজেপির মিছিল-মিটিংয়ে। পদ্ম পার্টিতে কোনও পদও মেলেনি তাঁর। ফলে ময়নাগুড়ি দু’নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াকে বিজেপি আদৌও কতটা গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এনিয়ে ময়নাগুড়িতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে কানাঘুষো。
গত ১১ জানুয়ারি ময়নাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেও মঙ্গলবার পর্যন্ত তিনি যে দলের কার্যালয়ে পা রাখতে পারেননি, তা স্বীকার করে নিয়েছেন শশাঙ্ক রায় বসুনিয়া। তাঁর দাবি, ‘একদিন বিকেলে ময়নাগুড়িতে বিজেপির কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু পার্টি অফিস বন্ধ ছিল। কাউকে দেখতে না পেয়ে ফিরে আসি। তারপর আর দলীয় কার্যালয়ে যাওয়া হয়নি। নিজের মতো বাড়িতে বসেই জনসংযোগের চেষ্টা করছি।’বিজেপির জেলা সহ সভাপতির বক্তব্য, ‘শশাঙ্ক রায় বসুনিয়া অসুস্থ। তিনি বাড়িতে বসেই যতটা পারবেন, জনসংযোগের কাজ করবেন। যখন মনে করবেন, পার্টি অফিসে আসবেন। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। শিবম রায়ের বাবা শশাঙ্ককে দলে কোনও পদ না দেওয়া নিয়ে বিজেপির জেলা সহ সভাপতির মন্তব্য, ‘শর্ত দিয়ে আমাদের দলে কাউকে যোগদান করানো হয় না। ওঁরা বিজেপিতে এসেছেন। সাধারণ কর্মী হয়েই কাজ করবেন। কাজের ভিত্তিতে দল যখন মনে করবে, তখন পদ দেবে।’
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowFeb 17, 2026 05:36:130
Report
PCPrabir Chakraborty
FollowFeb 17, 2026 05:35:050
Report
ABArup Basak
FollowFeb 17, 2026 05:34:580
Report
PSPrasenjit Sardar
FollowFeb 17, 2026 05:34:430
Report
PDPradyut Das
FollowFeb 17, 2026 05:34:250
Report
BSBarun Sengupta
FollowFeb 17, 2026 05:34:040
Report
ABArup Basak
FollowFeb 17, 2026 04:45:300
Report
CDChittaranjan Das
FollowFeb 17, 2026 04:19:200
Report
AGAyan Ghosal
FollowFeb 17, 2026 04:18:290
Report
AGAyan Ghosal
FollowFeb 17, 2026 04:18:150
Report
AGAyan Ghosal
FollowFeb 17, 2026 04:18:050
Report
PSPrasenjit Sardar
FollowFeb 17, 2026 03:04:460
Report
AMAshok Manna
FollowFeb 17, 2026 03:04:320
Report
BSBarun Sengupta
FollowFeb 17, 2026 02:18:250
Report
CDChampak Dutta
FollowFeb 17, 2026 01:47:580
Report