Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

गैस कीमतें बढ़ाकर भाजपा महिलाओं को खड़ियों में मतदान के लिए उकसाने का आरोप

PDPradyut Das
Mar 14, 2026 02:15:46
Jalpaiguri, West Bengal
গ্যাসের দাম বাড়িয়ে বাংলার মহিলাদের খড়ি দিয়ে রান্না করতে পাঠাচ্ছে বিজেপি। এই খড়ি ভোটে ডান্ডা হয়ে ব্যালট বাক্সে প্রতিধ্বনিত হবে। SIR বিরোধী পথসভায় জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 14, 2026 03:01:32
Kolkata, West Bengal:১) আজকের সভায় বাইরের থেকে লোক আনার দাবি নস্যাৎ। তৃণমূলের লোক নেই বলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। বিজেপির বাইরে থেকে লোক আনার কোনো প্রয়োজন নেই। ওগুলো কুণাল ঘোষ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেন। ২) বিভিন্ন জায়গায় মোদির পোস্টার ছেঁড়ার অর্থ এবার সত্যি সত্যি বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। আমরা ২০১৬ সাল থেকে মার্চে একটা করে ব্রিগেড করি। বাকিরা কখনও সখনও করে। আমাদের দম বেশি। আমরাই রাজ্যের একমাত্র দল যারা শিলিগুড়ি আর ব্রিগেডে জোড়া ব্রিগেড করেছিলাম। কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য পরিবর্তন যাত্রা এবং পরিবর্তন ব্রিগেড সভা করছি আমরা। ৩) ব্রিগেড এর আগের সরকারি প্রোগ্রামে প্রোটোকল অনুয়ায়ী মুখ्यमন্ত্রীকে ডাকা হয়েছিল। তিনি আসেন না। এবারও আসবেন না। ৪) দক্ষিণেশ্বর মন্দির বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি। তাই আমাদের পরম্পরা মেনে মঞ্চ ওই আদলে করা হয়েছে। ৫) মোদির সভা ভোটের আগে আমাদের পালে হাওয়া দেবে এটাই আশা। সেই জন্যই তো ব্রিগেড আয়োজন।
41
comment0
Report
AGAyan Ghosal
Mar 14, 2026 03:01:03
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির স্কোয়াল লাইন তৈরি হতে পারে রবিবার দুপুরের পর থেকে। পরবর্তী ৩ থেকে ৪ দিন বিকেল থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে বজ্র গর্ভ মেঘ। যার জেরে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। ২) আগামীকাল ১৫ মার্চ থেকে ২০ শে মার্চ পর্যন্ত গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিউমুলোনিম্বাস বজ্রমেঘ সৃষ্টি হতে পারে। ছোটনাগপুর মালভূমির উপর তৈরি হয়ে এগুলি ক্রমাগত পশ্চিমবঙ্গের দিকে আসবে। ৩) এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষত পশ্চিমের জেলায় কালবৈশাখীর প্রবণতা বাড়তে পারে। কালবৈশাখী তৈরি হলে তার ঘণ্টা তিনেক আগে তাৎক্ষণিক পূর্বাভাস জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। ৪) এই সময় কালের মধ্যে রাজ্যের যে সমস্ত জেলায় বৃষ্টিপাতের বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি সেগুলি হল দার्जিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলী কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ৫) ও বৃষ্টি হবে আকস্মিক। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ।কোনো কোন জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রায় ৪০–৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।পশ্চিমের জেলায় বজ্রপাতের ঘনত্ব বা তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
58
comment0
Report
BSBarun Sengupta
Mar 14, 2026 03:00:53
Barrackpur Cantonment, West Bengal:তৃণমূল পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে। জবাব চেয়ে পড়ল পোস্টার। কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড বর্তমানে যেটি ৩২ নম্বর ওয়ার্ড হয়েছে সেইখানে দীর্ঘদিন ধরে একটি তৃণমূল পার্টি অফিস ছিল এই অফিসে বিক্রি করে দিল প্রাক্তন কাউন্সিলর অজিতা দত্ত, তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ ওই পার্টি অফিস টি জায়গায় ২০০৯ সালে একটি জাগো বাংলার বোর্ড ছিল প্রোমোটার যখন ওই বোর্ডটি সরাতে বলে তখন তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা হয়। তারপর ওই ভোট শ্রমিক সেখানে প্রোমোটিং হয়। এবং তার বদলে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়। তৎকালীন কাউন্সিলর অজিতা ঘোষ তিনি সেখানে বসতেন এবং পাটিকর্মীরাও সেখান থেকে পার্টির কাজ করত। বর্তমানে সেই পার্টি অফিস টি বিক্রি করে দেওয়া হয়েছে। এবং কিনেছেন সেই প্রাক্তন কাউন্সিলার অজিতা ঘোষ। তৃণমূল কর্মীদের আরো অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় পার্টি অফিসে র নাম করে জায়গা নিয়েছেন এবং সেটি নিজের নামে করে নিয়েছেন। যদিও এ ব্যাপারে কথা বলতে চান না অজিতা ঘোষ। কামারহাটি পৌর প্রধান জানান এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন সত্যি যদি সেটা পার্টি অফিস থাকে তাহলে পার্টি অফিস হবে।
105
comment0
Report
SCSandip Chowdhury
Mar 14, 2026 03:00:19
Katwa, West Bengal:রাজ্যে তৃণমূল সরকারের পরিবর্তনের দাবিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেল কাটোয়া বিধানসভা এলাকায়। শনিবার সকালে কাটোয়া স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির বহু কর্মী ও সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে কাটোয়া স্টেশন চত্বর। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যে পরিবর্তনের ডাককে সামনে রেখে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে সফল করতে তারা এই যাত্রা শুরু করেছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী-সমর্থকেরা স্টেশনে এসে জড়ো হন। পরে ট্রেনে চেপে কলকাতার লক্ষ্যে রওনা দেন তারা। দলীয় নেতৃত্বের বক্তব্য, ব্রিগেডের এই সভা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং আগামী দিনে পরিবর্তনের পথ আরও সুগম হবে। অন্যদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা।
101
comment0
Report
BSBarun Sengupta
Mar 14, 2026 02:16:02
Barrackpur Cantonment, West Bengal:তৃণমূল পার্টি অফিস বিক্রি করার অভিযোগ উঠল এক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে। জবাব চেয়ে পড়ল পোস্টার। কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড বর্তমানে যেটি ৩২ নম্বর ওয়ার্ড হয়েছে সেইখানে দীর্ঘদিন ধরে একটি তৃণমূল পার্টি অফিস ছিল এই অফিসে বিক্রি করে দিল প্রাক্তন কাউন্সিলর অজিতা দত্ত, তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ ওই পার্টি অফিস টি জায়গায় ২০০৯ সালে একটি জাগো বাংলার বোর্ড ছিল প্রোমোটার যখন ওই বোর্ডটি সরাতে বলে তখন তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা হয়। তারপর ওই ভোট শ্রমিক সেখানে প্রোমোটিং হয়। এবং তার বদলে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়। তৎকালীন কাউন্সিলর অজিতা ঘোষ তিনি সেখানে বসতেন এবং পাটিকর্মীরাও সেখান থেকে পার্টির কাজ করত। বর্তমানে সেই পার্টি অফিস টি বিক্রি করে দেওয়া হয়েছে। এবং কিনেছেন সেই প্রাক্তন কাউন্সিলার অজিতা ঘোষ। তৃণমূল কর্মীদের আরো অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় পার্টি অফিসে র নাম করে জায়গা নিয়েছেন এবং সেটি নিজের নামে করে নিয়েছেন। যদিও এ ব্যাপারে কথা বলতে চান না অজিতা ঘোষ। কামারহাটি পৌর প্রধান জানান এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন সত্যি যদি সেটা পার্টি অফিস থাকে তাহলে পার্টি অফিস হবে。
72
comment0
Report
KMKIRAN MANNA
Mar 14, 2026 00:46:02
Dihierench, West Bengal:*তৃণমূল গ্রাম প্রধানের বসন্ত উৎসবে বিজেপি সরকারের সাফল্যের থিম, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অবনতির থিম, চাঞ্চল্য কাঁথিতে। যদিও ব্যাখ্যা ভুল করছেন সমালোচকরা, দাবি গ্রাম প্রধানের। কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুট গ্রামে বসন্ত উৎসবকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কারণ, এই উৎসবের আয়োজক তৃণমূল কংগ্রেসের দাপুটে গ্রাম প্রধান ও কাঁথি ১ ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য রাম গোবিন্দ দাস। আর সেই উৎসবের মঞ্চে বিভিন্ন থিমের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকারের সাফল্য এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার সমালোচনার ছবি ফুটে উঠেছে। দোলযাত্রা উপলক্ষে আয়োজিত এই বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের বাম দিকে মাটির পুতুল ও মডেলের মাধ্যমে মোট তিনটি থিমের প্রদর্শনী করা হয়েছে। তার মধ্যে একটি থিমে দেখানো হয়েছে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার চিত্র। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, জরুরি বিভাগে রোগীর প্রয়োজনে আত্মীয়রা বারবার ডাকলেও চিকিৎসকের দেখা মিলছে না, অথচ চিকিৎসক ও নার্স গল্পে মত্ত। অন্য একটি থিমে তুলে ধরা হয়েছে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ভারতীয় সেনার ‘অপারেশন সინდুর’-এর সাফল্যের দৃশ্য, যাকে কেন্দ্রের বিজেপি সরকারের অন্যতম সাফল্য হিসেবে দেখা হয় বিজেপির পক্ষে। এই বিষয় ভোটের মুখে রাজনৈতিকভাবে চর্চায় আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। কারণ, দলীয় গ্রাম প্রধানের আয়োজিত অনুষ্ঠানে বিজেপি সরকারের সাফল্যের স্তুতি তুলে ধরা এবং রাজ্য সরকারের সমালোচনার বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। বহু প্রশ্ন উঠেছে, গ্রাম প্রধান তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন কি না বা বিধানসভা নির্বাচনের আগে তাঁর দলবদলের সম্ভাবনা রয়েছে কি না। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রাম প্রধান রাম গোবিন্দ দাস। তাঁর দাবি, এটি সম্পূর্ণভাবে ধর্মীয় ও গ্রামের সামাজিক অনুষ্ঠান। হোলি পূর্ণিমার দিন শুরু হওয়া এই অনুষ্ঠান প্রায় দশদিন ধরে চলে। এখানে হরিনাম সংকীর্তন, নরনারায়ণ সেবা, দুস্থদের পোশাক বিতরণসহ নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়। তিনি বলেন, “আমি গ্রামের ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। এই অনুষ্ঠানের সঙ্গে দলীয় ভাবে কোনো সম্পর্ক নেই। সব দলের মানুষ মিলে এই অনুষ্ঠান হয়। যারা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন, তারা ভুল করছেন।” তবে এই ঘটনাকে হাতছাড়া করতে চাননি বিজেপি নেতারা। তাঁদের দাবি, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চিত্রই মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এজন্য তারা আয়োজকদের ধন্যবাদও জানিয়েছেন। ফলে বসন্ত উৎসবের থিম ঘিরে এখন কাঁথি এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বাইট রাম গোবিন্দ দাস। প্রধান। বাইট তুষার কান্তি দাস। বিজেপি নেতা। বাইট উত্তম বারিক। তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি।
333
comment0
Report
PMProsenjit Malakar
Mar 13, 2026 18:30:47
Nijuri, West Bengal:গতকাল বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছেন যে, গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে মা ক্যান্টিন। তিনি এই সমস্যাকে কেন্দ্রীয় সরকারের জ্বালানি নীতি ও সরবরাহের ঘাটতির সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন, যা দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের অমিলের প্রেক্ষাপটে উঠে এসেছে। কিন্তু বোলপুরের জামবুনি এলাকায় অবস্থিত মা ক্যান্টিনে পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানকার রাঁধুনি ও কর্মীরা জানিয়েছেন, গত চার বছর ধরে এই ক্যান্টিন চালু রয়েছে এবং রান্না সম্পূর্ণভাবে কাঠের আগুনে করা হয়। সেখানে কোনো গ্যাসের ব্যবস্থাই নেই। এই তথ্য ও ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধী দল বিজেপি এই ঘটনাকে অনুব্রত মণ্ডলের ফ্লপ শো বলে কটাক্ষ করেছে। তারা দাবি করছে, তিনি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। বিজেপির নেতারা আরও বলেছেন, তারা কখনোই মা ক্যান্টিনে গ্যাসে রান্না হতে দেখেননি, এবং এটি স্পষ্টতই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ-সংক্রান্ত উত্তেজনা ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় মা ক্যান্টিনগুলিতে গ্যাসের অভাবে সমস্যা দেখা দিয়েছে এবং কোথাও কোথাও সাময়িকভাবে বন্ধও হয়েছে। তবে বীরভূমের জামবুনি মা ক্যান্টিনের ক্ষেত্রে এই সমস্যা প্রযোজ্য নয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনা নিয়ে বীরভূম জেলা জুড়ে রাজনৈতিক তর্ক-বিতর্ক চলছে।
109
comment0
Report
SCSandip Chowdhury
Mar 13, 2026 18:30:28
Katwa, West Bengal:আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তার আগেই পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া এবং মোদীর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ, শুক্রবার গভীর রাতে কাটোয়া শহরের বিভিন্ন এলাকায় বিজেপির করা দেওয়াল লিখন মুছে দেওয়া হয় এবং মোদীর ছবি দেওয়া একাধিক পোস্টার ছিঁড়ে ফেলা হয়। ঘটনাটি নজরে আসতেই বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তারা মুছে দেওয়া দেওয়ালে ফের দলীয় স্লোগান ও প্রচারের লিখন শুরু করেন। বিজেপির জেলা সহ-সভাপতি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে বলেন, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলেছে। ব্রিগেড সমাবেশকে সামনে থেকে বিজেপির প্রচার আটকাতেই এই কাজ করা হয়েছে বলে his অভিযোগ। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কাটোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ চৌধুরী পাল্টা দাবি করেন, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার কথায়, বিজেপি自己ই দেওয়াল মুছে রাজনৈতিক চক্রান্ত করছে এবং অকারণে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। ব্রিগেড সমাবেশের আগের রাতেই কাটোয়ায় এই ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
148
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 13, 2026 18:17:45
:আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহরে দুটি তার কর্মসূচি আছে। যার মধ্যে একটি দলীয় কর্মসূচি ব্রিগেডে জনসভা। সেই জনসভায় যারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মীরা আসবে তাদের জন্য অস্থায়ী রেস্ট রুম করা হয়েছে। বিশেষ করে ট্রেনে করে যারা আসবে। কলকাতা, শিয়ালদহ, হাওড়া স্টেশন , সাতরাগাছি সহ বাবুঘাটে এই অস্থায়ী রেস্টের জন্য ক্যাম্প করা হয়েছে। রাত দুটোর পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে দলীয়কর্মীরা আসবে। এই ক্যাম্পে তারা রেস্ট নেবে । তাদের জন্য চা-বিস্কুট, পানীয় জল হালকা টিফিনের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি আগামীকাল সকালের পর বিভিন্ন গাড়িতে করে তাদেরকে ব্রিগেটে পৌঁছে দেওয়া হবে এমনই বিজেপির নেতৃত্বরা জানায়।
119
comment0
Report
Advertisement
Back to top