Back
दार्जीलिंग-डुवार्स में वाणिज्यिक गैस संकट, पर्यटन व्यवसाय पर भारी असर
ABArup Basak
Mar 14, 2026 04:17:47
Mal Bazar, West Bengal
কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট, বিপাকে পর্যটন ব্যাবসা...
ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ডুয়ার্সের পর্যটন কেন্দ্রের হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা।
হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে。
সমস্যায় পরেছে টুরিজমের সাথে যুক্ত ব্যাবসায়ীরা। কারন এই সময় পর্যটকদের আনাগোনা বারে ডুয়ার্স এলাকায়। ডুয়ার্সের লাটাগুড়ি, মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এবং পাহাড়ি এলাকা ঝান্ডি ও গরুবাথান এলাকায়। শুধুমাত্র লাটাগুড়ি ও গরুমারা এলাকায় ১০০ বেশি হোটেল সহ হোমস্টে রয়েছে। গ্যাসের যোগান না থাকায় সমস্যায় পরেছেন হোটেল মালিকেরা। লাটাগুড়ির হোটেল পঞ্চ ব্যাঞ্জন, লাটাগুড়ি হোমষ্টের মালিক কৌশিক ভৌমিক, প্রতাপ তানাংদের বক্তব্য গ্যাসের যোগান শুক্রবার থেকে এক দোম কমে যাওয়ায় আমাদের সমস্যা বেরে গেছে। পর্যটকদের এইসময় ভির থাকে কিন্তু এইভাবে গ্যাসের সমস্যা হলে ব্যাবসাই মার খাবে।
একই ছবি মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এলাকার হোটেল মালিক এবং হোমষ্টে মালিকদের। তাদের বক্তব্য আগামীতে গ্যাসের এই অবস্থা থাকলে খাওয়া দাওয়ার আইটেম কমিয়ে দিতে হবে। কারন গ্যাস ছাড়া কোন মতেই সম্ভব নয় হোটেল চালানো।
পাহাড়ের বেশ কিছু হোমষ্টের বক্তব্য এই ভাবে গ্যাসের ক্রাইসিস চলতে থাকলে, কাঠের উনুন ব্যাপার করবে বহু ব্যাবসায়ী। সেক্ষেত্রে দুষন বারবে। পাশাপাশি পাহাড়ের পর্যটন ব্যাবসা মার খাবে।
এব্যাপারে লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন লাটাগুড়ি এলাকায় প্রায় একশোর উপরে হোটেল, হোমষ্টে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়ে রয়েছে হোটেলে জঙ্গলের কাঠ ব্যাবহারে নিষেধাজ্ঞা৷ এখন গ্যাসের আকাল দেখা দিচ্ছে। এরকম চলতে থাকলে পর্যটন ব্যাবসা মার খাবে।
গ্যাসের অভাবে অনেক হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনোনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাইট ১) লাটাগুড়ির হোটেল মালিক কৌশিক ভৌমিক।
২)লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব।
৩) গ্যাস ডিলার তপন ঘোষ।
৪) পিটুসি অরুপ বসাক。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 14, 2026 04:18:14136
Report
EGE GOPI
FollowMar 14, 2026 04:17:3174
Report
VDVikram Das
FollowMar 14, 2026 03:46:36210
Report
EGE GOPI
FollowMar 14, 2026 03:46:09171
Report
VDVikram Das
FollowMar 14, 2026 03:45:52153
Report
CDChittaranjan Das
FollowMar 14, 2026 03:45:16133
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:32202
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:13342
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:03249
Report
BSBarun Sengupta
FollowMar 14, 2026 03:00:53343
Report
SCSandip Chowdhury
FollowMar 14, 2026 03:00:19544
Report
BSBarun Sengupta
FollowMar 14, 2026 02:16:02134
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:46133
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:30208
Report