Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के होटलों में डोमेस्टिक गैस के उपयोग के आरोप, गैस ब्लैकमार्केट उजागर

PDPradyut Das
Mar 14, 2026 04:18:14
Jalpaiguri, West Bengal
কমার্শিয়াল কাজে ডোমেস্টিক গ্যাস ব্যবহার! হোটেলে কমার্শিয়ালের বদলে একাধিক জায়গায় ডোমেস্টিক গ্যাস ব্যবহার হচ্ছে। জি ২৪ ঘন্টা হেঁশেলে পৌঁছেঁ হাঁড়ির খবর বের করল। চারদিকে যখন রান্নার গ্যাসের সংকট চলছে, ঠিক তখন জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায় হোটেলে ডোমেস্টিক গ্যাস দিয়ে দিব্যি চলছে রান্না। ইতিমধ্যেই গ্যাসের কালোবাজারি অভিযোগ উঠেছে। সেই অভিযোগ যে সত্যি তার প্রমাণ মিলল খোদ জলপাইগুড়ি শহরে। মেইন রাস্তার ধারে খাবারের হোটেলে ডোমেস্টিক গ্যাস দিয়ে রান্নার ছবি জি ২৪ ঘন্টা ক্যামেরায় বন্দি হতেই সাফাই হোটেল মালিকের। তাঁর দাবি, কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই বাড়ির গ্যাস দিয়ে হোটেল চালাতে হচ্ছে। না হলে হোটেল বন্ধ করে দিতে হবে। অভিযোগ, গ্রাহকরা গ্যাস না পেলেও বেশি টাকা দিয়ে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছে হোটেল মালিকরা। মিষ্টির দোকান, চা, রুটি, পুরি-সবজির দোকানেও দিব্যি ব্যবহার করা হচ্ছে ডোমেস্টিক গ্যাস। পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 14, 2026 05:07:12
Purulia, West Bengal:পুরুলিয়া : রান্নার গ্যাস অমিল । রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে পথ অবরোধ সাধারণ মানুষের । পুরুলিয়া শহরের জে কে কলেজ মোড়ে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। অবরোধের জেরে তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে বারে বারে চেষ্টা করেও গ্যাস মেলেনি । গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রে গেলেও গ্যাস পাওয়া যায়নি । বাড়িতে উনুন বন্ধ । বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে অনেককেই । প্রতিবাদে রাস্তা অবরোধ করেন সাধারন মানুষেরা। অবশেষে প্রায় ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । বাইট : ১)রেখা যোগী ( অবরোধকারী) ২) শেখ মাহফুজ আলম ( অবরোধকারী ) ৩) শেখ সাজিবুল (অবরোধকারী)
72
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 14, 2026 05:00:53
Jhargram, West Bengal:ফাঁকা ট্রেন রওনা দিলো কোলকাতার উদ্দেশ্যে। জেলা থেকে ২০/ ২৫ হাজার সমর্থক ব্রিগেডে যাওয়ার টার্গেট বলে দাবি নেতৃত্বর। আদতে জঙ্গলমহলের চিত্র টা একেবারেই আলাদা। জঙ্গল মহল থেকে ব্রিগেডে মোদীর জনসভায় যোগ দিতে বিজেপির তরফে স্পেশাল ট্রেন ছাড়া হয় রাত ১০ টায়। গিধনী স্টেশন থেকে ট্রেন ঝাড়গ্রাম ছাড়ার সময় পর্যন্ত গোটা ট্রেনে হাতে গোনা ১০জন লোক। গোটা ট্রেন ফাঁকা。 গিধনী স্টেশন ও ঝাড়গ্রাম থেকে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু কার্যত ফাঁকা গেল স্পেশাল ট্রেন।অপর দিকে আজ সকালের ছবিও প্রায় একি ছিল। সকালের ট্রেনে সেই অর্থে বিজেপী কর্মী সমর্থক দের দেখা গেল না। ২০থেকে২৫ জনের একটি দল কে ট্রেনে চাপতে দেখা যায়। এই বিষয় জেলা নেতৃত্ব দের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে কর্মী সমর্থকেরা যাবে। একেক্ষত্রেও প্রথমে ৮০ বাস বুক করা হলেও পরে মাত্র ৩৩টা বাস বিজেপির তরফে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর。 যেখানে ঝাড়গ্রাম জেলা থেকে ২০/২৫ হাজার মানুষ যাবার কথা সেখানে সংখ্যাটা ২ হাজার ও হবে কিনা সন্দেহ;
0
comment0
Report
ABArup Basak
Mar 14, 2026 04:17:47
Mal Bazar, West Bengal:কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট, বিপাকে পর্যটন ব্যাবসা... ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ডুয়ার্সের পর্যটন কেন্দ্রের হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েক দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে。 সমস্যায় পরেছে টুরিজমের সাথে যুক্ত ব্যাবসায়ীরা। কারন এই সময় পর্যটকদের আনাগোনা বারে ডুয়ার্স এলাকায়। ডুয়ার্সের লাটাগুড়ি, মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এবং পাহাড়ি এলাকা ঝান্ডি ও গরুবাথান এলাকায়। শুধুমাত্র লাটাগুড়ি ও গরুমারা এলাকায় ১০০ বেশি হোটেল সহ হোমস্টে রয়েছে। গ্যাসের যোগান না থাকায় সমস্যায় পরেছেন হোটেল মালিকেরা। লাটাগুড়ির হোটেল পঞ্চ ব্যাঞ্জন, লাটাগুড়ি হোমষ্টের মালিক কৌশিক ভৌমিক, প্রতাপ তানাংদের বক্তব্য গ্যাসের যোগান শুক্রবার থেকে এক দোম কমে যাওয়ায় আমাদের সমস্যা বেরে গেছে। পর্যটকদের এইসময় ভির থাকে কিন্তু এইভাবে গ্যাসের সমস্যা হলে ব্যাবসাই মার খাবে। একই ছবি মুর্তি, চালসা, তুড়িবাড়ি, ওদলাবাড়ি এলাকার হোটেল মালিক এবং হোমষ্টে মালিকদের। তাদের বক্তব্য আগামীতে গ্যাসের এই অবস্থা থাকলে খাওয়া দাওয়ার আইটেম কমিয়ে দিতে হবে। কারন গ্যাস ছাড়া কোন মতেই সম্ভব নয় হোটেল চালানো। পাহাড়ের বেশ কিছু হোমষ্টের বক্তব্য এই ভাবে গ্যাসের ক্রাইসিস চলতে থাকলে, কাঠের উনুন ব্যাপার করবে বহু ব্যাবসায়ী। সেক্ষেত্রে দুষন বারবে। পাশাপাশি পাহাড়ের পর্যটন ব্যাবসা মার খাবে। এব্যাপারে লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন লাটাগুড়ি এলাকায় প্রায় একশোর উপরে হোটেল, হোমষ্টে রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়ে রয়েছে হোটেলে জঙ্গলের কাঠ ব্যাবহারে নিষেধাজ্ঞা৷ এখন গ্যাসের আকাল দেখা দিচ্ছে। এরকম চলতে থাকলে পর্যটন ব্যাবসা মার খাবে। গ্যাসের অভাবে অনেক হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনোনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাইট ১) লাটাগুড়ির হোটেল মালিক কৌশিক ভৌমিক। ২)লাটাগুড়ি রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব। ৩) গ্যাস ডিলার তপন ঘোষ। ৪) পিটুসি অরুপ বসাক。
132
comment0
Report
EGE GOPI
Mar 14, 2026 04:17:31
Kharagpur, West Bengal:ব্রিগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা নিজস্ব প্রতিবেদক: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রিজার্ভ করা একটি বাসে হামলার অভিযোগ উঠল। ঘটনায় বাসের কাঁচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি বেসরকারি রুটের বাস ভাড়া করে বিজেপির কর্মী-সমর্থকেরা ব্রিগেড সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি আহার মুন্ডার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা প্রথমে চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে। চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হামলাকারীরা বাসের কাঁচ ভেঙে গুড়িয়ে দেয় এবং চালক ও খালাসীও আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে প্রাণ বাঁচাতে বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে চলে আসেন চালক। এই ঘটনায় বিজেপির অভিযোগ, ব্রিগেডে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িযেছে।
109
comment0
Report
EGE GOPI
Mar 14, 2026 03:46:09
Kharagpur, West Bengal:브িগেডগামী বাস আটকে তাণ্ডব! কাঁচ ভাঙচুরে উত্তপ্ত বেলদা বাসটি আহার মুন্ডার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা প্রথমে চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে। চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, হামলাকারীরা বাসের কাঁচ ভেঙে গুড়িয়ে দেয় এবং চালক ও খালাসীও আঘাত পান। পরিস্থিতি বেগতিক দেখে প্রাণ বাঁচাতে বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে চলে আসেন চালক। এই ঘটনায় বিজেপির অভিযোগ, ব্রিগেডে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
171
comment0
Report
VDVikram Das
Mar 14, 2026 03:45:52
153
comment0
Report
CDChittaranjan Das
Mar 14, 2026 03:45:16
Durgapur, West Bengal:গ্যাস অমিল, বিশেষ করে বাণিজ্যিক সিলিন্ডার অমিল, তাই বন্ধ হওয়ার মুখে শিল্পাঞ্চলের একের পর এক রেস্তোরাঁ। গৃহস্থরাGas পাবেন কি না সেই বিষয়েও দুশ্চিন্তা শুরু হয়েছে। ব্যাবসা বাঁচাতে ডোমেস্টিক গ্যাস দিয়ে চলছে রান্না বান্না। জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় বন্দি হয়েছে অনুষ্ঠান বাড়িতে রান্না হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডারে। অমিল বাণিজ্যিক সিলিন্ডার। এরপর হয়তো সেটাও পাওয়া যাবে কি না দুশ্চিন্তায় রেস্তোরাঁ থেকে অনুষ্ঠান বাড়িতে রান্নার করে ক্যাটারাররা। এরপর হয়তো না খেতে পেয়ে মরতে হবে, এমনটাই বক্তব্য এক ক্যাটারিং এর মালিক এর। রেস্তোরাঁর পক্ষ থেকেও একই বক্তব্য। কবে এই সমস্যার সমাধান হবে জানা নেই। যে সব রেস্তোরাঁ বা ক্যাটারাররা অনুষ্ঠান বাড়িতে রান্না করে, তারা অর্ডার নিতে চাইছে না। এমনকি অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে। গ্যাস সিলিন্ডার সরকারি মূল্য তো দূরের কথা, তার থেকে অধিক মূল্য দিয়েও বাণিজ্যিক গ্যাস পাচ্ছে না তাদের বক্তব্য。
133
comment0
Report
AGAyan Ghosal
Mar 14, 2026 03:01:32
Kolkata, West Bengal:১) আজকের সভায় বাইরের থেকে লোক আনার দাবি নস্যাৎ। তৃণমূলের লোক নেই বলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। বিজেপির বাইরে থেকে লোক আনার কোনো প্রয়োজন নেই। ওগুলো কুণাল ঘোষ রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখেন। ২) বিভিন্ন জায়গায় মোদির পোস্টার ছেঁড়ার অর্থ এবার সত্যি সত্যি বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। আমরা ২০১৬ সাল থেকে মার্চে একটা করে ব্রিগেড করি। বাকিরা কখনও সখনও করে। আমাদের দম বেশি। আমরাই রাজ্যের একমাত্র দল যারা শিলিগুড়ি আর ব্রিগেডে জোড়া ব্রিগেড করেছিলাম। কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য পরিবর্তন যাত্রা এবং পরিবর্তন ব্রিগেড সভা করছি আমরা। ৩) ব্রিগেড এর আগের সরকারি প্রোগ্রামে প্রোটোকল অনুয়ায়ী মুখ्यमন্ত্রীকে ডাকা হয়েছিল। তিনি আসেন না। এবারও আসবেন না। ৪) দক্ষিণেশ্বর মন্দির বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি। তাই আমাদের পরম্পরা মেনে মঞ্চ ওই আদলে করা হয়েছে। ৫) মোদির সভা ভোটের আগে আমাদের পালে হাওয়া দেবে এটাই আশা। সেই জন্যই তো ব্রিগেড আয়োজন।
202
comment0
Report
AGAyan Ghosal
Mar 14, 2026 03:01:03
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির স্কোয়াল লাইন তৈরি হতে পারে রবিবার দুপুরের পর থেকে। পরবর্তী ৩ থেকে ৪ দিন বিকেল থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে বজ্র গর্ভ মেঘ। যার জেরে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। ২) আগামীকাল ১৫ মার্চ থেকে ২০ শে মার্চ পর্যন্ত গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎ ও দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিউমুলোনিম্বাস বজ্রমেঘ সৃষ্টি হতে পারে। ছোটনাগপুর মালভূমির উপর তৈরি হয়ে এগুলি ক্রমাগত পশ্চিমবঙ্গের দিকে আসবে। ৩) এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষত পশ্চিমের জেলায় কালবৈশাখীর প্রবণতা বাড়তে পারে। কালবৈশাখী তৈরি হলে তার ঘণ্টা তিনেক আগে তাৎক্ষণিক পূর্বাভাস জারি করবে আলিপুর আবহাওয়া দফতর। ৪) এই সময় কালের মধ্যে রাজ্যের যে সমস্ত জেলায় বৃষ্টিপাতের বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি সেগুলি হল দার्जিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলী কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ৫) ও বৃষ্টি হবে আকস্মিক। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ।কোনো কোন জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রায় ৪০–৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।পশ্চিমের জেলায় বজ্রপাতের ঘনত্ব বা তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।
249
comment0
Report
BSBarun Sengupta
Mar 14, 2026 03:00:53
Barrackpur Cantonment, West Bengal:তৃণমূল পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে। জবাব চেয়ে পড়ল পোস্টার। কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড বর্তমানে যেটি ৩২ নম্বর ওয়ার্ড হয়েছে সেইখানে দীর্ঘদিন ধরে একটি তৃণমূল পার্টি অফিস ছিল এই অফিসে বিক্রি করে দিল প্রাক্তন কাউন্সিলর অজিতা দত্ত, তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ ওই পার্টি অফিস টি জায়গায় ২০০৯ সালে একটি জাগো বাংলার বোর্ড ছিল প্রোমোটার যখন ওই বোর্ডটি সরাতে বলে তখন তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা হয়। তারপর ওই ভোট শ্রমিক সেখানে প্রোমোটিং হয়। এবং তার বদলে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়। তৎকালীন কাউন্সিলর অজিতা ঘোষ তিনি সেখানে বসতেন এবং পাটিকর্মীরাও সেখান থেকে পার্টির কাজ করত। বর্তমানে সেই পার্টি অফিস টি বিক্রি করে দেওয়া হয়েছে। এবং কিনেছেন সেই প্রাক্তন কাউন্সিলার অজিতা ঘোষ। তৃণমূল কর্মীদের আরো অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় পার্টি অফিসে র নাম করে জায়গা নিয়েছেন এবং সেটি নিজের নামে করে নিয়েছেন। যদিও এ ব্যাপারে কথা বলতে চান না অজিতা ঘোষ। কামারহাটি পৌর প্রধান জানান এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন সত্যি যদি সেটা পার্টি অফিস থাকে তাহলে পার্টি অফিস হবে।
343
comment0
Report
SCSandip Chowdhury
Mar 14, 2026 03:00:19
Katwa, West Bengal:রাজ্যে তৃণমূল সরকারের পরিবর্তনের দাবিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা গেল কাটোয়া বিধানসভা এলাকায়। শনিবার সকালে কাটোয়া স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিজেপির বহু কর্মী ও সমর্থক। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে কাটোয়া স্টেশন চত্বর। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, রাজ্যে পরিবর্তনের ডাককে সামনে রেখে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশকে সফল করতে তারা এই যাত্রা শুরু করেছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল করে কর্মী-সমর্থকেরা স্টেশনে এসে জড়ো হন। পরে ট্রেনে চেপে কলকাতার লক্ষ্যে রওনা দেন তারা। দলীয় নেতৃত্বের বক্তব্য, ব্রিগেডের এই সভা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং আগামী দিনে পরিবর্তনের পথ আরও সুগম হবে। অন্যদিকে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উদ্দীপনা।
544
comment0
Report
BSBarun Sengupta
Mar 14, 2026 02:16:02
Barrackpur Cantonment, West Bengal:তৃণমূল পার্টি অফিস বিক্রি করার অভিযোগ উঠল এক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর এর বিরুদ্ধে। জবাব চেয়ে পড়ল পোস্টার। কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ড বর্তমানে যেটি ৩২ নম্বর ওয়ার্ড হয়েছে সেইখানে দীর্ঘদিন ধরে একটি তৃণমূল পার্টি অফিস ছিল এই অফিসে বিক্রি করে দিল প্রাক্তন কাউন্সিলর অজিতা দত্ত, তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ ওই পার্টি অফিস টি জায়গায় ২০০৯ সালে একটি জাগো বাংলার বোর্ড ছিল প্রোমোটার যখন ওই বোর্ডটি সরাতে বলে তখন তৃণমূল কর্মীদের সাথে ঝামেলা হয়। তারপর ওই ভোট শ্রমিক সেখানে প্রোমোটিং হয়। এবং তার বদলে তৃণমূলের একটি পার্টি অফিস তৈরি হয়। তৎকালীন কাউন্সিলর অজিতা ঘোষ তিনি সেখানে বসতেন এবং পাটিকর্মীরাও সেখান থেকে পার্টির কাজ করত। বর্তমানে সেই পার্টি অফিস টি বিক্রি করে দেওয়া হয়েছে। এবং কিনেছেন সেই প্রাক্তন কাউন্সিলার অজিতা ঘোষ। তৃণমূল কর্মীদের আরো অভিযোগ তিনি বিভিন্ন জায়গায় পার্টি অফিসে র নাম করে জায়গা নিয়েছেন এবং সেটি নিজের নামে করে নিয়েছেন। যদিও এ ব্যাপারে কথা বলতে চান না অজিতা ঘোষ। কামারহাটি পৌর প্রধান জানান এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন সত্যি যদি সেটা পার্টি অফিস থাকে তাহলে পার্টি অফিস হবে。
134
comment0
Report
Advertisement
Back to top