Back
ब्रिगेड रैली के रास्ते बस पर हमला, बेलदा में तनाव फैल गया—कांच टूटे
EGE GOPI
Mar 14, 2026 04:17:31
Kharagpur, West Bengal
ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা
নিজস্ব প্রতিবেদক: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রিজার্ভ করা একটি বাসে হামলার অভিযোগ উঠল। ঘটনায় বাসের কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি বেসরকারি রুটের বাস ভাড়া করে বিজেপির কর্মী-সমর্থকেরা ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
বাসটি আহার মুন্ডার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা প্রথমে চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে। চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হামলাকারীরা বাসের কাঁচ ভেঙে গুড়িয়ে দেয় এবং চালক ও খালাসীও আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে প্রাণ বাঁচাতে বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে চলে আসেন চালক।
এই ঘটনায় বিজেপির অভিযোগ, ব্রিগেডে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িযেছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 14, 2026 04:18:14136
Report
ABArup Basak
FollowMar 14, 2026 04:17:47132
Report
VDVikram Das
FollowMar 14, 2026 03:46:36210
Report
EGE GOPI
FollowMar 14, 2026 03:46:09171
Report
VDVikram Das
FollowMar 14, 2026 03:45:52153
Report
CDChittaranjan Das
FollowMar 14, 2026 03:45:16133
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:32202
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:13342
Report
AGAyan Ghosal
FollowMar 14, 2026 03:01:03249
Report
BSBarun Sengupta
FollowMar 14, 2026 03:00:53343
Report
SCSandip Chowdhury
FollowMar 14, 2026 03:00:19544
Report
BSBarun Sengupta
FollowMar 14, 2026 02:16:02134
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:46133
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:30208
Report